সাফিয়া হোমিও হল

সাফিয়া হোমিও হল হো‌মিওপ‌্যা‌থি হ‌চ্ছে পার্শ্বপ্রতিক্রিয়াহীন চি‌কিৎসা পদ্ধ‌তি।

18/07/2024

আমি মনে করি, আপামর জনগন এগিয়ে আসা উচিত! নিজের জন্য না হোক পরবর্তী প্রজন্মের জন্য হলেও আসা উচিত।

সবাই সাবধান হও
06/12/2023

সবাই সাবধান হও

Every WOMEN should KNOW and REMEMBER this.Advantage of breast feeding B = Best for Baby.R = Reduces Allergy.E = Economic...
28/04/2023

Every WOMEN should KNOW and REMEMBER this.

Advantage of breast feeding

B = Best for Baby.
R = Reduces Allergy.
E = Economical.
A = Antibodies.
S = Stool inoffensive.
T = Temperature in correct stage.
F = Fresh.
E =Emotional bonding between mother and child.
E = Easy.
D = Digest easily.
I = Immediately available.
N = Nutritional balance.
G = Gastroenteritis greatly reduce.

Collection
P.P medicine book
Aid publications
9th edition
page no-499

  (IBS) বা উপদাহী অন্ত্র সংলক্ষণ (যাকে আগে স্পাস্টিক বা স্নায়বিক কোলন এবং স্পাস্টিক অন্ত্র হিসাবে উল্লেখ করা হত) হল পরি...
05/03/2023

(IBS) বা উপদাহী অন্ত্র সংলক্ষণ (যাকে আগে স্পাস্টিক বা স্নায়বিক কোলন এবং স্পাস্টিক অন্ত্র হিসাবে উল্লেখ করা হত) হল পরিপাক নালির একটি ক্রিয়ামূলক ব্যাধি, যা একত্রিত লক্ষণগুলোর একটি গুচ্ছের মাধ্যমে চিহ্নিত করা হয়, যার মধ্যে রয়েছে পেটে ব্যথা এবং মলত্যাগের সামঞ্জস্যের পরিবর্তন।

উপসর্গ : পেটব্যথা, পেটফাঁপা, পায়খানার সঙ্গে আম যাওয়া, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যের সমন্বয় ইত্যাদি। কোনো রোগীকে আইবিএস হিসেবে শনাক্ত করতে হলে এ লক্ষণগুলোতে অন্তত দুটি লক্ষণ তিন মাস পর্যন্ত উপস্থিত থাকতে হবে।

চিকিৎসা : বর্তমানে আইবিএসের চিকিৎসা উপসর্গভিত্তিক। যেমন
ডায়রিয়াপ্রবণ আইবিএস (IBS-D),
কোষ্ঠকাঠিন্যপ্রবণ আইবিএস (IBS-C) ও
উভয় লক্ষণ থাকলে (IBS-M)
সে অনুযায়ী চিকিৎসা দেয়া হয়।

প্রথমত, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। দুধ ও দুধজাতীয় খাবার রোগীর উপসর্গ বাড়িয়ে দেয়। তাই এগুলো পরিহার করতে হবে। খাবার খাওয়ার সময় লক্ষ্য করুন কোন খাবারগুলো আপনার উপসর্গ বাড়িয়ে দেয়, সেগুলো পরিহার করুন।

মানসিক চাপ কমাতে হবে। এমনকি মানসিক চাপ থেকে মুক্ত থাকতে হবে। ব্যায়াম করতে পারেন অথবা মনকে আনন্দ আর প্রশান্তি দিতে পারে এমন কিছু করতে পারেন। রিলাক্সেশনথেরাপির মাধ্যমে মানসিক চাপ কমানো যেতে পারে।

হো‌মিওপ‌্যা‌থিক চিকিৎসাঃ

হো‌মিওপ‌্যা‌থি‌তে রোগ নয় রোগীকে চিকিৎসা করা হয়।
এই জন্য একজন অভিজ্ঞ চিকিৎসক, হোমিওপ্যাথিক নিয়মনীতি অনুসারে যে কোন জটিল কঠিন রোগের রোগীর চিকিৎসায় ব্যক্তি স্বাতন্ত্র্য লক্ষণ সমষ্টি ও ধাতুগত লক্ষন সম‌ষ্টি ভা‌লোভাবে পর্য‌বেক্ষ‌নের মাধ‌্যমে আল্লাহর রহমতে ভা‌লো চিকিৎসা দি‌তে পার‌বে। যে সকল ঔষধ সমূহ সচরাচর ব‌্যবহৃত হয়। Colosynth, Carbo Ani, Acid nit, Bryo, Calc p, Mag p Ferrum phos, Graph, kali mur, Lyco, Nat mur, Nux v, O***m, plumb, puls, Sulp,Thuja,Veratrum Alba ইত‌্যা‌দি। এছাড়াও অন‌্যান‌্য ঔষধ লক্ষন অনুযায়ী ব‌্যবহার করা যায়।

সামগ্রিক উপসর্গ (লক্ষ‌ন) এর ভিত্তিতে ওষুধ নির্বাচনের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়।

বি.দ্রঃ রে‌জিঃ চি‌কিৎস‌কের পরামর্শ ছাড়া কোন ঔষধ গ্রহন করা উ‌চিত নয়।

ডাঃ হা‌বিবুর রহমান
সা‌ফিয়া হো‌মিও হল
মেঘুলা বাজার, দোহার-ঢাকা।
মোবা- ০১৮১৮৫২২৪০১

ভা‌লো লাগ‌লে লাইক এবং শেয়ার করুন। ধন‌্যবাদ

 (গাইনোকোমাস্টিয়া) বা পুরুষের স্তন বড় হয়ে যাওয়া ডাঃ হা‌বিবুর রহমানসা‌ফিয়া হো‌মিও হল,মেঘুলা বাজার, দোহার-ঢাকা।মোবাঃ ০...
12/10/2022

(গাইনোকোমাস্টিয়া) বা পুরুষের স্তন বড় হয়ে যাওয়া

ডাঃ হা‌বিবুর রহমান
সা‌ফিয়া হো‌মিও হল,
মেঘুলা বাজার, দোহার-ঢাকা।
মোবাঃ ০১৮১৮৫২২৪০১

#গাইনোকোমাস্টিয়া এমন একটি অবস্থা যখন পুরুষদের স্তনের টিস্যু ফুলে যায়। এটা ঘটার মূল কারণ হল, শরীরের বি‌শেষ দ‌ু‌টি হরমোন ( টেস্টোস্টেরোন ইস্ট্রোজেন ) এর ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। তবে যদি শুধু মাত্র চর্বি জমার কারণে স্তন বড় হয়ে থাকে, তা হলে তা কিন্তু গাইনোকোমাস্টিয়া নয়। তখন তা পরিচিত সিউডোগাইনোকোমাস্টিয়া নামে।

পুরুষ এবং মহিলা উভয়ের শরীরেই নির্দিষ্ট পরিমাণে টেস্টোস্টেরোন ও ইস্ট্রোজেন নামক বিশেষ ধরনের হরমোন থাকে। পুরুষের শরীরে টেস্টোস্টেরোন ইস্ট্রোজেনের তুলনায় বেশি থাকে বলেই তিনি পুরুষ এবং তার পুরুষালি সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যালী দৃশ্যমান হয়।
অন্যদিকে একজন মহিলার শরীরে টেস্টোস্টেরোনের তুলনায় ইস্ট্রোজেন বেশি থাকে বলেই তিনি মহিলা এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যাবলী মাতৃসুলভ।

য‌দি কোন কারণে পুরুষের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায় কিংবা টেস্টোস্টেরোনের মাত্রা কমে যায় তাহলে Gynecomastia বা পুরুষের স্তন আকারে বড় হয়ে যায়। Gynecomastia সাধারণ ভাবে সকল স্বাস্থ্যবান পুরুষদের এমনটা হতে পারে তবে তা ব্যথাহীন এবং স্বাভাবিক। নতুন জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রেও এমনটা দেখা দিতে পারে। বয়ঃসন্ধিক্ষণেও কিশোর বয়সী ছেলেদের গাইনেকোমেশিয়া দেখা দিতে পারে। বড়দের ক্ষেত্রে বিশেষ করে ৫০ ঊর্ধ্ব বয়সীদের যখন টেস্টোস্টেরোনের উৎপাদন ক্ষমতা কমে যায় তখনও এমনটা হতে পারে।

কারণ :

১) কোনো কারণে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে গেলে। কিছু কিছু ঔষধ খাওয়ার ফলে হতে পারে। সেক্ষেত্রে উক্ত ঔষধ বন্ধ করে দিলে সমাধান হয়ে যায়।
২) লিভার সিরোসিস
৩) মাত্রাতিরিক্ত মদ্যপান
৪) ক্লাইনফেল্টার'স সিন্ড্রোম (জন্মগত ত্রুটিজনিত সমস্যা)
৫) থাইরয়েড রোগ
৬) অ্যাড্রেনাল টিউমার
৭) দীর্ঘ মেয়াদি কিডনির রোগ
৮) ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
★ স্পাইরোনোল্যাকটোন
★ মাদকসেবি (মেথাডোন, অ্যাম্ফিটামাইন, মারিজুয়ানা, ওপিঅয়েড)
★ পুরুষ বন্ধাত্ব নিরসনে ব্যবহৃত HCG হরমোন
★ পেশি বৃদ্ধির জন্য ব্যবহৃত অ্যানাবোলিক স্টেরয়েড
★ হারবাল ও চর্মের সৌন্দর্য বর্ধনকাজে ব্যবহৃত ওষুধে ল্যাভেন্ডার তেল ও চা গাছের তেল।

রোগ নির্ণয়ঃ
১) যথাযথ রোগ ইতিহাস নেওয়া
২) ক্লিনিক্যাল পরীক্ষা করা
৩) রক্তে হরমোনের মাত্রা দেখা
৪) স্তনের আলট্রাসনোগ্রাফি করা
৫) ম্যামোগ্রাফি করা।

#গাইনোকোমাস্টিয়া_হোমিওপ্যাথি চিকিৎসাঃ

হো‌মিওপ‌্যা‌থি‌তে রোগ নয় রোগীকে চিকিৎসা করা হয়। এই জন্য দরকার একজন অভিজ্ঞ চিকিৎসকের সূক্ষ্ম দৃ‌ষ্টি। ত‌বেই হোমিওপ্যাথিক নিয়মনীতি অনুসারে #গাইনোকোমাস্টিয়া সহ যে কোন জটিল কঠিন রোগের রোগীর চিকিৎসায় ব্যক্তি স্বাতন্ত্র্য লক্ষণ সমষ্টি ও ধাতুগত লক্ষন সম‌ষ্টি ভা‌লোভাবে পর্য‌বেক্ষ‌নের মাধ‌্যমে আল্লাহর রহমতে চিকিৎসা দি‌তে পার‌বে। লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করা যায়। যেমন- Thuja, Conium, Phytolacca, Lyco, Baryta carb, Yohimbinum,Testosteron Calc phos, Ars iod Thyroid ইত‌্যা‌দি ছাড়াও অ‌নেক ঔষধ আ‌ছে,যা লক্ষন অনুযায়ী #গাইনোকোমাস্টিয়া চি‌কিৎসায় ব‌্যবহার করা যায়। সামগ্রিক উপসর্গ (লক্ষ‌ন) এর ভিত্তিতে ওষুধ নির্বাচনের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়।

হোমিওপ্যাথি রেজিঃ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করলে কোন প্রকার অস্ত্রপচার ছাড়াই গাইনোকোমাস্টিয়া থেকে আরোগ্য লাভ করা সম্ভব।

সর্তকতাঃ
১) চ‌র্বি জা‌তীয় খাবার ত‌্যাগ করা।
২) যে সকল ঔষ‌ধের কারনে গাইনোকোমাস্টিয়া দেথা দি‌য়ে‌ছে তা বন্ধ করা।
৩) সকল ধর‌নের মাদক ত‌্যাগ করা।

#হো‌মিওপ‌্যা‌থির_কিছুকথাঃ-

হো‌মিওপ‌্যা‌থি হ‌চ্ছে পার্শ্বপ্রতি‌ক্রিয়াহীন এক‌টি চি‌কিৎসা পদ্ধ‌তি।

রো‌গের স‌মষ্টিগত লক্ষনই হ‌লো রোগ।

ঔষধ নির্বাচ‌নের জন‌্য লক্ষন সম‌ষ্টিই একমাত্র পথপ্রদর্শক।

চি‌কিৎস‌কের প্রয়োজন কেবল রোগ-লক্ষন‌কে দূরীভূত করা, তাহা হই‌লেই সমস্ত রোগ দূরীভুত হ‌বে।

বি.দ্রঃ রে‌জিঃ চি‌কিৎস‌কের পরামর্শ ছাড়া কোন ঔষধ গ্রহন করা উ‌চিত নয়!

08/10/2022
🍁 গুরুত্বপূর্ণ বিষয় .........সবার পড়া উ‌চিত!মেয়ের বয়স পাঁচ মাস।শীতকাল তখন।উঠোনে মেয়েকে নিয়ে রোদ পোহাচ্ছে ময়না। সকাল...
13/08/2022

🍁 গুরুত্বপূর্ণ বিষয় .........সবার পড়া উ‌চিত!

মেয়ের বয়স পাঁচ মাস।শীতকাল তখন।উঠোনে মেয়েকে নিয়ে রোদ পোহাচ্ছে ময়না। সকালের রোদ বাচ্চার জন্য খুব উপকারী। বাচ্চাকে রোদে শুইয়ে রাখল। হঠাৎই সেখানে আসল পাশের ঘরের রবিন। ইরার চাচা হয় রবিন।এসেই ইরাকে কোলে নিল।আদর করতে লাগল। হাসানোর চেষ্টা করল।কিছুক্ষণ পর সে ইরাকে আকাশের দিকে ছেড়ে দিয়ে আবার বল ক্যাচ ধরার মত করে ধরছে।

এতে যেন ইরা আরও খুশি হচ্ছে। ময়নাও দেখে হাসছে। মেয়ে হাসলে যেকোন মায়েরই ভালো লাগে।

ময়নারও ভালো লাগছে।

আর রবিন কেন!সবাই ই তো এভাবে খেলা করে বাচ্চাকে নিয়ে।

রবিন আবার ইরাকে আকাশের দিকে ছেড়ে দিল। ঠিকঠাক মত ক্যাচও ধরল।

🍁কিন্তু একি হল ??

ইরা হাসছে না। চোখ বন্ধ করে আছে। রবিন ভয় পেয়ে গেল।

ময়নাকে ডাক দিল।

ময়না দৌড়ে এসে ইরাবতীকে কোলে নিল ইরাকে।নানান নামে ডাকতে শুরু করল।হাত দিয়ে চোখ খুলার চেষ্টা করল।

কিন্তু না!ইরা চোখ খুলছে না।

চিৎকার করে কেঁদে উঠল ময়না।

বাড়ির সব মানুষ এসে ভীড় করল।

সবাই সাধ্যমতো চেষ্টা করল ইরাকে জাগানোর। কেউ ই পারল না।

উঠোনে শুয়ে গড়াগড়ি খেতে লাগল ময়না।

🍁তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল ইরাকে। ইমার্জেন্সিতে নেওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে দিলেন ইরা মারা গেছে।

আর হাসবে না সে।

চিরদিনের জন্য তার হাসি বন্ধ হয়ে গেছে। অজ্ঞান হয়ে যায় ময়না।

একমাত্র মেয়েকে হারানোর ব্যাথা

সে নিতে পারছে না।

ঘরের পিছনে কবর দেওয়া হয় ইরাকে।

মাঝে মাঝেই রাতে পাগলের মত আচরণ করে ময়না। মেয়ের কবরের কাছে দৌড়ে চলে যায়। বিড়বিড় করে কথা বলে! ইরাকে ভুলতে পারছে না।

খাওয়া দাওয়া করছে না।

শুকিয়ে যাচ্ছে।অগত্যা ময়নাকে নিয়ে শহরে পাড়ি জমায় রাজিব।

🌷ঘটনার ব্যাখ্যাঃ-

বাচ্চাদের আকাশে তুলে আবার কোলে নিয়ে আমরা অনেক আনন্দ পাই।বাচ্চারাও পায়।

কিন্তু বাচ্চাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ম্যাচিউর হতে অনেকদিন সময় লাগে।

খুব সহজেই সেগুলো আঘাতপ্রাপ্ত হতে পারে। ইরাকে যখন বারবার উপরে তোলা হচ্ছিল তখন গ্রাভিটির এগেইনস্টে তাকে বারবার উপরে তোলায় তার ব্রেইনের সাথে মাথার খুলির হাড়ের বারবার ধাক্কা লাগছিল।

যেহেতু তার ব্রেইন টাও নরম আর মাথার হাড়টাও নরম তাই হাড়ের সাথে বারবার ধাক্কা লেগে তার ব্রেইনের ধমনী ছিড়ে যায়।

ধমনী শিরাতে রক্ত চলাচল করে।

ব্রেইনের ধমনী ছিড়ে রক্তক্ষরণ শুরু হয় মাথার ভিতরে।

রক্তে থাকে গ্লুকোজ।

গ্লুকোজ না পেলে ব্রেইন ৪-৫ মিনিটের ভিতর মারা যায়।সাথে জীবন্ত মানুষটাও।রক্ত সব ধমনী দিয়ে বের হয়ে আল্টিমেটলি

ব্রেইন ডেথ হয় ছোট্ট ইরার।

🌷তাই এসব ব্যাপারে সঠিকভাবে জানতে হবে,সতর্ক হতে হবে, সামান্য একটি ভুলের কারণে আমরা আমাদের প্রিয়জনকে হারাতে পারি!!

সংগৃহীত

12/08/2022

একবার মূসা আঃএর পেটে ব্যাথা হল।তো তিনি আল্লাহকে তার ব্যথার কথা বললেন,তারপর আল্লাহ তাঁকে বললেন যে,,তুমি অমুক গাছের পাতা খাও"

তিনি খেলেন ;এরপর তাঁর ব্যথা সেরে গেল।

এরপর মূসা (আ) এর আবার পেটে ব্যাথা হল,কিন্তু
তিনি আল্লাহকে কিছু বললেন না ।
তিনি নিজে নিজে গিয়ে সেই একই গাছের পাতা খেলেন।কিন্তু এবার ব্যাথা কমলো না।

তখন আল্লাহপাক মূসা (আ) কে ডেকে বললেন কি ব্যাপার মূসা,,তোমার ব্যাথা কমলো না।
তখন মূসা (আ) বললেন :আল্লাহ একই পাতা ই তো
খেলাম! তো ব্যাথা কমলো না কেন?!

তখন আল্লাহ পাক বললেন, যখন আমি তোমাকে পাতা খেতে বলেছিলাম তখন ওই পাতার ওপর আমার হুকুম ছিল;রোগ সারাবার!
কিন্তু তুমি ভাবলে গুনাগুন গাছের।তাই পরের বার আমাকে বলার প্রয়োজন মনে করোনি।তাই,তোমার ব্যাথাও সারে নাই।

শিক্ষাঃ.
আমরা মনে করি ঔষুধ আমাদের রোগ সারায়।কিন্তু আমাদের রোগ মূলত আল্লাহ ই সারিয়ে থাকেন।ডাক্তার বা ঔষধ তো একটা উসিলা মাত্র।

কারন ঔষুধ পেটে গিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে যে সে কাজ করবে কি করবে না।

রোগের মধ্যে কোন সংক্রামক শক্তি নেই ! আল্লাহর অনুমতি ছাড়া কোন রোগ আসে না !

[ বুখারী - ৫৩৫৮]

শিক্ষানীয় পোস্ট। আজকে একটা সুন্দর পোস্ট পেলাম ভাবলাম পোস্টটা এখানে আপলোড করি , কারণ পোস্ট  টি অনেক প্রয়োজনীয়। আমার মনে...
15/07/2022

শিক্ষানীয় পোস্ট।

আজকে একটা সুন্দর পোস্ট পেলাম ভাবলাম পোস্টটা এখানে আপলোড করি , কারণ পোস্ট টি অনেক প্রয়োজনীয়। আমার মনে হলো যে আপনাদের কাছে শেয়ার করা উচিত যদি আপনাদের কোন না কোন উপকারে আসে।

"ইচ্ছে মাফিক নাপা খেয়ে কিডনি কে হত্যা কর‌বেন না"

চেম্বারে রোগী এসেছে ,

ডাক্তারঃ জিজ্ঞাসা করলাম, কি সমস্যা??
রোগীঃ স্যার কিডনি ডেমেজ, সেরাম ক্রিয়েটিনিন ১৪, হিমোগ্লোবিন ৮.৪ 💔

ডাক্তারঃ কবে থেকে সমস্যা??
রোগীঃ স্যার ১ মাস হলো ধরা পরছে।

ডাক্তারঃ ধরেই ১৪ হয়ে গেলো কি করে? আগে টের পান নি??
রোগীঃ না স্যার,বমী ভাব, পা গুলা ফুলা লাগায় ডাক্তার এর কাছে গেলে ডাক্তার সেরাম ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা করে দেখে ১৪। এটা দেখে ডাক্তার সাহেব বলছে ডায়লাইসিস করার জন্য।

ডাক্তারঃ আচ্ছা আপনি কি কখনো নাপা, নাপা এক্সটা, পেরাসিট্যামল, ব্যাথার ঔষধ অনেক দিন খেয়েছেন??
রোগীঃ জি স্যার, নাপা খাইতাম একটু শরীর খারাপ লাগলেই।

ডাক্তারঃ আহ, কি ক্ষতিটাই না করলেন। কে বলছে আপনাকে কথায় কথায় নাপা, নাপা এক্সট্রা খেতে??
রোগীঃ স্যার, এগুলাতো অনেকেই খায় তাই আমিও খাইতাম।

ডাক্তারঃ আমি আমার এইটুকু বয়সে যতো রোগী দেখেছি তার মধ্যে ৭০% কিডনী ডেমেজ এর রোগী এবং এই সকল কিডনি রোগী গনের মধ্যে ৭০-৮০% হয় কিছু দিন ব্যাথার ঔষধ খেয়েছে, না হয় নাপা, নাপা এক্সট্রা, প্যারাসিটামল খেয়েছে না হয় এলার্জির ঔষধ দীর্ঘ দিন খেয়েছে।🙄💔

রোগীঃ আগে জানলে কি আর খাইতাম ?? স্যার এই কথা বলার মানুষ পাই নাই, তাই জানতাম ও না।🥺

"সময় থাকতে বুঝলে ভালো, না হয় যখন বুঝবেন অনেক দেরি হয়ে যাবে। আল্লাহ পাক আপনাদের রক্ষা করুন।"🙂

সুত্রঃ Dr. Syed Golam Gous Ashrafi.

COPY PASTE

 #মে‌য়ে‌দের_সমস‌্যায়_হো‌মিওপ‌্যা‌থিক‌_ঔষধের_ম‌্যা‌জিক!মে‌য়ে‌দের সকল সমস‌্যায় হো‌মিও ঔষ‌ধের সফলতা ব‌লে শেষ করা যা‌বে না...
26/06/2022

#মে‌য়ে‌দের_সমস‌্যায়_হো‌মিওপ‌্যা‌থিক‌_ঔষধের_ম‌্যা‌জিক!

মে‌য়ে‌দের সকল সমস‌্যায় হো‌মিও ঔষ‌ধের সফলতা ব‌লে শেষ করা যা‌বে না। স‌ঠিক চি‌কিৎসা পে‌তে হ‌লে আপনা‌কে আপনার সকল সমস‌্যা চি‌কিৎসক‌কে বল‌তে হ‌বে। আ‌মি চি‌কিৎসা কালীন লক্ষ‌্য ক‌রে‌ছি, অ‌ধিকাংশ মে‌য়েই(‌যে কোন বয়‌সের) আ‌ছে যারা তা‌দের সমস‌্যার কথা প্রকাশ ক‌রে না বা কর‌তে লজ্জা বোধ ক‌রে। জান‌তে চাই‌লে কিছু স্বীকার ক‌রে আবার কিছু গোপন ক‌রে। এই গোপনীয়তার জন‌্য স‌ঠিক চি‌কিৎসা বা স‌ঠিক ঔষধ নির্বাচন করা সম্ভব হয় না। আপনার সমস‌্যা বা কষ্ট আপনার একান্তই নি‌জের, তাই আপনার সমস‌্যা বা কষ্ট গু‌লো নি‌জের মত ক‌রেই চিকিৎসক‌কে বু‌ঝি‌য়ে বলুন। স‌ঠিক চি‌কিৎসা পা‌বেনই ইনশা-আল্লাহ।

যে কোন সমস‌্যা বা কষ্ট হোক। যেমনঃ

১) মা‌সি‌কের সময় তল‌পে‌টে প্রচন্ড ব‌্যথা।

২) মা‌সিকের সময় অ‌তি‌রিক্ত রক্তস্রাব।

৩) মা‌সি‌কের রক্ত ক‌ালো বা মাছ ধোঁয়া পা‌নির মত। দুর্গন্ধ থা‌কে।

৪) মা‌সি‌কের রক্ত চাপ চাপ বা চাকা চাকা । প্রচন্ডরব‌্যথা থা‌কে।

৫) মা‌সে বারবার রক্তস্রাব পরিমা‌নে প্রচুর।

৬) রক্তস্রা‌বে কার‌নে চেহারা ফ‌্যাকা‌সে বা হলুদ হ‌য়ে যাওয়া।

৭) অ‌তি‌রিক্ত রক্তস্রা‌বে কার‌নে রক্ত স্বল্পতা। শা‌রি‌রিক দুর্বলতা দেখা দেয়।

৮) মা‌সিক তাড়াতা‌ড়ি শুরু হয়।

৯) মা‌সিক বিল‌ম্বে শুরু হয়।

১০) মা‌সিক অল্প বা বেশী দিন স্থায়ী হয়।

১১) রক্তস্রাব যেখা‌নে লাগে সেখা‌নে চুলকায়।

১২) ঋতু বন্ধ হ‌য়ে মাথা গরম বা মাথা ব‌্যথা হ‌তে পা‌রে।

১৩) ঋতু বন্ধ হ‌য়ে মেজাজ খিট‌খি‌টে হ‌তে পা‌রে।

১৪) ঋতু স্রাব বন্ধ হ‌য়ে মোটা হ‌য়ে যাওয়া।

১৫) ঋতু স্রাব বন্ধ হ‌য়ে অন‌্য যে কোন দিক দি‌য়ে রক্ত স্রাব হ‌তে পা‌রে। সহবা‌সের সময় ব‌্যথা বা রক্ত স্রাব হওয়া।

১৬) ঋতু স্রা‌বের সময় স্ত‌নে ব‌্যথা বা ফো‌লে যাওয়া।

১৭) সাদা স্রাব( প্রদর স্রাব), স্রাব ঘন, পাতলা, দুর্গন্ধ, হাজাকর, যেখানে লা‌গে চুলকায়। স্রাব গরম বা ঠান্ড হ‌তে পা‌রে।

১৮) স্রাব হলুদ রং‌য়ের হ‌তে পা‌রে।

১৯) প্রদর স্রাব বাদামী রং‌য়ে হ‌তে পা‌রে

২০) প্রদর স্রাব স‌বিরাম নিংসরন হ‌তে প‌রে।

২১) প্রদর স্রাব দলাদলা বা চুলকানী যুক্ত হ‌তে পা‌রে।

২২) প্রদর স্রাব পুঁজ যুক্ত হ‌তে পা‌রে।

২৩) প্রদর স্রাব চটচ‌টে দ‌ড়ির ন‌্যায় কড়া।

২৪) স্ত‌নে টিউমার, শক্ত বা নরম, ব‌্যথা থাক‌তেও পা‌রে নাও থাক‌তে পা‌রে।

২৫) ঋতু স্রা‌বের সময় স্ত‌ন শক্ত বা টাটা‌নি ব‌্যথা।

২৬) ঋতু স্রা‌বের সময় শ‌রি‌রে ব‌্যথা হওয়া।

২৭) জরায়‌ু‌তে টিউমার, সিস্ট।

২৮) গর্ভপাত হওয়া।

২৯) গর্ভ সঞ্চার না হওয়া।

৩০) মূ‌খে ঘা হওয়া।

৩১) জিহ্বায় সকা‌লে সাদা বা হলুদ ‌লেপ আবৃত থাকা।

৩২) স্তন দান কা‌লে রক্ত স্রাব হওয়া।

৩৩) জরায়ুর বি‌ভিন্ন সমস‌্যায়।

৩৪) চুল উ‌ঠে যাওয়া ।

৩৫) চেহারায় কা‌লো বাদামী দাগ হওয়া।

৩৬) চেহারায় মেসতা দাগ হওয়া।

এছাড়াও মে‌য়ে‌দের বি‌ভিন্ন সমস‌্যায় স‌ঠিক বর্ননায় স‌ঠিক ঔষধ নির্বাচন করা সম্ভব।

ম‌নে রাখ‌বেন আপনার সমস‌্যা আপনা‌কেই বল‌তে হ‌বে। চি‌কিৎসক‌কে নি‌জে থে‌কে কিছু বুঝ‌তে বল‌বেন না, ‌নি‌জেই বু‌ঝি‌য়ে বলুন এবং স‌ঠিক চি‌কিৎসা নিন। আপনার ত‌থ্যের উপরই নির্ভর ক‌রে স‌ঠিক চি‌কিৎসা।

ডাঃ হা‌বিবুর রহমান
সা‌ফিয়া হো‌মিও হল
মেঘুলা বাজার (আ‌শিক মোস্তাফা ফা‌র্মেসীর পা‌শে ২য় তলা), দোহার-ঢাকা।
মোবা- ০১৮১৮৫২২৪০১

ধন‌্যবাদ, ভা‌লো লাগ‌লে লাইক এবং শেয়ার করুন।

Address

Meghula Bazar
Dohar
1330

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাফিয়া হোমিও হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share