Niksteps Healthcare Limited

Niksteps Healthcare Limited সুস্বাস্থ্য প্রতিদিন।
(1)

15/02/2026

নির্বাচন শেষ, রাজনীতির মাঠ শান্ত। এখন পরিবারের জন্য আপনার সুস্থ থাকাটা সবচেয়ে জরুরি। কাজের ব্যস্ততায় নিজেকে হারিয়ে ফেলবেন না। প্রাকৃতিক নিরাময়ের হাত ধরে সুস্থ শরীরে কাজে ফিরুন। আপনার সুস্থতায়— নিকস্টেপস হেল্থকেয়ার।

12/02/2026

ভোট দিব কিসে....?

10/02/2026

শিশু খেতে চায় না—
এটা সমস্যা নয়,
এটা সঠিক গাইডলাইনের অভাব।
ডাক্তারের পরামর্শে সমাধান সম্ভব।

05/02/2026

উপেক্ষিত স্বাস্থ্য খাত: যে প্রশ্নগুলো কেউ করতে চায় না!

নির্বাচনের আগে রাস্তা হয়, ব্রিজ হয়, স্লোগান হয়।
কিন্তু হাসপাতাল হয় না পরিকল্পনার কেন্দ্রে।

নির্বাচিত হলে—
স্বাস্থ্য খাতে কী বদলাবে?
এই প্রশ্নের কোনো লিখিত প্রতিশ্রুতি নেই।
কোনো রোডম্যাপ নেই।
কোনো দায়বদ্ধতা নেই।

চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ওয়ার্ডবয়—
যারা ২৪ ঘণ্টা মানুষের জীবন ধরে রাখে,
তাদের মূল্যায়নের মানদণ্ড কোথায়?

সরকারি ও বেসরকারি চিকিৎসা কেন্দ্র—
দুই ভিন্ন দুনিয়া কেন?
একই রোগে কেন দুই রকম চিকিৎসা,
দুই রকম বিল,
দুই রকম মর্যাদা?
রোগী নিরাপত্তা কোথায়?
চিকিৎসকের নিরাপত্তা কোথায়?
হাসপাতালে ঢুকে কেন দু’জনই অনিরাপদ?

পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, অপারেশন—
সব মিলিয়ে চিকিৎসা ব্যয় কেন নিয়ন্ত্রণহীন?
এটা বাজার, না এটা জীবন?

অপচিকিৎসা হয়— কিন্তু বিচার হয় না।
অব্যবস্থাপনা হয়— কিন্তু জবাবদিহি নেই।
দোষটা যায় কার ঘাড়ে?

মেডিকেল শিক্ষার মান— এক জায়গায় আকাশচুম্বী,
আরেক জায়গায় প্রশ্নবিদ্ধ কেন?

বিশেষজ্ঞ তৈরিতে কেন সমতা নেই, কেন গ্রাম আর শহরের মধ্যে এই বৈষম্য?

হেলথ ইন্স্যুরেন্স—
কাগজে সম্ভব, বাস্তবে অধরা কেন?

সবচেয়ে ভয়ংকর বিষয় কী জানেন?

এই প্রশ্নগুলো নিয়ে কেউ বসে না।
না ডাক্তারদের সাথে,
না নার্সদের সাথে,
না স্বাস্থ্যসেবকদের সাথে,
না রোগীদের সাথে।

স্বাস্থ্য খাতকে আমরা যেন মেনে নিয়েছি—
“যা আছে, তাই চলবে।”

কিন্তু সত্যটা হলো— এই খাতও আজ গুরুতর অসুস্থ।
এবং এই খাতেরও সুচিকিৎসা প্রয়োজন।

চিকিৎসা শুধু রোগীর জন্য না, চিকিৎসা দরকার পুরো ব্যবস্থার।

আজ প্রশ্ন না তুললে,
আগামীকাল বিল আর মৃত্যুর হিসাব-ই শুধু বাড়বে।

স্বাস্থ্য খাত কোনো সেক্টর না—এটা জাতির জীবনরেখা।

একে উপেক্ষা করা মানে, নিজেদের ভবিষ্যৎকেই অবহেলা করা।

Niksteps Healthcare Limited

Niksteps Healthcare Limited
03/02/2026

Niksteps Healthcare Limited

03/02/2026

আলোকিত মানুষ চাই!

02/02/2026

ডাক্তার দেখাইয়া বাইরে আইসা অনেকেরই মনে হয়, “হায় হায়, এই কথাটা তো কইলাম না” বা “ওষুধটা ভাতের আগে না পরে খাইতে হবে, সেটাই তো জিগাইতে ভুলে গেছি।” এইটা আমাদের গাঁয়ে খুব স্বাভাবিক ব্যাপার।

ডাক্তার দেখলেই বুক ধকধক করে, মুখ শুকাইয়া যায়। ভাবি, ডাক্তার মানুষ, সময় নাই, বেশি কথা কইলে যদি রাগ করে। তাই যা বুঝি না, সেটাও চুপচাপ মাথা নেড়ে মেনে নিই। কিন্তু অসুখ কি চুপ থাকলে সারে? না ভাই, সারে না।

ডাক্তার ওষুধ লিখে দিছে মানেই সব শেষ না। ওষুধ কতদিন খাইতে হবে, ভাত খাওনের আগে না পরে, খাইলে গা ঝিমঝিম করলে কী করবো, এই সব কথা না জানলে ওষুধ উল্টা ক্ষতিও করতে পারে।

অসুখ ক্যান হইছে, আবার হইবার চান্স আছে কি না, খাওয়া-দাওয়া বা চলাফেরায় কিছু বদল দরকার কি না, এইগুলা জানলে অসুখ সামলাইতে সুবিধা হয়। আবার অনেকেই লজ্জায় আসল ব্যথাটা বলে না, আগে কী ওষুধ খাইছে সেটাও চেপে যায়। কিন্তু ডাক্তারের কাছে এই সব লুকাইলে নিজেরই ক্ষতি।ডাক্তার শত্রু না, তিনি ভালো করার মানুষ।

মনে রাখবেন, ডাক্তারের কাছে জিগাইতে লজ্জা নাই। প্রশ্ন করা কোনো বেয়াদবি না, এইটা আপনার হক। আপনি যত খোলামেলা কথা বলবেন, ততই আপনার চিকিৎসা ঠিক হবে। তাই পরের বার ডাক্তার দেখাইতে গেলে ভয়-লজ্জা পাশে রাখেন। যা বুঝেন না, পরিষ্কার কইরা জিগান। বুঝে-শুনেই চেম্বার থাইক্যা বাইর হন। কারণ এই শরীর আপনার, এই জীবনের দায়ও আপনারই।

Niksteps Healthcare Limited

02/02/2026

খাদ্য নিরাপত্তা বলতে কেবল খাবারের প্রাপ্যতা নয়, বরং পুষ্টিকর খাবারের সহজলভ্যতা এবং ব্যবহারের সক্ষমতাকেও বোঝায়।

Address

লতাপাতা প্লাজা (২য় তলা), লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর/১৭৩০
Gazipur
1730

Alerts

Be the first to know and let us send you an email when Niksteps Healthcare Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Niksteps Healthcare Limited:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram