Feni Diabetes Hospital - FDH

Feni Diabetes Hospital - FDH An Enterprise of Feni Diabetic Association

16/11/2025
ফেনী ডায়াবেটিক সমিতির উদ্যোগেবিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উদ্যাপন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানে প্রতি বছরের ন্যায় ডায়াবেট...
16/11/2025

ফেনী ডায়াবেটিক সমিতির উদ্যোগে
বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উদ্যাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানে প্রতি বছরের ন্যায় ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ফেনী ডায়াবেটিক সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে ফেনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), জেলা পরিষদ, ফেনী ও সমিতির এডহক কমিটির সদস্য সচিব মাহফুজা মতিন। র‌্যালীতে অংশগ্রহণ করেন এডহক কমিটির কোষাধ্যক্ষ মো: নুরুল আমিন খান এডভোকেট, এডহক কমিটির সদস্য ও হাসপাতালের পরিচালক (সাম্মানিক) ডা: নুর মোহাম্মদ, এবং অপর সদস্য মোহাং নাছির উদ্দিন তছলিম। এছাড়া সমিতির আজীবন সদস্যবৃন্দ, হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ সহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ র‌্যালীতে অংশগ্রহণ করেন।

বর্ণিল সাজে সজ্জ্বিত হয়ে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও লিফলেট হাতে র‌্যালীতে অংশগ্রহণ করেন ফেনী সরকারী কলেজ, ফেনী সরকারী জিয়া মহিলা কলেজ, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ও জয়নাল হাজারী কলেজ এর রোভার/ বিএনসিসি সহ ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ফেনী সেন্ট্রাল হাই স্কুল ও ল্যাবরেটরী হাই স্কুল এর স্কাউট/ গালর্স গাইড ও বাদকদল। এছাড়া অন্যান্যদের মাঝে র‌্যালীতে রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রাল ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট, ফেনীর যুব ইউনিটের সদস্যবৃন্দ বর্ণীল সাজে অংশগ্রহণ করেন। এই বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’।

ফেনী ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে পরিচালিত ‘ফেনী ডায়াবেটিস হাসপাতাল’ এর জন্য নিম্নোক্ত মালামাল সমূহ সরবরাহ নেয়ার লক্ষ্য...
10/11/2025

ফেনী ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে পরিচালিত ‘ফেনী ডায়াবেটিস হাসপাতাল’ এর জন্য নিম্নোক্ত মালামাল সমূহ সরবরাহ নেয়ার লক্ষ্যে স্পট কোটেশন সংগ্রহ করা যাচ্ছে।

ফেনী ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে পরিচালিত ‘ফেনী ডায়াবেটিস হাসপাতাল’ এর জন্য নিম্নোক্ত মালামাল সমূহ সরবরাহ নেয়ার লক্ষ্য...
04/10/2025

ফেনী ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে পরিচালিত ‘ফেনী ডায়াবেটিস হাসপাতাল’ এর জন্য নিম্নোক্ত মালামাল সমূহ সরবরাহ নেয়ার লক্ষ্যে স্পট কোটেশন সংগ্রহ করা হচ্ছে।

-----ফেনী ডায়াবেটিক সমিতির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন-----ফেনী ডায়াবেটিক সমিতির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী অদ্য ১ অক্টো...
01/10/2025

-----ফেনী ডায়াবেটিক সমিতির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন-----

ফেনী ডায়াবেটিক সমিতির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী অদ্য ১ অক্টোবর ২০২৫ বুধবার সকাল ১১.০০ ঘটিকায় সমিতির সম্মেলন কক্ষে কেক কেটে আলোচনা সভার মাধ্যমে উদ্যাপিত হয়। সমিতির এডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন।
হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণীল আয়োজনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি ও ফেনীর মাননীয় সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, এডহক কমিটির সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফেনী সদর সুলতানা নাসরিন কান্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ফেনী সদর ডা: মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও স্ব-স্ব বক্তব্যে প্রতিষ্ঠাকালীন গৌরবময় ইতিহাস তুলে ধরেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক ডা. তবারক উল্ল্যা চৌধুরী বায়েজিদ, আজীবন সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম, এডভোকেট মেজবাহ উদ্দিন খান, সাহাব উদ্দিন খান, এডভোকেট মেজবাহ উদ্দিন মোর্শেদ ও মোঃ শাহ আলম বাদল। বক্তব্যে সমিতির প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদসহ সকল পর্যায়ের সদস্যদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয় এবং প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া সামাজিক প্রতিষ্ঠানটির সেবামূলক কার্যক্রম যাতে অক্ষুন্ন থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
এডহক কমিটির কোষাধ্যক্ষ মো: নুরুল আমিন খান (এডভোকেট) এবং সদস্য ডা. নুর মোহাম্মদ ও মোহাং নাছির উদ্দিন (তছলিম), নবীন ও প্রবীণ আজীবন সদস্যগণ এবং এই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতির মূল্যবান সমাপণী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আমাদের নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ-👨‍⚕️মেডিসিন বিশেষজ্ঞ: ডাঃ ফজলুল ওহাব চৌধুরী, MBBS, MRCP (UK)👨‍⚕️চক্ষু বিশেষজ্ঞ ও ফ্য...
13/09/2025

আমাদের নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ-

👨‍⚕️মেডিসিন বিশেষজ্ঞ: ডাঃ ফজলুল ওহাব চৌধুরী, MBBS, MRCP (UK)

👨‍⚕️চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন: ডাঃ মোঃ জহিরুল ইসলাম, MBBS, MS (চক্ষু)

👨‍⚕️বাত-ব্যাথা-প্যারালাইসিস বিশেষজ্ঞ: ডাঃ আব্দুস সালাম, MBBS, MD

👨‍⚕️হৃদরোগ বিশেষজ্ঞ: ডাঃ মোঃ মনিরুল হক, MBBS, DCP

👨‍⚕️জেনার এন্ড ল্যাপারোস্কপিক সার্জন: ডাঃ বিশ্বজিৎ বাড়ৈ, MBBS, MCPS, FCPS

👨‍⚕️এনেস্থেসিওলজিস্ট: ডাঃ খায়রুল আনোয়ার, MBBS, DA, MCPS

👩‍⚕️স্ত্রী ও প্রসূতী রোগ বিশেষজ্ঞ ও সার্জন: ডাঃ আফরোজা আক্তার, MBBS, FCPS

👨‍⚕️ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ: ডাঃ মোঃ জালাল উদ্দিন মেনন, MBBS, DEM

👨‍⚕️শিশু ও কিশোর বিশেষজ্ঞ: ডাঃ সুশান্ত বড়ুয়া, MBBS, DCH

👨‍⚕️নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন: ডাঃ যায়েদ আহম্মদ, MBBS, DLO

👨‍⚕️চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ: ডাঃ মোঃ বায়েজীদ হোসেন, MBBS, DDV

👨‍⚕️মেডিসিন বিশেষজ্ঞ: ডাঃ হাসান মাহমুদ, MBBS, MRCP (London)

👨‍⚕️দন্ত বিশেষজ্ঞ: ডাঃ মোঃ সাইফুজ জামান, BDS

 # জেনারেল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জনডাঃ বিশ্বজিৎ বাড়ৈএমবিবিএস, এফসিপিএস (সার্জারী), এমসিপিএসকনসালট্যান্ট (জেনারেল সার্...
01/09/2025

# জেনারেল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জন
ডাঃ বিশ্বজিৎ বাড়ৈ
এমবিবিএস, এফসিপিএস (সার্জারী), এমসিপিএস
কনসালট্যান্ট (জেনারেল সার্জারী)

# এনেস্থেসিওলজিস্ট
ডাঃ খায়রুল আনোয়ার
এমবিবিএস, ডিএ, এমসিপিএস (এনেস্থেসিওলজি)
কনসালট্যান্ট (এনেস্থেসিওলজি)

ফেনী ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ইরানী আক্তার ২০ আগষ্ট ২০২৫ বুধবার কর্তব্যকালীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ ...
21/08/2025

ফেনী ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ইরানী আক্তার ২০ আগষ্ট ২০২৫ বুধবার কর্তব্যকালীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। হাসপাতাল পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

ফেনী ডায়াবেটিস হাসপাতালের জন্য নিম্নোক্ত পদসমূহের পার্শ্বে বর্ণিত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়ার লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী...
09/08/2025

ফেনী ডায়াবেটিস হাসপাতালের জন্য নিম্নোক্ত পদসমূহের পার্শ্বে বর্ণিত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়ার লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

Address

589, Mizan Road
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Feni Diabetes Hospital - FDH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Feni Diabetes Hospital - FDH:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category