ACME's Poultry Care

ACME's Poultry Care In poultry health and performance, ACME sets the standard.

The ACME Laboratories leads Bangladesh’s poultry industry, empowering farmers with science-backed veterinary solutions for healthier flocks and higher productivity.

লেয়ার ফার্মে ক্যালসিয়াম ঘাটতি প্রতিরোধে সঠিক খাদ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। খাবারে পর্যাপ্ত পরিমাণ ঝিনুকের গুঁড়া বা ...
31/03/2026

লেয়ার ফার্মে ক্যালসিয়াম ঘাটতি প্রতিরোধে সঠিক খাদ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। খাবারে পর্যাপ্ত পরিমাণ ঝিনুকের গুঁড়া বা চুনাপাথর মিশিয়ে দিলে ডিমের খোসা মজবুত থাকে। ক্যালসিয়াম শোষণ বাড়াতে ভিটামিন ডি-৩ সরবরাহ নিশ্চিত করতে হবে। ডিম উৎপাদন বেশি হলে পানিতে তরল ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া উপকারী। পাশাপাশি খাদ্যে ক্যালসিয়াম ও ফসফরাসের সঠিক অনুপাত বজায় রাখলে মুরগির স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদন স্থিতিশীল থাকে।

মুরগির বাচ্চার জীবনের প্রথম ৭ দিন সবচেয়ে সংবেদনশীল সময়। এ সময় বাচ্চারা নিজের শরীরের তাপমাত্রা ঠিকভাবে ধরে রাখতে পারে না,...
29/03/2026

মুরগির বাচ্চার জীবনের প্রথম ৭ দিন সবচেয়ে সংবেদনশীল সময়। এ সময় বাচ্চারা নিজের শরীরের তাপমাত্রা ঠিকভাবে ধরে রাখতে পারে না, তাই উপযুক্ত তাপমাত্রা ও পরিবেশ নিশ্চিত করা জরুরি। তাদের ইমিউন সিস্টেমও দুর্বল থাকে ফলে খুব সহজেই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সঠিক যত্ন ও পুষ্টি দিলে দ্রুত পরিপাকতন্ত্র গড়ে ওঠে এবং বৃদ্ধি ভালো হয়। কারণ এই প্রথম সপ্তাহেই বাচ্চার মৃত্যুহার সবচেয়ে বেশি থাকে। তাই এই সময় একটু বেশি যত্ন নিতে হবে।

পাকিস্তানি শোষকদের শোষণ, বঞ্চনা ও নির্যাতনের বিরুদ্ধে সুদীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে যারা ছিনিয়ে এনেছিলো স্বাধীনতা, ত...
26/03/2026

পাকিস্তানি শোষকদের শোষণ, বঞ্চনা ও নির্যাতনের বিরুদ্ধে সুদীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে যারা ছিনিয়ে এনেছিলো স্বাধীনতা, তাদের কীর্তি চিরকাল রবে অম্লান। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

উৎসবের বার্তা নিয়ে ঈদ আসুক সবার ঘরে। সকলকে জানাই ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা।
20/03/2026

উৎসবের বার্তা নিয়ে ঈদ আসুক সবার ঘরে। সকলকে জানাই ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা।

ফিড কনভার্সন রেশিও উন্নত করতে শুরুতেই সুস্থ ও ভালো মানের বাচ্চা নির্বাচন করা জরুরি। মুরগির বয়স ও চাহিদা অনুযায়ী পুষ্টিমা...
12/03/2026

ফিড কনভার্সন রেশিও উন্নত করতে শুরুতেই সুস্থ ও ভালো মানের বাচ্চা নির্বাচন করা জরুরি। মুরগির বয়স ও চাহিদা অনুযায়ী পুষ্টিমান ঠিক রেখে সঠিক সাইজের ফিড সরবরাহ করুন এবং সবসময় বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখুন, যাতে অপচয় কমে। খামারের লিটার শুকনো রাখা ও ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিয়মিত ভ্যাকসিন প্রদান এবং কঠোর বায়োসিকিউরিটি মেনে চললে রোগের ঝুঁকি কমে এবং ফিডের সঠিক ব্যবহার নিশ্চিত হয়।

09/03/2026

হিট স্ট্রেসে ব্রয়লার মুরগির উৎপাদন ও স্বাস্থ্যের ওপর বড় প্রভাব পড়ে তাই প্রতিরোধ জরুরি। পর্যাপ্ত ঠান্ডা ও পরিষ্কার পানির ব্যবস্থা রাখতে হবে যাতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। দিনের তীব্র গরমে খাবার না দিয়ে সকালে ও রাতে পুষ্টিকর খাবার দেওয়া উত্তম। পাশাপাশি শেডে পর্যাপ্ত ফ্যান চালু রাখা এবং স্বাভাবিক বাতাস চলাচল নিশ্চিত করলে তাপজনিত চাপ কমে এবং মুরগি সুস্থ থাকে।

পোল্ট্রি খামারে সংক্রমণ কমাতে কঠোর বায়োসিকিউরিটি বজায় রাখা অত্যন্ত জরুরি। খামারের প্রবেশপথে জীবাণুনাশক মিশ্রিত ফুটবাথ বা...
03/03/2026

পোল্ট্রি খামারে সংক্রমণ কমাতে কঠোর বায়োসিকিউরিটি বজায় রাখা অত্যন্ত জরুরি। খামারের প্রবেশপথে জীবাণুনাশক মিশ্রিত ফুটবাথ বা ট্রে রাখতে হবে যাতে বাহিরের জীবাণু ভেতরে প্রবেশ না করে। খামারের ভেতরে ব্যবহারের জন্য আলাদা জুতা ও পোশাক নির্দিষ্ট রাখা উচিত। দর্শনার্থী বা অপ্রয়োজনীয় ব্যক্তির প্রবেশ সম্পূর্ণ সীমিত রাখতে হবে। এছাড়া বাইরের কোনো সরঞ্জাম বা খাঁচা ভেতরে আনার আগে ভালোভাবে জীবাণুমুক্ত করলে রোগ সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যায়।

25/02/2026

ডিমের খোসা পাতলা এবং দুর্বল হাড় নিয়ে চিন্তিত???

21/02/2026

আত্মত্যাগের গৌরবগাঁথায় আমরা পেয়েছে মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার। এক্‌মি পোল্ট্রি কেয়ারের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের স্মরণ করি বিনম্র শ্রদ্ধায়।

17/02/2026
লেয়ার মুরগির ডিম উৎপাদন বাড়াতে সঠিক ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। সুষম ও মানসম্মত ক্যালসিয়ামযুক্ত খাবার মুরগির শরীর স...
17/02/2026

লেয়ার মুরগির ডিম উৎপাদন বাড়াতে সঠিক ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। সুষম ও মানসম্মত ক্যালসিয়ামযুক্ত খাবার মুরগির শরীর সুস্থ রাখে এবং শক্ত খোলসযুক্ত ডিম উৎপাদনে সহায়তা করে। পর্যাপ্ত আলো ও বিশুদ্ধ পানির ব্যবস্থা ডিম দেওয়ার স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখে। নিয়মিত টিকা ও রোগ প্রতিরোধ ব্যবস্থা মুরগিকে সুস্থ রাখে। পাশাপাশি মানসিক চাপমুক্ত শান্ত পরিবেশ উৎপাদন স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং ডিমের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পায়।

14/02/2026

এক্‌মি ভেটেরিনারি ডিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাই পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ভালোবাসার এই ফাল্গুনে সবার জীবন হোক রঙিন।

Address

Court De La ACME 1/4, Kallayanpur, Mirpur Road
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when ACME's Poultry Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram