Integrative Holistic Cure

Integrative Holistic Cure Integrative Holistic Cure offers a unique path to wellness — combining Sunnah-based healing with natural Medicine & modern therapies. www.inholicure.com

ভোটের কালি যাচ্ছেই না?প্রথম কথা হলো...এই কালি তোলার চেষ্টা না করাই ভাল...আপনি সাবান, লেবু, পেস্ট যাই দেন না কেন...দাগ হা...
15/02/2026

ভোটের কালি যাচ্ছেই না?

প্রথম কথা হলো...এই কালি তোলার চেষ্টা না করাই ভাল...আপনি সাবান, লেবু, পেস্ট যাই দেন না কেন...দাগ হালকা হবে...কিন্তু একেবারে যাবেনা! অপেক্ষা করতে হবে নিজে থেকে চলে যাওয়ার জন্যে!
কিভাবে ভোটের কালি তৈরি হয়?

ভোটের কালি (অমোচনীয় কালি) সাধারণত এমনভাবে তৈরি করা হয় যাতে এটি সহজে মুছে না যায় এবং কয়েকদিন পর্যন্ত আঙুলে দৃশ্যমান থাকে।
১. সিলভার নাইট্রেট (Silver Nitrate) – মূল কার্যকর উপাদান যা ত্বকের উপরের স্তরের প্রোটিনের সাথে বিক্রিয়া করে গাঢ় দাগ তৈরি করে। আলো ও বাতাসের সংস্পর্শে এসে কালচে রঙ ধারণ করে।
অ্যালকোহল (যেমন আইসোপ্রোপাইল অ্যালকোহল) যা দ্রুত শুকাতে সাহায্য করে।
রঙ/ডাই। তাৎক্ষণিকভাবে দৃশ্যমান করার জন্য হালকা বেগুনি বা নীল রঙ যোগ করা হয়।

ইতিহাস:
ভোটের কালি প্রথম ব্যাপকভাবে ব্যবহার শুরু হয় ভারতে।
১৯৬২ সালের সাধারণ নির্বাচনে এটি প্রথম ব্যবহার করা হয়, যাতে একজন ভোটার একাধিকবার ভোট দিতে না পারেন।

এই কালি তৈরি ও সরবরাহ করে থাকে Mysore Paints and Varnish Limited—যা ভারত সরকারের অধীন একটি প্রতিষ্ঠান। পরবর্তীতে তারা বিশ্বের বহু দেশে এই কালি রপ্তানি করে।
পরবর্তীতে এ পদ্ধতি ব্যবহার শুরু করে:
বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া।
এছাড়াও আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু দেশেও এটি ব্যবহৃত হয়।

কেন এটা সহজে ওঠে না?

সিলভার নাইট্রেট ত্বকের মৃত কোষের সাথে রাসায়নিক বন্ধন তৈরি করে। তাই সাবান বা পানি দিয়ে সহজে উঠে না। দাগ সাধারণত ৫–৭ দিন পর্যন্ত থাকে, যতদিন না ত্বকের উপরের স্তর ঝরে যায়।
এটা তাই তোলার চেষ্টা না করাই ভাল।

বাংলাদেশে নির্বাচন কমিশন ব্যবহৃত কালি মান নিয়ন্ত্রিতভাবে তৈরি করে, যাতে এটি নিরাপদ ও ত্বকের জন্য ক্ষতিকর না হয়।

🧬 তাইওয়ানিজ গবেষকদের অবিশ্বাস্য আবিষ্কার!​জানলে অবাক হবেন, প্রাচীন চিকিৎসা পদ্ধতি আকুপাংচার শুধু ব্যথা কমাতেই নয়, বরং শর...
01/02/2026

🧬 তাইওয়ানিজ গবেষকদের অবিশ্বাস্য আবিষ্কার!

​জানলে অবাক হবেন, প্রাচীন চিকিৎসা পদ্ধতি আকুপাংচার শুধু ব্যথা কমাতেই নয়, বরং শরীরের ক্ষতিগ্রস্ত অঙ্গ মেরামতেও কার্যকর ভূমিকা রাখতে পারে!
📍​তাইওয়ানের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে, আকুপাংচার আমাদের হাড়ের মজ্জা (Bone Marrow) থেকে স্টেম সেলকে (Stem Cells) জাগ্রত করে। এই স্টেম সেলগুলো রক্তপ্রবাহের মাধ্যমে শরীরের ক্ষতিগ্রস্ত অঙ্গে পৌঁছে সেগুলোকে দ্রুত সেরে উঠতে সাহায্য করে।
​চিকিৎসা বিজ্ঞানের এই দারুণ মেলবন্ধন প্রমাণ করে যে, প্রকৃতির নিয়ম আর বিজ্ঞান যখন হাত মেলায়, তখন নিরাময় হয় আরও সহজ।

31/01/2026

বাচ্চারা সাবধান ! এই খাবার গুলি বেশি খাওয়াবেন না

🔰 ​সোরিয়াসিস (Psoriasis) নিয়ন্ত্রণে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন? 🚫🥦সোরিয়াসিস কেবল একটি চর্মরোগ নয়, এটি একটি অটোইমিউন কন্...
22/01/2026

🔰 ​সোরিয়াসিস (Psoriasis) নিয়ন্ত্রণে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন? 🚫🥦

সোরিয়াসিস কেবল একটি চর্মরোগ নয়, এটি একটি অটোইমিউন কন্ডিশন যেখানে শরীরের ইনফ্লামেশন বা প্রদাহ কমানো খুব জরুরি। সঠিক খাদ্যাভ্যাস আপনার এই সমস্যা নিয়ন্ত্রণে জাদুর মতো কাজ করতে পারে।
গবেষণা অনুযায়ী, সোরিয়াসিস রোগীদের জন্য নিচের খাবারগুলো পরিত্যাগ করতে হবে।

🔴 লাল মাংস (Red Meat): গরুর মাংস, সসেজ বা বেকন—এগুলোতে প্রচুর প্রো-ইনফ্ল্যামেটরি ফ্যাটি অ্যাসিড থাকে যা চুলকানি ও লালচে ভাব বাড়িয়ে দেয়।

🥛 ডেইরি খাবার: দুধ, চিজ ও মাখন। এগুলোর স্যাচুরেটেড ফ্যাট এবং ক্যাসিন (Casein) প্রদাহ বাড়াতে পারে।

🍞 গ্লুটেনযুক্ত খাবার: গম, রুটি, পাস্তা ও বিস্কুট। যাদের গ্লুটেন সেন্সিটিভিটি আছে, তাদের ক্ষেত্রে এটি সোরিয়াসিস বাড়িয়ে দেয়।

🧁 চিনি ও মিষ্টি: সফট ড্রিংকস, কেক ও ক্যান্ডি শরীরের 'সিস্টেমিক ইনফ্লামেশন' বাড়িয়ে অবস্থা আরও খারাপ করে।

🍔 প্রোসেস ফুড : ফাস্ট ফুড ও প্যাকেটজাত স্ন্যাকসে ট্রান্স ফ্যাট ও রিফাইন্ড কার্বোহাইড্রেট থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর।

🍅 নাইটশেড সবজি (সতর্কতা): টমেটো, বেগুন, আলু ও বেল পেপার—কারো কারো ক্ষেত্রে এগুলো ট্রিগার হিসেবে কাজ করে।

🍤 ভাজা ও অতিরিক্ত তেলযুক্ত খাবার: ট্রান্স ফ্যাট ও অতিরিক্ত তেল ইনফ্লামেশন বাড়িয়ে সোরিয়াসিসকে আরও ছড়িয়ে দেয়।

🍷 অ্যালকোহল: এটি চিকিৎসার কার্যকারিতা কমিয়ে দেয় এবং দ্রুত ফ্লেয়ার-আপ ঘটায়।
সঠিক খাদ্যাভ্যাস ও বিশেষজ্ঞের পরামর্শ সোরিয়াসিস নিয়ন্ত্রণে আপনার সেরা হাতিয়ার হতে পারে।

🏥 পরামর্শ নিতে কল করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের চেম্বারে:

📞 যোগাযোগ: 01344211402
📍 ঠিকানা: কলেজ গেইট, টঙ্গী

#চর্মরোগ #সোরিয়াসিস #স্বাস্থ্যটিপস

21/01/2026

আদা শুধু মশলা না 🌿
এটা তোমার শরীরের প্রাকৃতিক রক্ষাকবচ 💪

20/01/2026
🧬 রোগ কেন হয়? (বায়োকেমিস্ট্রির সরল পাঠ)বায়োকেমিস্ট্রি বা জীবরসায়ন অনুযায়ী, আমাদের শরীর ট্রিলিয়ন ট্রিলিয়ন জীবন্ত কোষের ...
18/01/2026

🧬 রোগ কেন হয়? (বায়োকেমিস্ট্রির সরল পাঠ)
বায়োকেমিস্ট্রি বা জীবরসায়ন অনুযায়ী, আমাদের শরীর ট্রিলিয়ন ট্রিলিয়ন জীবন্ত কোষের (Cells) একটি সমষ্টি। এই কোষগুলো সুস্থ থাকলেই আমরা সুস্থ থাকি। কিন্তু কোষগুলো অসুস্থ হয় কেন? এর উত্তর লুকিয়ে আছে তিনটি প্রধান কারণের মধ্যে।

১. কোষীয় পরিবেশ দূষণ (Disturbance of Homeostasis):
কল্পনা করুন, একটি অ্যাকুরিয়ামে অনেকগুলো মাছ আছে। যদি অ্যাকুরিয়ামের পানি ময়লা হয়, তবে মাছগুলো অসুস্থ হবে। এখানে ওষুধ খাইয়ে মাছ সুস্থ করা কঠিন, যদি না পানি পরিবর্তন করা হয়।
আমাদের কোষগুলোও (Cells) রক্ত এবং লসিকা (Lymph) নামক তরলের সাগরে ভাসছে।
যখন আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ভুলে রক্তে টক্সিন বা বর্জ্য বাড়ে, তখন কোষের পরিবেশ নষ্ট হয়। একে বলা হয় 'Loss of Homeostasis'।

২. বর্জ্য নিষ্কাশনে ব্যর্থতা (Accumulation of CPS):
প্রতিটি কোষ কাজ করার সময় কিছু বর্জ্য তৈরি করে (যেমন গাড়ির ধোঁয়া)। শরীর স্বাভাবিক প্রক্রিয়ায় (ঘাম, প্রস্রাব, মল, নিঃশ্বাস) দিয়ে তা বের করে দেয়।
কিন্তু যখন আমরা প্রসেসড ফুড, চিনি ও কেমিক্যালযুক্ত খাবার খাই এবং কায়িক পরিশ্রম কম করি, তখন শরীরে Causative Pathological Substances (CPS) বা রোগ সৃষ্টিকারী উপাদান জমা হতে থাকে।
এই CPS রক্তনালীতে বা টিস্যুতে জমে রক্ত চলাচলে বাধা দেয় (Stagnation), যা ব্যথানাশক ওষুধে ভালো হয় না।

৩. দীর্ঘমেয়াদী প্রদাহ (Chronic Inflammation):
বায়োকেমিস্ট্রির ভাষায় একে বলা হয় ' সাইলেন্ট কিলার'।
যখন শরীরে টক্সিন বা অতিরিক্ত সুগার (Glucose) থাকে, তখন আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের শরীরের বিরুদ্ধেই ভূল ক্রমে বা বাধ্যতামূলক ভাবে যুদ্ধ ঘোষণা করে।
এর ফলে তৈরি হয় অটোইমিউন ডিজিজ (যেমন: থাইরয়েড, রিউমাটয়েড আর্থ্রাইটিস)।
এটি মূলত Oxidative Stress-এর ফল, যা কোষের ডিএনএ (DNA) ড্যামেজ করে এবং ক্যান্সারের মতো রোগের জন্ম দেয়।

🩸 হিজামা: কেন এটি বৈজ্ঞানিক?
হিজামা কেবল শুধুমাত্র ধর্মীয় সুন্নাহ না, বরং "মেকানিক্যাল ডিটক্স"।

বায়োকেমিস্ট্রি বলে, শরীরের গভীরের বর্জ্য বা CPS অনেক সময় সাধারণ ডিটক্স প্রক্রিয়ায় বের হতে পারে না। হিজামা বা ওয়েট কাপিং থেরাপির মাধ্যমে আমরা নেগেটিভ প্রেসার তৈরি করে ত্বকের নিচে জমে থাকা সেই দূষিত রক্ত ও টক্সিন বের করে আনি।

"হিজামা শরীরকে তার হারানো ভারসাম্য (Homeostasis) ফিরিয়ে দেয় এবং ইমিউন সিস্টেমকে পুনরায় জাগ্রত (Modulate) করে।"

📚 রেফারেন্স ও বৈজ্ঞানিক ভিত্তি:
আমার এই দর্শন ও আলোচনার ভিত্তি কোনো কাল্পনিক গল্প নয়, বরং প্রতিষ্ঠিত মেডিকেল সায়েন্স:
Guyton and Hall Textbook of Medical Physiology: যেখানে বলা হয়েছে, শরীরের আন্তঃকোষীয় তরলের (Extracellular Fluid) ভারসাম্য নষ্ট হওয়াই রোগের মূল।

Robbins Basic Pathology: যেখানে Inflammation এবং Cellular Injury-কে রোগের প্রাথমিক ধাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

PubMed Studies on Cupping Therapy: যা প্রমাণ করে হিজামা ইমিউন মডুলেশন এবং প্রদাহ কমাতে (Anti-inflammatory effect) কার্যকর।

💡 আমার পরামর্শ: শরীরকে সময় দিন
ঔষধ দিয়ে উপসর্গ বা সিম্পটম চাপা দেওয়া কোনো স্থায়ী সমাধান নয়।
১. খাবার: প্রাকৃতিক ও জীবন্ত খাবার খান।
২. ডিটক্স: হিজামা,হেভি মেটাল ডিটক্স ফুড ও ফাস্টিং (রোজা)-এর মাধ্যমে শরীর পরিষ্কার রাখুন।
৩. জ্ঞান: নিজের শরীরকে বুঝতে শিখুন।

আমার বই ,লিখা ও লেকচারগুলোর উদ্দেশ্য একটাই— আপনাকে আপনার নিজের ডাক্তার হতে শেখানো।

✅ প্রতিটি রোগের পেছনে থাকে একটি কারণ, একটি গল্প, একটি ভাঙা ভারসাম্য।
সেই কারণ খুঁজে বের করাই আমার চিকিৎসার মূল দর্শন।

যেসব জটিল ও দীর্ঘদিনের রোগ নিয়ে মানুষ আমার কাছে সমাধান পায়।

আমি বিশেষভাবে কাজ করি সেই সব রোগ নিয়ে,
যেগুলোতে মানুষ বছরের পর বছর ঘুরে বেড়ায়—কিন্তু স্থায়ী সমাধান পায় না।
🔹 দীর্ঘদিনের ক্রনিক রোগ:
ডায়াবেটিস (টাইপ ২), প্রি-ডায়াবেটিস
উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল
থাইরয়েড (Hypo / Hyper)
ফ্যাটি লিভার, লিভার এনজাইম বাড়া
কিডনি ফাংশনের প্রাথমিক সমস্যা
🔹 বাত-ব্যথা ও অটোইমিউন সমস্যা
রিউমাটয়েড আর্থ্রাইটিস
অস্টিওআর্থ্রাইটিস
কোমর, ঘাড়, হাঁটু, কাঁধের দীর্ঘস্থায়ী ব্যথা
স্নায়বিক ব্যথা, নিউরোপ্যাথি
বারবার শরীর ব্যথা, ক্লান্তি, দুর্বলতা
🔹 হজম ও পেটের সমস্যা
গ্যাস্ট্রিক, এসিডিটি, বুক জ্বালা
IBS, গ্যাস, পেট ফাঁপা
কোষ্ঠকাঠিন্য
খাবার হজম না হওয়া
দীর্ঘদিনের পেটের অস্বস্তি
🔹 মহিলাদের জটিল স্বাস্থ্য সমস্যা
PCOS / PCOD
অনিয়মিত ঋতুস্রাব
বন্ধ্যাত্ব (Infertility)
হরমোনাল সমস্যা
বারবার সিস্ট, ওভারি সমস্যা
🔹 ত্বক, চুল ও এলার্জির সমস্যা
একজিমা, সোরিয়াসিস
ব্রণ, ত্বকের চুলকানি
অতিরিক্ত চুল পড়া
এলার্জি, হাঁপানি, সাইনোসাইটিস
🔹 মানসিক ও স্নায়বিক সমস্যা
দীর্ঘদিনের স্ট্রেস, দুশ্চিন্তা
ঘুমের সমস্যা
ব্রেন ফগ, মনোযোগের অভাব
মানসিক ক্লান্তি, হতাশা

⚠️ আজই নিজেকে এই ৩টি প্রশ্ন করুন
১. আপনি কি সকালে ঘুম থেকে ওঠার পরেও ক্লান্ত বোধ করেন?
২. আপনি কি প্রতি বেলার খাবারের পর একগাদা ওষুধ খাচ্ছেন, তবুও দিন দিন ওষুধের পাওয়ার বাড়ছে?
৩. আপনি কি ভাবছেন— “পরে দেখব, এখন তো চলছে”?
৪.পেট পরিষ্কার করে পায়খানা হয়না?
৫. নাক বন্ধ,মাথা ব্যাথা, সর্দি?
৬. ডেলি ডেলি ব্যাথার ঔষুধ খেয়ে চলেছেন?

যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে সাবধান!

আপনার শরীরের ভেতরে Chronic Inflammation বা দাহ বাসা বেঁধেছে। আপনার রক্তনালীতে CPS (Causative Pathological Substances) জমে ব্লাড সার্কুলেশন বন্ধ করে দিচ্ছে।

স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ফেইলিয়র বা ক্যান্সার—এরা কেউ হঠাৎ করে আসে না। এরা ১০-১৫ বছর ধরে আপনার অবহেলার সুযোগ নিয়ে তিলে তিলে বড় হয়।

আপনার হাতে সময় খুব কম।
🔥 এখনই ঘুরে দাঁড়ান: শেষ সুযোগ আপনার হাতে
আপনার শরীর আপনার আমানত। আর এই শরীর ভেঙে পড়লে—
❌ আপনার সন্তানকে কে দেখবে?
❌ আপনার পরিবারের দায়িত্ব কে নেবে?
❌ আপনার উপার্জিত সম্পদ দিয়ে কি হারানো স্বাস্থ্য কেনা যাবে?

হাসপাতেলে লক্ষ টাকা খরচ করার চেয়ে, আজই শরীরকে মেরামতের সিদ্ধান্ত নেওয়া কি বুদ্ধিমানের কাজ নয়?

আমি ডা. ইয়ার আলী আপনাকে কথা দিচ্ছি—
যদি আপনি আজই সচেতন হন, তবে ইনশাআল্লাহ আমরা বিপদ আটকাতে পারব।

আমার ‘আস-শিফা ট্রাস্ট’-এ আমরা আপনাকে শুধু ওষুধ দিই না। আমরা আপনার শরীরকে ‘রিবুট’ করি।
✅ সঠিক প্রেসক্রিপশন
✅ সঠিক টেষ্ট
✅ সঠিক পরামর্শ
✅ সায়েন্টিফিক হিজামা দিয়ে বিষাক্ত রক্ত বের করি।( যদি প্রয়োজন হয়)
✅ বায়োকেমিস্ট্রি মেনে ডায়েট চার্ট দিই ও রোগ নির্ণয় করি।
✅ লাইফস্টাইল পরিবর্তন করে আপনাকে ওষুধের দাসত্ব থেকে মুক্তি দিই।

🚀 Call to Action: সিদ্ধান্ত আপনার
আপনি কি অপেক্ষা করবেন বড় কোনো দুর্ঘটনার জন্য? নাকি আজই সুস্থতার পথে পা বাড়াবেন?

আপনার সুস্থতা কেবল একটি অ্যাপয়েন্টমেন্ট দূরে।
দেরি করবেন না। শরীরের আর্তনাদ শুনুন।

#হিজামা #কোমরব্যথা #ব্যথামুক্তি #চিকিৎসা #সুস্থতা #বাতব্যথা #পশ্চিমবঙ্গ #স্বাস্থ্য

🦵 পায়ের আঁকাবাঁকা ও ফোলা শিরা (Varicose Veins): কেবল সৌন্দর্যের সমস্যা নাকি বড় রোগের সংকেত? 🩺আপনার কি পায়ের নিচের দিকে ন...
14/01/2026

🦵 পায়ের আঁকাবাঁকা ও ফোলা শিরা (Varicose Veins): কেবল সৌন্দর্যের সমস্যা নাকি বড় রোগের সংকেত? 🩺

আপনার কি পায়ের নিচের দিকে নীল বা বেগুনি রঙের আঁকাবাঁকা শিরা ফুলে উঠেছে? অথবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে প্রচণ্ড ব্যথা বা ভার ভার ভাব অনুভব করেন?
যদি উত্তর 'হ্যাঁ' হয়, তবে আপনি হয়তো 'ভেরিকোজ ভেইন' সমস্যায় ভুগছেন। অবহেলা না করে আজই জেনে নিন বিস্তারিত। 👇

🧐 ভেরিকোজ ভেইন (Varicose Veins) কী?
আমাদের শিরার কাজ হলো রক্তকে শরীরের বিভিন্ন অংশ থেকে হৃদপিণ্ডে ফিরিয়ে আনা। শিরার ভেতরে থাকা ছোট ছোট 'ভালভ' রক্তকে উল্টো দিকে নামতে বাধা দেয়। কোনো কারণে এই ভালভগুলো দুর্বল হয়ে গেলে রক্ত নিচে জমে শিরাকে ফুলিয়ে ও আঁকাবাঁকা করে ফেলে। এটিই ভেরিকোজ ভেইন।

⚠️ কাদের ঝুঁকি সবচেয়ে বেশি?

🧑‍🏫 পেশাজীবী: যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করেন (শিক্ষক, পুলিশ, সার্জন বা সেলসপারসন)।
⚖️ ওজন: অতিরিক্ত ওজন বা স্থূলতা থাকলে।
🤰 গর্ভাবস্থা: হরমোনের পরিবর্তন ও অতিরিক্ত চাপের কারণে।
👴 বয়স: বয়স বাড়ার সাথে সাথে শিরার দেয়াল দুর্বল হয়ে গেলে।
🧬 বংশগত: পরিবারে আগে কারো এই সমস্যা থাকলে।

🔰 লক্ষণগুলো জেনে রাখুন:

১. শিরা দড়ির মতো ফুলে ওঠা এবং গাঢ় নীল বা বেগুনি রঙ হওয়া।
২. পায়ে অস্বস্তি, প্রচণ্ড ব্যথা বা পা ভারী হয়ে থাকা।
৩. পায়ের নিচের অংশে চুলকানি বা চামড়ার রঙ পরিবর্তন।
৪. রাতে পায়ে খিল ধরা (Muscle Cramps)।
৫. দীর্ঘ সময় স্থির হয়ে থাকলে ব্যথা বেড়ে যাওয়া।

✅ প্রতিকার ও সচেতনতায় করণীয়:

● নিয়মিত ব্যায়াম: হাঁটাহাঁটি বা পায়ের ব্যায়াম রক্ত সঞ্চালন সচল রাখে।
● ওজন নিয়ন্ত্রণ: শরীরের ওজন ঠিক রাখলে শিরার ওপর চাপ কম পড়ে।
● পা উঁচিয়ে রাখা: ঘুমানোর সময় পা হার্টের লেভেল থেকে কিছুটা উঁচুতে (বালিশের ওপর) রাখুন।
● বিরতি নিন: দীর্ঘক্ষণ একভাবে দাঁড়িয়ে বা পা ঝুলিয়ে বসে থাকবেন না।
● কমপ্রেশন স্টকিংস: চিকিৎসকের পরামর্শে বিশেষ এই মোজা ব্যবহার করতে পারেন।

🛑 কখন ডাক্তার দেখাবেন?
যদি শিরার চারপাশের চামড়া ফেটে রক্তপাত হয়, ঘা (Ulcer) তৈরি হয় বা পা প্রচণ্ড ফুলে যায়— তবে দেরি না করে একজন ভাস্কুলার সার্জন (Vascular Surgeon) এর পরামর্শ নিন। সময়মতো চিকিৎসা না নিলে এটি পরবর্তীতে রক্ত জমাট বাঁধার (DVT) মতো জটিল সমস্যা তৈরি করতে পারে।

সচেতন হোন, সুস্থ থাকুন। জনস্বার্থে পোস্টটি শেয়ার করে আপনার প্রিয়জনদেরও সচেতন করুন। ❤️

#পায়েব্যথা #স্বাস্থ্যসচেতনতা #মেডিক্যালটিপস

Natural Pain Relief
13/01/2026

Natural Pain Relief

12/01/2026

কিডনি ও পিত্তথলির পাথর থেকে বাঁচার ঘরোয়া উপায় By Hakim Ashraful Alam

#সুস্থ_থাকুন #কিডনি_পাথর #ঘরোয়া_সমাধান

Address

Ovijan-64, Jahan Manzil, Collage Road, Tongi
Gazipur
1711

Alerts

Be the first to know and let us send you an email when Integrative Holistic Cure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Integrative Holistic Cure:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram