Healing Heart

Healing Heart Healing Heart offers individual, children, couple, family sessions It provides training for mental health professionals and offers counseling services for all.

সম্প্রতি শহরগুলোতে গ্যাসের চুলা ও সিলিন্ডার বিস্ফোরণের অগ্নিকাণ্ডের সংখ্যা বেড়েছে। অনেক ক্ষেত্রে সামান্য অসতর্কতাই বড় দু...
02/03/2026

সম্প্রতি শহরগুলোতে গ্যাসের চুলা ও সিলিন্ডার বিস্ফোরণের অগ্নিকাণ্ডের সংখ্যা বেড়েছে। অনেক ক্ষেত্রে সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হচ্ছে। আগুন ছড়িয়ে পড়ছে খুব দ্রুত এমনকি প্রাণহানিও ঘটছে। ফলে মানুষের মধ্যে আতঙ্ক এবং ট্রমার সৃষ্টি হচ্ছে।

এ ধরনের দুর্ঘটনা ঘরবাড়ি-সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি মানুষের মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব পড়ছে।

অনেকেই দীর্ঘদিন ভয়ের মধ্যে থাকেন, রান্নাঘরে ঢুকতে অস্বস্তি লাগে, হালকা গ্যাসের গন্ধ পেলেই আতঙ্ক তৈরি হয়, ছোট শব্দেও চমকে ওঠেন। শিশুদের ক্ষেত্রে দুঃস্বপ্ন, অস্থিরতা বা আচরণে পরিবর্তন দেখা দিতে পারে।

তাই আতঙ্কিত না হয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন—
* রান্নাঘরে সবসময় বাতাস চলাচলের ব্যবস্থা রাখা এবং জানালা খোলা রাখা
* প্রয়োজনে অ্যাডজাস্ট ফ্যান চালু রাখা, যাতে গ্যাস জমে না থাকে
* সিলিন্ডার সোজা অবস্থায় রাখা এবং সরাসরি রোদ বা অতিরিক্ত তাপ থেকে দূরে রাখা
* পাইপ, রেগুলেটর ও সংযোগ নিয়মিত পরীক্ষা করা। পুরনো বা ফাটা পাইপ দ্রুত পরিবর্তন করা
* গ্যাসের গন্ধ পেলে সাথে সাথে চুলা বন্ধ করা, ম্যাচ/লাইটার ব্যবহার না করা এবং কোনো বৈদ্যুতিক সুইচ অন-অফ না করা
* রান্না শেষে রেগুলেটর বন্ধ আছে কি না নিশ্চিত করা
* অনুমোদিত ও মানসম্মত সিলিন্ডার ব্যবহার করা

গ্যাস জমে থাকলে ছোট একটি স্পার্কই বড় বিস্ফোরণের কারণ হতে পারে। তাই প্রতিদিনের অভ্যাসে সামান্য সচেতনতা যোগ করাই সবচেয়ে বড় নিরাপত্তা।

© সামান্থা বারবারা রোজারিও

#জনসচেতনতা

আমরা অনেক সময় সম্পর্কের দ্বন্দ্বে মানুষকে “দোষী”, “দায়িত্বশীলজ্ঞানহীন” বা “ভুল” বলে চিহ্নিত করি। কিন্তু এই সমালোচনা সমস্...
02/03/2026

আমরা অনেক সময় সম্পর্কের দ্বন্দ্বে মানুষকে “দোষী”, “দায়িত্বশীলজ্ঞানহীন” বা “ভুল” বলে চিহ্নিত করি। কিন্তু এই সমালোচনা সমস্যার সমাধান আনে না বরং দূরত্ব বাড়ায়। কারণ অভিযোগের আড়ালে লুকিয়ে থাকে অপূর্ণ প্রত্যাশা।

কেউ যখন বলে, “তুমি সব সময় এমন করো,” তখন হয়তো তার ভেতরে নিরাপত্তার চাহিদা কাজ করছে।
কেউ যখন চুপ করে থাকে, তখন হয়তো সে সম্মান বা বোঝাপড়ার প্রয়োজন অনুভব করছে।

আমরা যদি কথার আঘাতের বদলে অনুভূতি ও প্রয়োজনকে শুনতে শিখি, তাহলে সম্পর্ক বদলে যেতে শুরু করে। কারণ প্রয়োজনের ভাষা সবার জন্য এক—ভালোবাসা, সম্মান, নিরাপত্তা, স্বীকৃতি।
সমালোচনা দেয় দেয়াল।

প্রয়োজনের স্বীকৃতি গড়ে সেতু।
আজ থেকে চেষ্টা করি—অভিযোগ নয়, অনুভূতি বলি। বিচার নয়, বোঝাপড়া করি।

শুনতে শিখলেই সম্পর্কের পথ সহজ হয়।

✍️ এলিজা ডি. ক্রুশ রিয়া

#সম্পর্ক #সহমর্মিতা #ভালোবাসা

মানসিক স্বাস্থ্য সেবায় কাউন্সিলিং প্রদান এবং কাউন্সিলিং সংক্রান্ত ট্রেনিং দিয়ে দক্ষ জনবল গড়ে তোলায় আমরা অগ্রগামী ভূম...
01/03/2026

মানসিক স্বাস্থ্য সেবায় কাউন্সিলিং প্রদান এবং কাউন্সিলিং সংক্রান্ত ট্রেনিং দিয়ে দক্ষ জনবল গড়ে তোলায় আমরা অগ্রগামী ভূমিকা রেখে যাচ্ছি 2010 খ্রিস্টাব্দ থেকে। যারা হিলিং হার্ট থেকে বেসিক এন্ড এডভান্সড কাউন্সিল স্কিল, CBT for Adults and More..., CBT for Children ট্রেনিং করেছে তাদের জন্য internship এর ব্যবস্থা শুরু হয়েছে।

আজ কারিগরি বিদ্যালয় মটসে MoU সাইন করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে পাঁচজনকে ইন্টার্নশিপের সুযোগ দেয়া হয়েছে। আগ্রহী ছাত্র-ছাত্রীদের ট্রেনিং করে কোয়ালিফাইড হয়ে internship করার জন্য আবেদন করতে পারবেন।

01/03/2026

কিভাবে Non-Violent Communication (NVC) আপনার জীবন ও সম্পর্ক বদলে দেবে?

আমরা অনেক সময় ভাবি যে দান মানে শুধু টাকা দেওয়া। কিন্তু আসলে দানশীলতা শুধু অর্থ নয় বরং সময়, ভালোবাসা, সহানুভূতি, মনোযোগ এ...
01/03/2026

আমরা অনেক সময় ভাবি যে দান মানে শুধু টাকা দেওয়া। কিন্তু আসলে দানশীলতা শুধু অর্থ নয় বরং সময়, ভালোবাসা, সহানুভূতি, মনোযোগ এসবও দানের অংশ। বাস্তবে দানশীলতা একটা মানসিকতা। এটা হলো নিজের সামর্থ্য অনুযায়ী অন্যের উপকারে আসার ইচ্ছা।

দানশীলতা আমাদের মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। গবেষণায় দেখা যায়, অন্যের উপকারে আসতে পারলে মস্তিষ্কে সুখানুভূতির সঙ্গে সম্পর্কিত রাসায়নিক সক্রিয় হয়, যা মনকে শান্ত ও স্থির রাখতে সাহায্য করে। এতে স্ট্রেস কমে, আত্মসম্মান বাড়ে এবং নিজের জীবনের প্রতি কৃতজ্ঞতা তৈরি হয়।

তাই আসুন, দানশীলতাকে অভ্যাসে পরিণত করি। কারণ দান শুধু অন্যকে সমৃদ্ধ করে না, সাথে আমাদের নিজের হৃদয়কেও করে আরও মানবিক ও পরিপূর্ণ।

© ড. লিপি গ্লোরিয়া রোজারিও

#মানবিকতা #সহানুভূতি

বৈবাহিক সম্পর্কে ছোট-বড় সমস্যা হওয়া স্বাভাবিক, কিন্তু সেটা চাপা দিয়ে রাখা সম্পর্কের জন্য ক্ষতিকর। এতে ভুল বোঝাবুঝি বা...
01/03/2026

বৈবাহিক সম্পর্কে ছোট-বড় সমস্যা হওয়া স্বাভাবিক, কিন্তু সেটা চাপা দিয়ে রাখা সম্পর্কের জন্য ক্ষতিকর। এতে ভুল বোঝাবুঝি বাড়ে, কষ্ট জমে যায় এবং একসময় ছোট বিষয়ও বড় দূরত্ব তৈরি করে।

তাই, খোলামেলা আলোচনা করলে দুজনই একে অপরের অনুভূতি বুঝতে পারে, সমাধানের পথ খুঁজে পায় এবং বিশ্বাস আরও দৃঢ় হয়। ফলে সম্পর্ক মজবুত হয়, অন্যদিকে সমস্যা লুকিয়ে রাখলে সম্পর্ক দুর্বল হয়। যেকোনো সমস্যায় আপনার সঙ্গীকে সাহায্য করা আপনার দায়িত্ব।

আপনার সম্পর্ক টিকিয়ে রাখতে আপনি এই দায়িত্বটি সঠিকভাবে পালন করছেন তো?

✍🏻 Parna Scholastica Baroi

#দাম্পত্যজীবন #সম্পর্ক #মানসিকস্বাস্থ্য #পার্না_স্কলাস্টিকা_বারৈ

Successfully completed Cognitive Behavior Therapy (CBT for adults and more) training today. It has been stupendous journ...
28/02/2026

Successfully completed Cognitive Behavior Therapy (CBT for adults and more) training today. It has been stupendous journey of transformation and growth.

28/02/2026

ছোটবেলা থেকেই সন্তানকে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল করে তোলার কৌশল

#প্যারেন্টিং

‘স্বাস্থ্যসুরক্ষায় মাইন্ডফুলনেস অনুশীলন’ লেখকদ্বয়ের যৌথভাবে প্রকাশিত প্রথম বই। বইটিতে মূলত কীভাবে মাইন্ডফুলনেস চর্চা করা...
28/02/2026

‘স্বাস্থ্যসুরক্ষায় মাইন্ডফুলনেস অনুশীলন’ লেখকদ্বয়ের যৌথভাবে প্রকাশিত প্রথম বই। বইটিতে মূলত কীভাবে মাইন্ডফুলনেস চর্চা করা যায় সে সম্পর্কে লেখা হয়েছে।

মাইন্ডফুলনেস কেন্দ্রিক টুলস্ এন্ড টেকনিক নির্ভর এই বইটি পাঠ করে পাঠকগণ জানতে পারবেন-
মাইন্ডফুলনেস চর্চা সম্পর্কিত প্রাথমিক ধারণা
ধ্যানের আসন
কার্যকর ধ্যানের প্রস্তুতি গ্রহণের জন্য নাধি শোধনা প্রাণায়ামা ও নাসাগ্রা মুদ্রার ভূমিকা ও অনুশীলনের উপায়
সচেতনভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম
প্রতি মুহূর্ত সচেতন থাকা সম্পর্কিত মাইন্ডফুলনেস ধ্যান, চিন্তা ও আবেগ সম্পর্কিত মাইন্ডফুলনেস
শরীর সম্পর্কিত মাইন্ডফুলনেস
পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে মাইন্ডফুলনেস
প্রতিদিনের কাজে কীভাবে মাইন্ডফুলনেস চর্চা করা যায়।

বইটি পেতে যোগাযোগ করুন: ০১৭৫২-০৭৪৪৯৭
অথবা, মেসেজ করুন হিলিং হার্ট পেইজে।

এছাড়াও রকমারি থেকে আমাদের বইগুলো সংগ্রহ করতে পারবেন।
রকমারি: https://rkmri.to/GCKT901FPTM4

#বাংলাবই #সুস্থজীবন

কোনো ঝগড়া হলে আমরা অনেক সময় ভাবি—“কীভাবে আমি তাকে আমার কথা মানাবো?”কিন্তু আসল সমাধান এটা না।আসল সমাধান হলো—দুজনেই একে অপ...
28/02/2026

কোনো ঝগড়া হলে আমরা অনেক সময় ভাবি—
“কীভাবে আমি তাকে আমার কথা মানাবো?”
কিন্তু আসল সমাধান এটা না।

আসল সমাধান হলো—দুজনেই একে অপরকে বুঝতে চেষ্টা করা।
যতক্ষণ না আমরা সত্যি করে শুনি অন্যজন কী অনুভব করছে আর কী চায়, ততক্ষণ সমস্যা মেটে না। আগে সংযোগ দরকার, পরে সমাধান।

ঝগড়ার লক্ষ্য "কে জিতবে" তা নয় বরং, লক্ষ্য হওয়া উচিত দুজনেরই চাহিদা যেন পূরণ হয়।

অনেক সময় আমরা সমঝোতা করি—মানে দুজনেই কিছু না কিছু ছাড় দিই। কিন্তু এতে কেউ পুরো খুশি হয় না।
তার চেয়ে ভালো হলো এমনভাবে কথা বলা, যাতে দুজনেই সম্মান পাই, বুঝতে পারি, আর সন্তুষ্ট হই।

কারণ সম্পর্ক টিকিয়ে রাখতে জেতা দরকার নেই—বোঝাপড়া আর সম্মানই যথেষ্ট।

✍️ এলিজা ডি. ক্রুশ রিয়া

#সম্পর্ক

পজিটিভ সাইকোলজির ওপর কন্টেন্ট লিখে সুমাইয়া নাজনীন প্রথম স্থান অধিকার করে বিজয়ী হয়েছেন। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।...
27/02/2026

পজিটিভ সাইকোলজির ওপর কন্টেন্ট লিখে সুমাইয়া নাজনীন প্রথম স্থান অধিকার করে বিজয়ী হয়েছেন। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২১ ও ২৮ এপ্রিল এবং ৫ ও ১২ মে, ২০২৬ ইং, মঙ্গলবার থেকে মাইন্ডফুলনেস মেডিটেশনের উপ...
27/02/2026

আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২১ ও ২৮ এপ্রিল এবং ৫ ও ১২ মে, ২০২৬ ইং, মঙ্গলবার থেকে মাইন্ডফুলনেস মেডিটেশনের উপর ৪ ঘন্টা ব্যাপি অনলাইনে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

প্রশিক্ষণের যাবতীয় তথ্য নিম্নরূপ:

প্রশিক্ষক: ড. লিপি গ্লোরিয়া রোজারিও, যিনি ইতালি ও আমেরিকায় কাউন্সেলিং সাইকোলজিতে পড়াশোনা করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং বিষয়ে প্রায় ১৩ বছর ধরে শিক্ষকতা করছেন। কাউন্সেলিং সাইকোলজিতে প্রথম বাংলাদেশি পিএইচডি ডিগ্রিধারী সিস্টার গ্লোরিয়ার রয়েছে দীর্ঘ এক যুগেরও বেশি কাউন্সেলিং সেবাদানের অভিজ্ঞতা। ‘দাম্পত্য কাউন্সেলিং’ ‘মনোবিজ্ঞান চর্চা’, ‘স্বাস্থ্য সুরক্ষায় মাইন্ডফুলনেস অনুশীলন’, ‘কাউন্সেলিং দক্ষতা’সহ মানসিক স্বাস্থ্যের উপর ৬টি বইয়ের এই লেখিকা “বেসিক এন্ড অ্যাডভান্সড কাউন্সেলিং স্কিলস্” এর সার্টিফাইড প্রশিক্ষক হিসেবে দেশে এবং দেশের বাইরে নিয়মিত মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে আসছেন। তিনি তার পেশাগত অভিজ্ঞতার আলোকে ২০১১ সাল থেকে কগনিটিভ বিহেভিয়ার থেরাপির (CBT) উপর নিয়মিত প্রশিক্ষণ প্রদান করে আসছেন।

প্রশিক্ষণের তারিখ: এপ্রিল- ২১, ২৮; মে- ৫, ১২ (মঙ্গলবার)

প্রশিক্ষণের সময়: রাত ৮টা থেকে ৯:৩০ পর্যন্ত

প্রশিক্ষণের মেয়াদ: ৪ ঘন্টা

প্রশিক্ষণের মাধ্যম: Zoom

ফি: ৩,০০০ টাকা

আসন সংখ্যা: ৩০টি

শিখন ফল:
ক. মাইন্ডফুলনেস কেন্দ্রিক ধ্যান কি, কীভাবে কাজ করে ও এর প্রায়োগিক দিকসমূহ গবেষণা নির্ভর উপকারীতা সম্পর্কে জানা
খ. মাইন্ডফুলনেস কেন্দ্রিক নাদি শোধনা প্রাণায়ামা ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম সম্পর্কে শিখন
গ. কীভাবে প্রতিটি মুহূর্তকে কোন প্রকার বাছ-বিচার না করে অভিজ্ঞতা করা যায় সেসব কৌশল সম্পর্কে ধারণা লাভ
ঘ. উদ্বিগ্নতা, মানসিক চাপ ও বিষণ্নতা প্রতিরোধ ও প্রতিকারে কীভাবে ব্যক্তির চিন্তা ও আবেগ-অনুভূতি সম্বন্ধে সচেতন থাকা যায় তৎসম্পর্কিত বিভিন্ন পদ্ধতির শিখন
ঙ. শরীর ও দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ কীভাবে মাইন্ডফুলনেসের সাথে সম্পন্ন করে উদ্বিগ্নতা, মানসিক চাপ ও বিষণ্নতা প্রতিরোধ ও প্রতিকার করা যায় সেসম্পর্কে শিখন

উল্লেখ্য: এই ট্রেনিং এর জন্য স্বাস্থ্যসুরক্ষায় মাইন্ডফুলনেস্ বইটি ক্রয় করতে হবে।

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/xzcqC48z4afz5LMKA

রেজিস্ট্রেশন পদ্ধতি: সিট কনর্ফামেশনের জন্য ১০০০ টাকা বিকাশ করে শেষের ৪ ডিজিট রেজিস্ট্রেশন লিংকে উল্লেখ করুন।

বিকাশ নাম্বার: ০১৭৫২-০৭৪৪৯৭ (সেন্ড মানি)

ই-মেইল: healingheartbd@gmail.com

মোবাইল: ০১৭ ৫২০৭ ৪৪৯৭

ধন্যবাদ
সামান্থা রোজারিও
হিলিং হার্ট

Address

House 121, Road 6, Block-B, Bashundhra R/A
Dhaka
1229

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+8801752074497

Alerts

Be the first to know and let us send you an email when Healing Heart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Healing Heart:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Our Story

Welcome Greetings from Healing Heart Counseling Unit!

The Healing Heart Counseling Unit is a counseling service center administered by the “Sisters of Our Lady of Sorrow Society of Bangladesh”, a charitable organization. We welcome people of all ages without discriminating any gender, economic, spiritual, political and ethnic milieus.

Our welcoming, friendly environment and counselor’s empathetic understanding and eclectic model of treatment accelerate the healing process in order to go back to a healthy normal life of all who seek help for psychological, psychosocial and educational problems.

Our Vision