Dr. Al Ibrahim

Dr. Al Ibrahim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Al Ibrahim, Doctor, BaluBari Panir Tanki Mor, Dinajpur.

আসসালামু আলাইকুম ❤️
স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য ও পরামর্শ পেতে আমাদের সাথেই থাকুন, এবং সকল ধরনের চিকিৎসা সেবা অনলাইনে পেতে কল করুন - 01821609297 (হোয়াটসঅ্যাপ) অথবা পেজে ইনবক্স করুন।
চেম্বার লোকেশনঃ বালুবাড়ী পানির ট্যাংকি মোড়, সদর, দিনাজপুর।

🎍 ভেরিকোসিল হেমাচুরিয়া স্পারমাটোরিয়া প্রতিটির জন্য ৩টি করে হোমিও ঔষধ ও লক্ষণ~🩸 (১) Varicocele with Pain (Left & Right si...
31/01/2026

🎍 ভেরিকোসিল হেমাচুরিয়া স্পারমাটোরিয়া প্রতিটির জন্য ৩টি করে হোমিও ঔষধ ও লক্ষণ~

🩸 (১) Varicocele with Pain (Left & Right side)

(অণ্ডকোষের শিরা ফুলে যাওয়া, ব্যথা ও ভারীভাব)

⚕️ ১. Hamamelis Virginica Q / 30

লক্ষণ:
• অণ্ডকোষে ভারী ভাব ও টানটান ব্যথা।
• বাম বা ডান পাশে শিরা ফুলে থাকে।
• অল্প চাপে ব্যথা বেড়ে যায়।
• দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে কষ্ট বাড়ে।

⚕️ ২. Pulsatilla 30

লক্ষণ:
• ব্যথা পরিবর্তনশীল, একপাশ থেকে অন্য পাশে সরে যায়।
• ঠান্ডা লাগলে বা রাতে কষ্ট বাড়ে।
• মানসিকভাবে কোমল, কাঁদতে ইচ্ছে করে।
• গরমে আরাম পায়।

⚕️ ৩. Nux Vomica 30

লক্ষণ:
• অণ্ডকোষে টানধরা ব্যথা, বসে থাকলে বাড়ে।
• অতিরিক্ত মানসিক চাপ বা কোষ্ঠকাঠিন্যে উপসর্গ বাড়ে।
• ক্রুদ্ধ, কাজপাগল, কফি বা মদ্যপানে অভ্যস্ত।



🩸 (২) Hematuria (প্রসাবে রক্ত আসা)

⚕️ ১. Cantharis 30 / 200

লক্ষণ:
• প্রসাবের আগে, সময় ও পরে জ্বালা ও ব্যথা।
• অল্প অল্প প্রসাব আসে, কিন্তু বারবার চেষ্টার অনুভূতি।
• প্রসাব রক্ত মিশ্রিত ও জ্বালাযুক্ত।

⚕️ ২. Terebinthina 30

লক্ষণ:
• প্রসাব গাঢ়, ধোঁয়াটে, রক্ত বা কফের মতো জমাট মিশ্রিত।
• কোমর ব্যথা, প্রস্রাবে তীব্র দুর্গন্ধ।
• কিডনিতে জ্বালাযুক্ত ব্যথা অনুভব।

⚕️ ৩. Phosphorus 30

লক্ষণ:
• প্রসাবে উজ্জ্বল রক্ত দেখা যায়।
• দুর্বলতা, মাথা ঘোরা, ঠান্ডা লাগা প্রবণতা।
• সামান্য রক্তক্ষরণেও দীর্ঘস্থায়ী দুর্বলতা।



🩸 (৩) Spermatorrhea (অযাচিত বীর্যপাত / রাত্রে বা দিনে বের হওয়া)

⚕️ ১. Selenium 30 / 200

লক্ষণ:
• বীর্য পাতলা, ঘন না হওয়া, যৌনশক্তি হ্রাস।
• অল্প উত্তেজনায় বীর্যপাত।
• মানসিক ক্লান্তি, স্মৃতিশক্তি দুর্বলতা।
• ঘুম থেকে উঠলে লিঙ্গ দুর্বল অনুভব।

⚕️ ২. Caladium Seguinum 30

লক্ষণ:
• যৌন ইচ্ছা স্বাভাবিক কিন্তু বীর্যপাত হয় না বা খুব দ্রুত হয়।
• রাতে স্বপ্নদোষের পরও ক্লান্তি বোধ হয়।
• ধূমপান ও মানসিক উদ্বেগে উপসর্গ বাড়ে।

⚕️ ৩. China Officinalis 30

লক্ষণ:
• অতিরিক্ত বীর্যক্ষয়ে দুর্বলতা, মাথা ঘোরা, ফ্যাকাশে মুখ।
• সামান্য পরিশ্রমেই ক্লান্তি।
• শরীর ও মনে দুর্বলতা, ঘুম কমে যায়।

💊 ডোজ (সাধারণ নিয়ম):
• ৩০ শক্তিতে প্রতিটি ঔষধ দিনে ২–৩ বার,
• ধীরে ধীরে উপসর্গ কমলে দিনে ১বার।

🤷‍♂️🌷সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিৎ নয়।
সংগৃহীত।

🟢ডারনেল (Darnel) শব্দের অর্থ হলো অবশ বা স্তব্ধ হয়ে যাওয়া। এই উদ্ভিদের ক্ষতিকর সুনাম বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত।এই লক্ষ...
30/01/2026

🟢ডারনেল (Darnel) শব্দের অর্থ হলো অবশ বা স্তব্ধ হয়ে যাওয়া। এই উদ্ভিদের ক্ষতিকর সুনাম বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত।

এই লক্ষণগুলো মূলত তাদের পর্যবেক্ষণ থেকে এসেছে, যারা Lolium temulentum (Lol. tem.) মিশ্রিত আটা দিয়ে তৈরি রুটি খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল।

ডা. এলেন উল্লেখ করেছেন যে, অনেক সময় Lolium গাছে Ergot নামক এক ধরনের ছত্রাক সংক্রমিত থাকে, এবং সম্ভবত এই Ergot-ই বিষক্রিয়ার আসল কারণ। যে শস্যে এই সংক্রমণ থাকে না, তা সাধারণত ক্ষতিকর নয়।
এলেন আরও লক্ষ্য করেছেন যে, এই ধরনের বিষক্রিয়া বেশি দেখা গেছে—

নিচু ও জলাভূমি এলাকায়
বর্ষাকাল বা ভেজা মৌসুমে
এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত নিতে আরও পরীক্ষা (Provings) প্রয়োজন।

🟢প্রধান লক্ষণাবলীঃ
বিভ্রান্তি
প্রলাপ (Delirium)
গভীর মানসিক অবসাদ
বমি ও বমি ভাব, শ্লেষ্মাযুক্ত বমি

🟢স্নায়বিক সমস্যা
পক্ষাঘাত (Paralysis)
কাঁপুনি (Tremors)
খিঁচুনি (Convulsions)
শীতলতা
কাঁপুনি সহ ঠান্ডা অনুভূতি
ভেতরে ভেতরে ঠান্ডা অনুভব
ঠান্ডা ঘাম

🟢বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণঃ
পায়ের পেছনের পেশিতে (Calves) অত্যধিক টানবোধ,
মনে হয় যেন দড়ি দিয়ে শক্ত করে বাঁধা হয়েছে,
প্রচণ্ড ব্যথা
এই টান কিছুটা কম মাত্রায় পুরো পায়েও ছড়িয়ে পড়ে

🟢কেইস উদাহরণঃ
বোনিনো (Bonino) একজন ২৯ বছর বয়সী কাঠমিস্ত্রিকে চিকিৎসা করেছিলেন।
তার সমস্যা ছিল—
১১ বছর ধরে হাত কাঁপা
সকালে বেশি খারাপ (< morning)
পরে পা-ও কাঁপতে শুরু করে
তার বাবা ও ভাইও একই সমস্যায় ভুগছিলেন।

🟢প্রেসক্রিপশনঃ
Merc. v.
Agar.
এগুলো সাময়িকভাবে উপকার করলেও স্থায়ী সমাধান দেয়নি।
শেষ পর্যন্ত Lot. tem. (Lolium temulentum) দিয়ে সম্পূর্ণ আরোগ্য হয়।

(তথ্যসূত্রঃ ক্লার্ক)
সংগৃহীত।

ইগনেশিয়া (Ignatia Amara): মানসিক আঘাতের ওষুধ-​প্রধান ১০টি মূল বৈশিষ্ট্য (Key Characteristics)-​১. শোক ও মানসিক আঘাতের ক...
30/01/2026

ইগনেশিয়া (Ignatia Amara): মানসিক আঘাতের ওষুধ-
​প্রধান ১০টি মূল বৈশিষ্ট্য (Key Characteristics)-

​১. শোক ও মানসিক আঘাতের কুফল: দীর্ঘস্থায়ী শোক, প্রিয়জন বিয়োগ, প্রেমে ব্যর্থতা বা অপমানের ফলে সৃষ্ট শারীরিক ও মানসিক সমস্যা।
(রেফারেন্স: J.T. Kent)

২. চরম বৈপরীত্য (Extreme Contradictions): এটি এই ওষুধের প্রধান নির্দেশক। যেমন: পাকস্থলী খালি থাকলে ভালো বোধ করা, কিন্তু ভারী খাবারে আরাম পাওয়া; গলার ব্যথায় শক্ত খাবার গিললে আরাম, কিন্তু তরল খেলে কষ্ট।
(রেফারেন্স: H.C. Allen)

৩. হিস্টেরিয়াগ্রস্ত ধাতু (Hysterical Constitution): রোগী খুব দ্রুত হাসি থেকে কান্নায় বা কান্না থেকে হাসিতে রূপান্তরিত হয়।
(রেফারেন্স: William Boericke)

৪. দীর্ঘশ্বাস ফেলা (Sighing): রোগী অবচেতনভাবে বারবার গভীর দীর্ঘশ্বাস ফেলে।
(রেফারেন্স: Nash)

৫. গলায় গোলার মতো অনুভূতি (Globus Hystericus): মনে হয় গলায় কিছু একটা আটকে আছে যা গেলা যাচ্ছে না, বিশেষ করে মানসিক উত্তেজনার সময় এটি বাড়ে।
(রেফারেন্স: Farrington)

৬. মাথাব্যথা (Clavus Hystericus): মনে হয় মাথার একপাশে পেরেক বিদ্ধ করা হচ্ছে। কফি বা তামাকের গন্ধে এটি বৃদ্ধি পায়।
(রেফারেন্স: Hering)

৭. একাকীত্ব প্রিয়: রোগী নিজের দুঃখ একা ভোগ করতে চায়, কারো সহানুভূতি বা সান্ত্বনা সহ্য করতে পারে না।
(রেফারেন্স: Lippe)

৮. পাকস্থলীতে শূন্যতা বোধ: পাকস্থলীতে একটি গভীর শূন্যতা বা দুর্বলতা অনুভূত হয়, কিন্তু শ্বাস নিলে আরাম লাগে না।
(রেফারেন্স: Guernsey)

৯. অনিদ্রা: শোক বা দুশ্চিন্তার কারণে ঘুম না আসা। (রেফারেন্স: Dunham)

১০. ধূমপানে অনিচ্ছা: রোগী আগে ধূমপায়ী হলেও অসুস্থ অবস্থায় তামাকের গন্ধ সহ্য করতে পারে না। (রেফারেন্স: Cowperthwaite)

​সাদৃশ্যপূর্ণ ওষুধ (Comparative Remedies)
​ইগনেশিয়ার লক্ষণগুলোর সাথে নিচের ওষুধ গুলোর গভীর মিল রয়েছে:-

​Natrum Mur: শোকের কুফলের জন্য এটি ইগনেশিয়ার দীর্ঘস্থায়ী (Chronic) রূপ। ইগনেশিয়া তাৎক্ষণিক শোকে আর নেট্রাম মিউর পুরনো শোকে কাজ করে।

​Pulsatilla: পরিবর্তনশীল মেজাজের জন্য সাদৃশ্যপূর্ণ, তবে পালসাটিলা সান্ত্বনা চায়, কিন্তু ইগনেশিয়া সান্ত্বনা ঘৃণা করে।

​Hyoscyamus: হিস্টেরিয়া এবং মানসিক বিকৃতির ক্ষেত্রে মিল আছে।

​Gelsemium: মানসিক উত্তেজনার কারণে কাঁপুনি বা ভয়ের উপসর্গে মিল পাওয়া যায়।

​৫টি আনকমন পিকিউলিয়ার সিম্পটম (Uncommon Peculiar Symptoms)

​১. অর্শের ব্যথা হাঁটার সময় কমে:-
সাধারণত অর্শের ব্যথা হাঁটলে বাড়ে, কিন্তু ইগনেশিয়ার রোগী হাঁটলে আরাম পায়।
(রেফারেন্স: Hering’s Guiding Symptoms)

২. জ্বর অবস্থায় তৃষ্ণা কেবল শীতকালেই:-
জ্বরের উত্তাপ অবস্থায় তৃষ্ণা থাকে না, কিন্তু যখন শীত করে তখন প্রচুর তৃষ্ণা পায়—যা সাধারণ জ্বরের ঠিক উল্টো।
(রেফারেন্স: Allen’s Keynotes)

৩. কাশিলে কাশি বৃদ্ধি পায়:-
রোগী যত বেশি কাশে, কাশির বেগ তত বাড়ে। কাশি থামানোর চেষ্টা করলে কাশি আরও বাড়ে।
(রেফারেন্স: Nash)

৪. কান্না করলে চোখের উপশম:-
চোখের যন্ত্রণায় বা সমস্যায় রোগী কাঁদলে উপশম বোধ করে।
(রেফারেন্স: Knerr)

৫. তরল খাবার গিলতে বেশি কষ্ট:-
গলার ব্যথায় শক্ত খাবার গিলতে আরাম লাগে কিন্তু জল বা তরল গিলতে বেশি কষ্ট হয়।
(রেফারেন্স:Clarke)
©

🛑গ্যাস্ট্রিক সমস্যা দূর করার হোমিও ঔষধ 🛑🔶Nux vom-স্নায়বিক দূর্বলতা,মদ পান,রাত্রি জাগরণ প্রভৃতির ফলে রোগ হলে নাক্স ভমিকা ...
29/01/2026

🛑গ্যাস্ট্রিক সমস্যা দূর করার হোমিও ঔষধ 🛑

🔶Nux vom
-স্নায়বিক দূর্বলতা,মদ পান,রাত্রি জাগরণ প্রভৃতির ফলে রোগ হলে নাক্স ভমিকা উপযোগী।
-পেটের ভিতর অস্বস্তি বোধ হয়,বমি করতে পারলে ভালো লাগবে এমনটি বোধ হয়।
-কোষ্ঠকাঠিন্য। বার বার মলত্যাগের বেগ কিন্তু পায়খানা পরিষ্কার হয় না।
-রোগী বদমেজাজি, গালমন্দ করে, শীতকাতর।

🔶Carbo Veg
-ইন্দ্রিয়পরায়ণ ব্যক্তিদের অজীর্ণ রোগে উপযোগী।
-গা বমি বমি,পেট জ্বালা করে।
-উপর পেট ফাঁপে। খাবার খাওয়ার পর ঢেঁকুর ওঠে।
-বায়ু সরলে এবং উদগার উঠলে আরাম লাগে।
-শরীর ঠান্ডা তবুও মুখে পাখার বাতাস চায়।

🔶Iris Vers

-বুক থেকে গলা পর্যন্ত জ্বালা।
-টক ঢেকুর, টক বমি।
-মুখে বেশি লালা।
-বমির পর আগুনের মতো জ্বালা।

🔶Robinia

-খুব টক ঢেকুর।
-টক বমি।
-মুখ ধুলেও মুখে টক স্বাদ।
-দাঁতে টক অনুভূতি।

🔶 Acid Sulph

-পেটে খুব গ্যাস।প্রচুর বায়ু জমে।
-বারবার ঢেকুর।
-টক গন্ধযুক্ত বমি।
-দুর্বলতা।
-শিশুর শরীর/মুখে টক গন্ধ।

🔶Lycopodium

-অল্প খেলেই পেট ভরে যায়।
-পেট ফাঁপা, গুড়গুড়।
-কোষ্ঠকাঠিন্য (প্রথমে শক্ত মল পরে পাতলা মল একসাথে)
-বিকাল ৪–৮টার মধ্যে সমস্যা বাড়ে।
-গরম খাবার পছন্দ, মিষ্টি পছন্দ।দুধ খেলে সমস্যা বাড়ে।
-আত্মবিশ্বাস কম, একা থাকতে ভয়,কৃপণ।

🔴এছাড়া--,China,Calcarea Carb,Natrum phos ইত্যাদি মেডিসিন লক্ষণ অনুসারে ব্যবহার করতে পারেন।

বাচ্চা কান্নার ৮টি কারণ ও সমাধান:-১. ক্ষুধার সংকেত (Hunger Cues)শিশু ক্ষুধার্ত কি না তা বোঝার জন্য নিচের লক্ষণগুলো দেখুন...
28/01/2026

বাচ্চা কান্নার ৮টি কারণ ও সমাধান:-
১. ক্ষুধার সংকেত (Hunger Cues)
শিশু ক্ষুধার্ত কি না তা বোঝার জন্য নিচের লক্ষণগুলো দেখুন:

▪️ প্রাথমিক লক্ষণ: ঠোঁট চাটানো, মুখ খোলা বা আঙুল চোষা।
▪️ মধ্যবর্তী লক্ষণ: বারবার মাথা এপাশ-ওপাশ করা (খাবার খোঁজা)।
▪️ চূড়ান্ত লক্ষণ: জোরে কান্না করা এবং মুখ লাল হয়ে যাওয়া।

২. ডায়াপার ও পরিচ্ছন্নতা (Hygiene)
অপরিচ্ছন্নতা শিশুর ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করে:

▪️ ভিজা ভাব: প্রস্রাব বা মলত্যাগের কারণে ডায়াপার ভারী হয়ে যাওয়া।
▪️ ত্বকের জ্বালাপোড়া: ডায়াপার র‍্যাশ বা একজিমার কারণে চুলকানি হওয়া।
▪️ আঁটসাঁট পোশাক: খুব টাইট ডায়াপার পরানো যা পেটে চাপ সৃষ্টি করে।

৩. পেটের সমস্যা ও গ্যাস (Tummy Troubles)
হজম প্রক্রিয়ার জটিলতার কারণে শিশু অস্থির হয়ে ওঠে:

▪️ বাতাস জমা: দুধ খাওয়ার সময় অতিরিক্ত বাতাস পেটে ঢুকে যাওয়া।
▪️ কলিক পেইন: প্রতিদিন নির্দিষ্ট সময়ে (সাধারণত সন্ধ্যায়) একটানা কান্না।
▪️ কোষ্ঠকাঠিন্য: শক্ত পায়খানা বা পেট ফুলে থাকা।

৪. ঘুম ও পরিবেশগত ক্লান্তি (Overstimulation)
শারীরিক ক্লান্তি যখন সহ্যের বাইরে চলে যায়:

▪️ অতিরিক্ত কোলাহল: জোরে শব্দ বা অনেক মানুষ আশপাশে থাকা।
▪️ উজ্জ্বল আলো: চোখে সরাসরি কড়া আলো পড়া।
▪️ অপর্যাপ্ত ঘুম: দীর্ঘক্ষণ জেগে থাকার ফলে স্নায়বিক দুর্বলতা।

৫. তাপমাত্রার অস্বস্তি (Temperature Issues)
শিশুরা প্রাপ্তবয়স্কদের চেয়ে তাপমাত্রার প্রতি বেশি সংবেদনশীল:

▪️ অতিরিক্ত গরম: ঘাম হওয়া এবং ঘাড়ের পেছন দিক গরম হয়ে থাকা।
▪️ অতিরিক্ত ঠান্ডা: হাত-পা নীলচে হওয়া বা শরীর ঠান্ডা হয়ে যাওয়া।
▪️ পোশাকের উপদান: খসখসে বা সিনথেটিক কাপড়ে অস্বস্তি।

৬. শারীরিক অসুস্থতা ও ব্যথা (Illness/Pain)
অন্য কোনো কারণ খুঁজে না পেলে এগুলো হতে পারে কারণ:

▪️ জ্বর বা সংক্রমণ: শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া বা সর্দি-কাশি।
▪️ কানের ব্যথা: কান টেনে ধরা বা মাথা নাড়ানো।
▪️ পোকামাকড়ের কামড়: মশা বা পিঁপড়ার কামড়ে হঠাৎ তীব্র কান্না।
সংগৃহীত।

অনেকের ধারণা  #হোমিওপ্যাথিতে_সার্জারী নেই!....হোমিওপ্যাথিতে কীভাবে সার্জারী হয়?সুনির্বাচিত হোমিওপ্যাথিক ঔষধ নিরুপদ্রবে, ...
28/01/2026

অনেকের ধারণা #হোমিওপ্যাথিতে_সার্জারী নেই!....
হোমিওপ্যাথিতে কীভাবে সার্জারী হয়?
সুনির্বাচিত হোমিওপ্যাথিক ঔষধ নিরুপদ্রবে, বিনা কষ্টে, ধীরে ধীরে আঁচিল, সিস্ট, টিউমার, ফোঁড়া (ফোঁড়া পাকিয়েও ভালো করে দেয়) ছোট হয়ে শরীরের সাথে মিলিয়ে যায়।)

হোমিওপ্যাথিতে কতোগুলো সার্জিক্যাল রিমিডি আছে?
উত্তর হলো অনেকগুলো বা অসংখ্য। আমি বলবো সবগুলো হোমিওপ্যাথিক ঔষধেরই সার্জিক্যাল কাজ করার ক্ষমতা রয়েছে।

হোমিওপ্যাথিক প্রধান কয়েকটি #সার্জিক্যাল_রিমিডি (ঔষধ) হলো------
1) Thuja Oxidentalis.
2) Hepar Sulphur.
3) Calcaria Carb.
4) Lapis Alba.
5) Medorrhinum.
6) Arnica.
7) Symphytum.
8) Staphisagria.
9) Hypericum.
10) Pulsatilla.
11) Phytolacca.
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরকম আরও বহু সার্জিক্যাল রিমিডি আছে।

কোন সার্জিক্যাল চিকিৎসায় কোন ঔষধ ব্যবহৃত হতে পারে----
১) যদি জানতে পারেন আঁচিল টিউমারটি Vaccination এর পর থেকে সৃষ্টি হয়েছে তাহলে প্রধান ঔষধ হবে--- Thuja.
২) যদি দেখেন যে আঁচিল টিউমারটি ফ্লাট স্কীন কালার তাহলে প্রধান ঔষধ হবে--- Natrum Sulp, Baryta Carb.
৩) যদি দেখেন যে আঁচিল টিউমারটি পেটের ভিতরে হয়েছে তাহলে প্রধান ঔষধ হবে--- Lapis Alba.
৪) যদি দেখেন ঠান্ডা পানি বা আইসক্রিম বা কোল্ড ড্রিংকস খেয়ে Tonsil Adenoid বড় হয়ে গলা ভরে গিয়েছে তাহলে প্রধান ঔষধ হবে--- Bellis per, Baryta Iod.
ক) যদি রোগী বোকা প্রকৃতির হয় তাহলে Baryta Carb.
খ) ডান দিক আক্রান্ত হলে-- Marc prot iod.
গ) বাম দিক আক্রান্ত হলে--- Marc bin iod.
৫) যদি দেখেন যে ব্রেস্ট টিউমারটিশক্ত বড় তাহলে প্রধান ঔষধ হবে--- Phytolacca CM
৬) যদি দেখেন Nodules under the skin----- Calc Carb, Calc Flour, Baryta Carb, Staphisagria.
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

এখানে সামান্য কিছু উল্লেখ করলাম। হোমিওপ্যাথি একটি বিশাল ক্ষেত্র। এখানে একজন ডাক্তারকে তার নিজস্ব জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করতে হয়।
কেউ নিজে নিজে ঔষধ কিনে খাবেন না।
সংগৃহীত।

আমি Ashwagandha (Withania somnifera)অনেকেই আমাকে চেনেন শক্তিবর্ধক নার্ভ টনিক বা স্ট্রেস কমানোর হার্ব হিসেবে। কেউ বলেন অশ...
28/01/2026

আমি Ashwagandha (Withania somnifera)
অনেকেই আমাকে চেনেন শক্তিবর্ধক নার্ভ টনিক বা স্ট্রেস কমানোর হার্ব হিসেবে। কেউ বলেন অশ্বগন্ধা খেলে ঘুম ভালো হয় কেউ আবার আমাকে শুধু যৌন দুর্বলতার তালিকায় বন্দি করে রাখেন।
কিন্তু যাঁরা রোগীর শরীরের সাথে সাথে মনের ক্লান্তিটাও শুনতে জানেন, তাঁরা বোঝেন আমি আসলে কোনো একক সমস্যার ওষুধ নই;
আমি হলো দীর্ঘদিনের মানসিক শারীরিক অবসন্নতার একটি নীরব প্রতিরোধ।
আজ তাই আমি নিজেই আমার কথা বলছি শব্দ কম, কিন্তু অনুভব গভীর।

#আমার_পরিচিতি
আমি Withania somnifera, পরিবার Solanaceae।
প্রকৃতিতে আমাকে ডাকা হয় Indian Ginseng নামে।
আমার স্বভাব শান্ত, সহনশীল ও ধীরে কাজ করা ঠিক যেমন আমার রোগীদের অসুখ।
আমি হঠাৎ উত্তেজনা তৈরি করি না, আমি শরীরকে আবার নিজের শক্তি মনে করিয়ে দিই।
আমি কাজ করি সেখানে,
যেখানে রোগী বাইরে থেকে ঠিকঠাক দেখালেও ভেতরে ভেতরে ভেঙে পড়ছে।


আমার কাজের প্রধান ক্ষেত্র
স্নায়ুতন্ত্র (Nervous system)
মস্তিষ্ক ও স্মৃতিশক্তি
পেশী ও সার্বিক শক্তি
এন্ডোক্রাইন ও stress-response সিস্টেম

োগী_বলে
ঘুম হয়, কিন্তু ঘুমে তৃপ্তি নেই
সারাদিন ক্লান্ত লাগে, কাজের ইচ্ছা নেই
মাথা কাজ করে না, মনে হয় সব ঝুলে আছে
অল্প চাপেই ভেঙে পড়ি
শরীরটা যেন ভেতর থেকে ফাঁকা
তখন আমাকে মনে রাখতে হয়।

#কেন_আমাকেই_আগে_মনে_রাখবেন ?

আমার মূল পরিচয়
দীর্ঘদিনের stress induced exhaustion
মানসিক ও শারীরিক শক্তির একসাথে পতন
রোগ নেই, কিন্তু সুস্থতাও নেই
স্মৃতি দুর্বল, মনোযোগ ছড়িয়ে থাকে
পুরুষ ও নারী উভয়েরই functional weakness

আমি সেখানে কাজ করি,
যেখানে রোগী বলে
ডাক্তার সাহেব, বড় কোনো রোগ নেই,
কিন্তু আমি আর আগের আমি নেই।


দীর্ঘদিনের মানসিক চাপের পর
অতিরিক্ত কাজ, রাতজাগা
শারীরিক অসুখ সেরে যাওয়ার পরও
মানসিক চাপ বাড়লে


বিশ্রামে
নিয়মিত ঘুমে
ধীরে ধীরে জীবনযাত্রা ঠিক করলে
supportive constitutional চিকিৎসার সঙ্গে


আমি কেন অন্যদের থেকে আলাদা

হঠাৎ নার্ভাস ব্রেকডাউন, মানসিক ভাঙন।
আমি ধীরে ধীরে জমে ওঠা ক্লান্তি।


যৌন ও স্নায়বিক অবসন্নতা প্রধান।
আমি mind+body দুটোই একসাথে ধরেছি।


উত্তেজক, সাময়িক শক্তি।
আমি গভীর, স্থায়ী পুনর্গঠন।


শোক ও মানসিক আঘাতের পর অবসন্নতা।
আমি stress ও overwork থেকে ক্ষয়।


আমি ভালো কাজ করি
Kali phos, Nat mur, Sepia, Phos acid এর সাথে intercurrent বা supportive হিসেবে।
আমি পথ খুলে দিই,
যাতে constitutional remedy নিজের কাজটা ঠিকভাবে করতে পারে।


দীর্ঘদিনের মানসিক চাপের পর chronic fatigue
পরীক্ষার্থী বা overworked professional দের স্মৃতি ও ফোকাস সমস্যা
অসুখ সেরে যাওয়ার পরও weakness না কাটলে
বার্ধক্যজনিত অবসন্নতা
functional sexual weakness (mind-related)


স্ট্রেসে ভেঙে পড়া শরীর
ক্লান্ত মনে শান্ত শক্তি ফেরানো
ঘুম আছে, তৃপ্তি নেই
রোগ নেই, সুস্থতাও নেই

= Ashwagandha (Withania somnifera)

বি.দ্র.:
চেম্বারে আপনি আমাকে কোন chronic exhaustion বা stress case এ ব্যবহার করেছেন,
আর রোগী কীভাবে ধীরে ধীরে নিজেকে ফিরে পেয়েছে।
সেই অভিজ্ঞতা শেয়ার করলে নতুনদের শেখার দরজা খুলবে।

🔷 ইনফার্টিলিটি (বন্ধ্যাত্ব) – কারণ, পরীক্ষা ও হোমিওপ্যাথিক চিকিৎসা।🔹 ইনফার্টিলিটি কী?নিয়মিত ও অরক্ষিত স্বামী–স্ত্রীর সহব...
26/01/2026

🔷 ইনফার্টিলিটি (বন্ধ্যাত্ব) – কারণ, পরীক্ষা ও হোমিওপ্যাথিক চিকিৎসা।

🔹 ইনফার্টিলিটি কী?
নিয়মিত ও অরক্ষিত স্বামী–স্ত্রীর সহবাসের পরও ১ বছর বা তার বেশি সময় গর্ভধারণ না হলে তাকে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলা হয়।
🔸 Primary infertility – কখনোই গর্ভধারণ হয়নি
🔸 Secondary infertility – আগে সন্তান হয়েছিল, পরে আর হচ্ছে না
🛑 ইনফার্টিলিটির কারণসমূহ
👩 নারীদের ক্ষেত্রে
▪️ ডিম্বাণু তৈরি বা ওভ্যুলেশন সমস্যা (PCOS, হরমোনাল imbalance)
▪️ ফেলোপিয়ান টিউব বন্ধ বা ক্ষতিগ্রস্ত হওয়া
▪️ জরায়ুর সমস্যা (Fibroid, Endometriosis, গঠনগত ত্রুটি)
▪️ বয়স বৃদ্ধি → ডিম্বাণুর মান কমে যাওয়া
▪️ থাইরয়েড ও অন্যান্য হরমোনজনিত রোগ
👨 পুরুষদের ক্ষেত্রে
▪️ শুক্রাণুর সংখ্যা কম বা দুর্বল (Oligospermia)
▪️ শুক্রাণুর গতি ও গঠনের সমস্যা
▪️ Varicocele
▪️ টেস্টিসে ইনফেকশন / আঘাত / হরমোনাল সমস্যা
▪️ ধূমপান, ডায়াবেটিস, স্থূলতা, স্ট্রেস
⚠️ ২০–৩০% দম্পতির ক্ষেত্রে নির্দিষ্ট কারণ পাওয়া যায় না
🧪 ইনফার্টিলিটিতে প্রয়োজনীয় পরীক্ষা
🔹 নারীর জন্য
✔️ USG / TVS – জরায়ু ও ডিম্বাশয় মূল্যায়ন
✔️ Hormonal profile – FSH, LH, Prolactin, TSH, AMH
✔️ HSG – ফেলোপিয়ান টিউব খোলা আছে কিনা
✔️ প্রয়োজনে Laparoscopy
🔹 পুরুষের জন্য
✔️ Semen analysis – সংখ্যা, গতি ও গুণগত মান
✔️ Hormonal profile – Testosterone, FSH, LH
✔️ Scrotal USG – Varicocele বা টেস্টিস সমস্যা
📌 মনে রাখবেন: ইনফার্টিলিটি কেবল নারীর সমস্যা নয়—পুরুষের পরীক্ষা সমান জরুরি।
🌿 জীবনধারা ও ম্যানেজমেন্ট
✅ সঠিক ওজন বজায় রাখা
✅ নিয়মিত হালকা ব্যায়াম ও হাঁটা
✅ পুষ্টিকর খাবার (প্রোটিন, সবজি, ফল)
✅ Zinc, Selenium, Folic acid, Omega-3
❌ ধূমপান, অ্যালকোহল, জাঙ্ক ফুড
❌ অনিয়মিত ঘুম ও অতিরিক্ত মানসিক চাপ
🧘‍♀️ মানসিক শান্তি ও স্বামী–স্ত্রীর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
🟣 হোমিওপ্যাথিক দৃষ্টিতে ইনফার্টিলিটি
(রোগীর গঠন, মনঃঅবস্থা ও রিপোর্ট অনুযায়ী ঔষধ নির্বাচন)
🔹 গুরুত্বপূর্ণ ঔষধসমূহ (সংক্ষেপে)
▪️ Sepia – জরায়ুর দুর্বলতা, হরমোনাল imbalance, মানসিক উদাসীনতা
▪️ Pulsatilla – কোমল, আবেগপ্রবণ, অনিয়মিত মাসিক
▪️ Calcarea carb – স্থূলতা, PCOS, অতিরিক্ত মাসিক
▪️ Natrum mur – দুঃখ, মানসিক আঘাত, বারবার গর্ভপাত
▪️ Lycopodium – ডান দিকের ওভারি, গ্যাস ও আত্মবিশ্বাসের অভাব
▪️ Apis mellifica – টিউব ইনফ্লেমেশন, ফোলা ও জ্বালাপোড়া
▪️ Conium – বয়সজনিত বন্ধ্যাত্ব, গ্রন্থিগত সমস্যা
▪️ Thuja – cyst, polyp, পুরোনো যৌন সংক্রমণের জটিলতা
▪️ Folliculinum – Estrogen imbalance, PCOS, Ovarian cyst
🔹 মায়াজমেটিক ক্ষেত্রে:
Tuberculinum / Medorrhinum / Syphilinum
🔹 হরমোনাল সাপোর্টে:
Oophorinum / Thyroidinum / Hypophysis
⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা
এই তথ্যগুলো শিক্ষামূলক উদ্দেশ্যে। প্রত্যেক রোগীর জন্য ঔষধ, potency ও ডোজ ভিন্ন হয়। নিজে নিজে ঔষধ সেবন না করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

📞 যেকোনো প্রয়োজনে বা ব্যক্তিগত পরামর্শের ও চিকিৎসার জন্য-
ডা. আল ইব্রাহীম।
ডি.এইচ.এম.এস (আরএইচএমসি),
বিএইচবি (ঢাকা)
স্পেশালিষ্ট: চর্ম, যৌন, নারী ও শিশুরোগসহ সব ধরনের একিউট এন্ড ক্রনিক ডিজিজ।
কনসালটেন্ট: হোমিও মেডিসিন (ক্রনিক ডিজিজ)
গভঃ রেজি. নং: ৪৬৪২৬
📱 01821-609297 (হোয়াটসঅ্যাপ)

অসাড়ে প্রস্রাবের লক্ষন ভিত্তিক কার্যকারী হোমিওপ্যাথিক ঔষধ। পর্ব-১। ১। প্রবহমান পানি দেখলে বা পানির শব্দ শুনে প্রস্রাবের ...
23/01/2026

অসাড়ে প্রস্রাবের লক্ষন ভিত্তিক কার্যকারী হোমিওপ্যাথিক ঔষধ। পর্ব-১।

১। প্রবহমান পানি দেখলে বা পানির শব্দ শুনে প্রস্রাবের বেগ- ক্যান্থারিস, লাইসিন,সালফার।

২। অবিরত প্রস্রাবের ইচ্ছা। পেশির দুর্বলতার জন্য হাঁচি, কাশির সঙ্গে প্রস্রাব বের হয়ে পড়ে- ক্যালকেরিয়া ফস।

৩। মূত্রাশয়ের দুর্বলতার জন্য অজ্ঞাতসারে এবং হাঁচি কাশির সময় প্রস্রাব বের হয়ে পড়ে- জেলসিমিয়াম, জিঙ্কাম, পালসেটিলা, স্কুইলা ও ক্যালি কার্ব।

৪। মূত্রাশয়ের দুর্বলতার জন্য অজ্ঞাতসারে প্রস্রাব। বিশেষ করে বালক ও বৃদ্ধদের পক্ষে - কষ্টিকাম।

৫। বৃদ্ধদের মূত্র ধারনে অক্ষমতা। সর্বদা ফোঁটা ফোঁটা নির্গত হয়- ডামিয়ানা।

৬। যখন তখন প্রস্রাবের বেগ ও প্রচুর প্রস্রাব। রাত্রে অজ্ঞাতসারে নির্গমণ। প্রস্রাব হরিদ্রা বর্ণ, ঝাঁঝালো ও অম্ল গন্ধযুক্ত। প্রস্রাবের সময় জ্বালা- ন্যাট্রাম কার্ব।

৭। মূত্রাশয়ের অনুভুতি লোপ পায়, প্রস্রাব জমা হলেও টের পায় না- ওপিয়াম।

৮। স্ত্রী লোকদের প্রস্রাব ধারণে অক্ষমতা রাত্রে অসাড়ে মূত্রত্যাগ- ফাউসালিস নিম্ন শক্তি।

৯। প্রস্রাবের ইচ্ছা না থাকলেও পুন: পুন: বেগ হতে থাকে। দিনের বেলায় অসাড়ে প্রস্রাব। কাশতে গেলে প্রস্রাব ছিটকে বের হয় -ফেরাম ফস।

১০। গ্রীবা দেশে চুলকানি ও অসাড়ে প্রস্রাব , স্ত্রী লোকদের বেলায়- কোপাইবা।

১১। নিদ্রাবস্থায় অসাড়ে প্রস্রাব-সেনেগা।

১২। চিৎ হয়ে শুলে প্রস্রাবের বেগ, কাত হলে হয় না- পালসেটিলা।

১৩। অসাড়ে প্রস্রাব ও ভীষণ দুর্বলতা। কোমর বেদনা ও প্রবল পিপাসা। রাক্ষুসে ক্ষুধা বা ক্ষুধা হীনতা- রাস এরোমেটিক। মূল আরক বেশি মাত্রায়।

১৪। যেন সব সময় প্রস্রাব জমা হয়ে রয়েছে। বেগ ধারণ করতে পারে না। বেড়াবার সময় অসাড়ে নি:সরণ- রুটা।

১৫। বেদনা ও জ্বালা সহ অসাড়ে নি:সরণ। কোন কোন সময় প্রস্রাব রক্ত মিশ্রিত- আর্জেন্টাম নাইট্রিকাম।

১৬। আঘাতের পর রক্ত প্রস্রাব। প্রস্রাব বন্ধ হয়ে যায় বা অসাড়ে হতে থাকে- আর্নিকা।

১৭। বাহ্য প্রস্রাবের পরে বা হাঁটার সময় প্রস্রাব পড়তে থাকে- সেলিনিয়াম।

১৮। প্রস্রাবের তীব্র বেগ বিলম্ব করতে পারে না- ল্যাথাইরাস।

১৯। প্রস্রাব প্রচুর ও পুন: পুন:। চলবার সময় এবং কাশির সময় প্রস্রাব নির্গমন। রোগী লবন বেশি খায়- ন্যাট্রাম মিউর।

২০। অসাড়ে প্রস্রাব। পুন: পুন: প্রস্রাব। বিশেষত রাত্রে- সালফার।

✒️পোস্টটা নবীন ডাক্তারদের জন্য লিখিত, সর্বসাধারণের জন্য নয়।

#অসাড়ে_প্রস্রাবের_লক্ষন_ভিত্তিক_কার্যকারী_হোমিওপ্যাথিক_ঔষধ
#অসাড়ে_প্রস্রাবের_কার্যকারী_হোমিওপ্যাথিক_ঔষধ
#অসাড়ে_প্রস্রাবের_হোমিওপ্যাথিক_ঔষধ

✅ চেম্বারের নামের সাথে “Research Center” ব্যবহার করলে আইনগত ঝামেলা হতে পারে কি?সহজ উত্তরঃ হ্যাঁ, হতে পারে।বাংলাদেশে সাধা...
23/01/2026

✅ চেম্বারের নামের সাথে “Research Center” ব্যবহার করলে আইনগত ঝামেলা হতে পারে কি?

সহজ উত্তরঃ হ্যাঁ, হতে পারে।

বাংলাদেশে সাধারণত “Research Center / Research Institute” শব্দগুলো—

সরকারিভাবে নিবন্ধিত প্রতিষ্ঠান

বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠান

বা বিশেষ অনুমোদনপ্রাপ্ত সংস্থা এগুলোর জন্য সংরক্ষিত হিসেবে ধরা হয়।

👉 যদি আপনি শুধু একটি চেম্বার বা ক্লিনিক পরিচালনা করেন, তাহলে “Research Center” নাম ব্যবহার করা বিভ্রান্তিকর বা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে।

✅ নিরাপদ ও ঝামেলাহীন বিকল্প নাম
আইনগতভাবে সাধারণত নিরাপদ—
Homeo Hall
Wellness Center
Homeopathic Center
Homeopathic Care Center
Homeopathic Treatment Center
Health Care Center

উদাহরণঃ
👇 Afiyah Homeo Hall ✅ (নিরাপদ)
👉 Afiyah Homeopathic Wellness Center ✅ (নিরাপদ)
👉 Afiyah Homeopathic Clinic ⚠️ (ঝুকিপূর্ণ)
👉 Afiyah Homeopathic Research Center ⚠️ (ঝুঁকিপূর্ণ)
- সংগৃহীত।

🌿 চুল পড়া নিয়ন্ত্রণে হোমিওপ্যাথির শীর্ষ ৫টি ওষুধ - (কারণভিত্তিক বিশ্লেষণসহ)চুল পড়া শুধু বাহ্যিক সমস্যা নয়—এর পেছনে থ...
22/01/2026

🌿 চুল পড়া নিয়ন্ত্রণে হোমিওপ্যাথির শীর্ষ ৫টি ওষুধ -
(কারণভিত্তিক বিশ্লেষণসহ)
চুল পড়া শুধু বাহ্যিক সমস্যা নয়—এর পেছনে থাকে
👉 মানসিক চাপ
👉 দুঃখ, শোক
👉 দীর্ঘদিনের অসুস্থতা
👉 হরমোনাল সমস্যা
👉 পুষ্টির ঘাটতি
হোমিওপ্যাথি কারণ ধরে চিকিৎসা করে, তাই সঠিক ওষুধে চুল পড়া কমে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
১️⃣ Phosphorus – একসাথে প্রচুর চুল পড়লে
কখন প্রয়োজন?
✔️ চুল এক মুঠো করে পড়ে
✔️ সামনের দিক বা কপালের চুল বেশি পড়ে
✔️ চুল শুষ্ক, রুক্ষ
✔️ খুশকি, মাথার ত্বকে চুলকানি
✔️ অকাল পাকা চুল
উপকারিতা
🔹 চুল পড়া কমায়
🔹 নতুন চুল গজাতে সাহায্য করে
🔹 চুলের গোড়া শক্ত করে
🧪 সাধারণত ব্যবহৃত শক্তি:
Phosphorus 30 / 200 (কেস অনুযায়ী)
২️⃣ Fluoricum Acidum – দাগে দাগে চুল পড়া (Alopecia Areata)
কখন প্রয়োজন?
✔️ গোল গোল দাগে চুল উঠে যায়
✔️ চুল ভঙ্গুর ও শুষ্ক
✔️ সহজে চুল ভেঙে যায়
✔️ টাইফয়েড/দীর্ঘ জ্বরের পর চুল পড়া
উপকারিতা
🔹 নতুন চুল গজাতে সহায়ক
🔹 শুষ্কতা ও ভাঙন কমায়
🔹 দাগে পুনরায় চুল ওঠাতে সাহায্য করে
🧪 সাধারণত ব্যবহৃত শক্তি:
Fluoric Acid 6X / 30 / 200
৩️⃣ Wiesbaden Aqua – চুলের পুনরায় বৃদ্ধি ও ঘনত্বের জন্য
কখন প্রয়োজন?
✔️ দীর্ঘদিন চুল পড়ার পর মাথা ফাঁকা
✔️ চুল পাতলা ও দুর্বল
✔️ ধীরে চুল বাড়ে
উপকারিতা
🔹 চুল দ্রুত বাড়াতে সাহায্য করে
🔹 চুল ঘন ও কালচে করে
🔹 চুলের গোড়ায় পুষ্টি জোগায়
🧪 সাধারণত ব্যবহৃত শক্তি:
Wiesbaden Aqua 30 / 200
৪️⃣ Phosphoric Acid – দুঃখ, শোক, মানসিক আঘাতের পর চুল পড়া
কখন প্রয়োজন?
✔️ প্রিয়জন হারানোর পর
✔️ গভীর দুশ্চিন্তা বা মানসিক ধাক্কা
✔️ চুল হঠাৎ পাতলা হয়ে যাওয়া
✔️ অকাল পাকা চুল
✔️ দাড়িতে চুল পড়া
উপকারিতা
🔹 মানসিক দুর্বলতা কাটাতে সাহায্য করে
🔹 চুল পড়া ধীরে ধীরে কমায়
🧪 সাধারণত ব্যবহৃত শক্তি:
Phosphoric Acid 30 / 200
৫️⃣ Thallium Metallicum – তীব্র অসুস্থতার পর চুল পড়া
কখন প্রয়োজন?
✔️ ফ্লু, গলা ব্যথা, দীর্ঘ জ্বরের পর
✔️ খুব দ্রুত চুল পড়া
✔️ মাথার সর্বত্র বা দাগে দাগে চুল পড়া
✔️ এক মুঠো করে চুল পড়ে
উপকারিতা
🔹 রোগ-পরবর্তী চুল পড়া বন্ধ করে
🔹 চুলের স্বাভাবিক বৃদ্ধি ফিরিয়ে আনে
🧪 সাধারণত ব্যবহৃত শক্তি:
Thallium Met 30 / 200
🌱 সহায়ক হোমিও ও সাপোর্ট (কেস অনুযায়ী)
✔️ Kali Phos 6X – স্ট্রেসজনিত চুল পড়া
✔️ Silicea 6X – দুর্বল চুলের গোড়া
✔️ Nat Mur 6X / 30 – হরমোনাল বা স্কাল্প শুষ্কতা
✔️ Jaborandi Q (বাহ্যিক) – স্কাল্প ম্যাসাজে
🥗 জীবনযাপন ও খাবারের টিপস
✔️ প্রোটিন ও আয়রন সমৃদ্ধ খাবার
✔️ পর্যাপ্ত ঘুম
✔️ অতিরিক্ত টেনশন কমানো
✔️ চুলে কেমিক্যাল/হিট কম ব্যবহার
✔️ নিয়মিত তেল মালিশ
⚠️ বিশেষ সতর্কতা (বিদ্রষ্ট):
চুল পড়ার কারণ ব্যক্তি ভেদে আলাদা।
একই ওষুধ সবার জন্য প্রযোজ্য নয়।
👉 মেডিসিন গ্রহণের আগে অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।

আমি Hydrastis canadensis।অনেকেই আমাকে চেনেন কোষ্ঠকাঠিন্য, অরুচি বা জন্ডিসের ওষুধ হিসেবে। কেউ বলেন“মিউকাস বেশি হলে Hydras...
21/01/2026

আমি Hydrastis canadensis।
অনেকেই আমাকে চেনেন কোষ্ঠকাঠিন্য, অরুচি বা জন্ডিসের ওষুধ হিসেবে। কেউ বলেন“মিউকাস বেশি হলে Hydrastis”, কেউ আবার আমাকে শুধু লিভারের গণ্ডিতে আটকে রাখেন। কিন্তু যাঁরা দীর্ঘদিন চেম্বারে বসে রোগীর গভীরে তাকিয়েছেন, তাঁরা জানেন আমি আসলে শুধু একটি লক্ষণের নয়, দীর্ঘস্থায়ী দুর্বলতার একটি জীবন্ত প্রতিচ্ছবি। আজ তাই আমি নিজেই আমার কথা বলছি, অল্পকথায়, কিন্তু গভীরভাবে।

#আমার_পরিচিতি
আমি Hydrastis canadensis, পরিবার Ranunculaceae।
প্রকৃতিতে আমাকে ডাকা হয় Golden Seal নামে। আমার স্বভাব ধীর, গভীর ও স্থায়ী—ঠিক যেমন আমার রোগীদের অসুখ। আমি কাজ করি সেখানে, যেখানে টিস্যু ক্লান্ত, মিউকাস মেমব্রেন দুর্বল এবং শরীর ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। আমি কোনো হঠাৎ ঝাঁপানো ওষুধ নই; আমি দীর্ঘদিনের অসুখের নীরব সঙ্গী।


আমার কাজের প্রধান ক্ষেত্র
মিউকাস মেমব্রেন, গাট ও লিভার সিস্টেম, গ্ল্যান্ডুলার টিস্যু, জরায়ু ও নারীর জননাঙ্গ।
যখন রোগী বলে
নাক, গলা, পাকস্থলী বা যোনি থেকে ঘন হলুদ আঠালো স্রাব আসে
মুখে সারাক্ষণ বাজে স্বাদ
খেতে ইচ্ছা নেই
পেট পরিষ্কার হয় না, অথচ মল শক্ত নয়
শরীর ভেতর থেকে ক্লান্ত লাগে
তখন আমাকে মনে রাখতে হয়।
কেন আমাকেই আগে মনে রাখবেন
আমার মূল পরিচয়
ঘন, আঠালো, সুতো-টানা হলুদ বা সবুজ স্রাব
সব মিউকাস মেমব্রেনের দীর্ঘস্থায়ী দুর্বলতা
লিভার অলস, হজম শক্তিহীন
কোষ্ঠকাঠিন্য অন্ত্রের জড়তা থেকে
রোগী আগেভাগে বুড়িয়ে যাওয়া, অবসন্ন, আগ্রহহীন
আমি সেখানে কাজ করি, যেখানে রোগী বলে “ডাক্তার সাহেব, শরীরটা আর আগের মতো কাজ করে না।”


সকালবেলা লক্ষণ বেশি
ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ায়
দীর্ঘদিনের অসুখ ও ক্লান্তির পর
খাবার পর পাকস্থলীর ভারীভাব


উষ্ণতায়
বিশ্রামে
কখনো উষ্ণ পানীয়তে
ধীরে চললে কিছুটা আরাম



আমি কেন অন্যদের থেকে আলাদা
**hromicum ঘন আঠালো স্রাব, কিন্তু বেশি acute ও লোকাল। আমি দীর্ঘস্থায়ী, সঙ্গে সার্বিক দুর্বলতা।
কোষ্ঠকাঠিন্য inertia থেকে। আমি inertia-এর সঙ্গে mucus ও liver involvement।
সমস্যা ও indifference। আমি uterine দুর্বলতা, কিন্তু প্রধানত শারীরিক অবসন্নতা।
স্পাজম ও খিটখিটে মেজাজ। আমি ধীর, নিস্তেজ, ক্লান্ত প্রকৃতি।



আমি তুলনীয় Kali b**h, Alumina, Sepia, Nat mur-এর সঙ্গে।
Chronic কেসে অনেক সময় আমি intercurrent হিসেবে কাজ করে পথ খুলে দিই।
দীর্ঘদিনের mucous membrane exhaustion-এ আমি একটি গভীর সহায়ক।



Chronic sinusitis যেখানে রোগী খুব দুর্বল
IBS ও কোষ্ঠকাঠিন্য, মল নরম কিন্তু পরিষ্কার হয় না
দীর্ঘস্থায়ী লিউকোরিয়া, ঘন হলুদ আঠালো স্রাব
প্রসবের পর জরায়ুর দুর্বলতা
দীর্ঘদিনের liver sluggishness ও functional jaundice



ঘন আঠালো হলুদ স্রাব
মিউকাস মেমব্রেনের দীর্ঘস্থায়ী দুর্বলতা
নরম মল কিন্তু বের হয় না
অরুচি ও লিভারের অলসতা
শরীর ও মনে গভীর ক্লান্তি
= Hydrastis canadensis

বি.দ্র.: চেম্বারে আপনি আমাকে কোন chronic কেসে ব্যবহার করেছেন এবং রোগীর ধীরে ধীরে পরিবর্তন কীভাবে এসেছে সেই অভিজ্ঞতা শেয়ার করলে নতুনদের জন্য পথ খুলে যাবে।
- সংগৃহীত।

Address

BaluBari Panir Tanki Mor
Dinajpur
5200

Telephone

+8801855336661

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Al Ibrahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category