15/02/2026
অনেক নারীই জীবনের কোনো না কোনো সময়ে সাদাস্রাব নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। কারও মনে হয় এটা বড় কোনো রোগের লক্ষণ, কেউ লজ্জায় কাউকে বলতেও পারেন না, আবার কেউ ভয় পেয়ে অযথা ওষুধ খেয়ে বসেন। অথচ সাদাস্রাব সবসময় রোগ নয়, বরং অনেক ক্ষেত্রেই এটি শরীরের স্বাভাবিক একটি প্রক্রিয়া।
যখন সাদাস্রাব স্বাভাবিকঃ-
🔹 রং স্বচ্ছ, সাদা বা হালকা দুধের মতো
🔹 হালকা আঠালো বা পিচ্ছিল হয়ে থাকে
🔹 কিশোরী বয়স, গর্ভাবস্থা বা হরমোনাল পরিবর্তনের সময় বৃদ্ধি পাওয়া স্বাভাবিক
🔹 তীব্র কোনো গন্ধ থাকেনা
🔹 চুলকানি, জ্বালা বা ব্যথা থাকেনা
🔹 মাসিকের আগে-পরে বা ওভুলেশনের সময় পরিমাণ একটু বাড়তে পারে
এগুলো শরীরের হরমোনজনিত স্বাভাবিক পরিবর্তন, কোনো রোগ নয়।
সাদাস্রাব নারীর শরীরের একটি স্বাভাবিক অংশ। ভয় বা লজ্জার কারণে চুপ না থেকে, স্বাভাবিক ও অস্বাভাবিকের পার্থক্য জানা জরুরি। সচেতনতা থাকলে অযথা দুশ্চিন্তা কমবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, কটন ইনার ব্যবহার করুন, অপ্রয়োজনীয় ভ্যাজাইনাল ওয়াশ বা কেমিক্যাল ব্যবহার এড়িয়ে চলুন। কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন, নিজে নিজে ওষুধ খাবেন না।
ডা. ইসরাত শারমিন
সহকারী অধ্যাপক (গাইনী এন্ড অবস)
শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।