WoundCare Rx

WoundCare Rx Dr. Hoque’s expertise lies in utilizing cutting-edge regenerative techniques to promote healing, prevent complications, and improve quality of life.

WoundCareRx একটি বিশেষায়িত চিকিৎসা সেবা, যেখানে আমরা আধুনিক রিজেনারেটিভ মেডিসিন ব্যবহারের মাধ্যমে দীর্ঘস্থায়ী ঘা, ডায়াবেটিক ফুট, রক্তনালির রুদ্ধতা এবং হাঁটু ও কোমরের ক্ষয়জনিত ব্যথার চিকিৎসা প্রদান করি। Dr. Ashraful Hoque is a dedicated expert in regenerative medicine, specializing in Platelet-Rich Plasma (PRP) therapy, stem cell treatments, and advanced wound care management. With over 5 years of hands-on experience, he has successfully helped patients recover from complex wounds, especially those caused by diabetes, trauma, and other chronic conditions. Passionate about innovation and patient-centered care, he continuously strives to stay at the forefront of medical advancements in his field. Whether it’s restoring hope for patients with non-healing wounds or providing holistic solutions for tissue regeneration, Dr. Ashraful Hoque is committed to transforming lives through the power of regenerative medicine.

02/01/2026

🦵 পিআরপি থেরাপির ১৪ দিন পর — বাস্তব অভিজ্ঞতা

এই ভিডিওটি ধারণ করা হয়েছে পিআরপি থেরাপি দেওয়ার ১৪ দিন পর।

যে রোগীকে আগে
👉 নিয়মিত ব্যথার ওষুধ খেতে হতো
👉 ওষুধ ছাড়া ব্যথা নিয়ন্ত্রণ করা যেত না

আজ তার ক্ষেত্রে—
✔ নিয়মিত ব্যথার ওষুধের প্রয়োজন নেই
✔ হাঁটাচলায় স্বস্তি এসেছে
✔ দৈনন্দিন কাজ করা সহজ হয়েছে

এটাই PRP (Platelet-Rich Plasma) থেরাপির সম্ভাব্য উপকারিতা।

🔬 পিআরপি কী?

পিআরপি থেরাপিতে রোগীর নিজের রক্ত থেকেই প্রস্তুত প্লেটলেট-সমৃদ্ধ প্লাজমা ব্যবহার করা হয়,
যা—
• প্রদাহ (inflammation) কমাতে সাহায্য করে
• জয়েন্টের ভেতরের পরিবেশ উন্নত করে
• ব্যথা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে

⚠️ গুরুত্বপূর্ণ কথা

🔹 পিআরপি কোনো ম্যাজিক নয়
🔹 সবার ক্ষেত্রে ফল একরকম নাও হতে পারে
🔹 সঠিক রোগী নির্বাচন এবং চিকিৎসকের মূল্যায়ন অত্যন্ত জরুরি

🩺 কেন সচেতনতা দরকার?

অনেক রোগী দীর্ঘদিন শুধু ব্যথার ওষুধের উপর নির্ভর করে থাকেন,
কিন্তু regenerative therapy অনেক ক্ষেত্রে ওষুধের ওপর নির্ভরতা কমাতে সহায়ক হতে পারে।

📌 সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসক পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নয়।

ডা আশরাফুল হক
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
কুমিল্লা মেডিকেল কলেজ
চেম্বারঃ সাইকা প্লাস, SS TOWER (এস এস টাওয়ার), লিফটের ৩, এসি মার্কেটের বিপরীতে
যোগাযোগের নাম্বার: 01896-187741, 01896-187742.
Hotline: 09652-23456

হাঁটুর ব্যথায় PRP থেরাপি – অপারেশন ছাড়াই আরামদায়ক সমাধান! 🏥আপনি কি হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন? বারবার ব্যথানাশক ওষুধ খেয়...
04/12/2025

হাঁটুর ব্যথায় PRP থেরাপি – অপারেশন ছাড়াই আরামদায়ক সমাধান! 🏥
আপনি কি হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন? বারবার ব্যথানাশক ওষুধ খেয়ে ক্লান্ত? অপারেশন করতে ভয় পাচ্ছেন? তাহলে আপনার জন্য Platelet-Rich Plasma (PRP) থেরাপি হতে পারে আধুনিক ও নিরাপদ সমাধান!
PRP থেরাপি কী?
PRP (Platelet-Rich Plasma) থেরাপি হল এক ধরনের পুনর্জননমূলক চিকিৎসা (Regenerative Medicine), যেখানে রোগীর নিজের রক্ত থেকে প্লাজমা সংগ্রহ করে তা ক্ষতিগ্রস্ত স্থানে প্রয়োগ করা হয়। প্লাজমায় থাকা গ্রোথ ফ্যাক্টর হাঁটুর জয়েন্ট ও টিস্যু পুনর্গঠন এবং ব্যথা উপশমে সহায়ক।
হাঁটুর ব্যথায় PRP থেরাপির কার্যকারিতা:
✅ হাঁটুর ক্ষয়প্রাপ্ত কার্টিলেজ পুনর্গঠনে সহায়তা
✅ প্রদাহ (Inflammation) কমিয়ে ব্যথা উপশম
✅ হাড়ের জোড়ার তরল তৈরিতে সাহায্য করে
✅ হাঁটুর নড়াচড়া ও কর্মক্ষমতা বৃদ্ধি
✅ দীর্ঘস্থায়ী আরাম ও ব্যথা কমানোর স্থায়ী সমাধান
PRP থেরাপি কেন প্রয়োজনীয়?
🔹 অপারেশন ছাড়াই নিরাপদ সমাধান
🔹 পার্শ্বপ্রতিক্রিয়া কম
🔹 বারবার ব্যথানাশক ওষুধের উপর নির্ভরশীলতা কমায়
🔹 হাঁটু প্রতিস্থাপনের ঝুঁকি কমাতে সহায়ক
🔹 খেলোয়াড় ও বয়স্কদের হাঁটুর আঘাতজনিত ব্যথার চিকিৎসায় কার্যকর
যেসব সমস্যায় PRP থেরাপি কার্যকর:
🔸 অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis)
🔸 হাঁটুর লিগামেন্ট ইনজুরি
🔸 মেনিসকাস ইনজুরি
🔸 ক্রনিক হাঁটুর ব্যথা
🔸 কার্টিলেজ ক্ষয়
হাঁটুর ব্যথা দূর করে সুস্থ জীবন ফিরে পেতে আজই যোগাযোগ করুন! 📩
সাইকা প্লাস, এস এস টাওয়ার (৪র্থ , ৫ম তলা ও লিফটে-৩, ৪) শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, (এফ রহমান এসি মার্কেটের বিপরীতে, ফেনী।
যোগাযোগঃ ০১৮১১১৭৩৪৩০ (Whats app only)

💥 গোড়ালির ব্যথা আর সহ্য করবেন কেন?বারবার ব্যায়াম করেও যদি ব্যথা না কমে, তবে সমাধান হতে পারে PRP Therapy🩸👉 নিজের রক্ত দিয়...
03/10/2025

💥 গোড়ালির ব্যথা আর সহ্য করবেন কেন?বারবার ব্যায়াম করেও যদি ব্যথা না কমে, তবে সমাধান হতে পারে PRP Therapy🩸
👉 নিজের রক্ত দিয়েই চিকিৎসা
👉 ব্যথার মূল জায়গা রিপেয়ার করে
👉 দীর্ঘস্থায়ী উপকার
👉 খেলোয়াড়, জিম করা বা যারা অনেক হাঁটেন তাদের জন্য বিশেষভাবে কার্যকর

🌟 ব্যথা কমানো নয়, আসল সমস্যার সমাধানই PRP!

#হ্যাশট্যাগ
#গোড়ালিরব্যথা

কল্পনা করুন—সকালে জামা পরতে যাচ্ছেন, হঠাৎ কাঁধে এমন ব্যথা উঠলো যে হাত তুলতেই পারলেন না।বাচ্চাকে কোলে নিতে চাইছেন, কিন্তু...
01/10/2025

কল্পনা করুন—
সকালে জামা পরতে যাচ্ছেন, হঠাৎ কাঁধে এমন ব্যথা উঠলো যে হাত তুলতেই পারলেন না।
বাচ্চাকে কোলে নিতে চাইছেন, কিন্তু কাঁধের টান আপনার আনন্দ কেড়ে নিচ্ছে।
রাতে ঘুম থেকে বারবার জেগে উঠছেন, কারণ ব্যথা আপনাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না।

😔 কাঁধের ব্যথা শুধু শরীরের কষ্ট নয়, এটা আপনার প্রতিদিনের জীবনের আনন্দকে থামিয়ে দেয়।

কিন্তু সুখবর হলো—
PRP Therapy 🩸 এখন অনেকের জীবন বদলে দিচ্ছে।
🌿 এই চিকিৎসায় আপনার নিজের রক্ত থেকেই তৈরি বিশেষ প্লাজমা ব্যবহার করা হয়।
এটি ক্ষতিগ্রস্ত জায়গায় গিয়ে প্রাকৃতিকভাবে টিস্যু মেরামত করে, ব্যথার মূল কারণকে ঠিক করার চেষ্টা করে।

✔ কোনো কেমিক্যাল নয়, নিজের শরীরের শক্তি দিয়েই চিকিৎসা
✔ দ্রুত আরোগ্য, অনেক ক্ষেত্রে অপারেশন ছাড়াই
✔ দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি

আজ যারা PRP থেরাপি নিয়েছেন, তাদের অনেকে বলছেন:
“মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছি।”

👉 হয়তো আপনার গল্পও এমন হতে পারে।
📲 এখনই যোগাযোগ করুন, ব্যথামুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিন।

📢 হাঁটু ব্যথায় আর নয় কষ্ট!🩺 PRP থেরাপি এখন ফেনীতেই ✅আপনার হাঁটু কি দীর্ঘদিন ধরে ব্যথা করছে?ওষুধ খেয়ে, মালিশ করে আর কতদিন...
27/06/2025

📢 হাঁটু ব্যথায় আর নয় কষ্ট!
🩺 PRP থেরাপি এখন ফেনীতেই ✅
আপনার হাঁটু কি দীর্ঘদিন ধরে ব্যথা করছে?
ওষুধ খেয়ে, মালিশ করে আর কতদিন?

💉 এখন সময় এসেছে আধুনিক চিকিৎসা PRP (Platelet-Rich Plasma) থেরাপির!
নিজের রক্ত থেকে প্রস্তুত বিশেষ প্লাজমা ইনজেকশন দেওয়া হয় আক্রান্ত জয়েন্টে –
🦴 যা ব্যথা কমায়,
🦴 প্রদাহ হ্রাস করে
🦴 এবং টিস্যু পুনঃগঠনে সহায়তা করে।

✅ আর্থ্রাইটিস
✅ বয়সজনিত হাঁটু ক্ষয়
✅ স্পোর্টস ইনজুরি – এসবের আধুনিক ও কার্যকর চিকিৎসা

📍 চিকিৎসা সেবা এখন ফেনীতেই (ফেনী ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার, জহিরিয়া টাওয়ার, ট্রাংক রোড, ফেনী)
📞 বিস্তারিত জানতে বা অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করুন: ০১৮১১১৭৩৪৩০
📲 ইনবক্স করুন এখনই!

13/06/2025

যাদের ডায়াবেটিস আছে তারা রক্ত দিতে পারবে কিনা একেবারে সাধারন জিজ্ঞাসা।
সাধারনত যদি ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকে তবে তিনি সাধারন রক্ত দাতার মতই রক্ত দিতে পারবেন। এমনটাই বলা হয় বিশ্বে প্রতিষ্ঠিত গাইডলাইন গুলোতে। আরও সুচারুভাবে বললে কারও HbA1C যদি ৯ এর নীচে থাকে তবে তার রক্তদানে বাধা নেই। যদিনা
- ৪ সপ্তাহের ভিতরে severe hypoglycemia (low blood sugar episodes) থাকে
- Diabetic ketoacidosis (DKA) থাকে (বিগত ৩ মাসের ভিতরে)
- Diabetes-Related Complications যেমন Severe neuropathy (nerve damage এর দ্বারা balance খতিগ্রস্থ হয়), Poor wound healing or infections riskier. Advanced kidney disease (বিশেষ করে যিনি metformin খাচ্ছেন)থাকে।
- Unstable blood sugar levels (ঘনঘন highs, অথবা low হওয়া).
- Advanced kidney disease or heart complications.
রক্ত দেওয়ার পর কি কোনও সতর্কতা অবলম্বন করতে হয়?
যারা insulin or sulfonylureas (e.g., glipizide, glyburide) নিচ্ছেন তাদের রক্ত দানের পর পানিশূন্যতা তৈরির ঝুঁকি থাকে তাই সেদিকে নজর রাখা উচিত তাদের।
আবার এই ওষুধ গুলার পিক টাইম ২-৪ ঘণ্টা থাকে বিধায় যিনি ইন্সুলিন নিচ্ছেন তিনি রক্তদানের দুই ঘণ্টা আগে ইন্সুলিন নিতে পারবেন না এবং যিনি sulfonylureas নিচ্ছেন তিনি ওষুধ গ্রহনের চারঘন্টার মাঝে রক্ত দিতে পারবেন না।
রক্তদানের সময় খালি পেটে থাকা যাবেনা। যেহেতু রক্তদানের সময় ১০% এর মত শরির থেকে চলে যায় তার ফলে Hypoglycemia হওয়ার ঝুঁকি থাকে। তাই স্বল্প আকারে হলেও খাওয়া উচিত।
কি খাওয়া যাবেনা?
Fried/fatty foods (burgers, fries) যেগুলো digestion কে স্লো করে দেয় ফলে nausea হতে পারে।
Caffeine পান / খেলে করলে Dehydrates হয় অনেক ক্ষেত্রে ফলে, dizziness হতে পারে।
আবার প্রশ্ন আসতে পারে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে এমন কারও রক্ত নিলে রোগীর ক্ষতি হবে কিনা।
আসলে রক্তের ব্যাগে রক্ত থাকে ৪৫০ মিলি। সেই রক্ত যদি শরিরে ঢুকে তাহলে সেটি dilution হয়ে যায়। ধরলাম একজন রক্তদাতা যদি metformin গ্রহন করে তবে তার Peak blood concentration হয় প্রায় 1–2 µg/mL। রোগীর শরিরে যদি প্রবেশও করে (সাধারনত করেনা কারন এটি রক্তে থাকেনা,সেলের ভিতরে চলে যায়) তবে dilution হয়ে 0.1 µg/mL হয়। সাধারনত Metformin এর blood sugar কমানোর জন্য Therapeutic dose প্রয়োজন হয় >0.5 µg/mL। অর্থাৎ ঝুঁকি থাকেই না বলতে গেলে।

21/05/2025
Your effort, no matter how big or small, builds futures. May this May Day remind you of the pride and power in your work...
01/05/2025

Your effort, no matter how big or small, builds futures. May this May Day remind you of the pride and power in your work.

🦵 হাঁটু ব্যথায় ভুগছেন? ওজন নিয়ন্ত্রণেই আছে স্বস্তির চাবিকাঠি! ⚖️হাঁটুর উপর বাড়তি ওজনের চাপ ব্যথা আরও বাড়িয়ে তোলে। তাই ওজ...
30/04/2025

🦵 হাঁটু ব্যথায় ভুগছেন? ওজন নিয়ন্ত্রণেই আছে স্বস্তির চাবিকাঠি! ⚖️

হাঁটুর উপর বাড়তি ওজনের চাপ ব্যথা আরও বাড়িয়ে তোলে। তাই ওজন কমানো শুধুই চেহারার ব্যাপার নয়, এটা আপনার হাঁটুর আরাম ও সুস্থ জীবনের জন্য জরুরি।

✅ কী করবেন? 👉 প্রতিদিন অন্তত ৩০ মিনিট হালকা ব্যায়াম (যেমন হাঁটা বা সাঁতার) 👉 পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানো 👉 চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা

🥗 কী খাবেন? ✔️ সবুজ শাকসবজি, ফলমূল
✔️ কম চর্বিযুক্ত প্রোটিন (ডিমের সাদা অংশ, মুরগির বুকের মাংস, মাছ)
✔️ বাদাম ও ওমেগা-৩ যুক্ত খাবার (তিল, চিয়া বীজ, আখরোট)
✔️ পর্যাপ্ত পানি

❌ এড়িয়ে চলুন: ✖️ ভাজাপোড়া খাবার
✖️ অতিরিক্ত মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার
✖️ সফট ড্রিংকস ও অতিরিক্ত লবণ

স্মরণে রাখুন – ছোট ছোট পরিবর্তনই আনতে পারে বড় পরিবর্তন! 🌿
আপনার হাঁটু থাকুক ব্যথামুক্ত, জীবন হোক সক্রিয় ও আনন্দময়! 😊

#হাঁটুব্যথা #ওজননিয়ন্ত্রণ #স্বাস্থ্য_সচেতনতা #সুস্থ_জীবন #ফিটনেস

🌿 ডায়াবেটিস আছে? তাহলে ব্যায়াম হতে পারে আপনার সবচেয়ে বড় বন্ধু! 🏃‍♂️💪ডায়াবেটিস মানেই জীবন থেমে যাবে না — বরং একটু সচেতনতা...
29/04/2025

🌿 ডায়াবেটিস আছে? তাহলে ব্যায়াম হতে পারে আপনার সবচেয়ে বড় বন্ধু! 🏃‍♂️💪

ডায়াবেটিস মানেই জীবন থেমে যাবে না — বরং একটু সচেতনতা আর নিয়মিত ব্যায়ামেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব এই রোগ।
রক্তে শর্করার মাত্রা কমাতে, ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে এবং শরীর-মন ভালো রাখতে ব্যায়াম অপরিহার্য।

✅ কি ধরনের ব্যায়াম করবেন?
🟢 হাঁটা বা হালকা দৌড় (Brisk Walking)
🟢 সাইক্লিং বা সাঁতার
🟢 হালকা ওয়েট ট্রেনিং
🟢 যোগব্যায়াম ও স্ট্রেচিং

🎯 সপ্তাহে অন্তত ৫ দিন, দিনে ৩০ মিনিট ব্যায়াম রাখুন রুটিনে।
⚠️ শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
🧦 আর হ্যাঁ, পায়ের যত্ন নিতে ভুলবেন না!

👉 মনে রাখুন, ছোট একটি অভ্যাস আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখতে পারে।

🟩 সতর্ক থাকুন, সচেতন হোন — সুস্থ থাকুন।

#ডায়াবেটিস #স্বাস্থ্যকরজীবন
#ডায়াবেটিস_ব্যায়াম
#স্বাস্থ্য_সচেতনতা

ডায়াবেটিস জনিত পায়ের ক্ষতের চিকিৎসায় PRP (প্লেটলেট রিচ প্লাজমা) কেন উপকারী?ডায়াবেটিস এবং পায়ের ক্ষত: ডায়াবেটিস রোগীজনে প...
27/04/2025

ডায়াবেটিস জনিত পায়ের ক্ষতের চিকিৎসায় PRP (প্লেটলেট রিচ প্লাজমা) কেন উপকারী?

ডায়াবেটিস এবং পায়ের ক্ষত: ডায়াবেটিস রোগীজনে পায়ের ক্ষত একটি গুরুতর সমস্যা, যেটি সঠিক সময়ে চিকিৎসা না পেলে অঙ্গহানির দিকে যেতে পারে। এটি রোগীর জীবনমানের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এর ফলে পায়ে গ্যাংগ্রিন বা অন্য ধরনের সংক্রমণ সৃষ্টি হতে পারে, যার ফলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

PRP কী এবং কিভাবে কাজ করে? PRP (প্লেটলেট রিচ প্লাজমা) হলো এমন একটি চিকিৎসা, যেখানে রোগীর নিজের রক্ত থেকে প্লেটলেট (রক্তকণিকা) বের করে সেই প্লাজমাকে ক্ষতস্থানে ইনজেকশন হিসেবে প্রদান করা হয়। এটি প্রদানের ফলে নতুন কোষ তৈরি হয়, রক্তসঞ্চালন বাড়ে এবং ক্ষত দ্রুত সেরে উঠতে সাহায্য করে। প্লেটলেটের উপস্থিতি ইনফ্ল্যামেশন কমাতে এবং দ্রুত নিরাময় প্রক্রিয়া বাড়াতে সহায়তা করে।

কখন PRP দেওয়া উচিত? ১. যখন ক্ষত গভীর এবং দীর্ঘস্থায়ী হয়: ডায়াবেটিসের কারণে পায়ের ক্ষত যদি একাধিক সপ্তাহ বা মাস ধরে না সারায়, তখন PRP চিকিৎসা কার্যকর হতে পারে। ২. যখন অন্য চিকিৎসা কার্যকর না হয়: সাধারণ চিকিৎসা যেমন ব্যান্ডেজ বা ঔষধ প্রয়োগের পরেও ক্ষত সেরে না উঠলে PRP ব্যবহার করা উচিত। ৩. ক্ষত সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকলে: ইনফেকশন বাড়িয়ে ক্ষত বাড়ানোর ঝুঁকি থাকলে PRP চিকিৎসা দ্রুত প্রয়োগ করা যেতে পারে।

অঙ্গহানির ঝুঁকি এবং পরিবারে চাপ: অঙ্গহানির ঝুঁকি একটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়। ডায়াবেটিসের কারণে পায়ের ক্ষত যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয়, তবে পা কেটে ফেলতে হতে পারে, যা রোগী এবং তার পরিবারের জন্য অত্যন্ত মানসিক চাপের বিষয়। PRP ব্যবহার করে এই ঝুঁকি কমানো সম্ভব, কারণ এটি ক্ষত নিরাময়ে সাহায্য করে এবং সংক্রমণ ঠেকাতে ভূমিকা রাখে।

পরিবারের উপর চাপ: একজন রোগী যখন পায়ের ক্ষতের কারণে অঙ্গহানির ঝুঁকির মধ্যে থাকে, তখন তার পরিবারও মানসিক ও আর্থিক চাপ অনুভব করে। অস্ত্রোপচার বা দীর্ঘস্থায়ী চিকিৎসা কষ্টকর এবং ব্যয়বহুল হতে পারে। PRP একটি কার্যকর বিকল্প হতে পারে, যা দ্রুত চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করে এবং রোগীর আর্থিক চাপও কমায়।

শেষ কথা: PRP চিকিৎসা ডায়াবেটিস জনিত পায়ের ক্ষতের জন্য একটি নিরাপদ ও কার্যকর সমাধান হতে পারে। এটি ক্ষত দ্রুত সেরে উঠতে সহায়তা করে এবং অঙ্গহানির ঝুঁকি কমায়। যদি আপনার প্রিয়জন ডায়াবেটিস জনিত পায়ের ক্ষত নিয়ে কষ্ট পাচ্ছেন, তাহলে PRP চিকিৎসার বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করুন।

Address

Medical Center, Room 107, Chattogram. And Saika Plus, Shahid Shahidullah Kaisar Rd, Feni
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when WoundCare Rx posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram