NeuroFit

NeuroFit আমরা নিউরোফিটে স্ট্রোক ও বিভিন্ন নিউরোলজিক্যাল সমস্যায় আন্তর্জাতিক মানের নিউরো রিহ্যাব সেবা প্রদান করি।

নিউরোফিটে আপনি স্ট্রোক, পারকিনসন, জিবিএস, ডিপ্রেশন ও অন্যান্য সমস্যার জন্য অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের মাধ্যমে সেবা পাবেন।

28/03/2026

স্ট্রোক পরবর্তী সময়ে অনেকেরই পায়ের মাংসপেশি শক্ত হয়ে যায় (Muscle Tone), যা হাঁটাচলায় বাধা সৃষ্টি করে। এটি নিয়ন্ত্রণে রাখতে নিচের ২টি সহজ উপায় মেনে চলুন:

১. পা যদি বাঁকা হয়ে থাকে, তবে পায়ের পাতার নিচে টাওয়েল বা বালিশ দিয়ে পাতাটিকে সোজা করে রাখুন। এতে পেশির টান ধীরে ধীরে কমে আসবে।
২. রোগীকে বলুন আস্তে আস্তে পা উঁচু করতে এবং ২০-৩০ সেকেন্ড ধরে রেখে আবার নামিয়ে ফেলতে। এটি নিয়মিত করলে পেশির জড়তা কমে যায়।

মনে রাখবেন, জোর করে টানাটানি করলে ব্যথা বা জড়তা আরও বেড়ে যেতে পারে। তাই সচেতন থাকুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন। ❤️

আমাদের ঠিকানাঃ
নিউরোফিট, উত্তরা শাখা
হাউজ ৪২, লেক ড্রাইভ রোড, উত্তরা, ঢাকা ১২৩০
​📱যোগাযোগ: 01334942323

26/03/2026

স্ট্রোকের পর গোড়ালিতে ভর দিয়ে দাঁড়াতে না পারলে দেখুন।

স্ট্রোক পরবর্তী সময়ে অনেক রোগীই পায়ের গোড়ালিতে ভর দিয়ে দাঁড়াতে বা হাঁটতে সমস্যায় পড়েন। ব্যালেন্স ফিরে পেতে বাড়িতেই এই সহজ ব্যায়ামটি ট্রাই করুন:

✅ নিয়ম: দেয়াল বা শক্ত কোনো কিছুর সাথে পিঠ লাগিয়ে সোজা হয়ে দাঁড়ান। এবার দুই পায়ের গোড়ালি উঁচু করে ১০ সেকেন্ড ধরে রাখুন (১-১০ পর্যন্ত গুনুন) এবং নামিয়ে ফেলুন।

এভাবে দিনে ৩ বেলা ১০-১২ বার করে অনুশীলন করলে পায়ের ভারসাম্য ও শক্তি দ্রুত বৃদ্ধি পাবে। আর যদি আপনার সমস্যা গুরুতর হয় তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এপয়েন্টমেন্ট নিতে পারেন।

#স্ট্রোক

একাত্তরে আমরা লড়াই করেছিলাম দেশ স্বাধীন করতে, আর আজ আমরা লড়াই করি আপনার বা আপনার প্রিয়জনদের স্ট্রোকের পর আবারও সুস্থ করে...
25/03/2026

একাত্তরে আমরা লড়াই করেছিলাম দেশ স্বাধীন করতে, আর আজ আমরা লড়াই করি আপনার বা আপনার প্রিয়জনদের স্ট্রোকের পর আবারও সুস্থ করে তুলতে। আত্মবিশ্বাস আর সঠিক রিহ্যাবিলিটেশনই পারে এই অসাধ্যকে জয় করতে। 😇

এই মহান স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার হোক, কেউ থেমে থাকবে না। সঠিক চিকিৎসায় সবাই সুস্থ হয়ে আবারও হাসবে।

শুভ স্বাধীনতা দিবস। সুস্থ থাকুন, স্বাধীন থাকুন। ❤️

আমাদের ঠিকানাঃ
নিউরোফিট, উত্তরা শাখা
হাউজ ৪২, লেক ড্রাইভ রোড, উত্তরা, ঢাকা ১২৩০
​📱যোগাযোগ: 01334942323

24/03/2026

আপনি কি আপনার প্রিয়জনের প্যারালাইসিস বা স্ট্রোক পরবর্তী চিকিৎসার জন্য সঠিক জায়গা খুঁজছেন? গতানুগতিক থেরাপির বাইরে NeuroFit কেন আলাদা, তা আপনার জানা প্রয়োজন:

✅ এটি একটি পূর্ণাঙ্গ নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার।
✅ আমরা অনুসরণ করি সম্পূর্ণ অত্যাধুনিক ও বিশ্বমানের চিকিৎসা পদ্ধতি।
✅ দক্ষ ও স্পেশালিস্ট ফিজিওথেরাপিস্টের সরাসরি তত্ত্বাবধানে আমাদের সকল সেবা পরিচালিত।

আমরা মূলত স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস এবং দীর্ঘমেয়াদী নিউরোলজিক্যাল সমস্যার আধুনিক সমাধান নিয়ে কাজ করছি। আপনার প্রিয়জনের দ্রুত সুস্থতায় NeuroFit হতে পারে একটি সেরা সম্ভাবনার পথ। ❤️

তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

আমাদের ঠিকানাঃ
নিউরোফিট, উত্তরা শাখা
হাউজ ৪২, লেক ড্রাইভ রোড, উত্তরা, ঢাকা ১২৩০
​📱যোগাযোগ: 01334942323

#প্যারালাইসিস

20/03/2026

পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসুক ভালোবাসা ও নতুন আশার আলো। এই খুশির দিনে আমরা যেন সবাই সুস্থ ও নিরাপদ থাকি। বিশেষ করে সমাজের অসুস্থ ও পক্ষাঘাতগ্রস্ত মানুষের প্রতি আমাদের ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে পড়ুক।

আপনাদের ঈদযাত্রা শুভ হোক। NeuroFit ফ্যামিলির পক্ষ থেকে আমাদের সকল রোগী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

ঈদ মোবারক! 🌙✨

#ঈদমোবারক #সুস্থতা #ঈদশুভেচ্ছা

19/03/2026

আপনাদের সবাইকে ঈদ মোবারক

18/03/2026

কুমিল্লার লাকসাম থেকে আসা আমাদের এই রোগী যখন NeuroFit সেন্টারে আসেন, তখন তিনি ছিলেন সম্পূর্ণ শয্যাশায়ী। স্ট্রেচারে করে আনা সেই মানুষটি কথা বলতে পারতেন না, এমনকি উঠে বসার শক্তিও ছিল না।

কিন্তু সঠিক সময়ে আধুনিক চিকিৎসা যে কতটা কার্যকর হতে পারে, তার প্রমাণ এই সাকসেস স্টোরি! আমাদের বিশেষজ্ঞ টিমের তত্ত্বাবধানে মাত্র এক মাসের নিবিড় চিকিৎসায় তিনি এখন ৪০-৫০% সুস্থ।

উনার চিকিৎসায় আমরা যা ব্যবহার করেছি:

✅ আকুপাংচার: মুখ বাঁকা ভাব দূর করতে অত্যন্ত কার্যকর।
✅ rTMS (হাই-টেসলা): কথা বলার সমস্যা (Aphasia) কাটাতে আধুনিক প্রযুক্তি।
✅ নিউরো-রিহ্যাবিলিটেশন: হাত-পায়ের মুভমেন্ট ফিরিয়ে আনতে বিশেষ ব্যায়াম।

ফলাফল: যে রোগী বসতে পারতেন না, তিনি এখন সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে কথা বলছেন! স্ট্রোকের পর প্রথম ১-৬ মাস হলো সুস্থ হওয়ার গোল্ডেন পিরিয়ড। এই সময়ে সঠিক চিকিৎসা রোগীকে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরাতে পারে।

তাই আপনারা যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন।

আমাদের ঠিকানাঃ
নিউরোফিট, উত্তরা শাখা
হাউজ ৪২, লেক ড্রাইভ রোড, উত্তরা, ঢাকা ১২৩০
​📱যোগাযোগ: 01334942323

16/03/2026

প্যারালাইসিস বা স্ট্রোকের পর রোগীর হাত শক্ত হয়ে গেলে নিয়মিত নির্দিষ্ট ফিজিওথেরাপি ব্যায়াম করা জরুরি।

হাতের স্পাস্টিসিটি বা জড়তা কমাতে হাত ভাঁজ ও সোজা করা, কব্জি সাপোর্ট দিয়ে ওপরে তোলা এবং হাতের তালুতে চাপ দিয়ে ধরে রাখার মতো ব্যায়ামগুলো দিনে ৩ বেলা অনুশীলন করুন।

নিউরোফিটে আমরা স্ট্রোক পরবর্তী পুনর্বাসনে আধুনিক চিকিৎসা প্রদান করছি। সঠিক নিয়মে ব্যায়াম ও থেরাপি হাতের কার্যক্ষমতা দ্রুত ফিরিয়ে আনতে সাহায্য করে।

আপনারা আমাদের সাথে যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন বা সরাসরি এপয়েন্টমেন্ট নিতে পারেন।

আমাদের ঠিকানাঃ
নিউরোফিট, উত্তরা শাখা
হাউজ ৪২, লেক ড্রাইভ রোড, উত্তরা, ঢাকা ১২৩০
​📱যোগাযোগ: 01334942323

#প্যারালাইসিস #ফিজিওথেরাপি

12/03/2026

এই ভিডিও এর মাধ্যমে আপনারা জানুন যে কিভাবে NeuroFit এ ফিজিওথেরাপি সেশন যেভাবে নেওয়া হয়।

আমাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন।

আমাদের ঠিকানাঃ
নিউরোফিট, উত্তরা শাখা
হাউজ ৪২, লেক ড্রাইভ রোড, উত্তরা, ঢাকা ১২৩০
​📱যোগাযোগ: 01334942323

10/03/2026

হঠাৎ মুখ বেঁকে যাওয়া বা বেলস পালসির সমস্যায় যারা ভুগছেন, তাদের জন্য 'আকুপাংচার' হতে পারে একটি কার্যকর সমাধান। বেলস পালসির কারণে মুখের নার্ভ ক্ষতিগ্রস্ত হলে পেশি অবশ হয়ে যায়, যার ফলে কথা বলতে বা হাসতে কষ্ট হয়।

আকুপাংচার পদ্ধতি ড্যামেজ হয়ে যাওয়া নার্ভকে পুনরায় সচল করতে সাহায্য করে, যা দ্রুত মুখের স্বাভাবিক আকৃতি ফিরিয়ে আনে। সঠিক ফিজিওথেরাপি এবং আকুপাংচারের সমন্বিত চিকিৎসা নিলে নার্ভের কার্যক্ষমতা দ্রুত ফিরে পাওয়া সম্ভব। অযথা দুশ্চিন্তা না করে সঠিক সময়ে আধুনিক এই চিকিৎসা গ্রহণ করুন।

আমাদের ঠিকানাঃ
নিউরোফিট, উত্তরা শাখা
হাউজ ৪২, লেক ড্রাইভ রোড, উত্তরা, ঢাকা ১২৩০
​📱যোগাযোগ: 01334942323

#বেলসপালসি

08/03/2026

স্ট্রোক বা প্যারালাইসিসের পর হাত শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হয়ে থাকা একটি জটিল সমস্যা। এই হাত নরম করতে এবং আঙুলের নমনীয়তা ফিরিয়ে আনতে জোরপূর্বক টানাটানি না করে বিশেষ কিছু ফিজিওথেরাপি কৌশল অনুসরণ করা প্রয়োজন।

শুরুতে হাতের তালু ও আঙুলের গোড়ায় হালকাভাবে ম্যাসাজ করে টিস্যুগুলো শিথিল করে নিন। আঙুলগুলো কিছুটা নরম হয়ে এলে সাবধানে একে একে খুলে বিছানা বা টেবিলের ওপর সোজা করে বিছিয়ে রাখুন এবং আলতো চাপে ২০-৩০ সেকেন্ড ধরে রাখুন।

নিয়মিত এই সঠিক ব্যায়াম এবং ধৈর্য্যশীল ফিজিওথেরাপি আপনার হাতের স্টিফনেস কমিয়ে স্বাভাবিক নড়াচড়া ফিরিয়ে আনতে সাহায্য করবে।

যেকোনো সমস্যার জন্য আমাদের সেন্টারে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন।

আমাদের ঠিকানাঃ
নিউরোফিট, উত্তরা শাখা
হাউজ ৪২, লেক ড্রাইভ রোড, উত্তরা, ঢাকা ১২৩০
​📱যোগাযোগ: 01334942323

07/03/2026

আমাদের এই ভিডিও এর মাধ্যমে আমাদের পারকিনসন রোগীর ব্যায়াম দেখানো হয়েছে।

Address

House-42, Lake Drive Road Sector-07, Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801780720234

Alerts

Be the first to know and let us send you an email when NeuroFit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to NeuroFit:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram