মা হোমিও চেম্বার

মা হোমিও চেম্বার হোমিওপ্যাথি চিকিৎসায় সুদীর্ঘ ৪০ বছরের অভিজ্ঞতা

10/04/2024
19/07/2022

পিঠের ব্যথা

ঘন ঘন ডাক্তার দেখানোর জন্য দায়ী অত্যন্ত প্রচলিত স্বাস্থ্য সমস্যাগুলির অন্যতম হল পিঠে ব্যথা। এটা কাজে গরহাজির থাকার জন্যও একটা সবচেয়ে প্রচলিত কারণ। পিঠে ব্যথা তীব্র (কয়েকদিন বা সপ্তাহের জন্য স্থায়ী) কিংবা দীর্ঘস্থায়ী (3 মাস বা তার বেশি স্থায়ী) হতে পারে।

এর অবস্থিতির উপর নির্ভর করে, পিঠে ব্যথা ঢিমে বা তীক্ষ্ণ হতে পারে, খুব দ্রুতবেগে এবং থেমে থেমে, অথবা অবিরত। যদি ব্যথাটা পা বা কুঁচকিতে যন্ত্রণাদায়ক খচখচানি এবং/অথবা অসাড়তা, নিয়ন্ত্রিত চলাফেরার সাথে শক্তভাব কিংবা প্রস্রাব বা মলত্যাগে নিয়ন্ত্রণ হারানোর সাথে সম্পর্কযুক্ত হয়, অবিলম্বে চিকিৎসাগত পরিচর্যা দরকার।

অল্প পিঠে ব্যথার প্রচলিত কারণগুলির অন্তর্ভুক্ত হচ্ছে পেশীর খিঁচুনি, আঘাত, স্লিপড বা হার্নিয়েটেড ইন্টারভার্টিব্রাল ডিস্ক (মেরুদণ্ডের অস্থিসন্ধির মধ্যে কোনও হাড় সেটার স্বাভাবিক অবস্থান থেকে সরে গিয়ে আশেপাশের কোনও নার্ভ বা স্নায়ুর উপর চাপ দিলে যে ব্যথার কারণ ঘটায়), মেরুদণ্ডের অস্থিভঙ্গ, সায়াটিকা বা স্নায়ুর মূলদেশ সংকোচন, বয়সের কারণে আর্থ্রাইটিস (গাঁটের বাত), অস্টিওপোরোসিস (হরমোনগত পরিবর্তন অথবা ক্যালসিয়াম বা ভিটামিন ডি-এর অভাবজনিত কারণে হাড় দুর্বল এবং পলকা হয়ে যাওয়া), অটোইমিউন ডিজঅর্ডার

(অ্যাংকিলুজিং স্পন্ডিলাইটিস – একটা প্রদাহী বা জ্বালা ধরানো বাত যা মেরুদণ্ড এবং বড় গ্রন্থিগুলিকে আক্রমণ করে), স্পাইন্যাল স্টেনোসিস (মেরুদণ্ডগত কোন দেহনালীর সংকীর্ণ অবস্থা), মেরুদণ্ডের বিকৃতি এবং, ক্যান্সার। কখনও কখনও, মানসিক চাপও অল্প পিঠের ব্যথার কারণ ঘটায় বলে জানা যায়, যা প্রায়শই অবহেলা করা হয়ে থাকে। অল্প পিঠের ব্যথা কোন কোন সময় রেফার্ড পেইন (ব্যথার প্রকৃত উৎসস্থলের বদলে শরীরের অন্য জায়গায় ব্যথা অনুভব করা) হিসাবে হাজির হয় যার উৎসস্থল বিভিন্ন প্রত্যঙ্গে থাকে, যেমন কিডনিগুলি (উদাহরণঃ রেনাল ক্যালকুলাস, টিউমার), জরায়ু (উদাহরণঃ ফাইব্রয়েড, মাসিকের ব্যথা এবং, গর্ভাবস্থা)।

কোনও অন্তর্নিহিত মেডিক্যাল সমস্যা ছাড়া তীব্র পিঠে ব্যথা সচরাচর বিশ্রাম এবং ওষুধের সাহায্যে ভাল হতে থাকে। চলাফেরায় হঠাৎ সমস্যাসহ তীব্র ব্যথা, বিশেষতঃ কোনও অস্থিভঙ্গ অথবা স্লিপড ইন্টারভার্টিব্রাল ডিস্ক-এর (মেরুদণ্ডের ভিতরের কোনও হাড় সরে যাওয়া) পর জরুরি অস্ত্রোপচার, তারপর সাধারণ চিকিৎসার (অস্ত্রোপচারহীন চিকিৎসা) প্রয়োজন হয়। দীর্ঘস্থায়ী পিঠে ব্যথার জন্য দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার দরকার হতে পারে যার মধ্যে রয়েছে ওষুধ, ফিজিওথেরাপি এবং, নির্দিষ্ট কতগুলি ব্যায়াম।

পিঠের ব্যথার উপসর্গঃ

অল্প পিঠের ব্যথা মাঝেমাঝেই অন্যান্য কোনও উপসর্গের সাথে উপস্থিত হয়। এই উপসর্গগুলিও ডাক্তারকে ব্যথার কারণ বুঝতে সাহায্য করে। উপসর্গগুলির মধ্যে আছেঃ

১। বসা
২।শুয়ে থাকা
৩। ওজন তোলা
৪।ঝুঁকে পড়লে ব্যথা আরও খারাপের দিকে যাওয়া।
৫।পা, নিতম্বের দিকে পিঠের ব্যথা ছড়িয়ে পড়া।
৬।পা অথবা কুঁচকিগুলিতে খচখচানি এবং অসাড়তা সহ ব্যথা।
৭।প্রস্রাব এবং মলত্যাগে নিয়ন্ত্রণ হারানোসহ ব্যথা।
৮।বসা, দাঁড়ানো, অথবা চলাফেরার সময় প্রচণ্ড শক্তভাবের সাথে অস্বস্তির কারণ ঘটানো
ব্যথা।
৯।পিঠের দিক থেকে প্রস্রাবের থলি পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা সাথে ঘন ঘন প্রস্রাব করার
তাড়না।
১০।জ্বর এবং বমির সাথে যুক্ত প্রচণ্ড পেটের ব্যথাসহ পিঠে ব্যথা।
১১।পেটের ফুলে ওঠা কখনও কখনও পিঠে ব্যথার কারণ ঘটায়।
১২।টিউমারগুলি অল্প পিঠে ব্যথার কারণ ঘটায় যা পেটের উপর শুয়ে থাকলে বাড়ে এবং
অবসাদ এবং ওজন কম হওয়ার সাথে যুক্ত।

পিঠের ব্যথার চিকিৎসাঃ

পিঠে ব্যথার চিকিৎসাকে সাধারণতঃ তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। পিঠের ব্যথার সাথে হাজির ব্যথা এবং উপসর্গগুলির প্রকৃতির উপর ভিত্তি করে ডাক্তার চিকিৎসা স্থির করেন।

ওষুধহীন চিকিৎসা

সাধারণভাবে তীব্র এবং অনির্দিষ্ট পিঠের ব্যথা হিজামা কাপিং করলে খুবই দ্রুত কমে যায়।
বিশ্রাম এবং স্ব-পরিচর্যাতেও ভাল হতে থাকে। পিঠে ব্যথার কিছু স্ব-পরিচর্যা পদ্ধতির মধ্যে নীচে উল্লিখিতগুলি আছেঃ

গরম সেঁক এবং ম্যাসাজ (অঙ্গ সংবাহন)
এটা রক্তপ্রবাহ বাড়ায় এবং পেশীর শক্তভাব শিথিল করে।

হিজামা কাপিংঃ

পিঠের ব্যথায় হিজামা কাপিং করে খুব সহজেই এই যন্ত্রণা হতে সুস্থ্য থাকা সম্ভব। এই চিকিৎসায় ব্লেডের সাহায্যে নির্দিষ্ট কিছু পয়েন্টে স্ক্র‍্যাচ করে রোগ তৈরী করে এমন সব দূষিত জিনিস (টক্সিন)বের করা হয়। যাতে রোগী খুবই দ্রুত সুস্থ্য হয়। একটি ঔষধ প্রায় একটি রোগের কাজ করে, আর হিজামা একটি চিকিৎসা অনেক রোগের কাজ করে। তো, আপনি নিশ্চিত মনেই হিজামা কাপিং করে পিঠ ব্যথা সহ যে কোন ব্যথা হতে মুক্তি পেয়ে ফিরতে পারেন সুস্থ্য জীবনে।

যে কোন ব্যথার জন্য হিজামা নিতে যোগাযোগ করুন।

যোগাযোগঃ
ফোন ০১৭২৩৬২০২৯০ , ০১৯১৫৫০৯৬৭৬
স্থানঃ মা হোমিও চেম্বার ও হিজামা সেন্টার গাইবান্ধা
২ নং ট্রাফিক মোড়, গাইবান্ধা

#মাহোমিওচেম্বার
#হিজামাথেরাপি
#গাইবান্ধাহিজামাসেন্টার
#সুন্নতিচিকিৎসা





#গাইবান্ধাহিজামাসেন্টার





#গাইবান্ধাহিজামাসেন্টার





হিজামা নিন, ভালো থাকুন

সোর্স ঃ ফেসবুক

17/07/2022

সুস্থ জীবনের জন্য হিজামা চিকিৎসা
অধুনা সারা বিশ্বে বিকল্প চিকিৎসা হিসেবে ‘হিজামা’ একটি আলোচিত শব্দ। যার ঢেউ এসে লেগেছে বাংলাদেশেও। ‘হিজামা’ আমাদের দেশে নতুন আলোচিত হলেও এর ইতিহাস অনেক পুরোনো ও সমৃদ্ধ। ঈসা (আলাইহিস সাল্লাম) এর আবির্ভাবের প্রায় ১৫৫০ বছর পূর্বের এবারস প্যাপিরাস এর (Ebres papyrus) তথ্যমতে ৩৩০০ খ্রিঃ পূঃ হতে মেসিডোনিয়ায় এর চর্চা ছিল। আনুমানিক খ্রিঃ পূঃ ২২০০ বছর হতে চীনে এটির প্রচলন শুরু হয় এবং অদ্যাবদি চৈনিক চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বিখ্যাত মুসলিম চিকিৎসক ও দার্শনিক হাকীম ইবনে সীনা মহান গ্রন্থ আল-কানুন-ফিত-তিব্ব, হাকীম জাকারীয়া রাজীর আল-হাভী প্রভৃতি চিকিৎসা শাস্ত্রের গ্রন্থগুলোর মাঝে ‘হিজামা’ নিয়ে বিশদ আলোচনা রয়েছে। ‘হিজামা’ শব্দটি আরবি। শাব্দিক অর্থ চোষা, শোষণ করা বা টেনে নেয়া। আধুনিক ভাষায় একে বলা হয় Cupping আর প্রচলিত ভাষায় হচ্ছে রক্ত মোক্ষণ।
প্রয়োগ পদ্ধতির ওপর ভিত্তি করে বিভিন্ন ‘হিজামা’ প্রচলিত আছে। যেমন, আর্দ্র হিজামা (ডবঃ পঁঢ়ঢ়রহম) শুষ্ক হিজামা (Dry cupping), চমক হিজামা (Flash cupping), অগ্নি হিজামা (Fire cupping) ইত্যাদি মূলত বেশি ব্যবহৃত হয়।
ইউনানী চিকিৎসা বিজ্ঞান মতে হিজামার উপকারিতা;
কোন স্থান হতে ক্ষতিকর রস পদার্থকে অপসারণ করা। যেমন- হাঁটুর ব্যথায় সাধারণত হাঁটুর চারপাশে হিজামা করা হয়। হাঁটুর সন্ধিতে রস পদার্থ সঞ্চয়ের কারণে মূলত এই ব্যথা সৃষ্টি হয়ে থাকে। এ অবস্থায় যখন হিজামা করা হয় তখন সন্ধি হতে উক্ত রস পদার্থ সরাসরি অপসারিত হয়। সুতরাং সন্ধি ব্যথা দূরীভূত হয়। সহযোগী অঙ্গের দিকে রস পদার্থের অপসারণ; সাধারণত আক্রান্ত অঙ্গ হতে দূষিত পদার্থকে এর দূরবর্তী অঙ্গের দিকে অপসারিত করার জন্য হিজামা করা হয়ে থাকে। যেমন- অতিরিক্ত প্রতিরোধ করার জন্য স্তনের নিম্নাংশে হিজামা করা হয়। কারণ স্তনের রক্তনালী সমূহের সঙ্গে জরায়ুর আন্তঃসংযোগ রয়েছে। পাশাপাশি হিজামার মাধ্যমে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং রক্তস্রাবের সমস্যার সমাধান ঘটায়।
সম্প্রতি গবেষণায় জানা গেছে, জীবাণুমুক্ত আঘাত ঊএঋ এর মাধ্যমে জন্মগত প্রতিরোধ ব্যবস্থাকে উদ্দীপ্ত করে; ফলে সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি কার্যকর হয়। কেউ যদি নিয়মিত ব্যয়াম করে এবং পাশাপাশি হিজামা গ্রহণ করে তাহলে তার ডায়াবেটিস এবং স্থূলতার সহজ সমাধান হতে পারে।
হিজামার মাধ্যমে ত্বকের নিচে বিদ্যমান REC বিশেষ করে ম্যাক্রোফেজসমূহ উদ্দীপ্ত হয়।
গবেষণায় প্রমাণিত হয়েছে যে, হিজামা প্রয়োগের ফলে রক্তনালীর এন্ডোথেলিয়াল কোষ (Endothelial Cells) হতে নাইট্রিক অক্সাইড (NO) নির্গত হয়। রক্ত সংবহনতন্ত্রের ক্রিয়ার ওপর এই নাইট্রিক অক্সাইডের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এটি রক্ত পরিষ্কার করে ও মেরুমজ্জাকে কার্যকরী ও শক্তিশালী করে। ফুসফুসের বিভিন্ন রোগ, যেমন- হাঁপানী, বুক ব্যথা, জ্বর ইত্যাদি রোগ নিরাময়েও বেশ উপকারী। বিভিন্ন কারণে সৃষ্ট মাথাব্যথা, মাইগ্রেন ও দাঁতের ব্যথা দূর করে। জরায়ুর বিভিন্ন রোগ, যেমন- মাসিকের অনিয়ম, কষ্টরজ এবং রজঃবদ্ধতা দূরীকরণের জন্য এটি বেশ উপকারী।
গেঁটেবাত এবং সায়াটিকা দূর করার ক্ষেত্রেও এটি বড় ভূমিকা রাখে। উচ্চ রক্তচাপ কমাতে যথেষ্ট উপকারী। অলসতা, দুর্বলতা ও মাত্রাতিরিক্ত ঘুম ইত্যাদি অসুবিধাও এর মাধ্যমে সমাধান করা যায়।
খাদ্যের বিষক্রিয়া রোধে বেশ উপকারী। শরীরের কোনো অঙ্গে ব্যথা হলে সেখানে এই হিজামা প্রয়োগ খুবই উপকারী
সুস্থ ব্যক্তিগণও হিজামা করাতে পারেন। কেননা এটি সুন্নত এবং রোগ-প্রতিরোধক। তাছাড়া এটি মনে প্রফুল্লতা ও দেহে উদ্দামতা বয়ে আনে। যারা হিজামা সম্পর্কে বিস্তৃত জানতে আগ্রহী তারা আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক হাকীম রুহুল আমীন (মিলন) প্রণীত ‘হিজামা শুধু চিকিৎসাই নয়, সুন্নতও বটে’ গ্রন্থটি অধ্যয়ন করতে পারেন।
ইদানীং দেখা গেছে অনেক Celebrity বা গণ্যমান্য ব্যক্তিবর্গ হিজামা নিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন যার কারণে তরুণদের মাঝে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তবে সবার জন্য একটি আহ্বান রইলো যে অসুস্থ হওয়ার আগেই সুস্থতা বজায় রাখার জন্য হিজামা গ্রহণ করুন।

তথ্যঃ https://mzamin.com/
- কাজী ওয়াহিদ মাহমুদ

02/01/2022
30/12/2021
30/12/2021

Address

D B Road, Fakir Para
Gaibandha
5700

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801723620290

Website

Alerts

Be the first to know and let us send you an email when মা হোমিও চেম্বার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মা হোমিও চেম্বার:

Share