Dr. Fahmida Mahbuba Bonna

Dr. Fahmida Mahbuba Bonna It's the page for medical information.
(1)

গর্ভাবস্থায় যেসব ভুল করলে সমস্যা বাড়ে-১). খাবারে অবহেলা করাঠিকমতো পুষ্টিকর খাবার না খেলে বেবির বৃদ্ধি কমে যেতে পারে, মায়...
31/03/2026

গর্ভাবস্থায় যেসব ভুল করলে সমস্যা বাড়ে-

১). খাবারে অবহেলা করা
ঠিকমতো পুষ্টিকর খাবার না খেলে বেবির বৃদ্ধি কমে যেতে পারে, মায়েরও দুর্বলতা বাড়ে।

২). পানি কম খাওয়া
ডিহাইড্রেশন হলে মাথা ঘোরা, প্রস্রাবের ইনফেকশন ও শ্বাসকষ্ট বাড়তে পারে।

৩). ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া
অনেক ওষুধ বেবির জন্য ক্ষতিকর হতে পারে।

৪). অতিরিক্ত কাজ বা ভারী জিনিস তোলা
এতে পেট ব্যথা, প্রেশার বা প্রি-টার্ম লেবারের ঝুঁকি বাড়ে।

৫). চেকআপ এড়িয়ে যাওয়া
নিয়মিত চেকআপ না করলে অনেক সমস্যা আগে থেকে ধরা পড়ে না।

৬). ঘুম কম নেওয়া ও স্ট্রেস নেওয়া
মায়ের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলে।

৭). নড়াচড়া কমে গেলেও গুরুত্ব না দেওয়া
বেবির মুভমেন্ট কমে গেলে সেটা অবহেলা করা উচিত না।

কী করবেন?

১). নিয়মিত পুষ্টিকর খাবার ও পানি খান
২). ডাক্তারের পরামর্শ মেনে চলুন
৩). হালকা ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম নিন
৪). কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলে দ্রুত জানাবেন

#গর্ভাবস্থা #প্রেগনেন্সি_কেয়ার #মায়ের_স্বাস্থ্য #বেবির_যত্ন #প্রেগনেন্সি_টিপস #সচেতনতা #মা_ও_শিশু

ভ্রূণের আকার — ধাপে ধাপে✨ গর্ভের শুরুতে ভ্রূণ খুবই ছোট থাকে কিন্তু প্রতি সপ্তাহে তা দ্রুত বড় হয়।📅 ৪–৫ সপ্তাহপোস্তদানার...
30/03/2026

ভ্রূণের আকার — ধাপে ধাপে

✨ গর্ভের শুরুতে ভ্রূণ খুবই ছোট থাকে কিন্তু প্রতি সপ্তাহে তা দ্রুত বড় হয়।

📅 ৪–৫ সপ্তাহ

পোস্তদানার মতো ছোট
আকার প্রায় ১–২ মিলিমিটার

📅 ৬–৭ সপ্তাহ

চালের দানার মতো
আকার প্রায় ৩–১০ মিলিমিটার

📅 ৮ সপ্তাহ

ছোট আঙুরের মতো
আকার প্রায় ১.৫–২ সেন্টিমিটার

📅 ১২ সপ্তাহ

একটি লেবুর মতো
আকার প্রায় ৬–৭ সেন্টিমিটার

📅 ২০ সপ্তাহ

একটি কলার মতো
আকার প্রায় ২৫ সেন্টিমিটার

📅 ৪০ সপ্তাহ

পূর্ণাঙ্গ নবজাত শিশুর মতো
দৈর্ঘ্য প্রায় ৫০ সেন্টিমিটার

শুরুটা ক্ষুদ্র হলেও প্রতিটি দিনই আপনার শিশুর অবিশ্বাস্য বৃদ্ধি ঘটে। একটি ছোট্ট বিন্দু থেকে ধীরে ধীরে একটি সম্পূর্ণ মানবশিশুতে রূপ নেয় — এটাই গর্ভাবস্থার সবচেয়ে বড় বিস্ময়!


গর্ভাবস্থার ৭ মাস (প্রায় ২৮–৩১ সপ্তাহ) এ বেবীর ওজন সাধারণত ধীরে ধীরে দ্রুত বাড়তে থাকে। ৭ মাসে বেবীর স্বাভাবিক ওজন:২৮ সপ্...
30/03/2026

গর্ভাবস্থার ৭ মাস (প্রায় ২৮–৩১ সপ্তাহ) এ বেবীর ওজন সাধারণত ধীরে ধীরে দ্রুত বাড়তে থাকে।

৭ মাসে বেবীর স্বাভাবিক ওজন:

২৮ সপ্তাহে: প্রায় ১ কেজি (৯০০–১১০০ গ্রাম)
৩০ সপ্তাহে: প্রায় ১.৩–১.৫ কেজি
৩১ সপ্তাহে: প্রায় ১.৫–১.৭ কেজি

তবে মনে রাখবেন, প্রতিটি বেবীর গ্রোথ আলাদা হতে পারে। একটু কম বা বেশি হলে সবসময় চিন্তার কিছু নয়, যদি ডাক্তার বলেন সব ঠিক আছে।

⚠️ কখন সতর্ক হবেন?

ওজন খুব কম (১ কেজির নিচে) হলে
বেবীর নড়াচড়া কমে গেলে
আল্ট্রাসাউন্ডে গ্রোথ সমস্যা ধরা পড়লে..

এসব হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

ভালো গ্রোথের জন্য টিপস:

পুষ্টিকর খাবার (ডিম, দুধ, মাছ, মাংস)
আয়রন ও ক্যালসিয়াম নিয়মিত
পর্যাপ্ত পানি পান
নিয়মিত চেকআপ

বাচ্চার নড়াচড়া কম লাগলে—প্রথম ১০ মিনিটে কী করবেন?হঠাৎ মনে হচ্ছে বেবি আগের মতো নড়ছে না? ভয় পাবেন না—এই ১০ মিনিট খুব গুরুত...
29/03/2026

বাচ্চার নড়াচড়া কম লাগলে—প্রথম ১০ মিনিটে কী করবেন?

হঠাৎ মনে হচ্ছে বেবি আগের মতো নড়ছে না? ভয় পাবেন না—এই ১০ মিনিট খুব গুরুত্বপূর্ণ

যা করবেন:
✨ বাম কাতে শুয়ে পড়ুন
✨ শান্ত হয়ে নড়াচড়া গুনতে থাকুন
✨ এক গ্লাস পানি বা হালকা মিষ্টি খান
✨ পেটের উপর হাত রেখে অনুভব করার চেষ্টা করুন।

⚠️ কখন সতর্ক হবেন?

❗ ১০–১৫ মিনিটেও নড়াচড়া না পেলে
❗ আগের চেয়ে অনেক কম মনে হলে
❗ সারাদিনে ১০ বারের কম নড়াচড়া হলে
তখন দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যান।

মনে রাখবেন:
মায়ের অনুভূতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ—সন্দেহ হলে চুপ না থেকে চেক করান

#গর্ভাবস্থা #বেবিমুভমেন্ট #মায়ের_সতর্কতা #প্রেগন্যান্সি_টিপস

প্রেগনেন্সি টেস্ট পজেটিভ , আল্ট্রাতে বাচ্চার থলি আছে কিন্তু ভেতরে বাচ্চা নেই .. কি ভুতূড়ে কান্ড রে বাবা !অনেক রোগী আবার...
29/03/2026

প্রেগনেন্সি টেস্ট পজেটিভ , আল্ট্রাতে বাচ্চার থলি আছে কিন্তু ভেতরে বাচ্চা নেই .. কি ভুতূড়ে কান্ড রে বাবা !
অনেক রোগী আবার এক ডাক্তারের কাছ থেকে আরেক ডাক্তারের কাছেও যায় আরো কনফার্ম হতে ।
আমিও চেম্বারে অহরহ এমন পাই ।

এক্ষেত্রে রোগীকে বিষয়টা পুরোপুরি বোঝানো বেশ কষ্টসাধ্য । কিন্তু রোগীকে বিষয়টা সম্পর্কে ধারণা না দিলেও তো চলে না ।তাই অনেক ভাবেই আমরা বিষয়টা বুঝানোর চেষ্টা করি ।
আমি সোজা মানুষ তাই সহজ ভাবে বোঝানোর চেষ্টা করি ।
সবচে সহজ ভাবে যেভাবে বোঝাই সেটা হল -
আপনারা যে মুরগীর ডিম দিয়ে বাচ্চা ফুটানোর জন্য বসান , সব ডিম থেকেই কি বাচ্চা হয় ?
রোগীদের উত্তর - না , সব ডিমেই হয় না । কিছু ডিম বাজা থাকে ।
তখন আমি বলি - সেইম এই জিনিসটাই আপনার বেলায় হয়েছে । এই ডিমটা থেকে বাচ্চা হবে না । এজন্য আপনার প্রেগনেন্সির সব সাইন সিমটম থাকলেও এখানে কোন বাচ্চা নেই ।
রোগীরা তখন বুঝে যায় পুরোপুরি ।

তখন তাদের প্রশ্ন থাকে - এখন কি করতে হবে ?
আমি তখন বোঝাই - যেহেতু এখান থেকে বাচ্চা হবে না তাই এটা আপনাআপনিই নষ্ট হয়ে যাবে । আপনার ব্লিডিং শুরু হয়ে যাবে । কিন্তু পুরোপুরি ক্লিয়ার হবে কিনা সেটা বলা যায় না । তাই সবচেয়ে ভাল পদ্ধতি হচ্ছে ডি এন সি করে ফেলা । ডাক্তারের তত্ত্বাবধানে থেকে ওষুধ দিয়েও চিকিৎসা নেয়া যায় ।

রোগী তখন বিষয়টা পুরোপুরি বুঝে এবং চিকিৎসা নিতে সম্মত হয় ।
এখন আসি এতক্ষন যা বললাম এটাকে মেডিকেলের ভাষায় কি বলা হয় ?
এটাকে বলে - Blighted O**m ( ব্লাইটেড ওভাম )।

কেন হয় ?

প্রকৃতপক্ষে এর কোনো কারন নাই। বলা হয়ে থাকে ক্রোমোজমাল অস্বাভাবিকতার জন্য খারাপ মানের ডিম ও শুক্রানুর তৈরী এবং জেনেটিক এর কারন হতে পারে।

লক্ষণ -
স্বাভাবিক প্রেগনেন্সির মতোই ।
রেগনেন্সির প্রথম লক্ষনসমুহ যেমনঃ বমিভাব/বমি, মাথাঘুরানো, খাবারে অরুচি, ব্রেস্টে ব্যাথা অনুভব ইত্যাদি। কিন্তু যখন এম্ব্রায়োর বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং হরমোন লেভেল কমে যায় তখন হালকা পেটে ব্যাথা এবং ব্লিডিং শুরু হয়।

তাহলে ইউরিন টেস্ট করলে পজেটিভ কেন আসে ?

ব্লাইটেড ওভাম সাধারণত প্রেগনেন্সির প্রথম দিকেই হয়ে থাকে। প্রেগনেন্সি টেস্ট পজেটিভ আসে কারন HCG hormone এর নিঃস্বরন।

ডায়াগনোসিস কিভাবে করে ?

আল্ট্রাসনোগ্রাম হলো কনফার্মেটরী টেস্ট। এখানে Gestational Sac তৈরি হয় কিন্তু কোনো Fetal pole থাকেনা। সাধারণত Gestational sac এর মাপ যদি ২৫মিমি এর বেশি হয় এবং এরমধ্যে যদি ফিটাল পোল না থাকে তাহলে একে Blighted O**m হিসাবে ডায়াগনোসড করা হয়।


** অনেক রোগী প্রেগনেন্সি টেস্ট কনফার্ম করার সাথে সাথে ডাক্তারের কাছে চলে আসেন ।
রোগী যদি ৫-৬সপ্তাহে আসে তাহলে তাকে আরো ২ সপ্তাহ পরে ফলোআপ আল্ট্রাসনোগ্রাম করতে হবে, কারন ৮ সপ্তাহের মধ্যে ফিটাল পোল চলে আসে স্যাকে।

** কিন্তু যদি ৮ সপ্তাহ বা আরো পরে আসে এবং হালকা ব্লিডিং হিস্ট্রি আছে প্লাস Gestational sac এর মেজারমেন্ট 25mm এর বেশি এবং কোন fetal pole নাই তখন রোগীকে উপরের কথা গুলো বুঝিয়ে বলে চিকিৎসার উপদেশ দিয়ে দিতে হয় ।

রোগীদের জিজ্ঞাসা থাকে - এই বাচ্চা তো নষ্ট হয়ে গেল । আমি আবার কবে বাচ্চা নিতে পারব ?

উত্তরে বলি - ৬ মাস পর আবার চেষ্টা করবেন । তার আগ পর্যন্ত অবশ্যই জন্ম নিয়ন্ত্রনের যে কোন পদ্ধতি ব্যবহার করবেন ।

আজ এ পর্যন্তই থাক । সবার বোঝার সুবিধার্থে ব্লাইটেড ওভামের আল্ট্রার ছবি কমেন্ট বক্সে দিয়ে দিলাম ।
কারো কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ।
সবার সুস্থতা কামনা করছি ।

29/03/2026

বয়স বাড়ার সাথে সাথে ক‍্যালসিয়ামের ঘাটতি হবার কারণ ও সমাধান

প্রসবের আগে বিপদজনক লক্ষণ:১/ অতিরিক্ত রক্তপাত — পিরিয়ডের মতো বা তার থেকেও বেশি।২/ বাচ্চার নড়াচড়া কমে যাওয়া — হঠাৎ কমে ...
29/03/2026

প্রসবের আগে বিপদজনক লক্ষণ:

১/ অতিরিক্ত রক্তপাত — পিরিয়ডের মতো বা তার থেকেও বেশি।
২/ বাচ্চার নড়াচড়া কমে যাওয়া — হঠাৎ কমে গেলে বা সারাদিন না নড়লে।
৩/ তীব্র পেট ব্যথা — সহ্য করার মতো না হলে বা একটানা হলে।
৪/ পানি ভেঙে যাওয়া — সবুজ/বাদামি রঙের পানি বা দুর্গন্ধযুক্ত হলে আরও বিপদ।
৫/ মাথা ব্যথা, চোখে ঝাপসা/ঝিলমিল দেখা — উচ্চ রক্তচাপের লক্ষণ।
৬/ মুখ, হাত বা পা হঠাৎ ফুলে যাওয়া — প্রি-এক্ল্যামসিয়ার ইঙ্গিত।
৭/ জ্বর/কাঁপুনি — ইনফেকশন বা অন্য জটিলতা।
৮/ শ্বাসকষ্ট — স্বাভাবিক হাঁপানি নয়, হঠাৎ বা তীব্র হলে।
৯/ খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়া — খুবই বিপজ্জনক।
১০/ অস্বাভাবিক স্রাব — বাজে গন্ধ, সবুজ/হলুদ, বা প্রচুর স্রাব হলে।

গর্ভাবস্থার প্রথম মাস (১ম মাস)-প্রথম মাসে সাধারণত বাইরের দিকে পেট খুব একটা দেখা যায় না। কিন্তু শরীরের ভেতরে অনেক গুরুত্ব...
28/03/2026

গর্ভাবস্থার প্রথম মাস (১ম মাস)-

প্রথম মাসে সাধারণত বাইরের দিকে পেট খুব একটা দেখা যায় না। কিন্তু শরীরের ভেতরে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন শুরু হয়।

কী কী পরিবর্তন হয় ?

পেট: প্রায় স্বাভাবিকই থাকে, খুব হালকা ফোলা লাগতে পারে
জরায়ু: ছোট্ট বীজের মতো ভ্রূণ তৈরি হয়
স্তন: একটু ব্যথা বা ফুলে যাওয়ার অনুভূতি হতে পারে
ক্লান্তি: হঠাৎ বেশি ঘুম পেতে পারে
বমিভাব: কারও কারও শুরু হয়ে যায়
প্রস্রাব: একটু বেশি হতে পারে

করণীয় ?

ফলিক অ্যাসিড শুরু করা (ডাক্তারের পরামর্শে)
ভারী কাজ এড়িয়ে চলা
পর্যাপ্ত পানি পান করা
পুষ্টিকর খাবার খাওয়া

⚠️ মনে রাখবেন
প্রথম মাসে অনেক সময় বুঝাই যায় না যে আপনি গর্ভবতী। তাই মাসিক মিস হলে টেস্ট করা জরুরি।

পেট ফুলে থাকে—এটা বেশ সাধারণ একটা বিষয়। ভয় পাওয়ার কিছু নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যায়।কেন পেট ফুলে থাকে? ১. অপারেশনের পর গ্য...
28/03/2026

পেট ফুলে থাকে—এটা বেশ সাধারণ একটা বিষয়। ভয় পাওয়ার কিছু নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যায়।

কেন পেট ফুলে থাকে?

১. অপারেশনের পর গ্যাস জমা
সিজারের সময় ও পরে শরীরে গ্যাস জমে যায়, ফলে পেট ফুলে থাকে এবং অস্বস্তি লাগে।

২. ফ্লুইড জমা (Water retention)
অপারেশনের সময় শরীরে স্যালাইন দেওয়া হয়, এতে শরীরে পানি জমে সাময়িকভাবে পেট ফোলা দেখায়।

৩. জরায়ু এখনো বড় থাকে
ডেলিভারির পরও জরায়ু ধীরে ধীরে আগের আকারে ফিরে আসে (প্রায় ৬ সপ্তাহ লাগে), তাই পেট কিছুদিন বড় দেখায়।

৪. পেটের পেশি ঢিলা হয়ে যাওয়া
প্রেগন্যান্সির সময় পেটের পেশি প্রসারিত হয়, সিজারের পর এগুলো আগের মতো শক্ত হতে সময় লাগে।

৫. হরমোন পরিবর্তন
হরমোনের পরিবর্তনের কারণেও শরীরে ফোলাভাব দেখা দিতে পারে।

কি করলে কমবে?
💗 হালকা হাঁটা (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)
💗 গ্যাস কমায় এমন খাবার খাওয়া
💗 বেশি পানি পান করা
💗ধীরে ধীরে বেল্ট/বাইন্ডার ব্যবহার (ডাক্তারের পরামর্শে)
💗 পুষ্টিকর খাবার খাওয়া

⚠️ কখন ডাক্তারের কাছে যাবেন?
পেট খুব বেশি ফুলে গেলে
তীব্র ব্যথা হলে
জ্বর বা ইনফেকশনের লক্ষণ থাকলে

#সিজারপরবর্তী #পেটফোলা #মা_ও_শিশু #নতুনমা #মাতৃত্ব #স্বাস্থ্যটিপস

28/03/2026

গর্ভাবস্থায় পানি শূন্যতা মা ও শিশু দুজনের জন্যই হুমকিস্বরূপ!
#গর্ভাবস্থা

গর্ভাবস্থায় হঠাৎ হৃৎস্পন্দন বেড়ে যাওয়া একটি সাধারণ বিষয়। এ সময় শরীর ও হরমোনে অনেক পরিবর্তন ঘটে, যার কারণে হার্টকে বেশি ক...
27/03/2026

গর্ভাবস্থায় হঠাৎ হৃৎস্পন্দন বেড়ে যাওয়া একটি সাধারণ বিষয়। এ সময় শরীর ও হরমোনে অনেক পরিবর্তন ঘটে, যার কারণে হার্টকে বেশি কাজ করতে হয়।

গর্ভাবস্থায় রক্তের পরিমাণ বাড়ে, ফলে হৃদপিণ্ডকে বেশি রক্ত পাম্প করতে হয়।
এছাড়া হরমোনের পরিবর্তন (বিশেষ করে প্রোজেস্টেরন) হার্ট রেট বাড়াতে পারে। শারীরিক পরিশ্রম, মানসিক চাপ, দুশ্চিন্তা, ঘুমের অভাব বা অ্যানিমিয়া (রক্তস্বল্পতা) থাকলেও হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে।

কিছু ক্ষেত্রে পানি কম খাওয়া, ক্যাফেইন গ্রহণ বা শরীরে অক্সিজেনের ঘাটতি থাকলেও এমন হতে পারে। সাধারণত এটি স্বাভাবিক হলেও, যদি খুব বেশি হয়, বুক ধড়ফড় করে, মাথা ঘোরা, শ্বাসকষ্ট বা অস্বস্তি থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

#গর্ভাবস্থা #হৃদস্পন্দন #গর্ভকালীন_সমস্যা #মাতৃস্বাস্থ্য #স্বাস্থ্য_পরামর্শ #প্রীনাটালকেয়ার

ভাবতে ভালোই লাগে যে - এই মিষ্টি দুই বোন মহান আল্লাহ্ পাকের ইশারায় আমার হাত ধরে পৃথিবীতে এসেছে।ওর মা অবশ্য তৃতীয় বারের ম...
27/03/2026

ভাবতে ভালোই লাগে যে - এই মিষ্টি দুই বোন মহান আল্লাহ্ পাকের ইশারায় আমার হাত ধরে পৃথিবীতে এসেছে।

ওর মা অবশ্য তৃতীয় বারের মতো প্রেগন্যান্ট। সেদিন এসেছিলো ফলো আপে । মায়ের সাথে ওরাও এসেছিলো । টুকটুক করে আমার সাথে গল্প করছিলো দুজনেই ।

তারপর এক ফাঁকে এই ছবিটা তোলা হয়েছে।
এই দুই কিউট পরীর জন‍্য দোয়ার দরখাস্ত রইলো …😊।

Address

Gazipur
1701

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Fahmida Mahbuba Bonna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Fahmida Mahbuba Bonna:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram