Assunnah Ruqyah service

Assunnah Ruqyah service বদনজর, জিনের সমস্যা, জাদু, শারীরিক ও মা?

11/03/2026

সরাসরি রুকইয়ার জন্য যোগাযোগ করুন
আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে বা সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে আমাদের সাথে যোগাযোগ করুন:
📞 01400262946
"সুস্থতা আল্লাহর নেয়ামত, আর রুকইয়া হলো সুন্নাহসম্মত চিকিৎসা।"

হিসনুল মুসলিমদোআ: [২৭.১৯] দশটি দাসমুক্তির অনুরূপ ও একশত সাওয়াব১০ বার [১] অথবা (অলসতা লাগলে) ১ বার [২] বলবে অথবা একশত বার...
07/03/2026

হিসনুল মুসলিম

দোআ: [২৭.১৯] দশটি দাসমুক্তির অনুরূপ ও একশত সাওয়াব
১০ বার [১] অথবা (অলসতা লাগলে) ১ বার [২] বলবে অথবা একশত বার বলবে,

لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।

লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর

বিভিন্ন হাদীসে ফজরের পরে সালাতের বৈঠকে থেকেই ১০০ বার অথবা ১০ বার এবং মাগরিবের পরেই সালাতের বৈঠকে থেকেই ১০ বার বলার নির্দেশ দেওয়া হয়েছে। আবূ যার (রা), আবু আইয়ূব আনসারী (রা) ও অন্যান্য সাহাবী বলেছেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: “যে ব্যক্তি মাগরিবের পর এবং ফজরের পর, ঘুরে বসা বা নড়াচড়ার আগেই, পা গুটানো অবস্থাতেই, কোনো কথা বলার আগে এ যিকরটি ১০ বার পাঠ করবে আল্লাহ তার প্রত্যেক বারের জন্য ১০ টি সাওয়াব লিখবেন, ১০ টি গোনাহ ক্ষমা করবেন, তাঁর ১০ টি মর্যাদা বৃদ্ধি করবেন, সেদিনের জন্য তাকে সকল অমঙ্গল ও ক্ষতি থেকে রক্ষা করা হবে, শয়তান থেকে পাহারা দেওয়া হবে। সেদিনে র্শিক ছাড়া কোনো গোনাহ তাঁকে ধরতে পারা উচিত নয়। যে ব্যক্তি তার চেয়ে বেশি বলবে সে ছাড়া অন্য সবার চেয়ে সে সে দিনের জন্য সর্বশ্রেষ্ঠ আমলকারী বলে গণ্য হবে।” হাদীসটি হাসান পর্যায়ের।
আবু উমামাহ (রা) বলেন: রাসূলুল্লাহ (স) বলেছেন: “যে ব্যক্তি ফজরের পরেই তাঁর পা গুটানোর আগেই যিকরটি ১০০ বার পাঠ করবে, সে ব্যক্তি ঐ দিনের শ্রেষ্ঠ আমলকারী বলে বিবেচিত হবে। তবে যে ব্যক্তি তাঁর মতো বা তাঁর চেয়ে বেশি বলবে তাঁর কথা ভিন্ন।” হাদীসটির সনদ হাসান।
একটি দুর্বল সনদের হাদীসে এ যিকরটি প্রত্যেক ফরয সালাতের শেষে পা ভাঁজ করে বসে থেকেই কথা বলার পূর্বে দশবার বলতে উৎসাহ প্রদান করা হয়েছে এবং তার বিশেষ ফযীলত বর্ণনা করা হয়েছে।
আবূ হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন:
“যদি কেউ এক দিনে ১০০ বার উপরের বাক্যগুলো বলে তা তার জন্য দশজন ক্রীতদাস মুক্ত করার সমান হবে, তার জন্য ১০০ সাওয়াব লেখা হবে, তার ১০০ গোনাহ ক্ষমা করা হবে এবং ঐ দিনের জন্য সন্ধ্যা পর্যন্ত তা তাকে শয়তান থেকে সংরক্ষণ করবে। ঐ দিনে তার কর্মই সর্বোত্তম বলে গণ্য হবে, তবে যদি কেউ তার চেয়েও বেশি আমল করে তবে তা ভিন্ন কথা।”

[১]ইমাম আবু ইউসুফ,কিতাবুল আসার ১/৪১-৪২;আলবানী,সহীহুত তারগীব ১/২৬২-২৬৪
[২]আলবানী।সহীহুত তারগীব ১/২৬৩
[৩]আব্দুর রাজ্জাক সান'আনী,আল-মুসান্নাফ ২/২৩৫।
[৪]বুখারী(৬৩-কিতাব বাদইয়িল খালক,১১-বাব সিফাত ইব্লিস...) ৩/১১৯৮ (ভা ২/৯৪৭); মুসলিম(৪৮-কিতাবুয যিকর,১০-বাব ফাদলিত তাহলীল...)৪/২০৭১ (ভা ২/৩৪৪)।

03/03/2026

শিশুর সব প্রয়োজন কান্নার মাধ্যমেই পূরণ হয়। কান্নাই তার ভাষা, কান্নাই তার আবেদন।

এখান থেকে একজন আরিফ এক গভীর কথা বলেছেন, হে মানুষ! যখন তুমি কাঁদতে জানতে—আল্লাহ তাআলা তোমার সব কাজ সহজ করে দিতেন। তুমি কাঁদা ভুলে গেলে—আল্লাহ তোমার কাজগুলো জটিল করে দিলেন।

আজও যদি মানুষ আল্লাহর দরবারে শিশুর মতো ভাঙা হৃদয়ে কাঁদতে শিখে, তবে আকাশ থেকে রহমত নেমে আসতে দেরি হয় না।
#খুতুবাত কপি

19/02/2026

খতমে তারাবি ও একটি অলৌকিক অভিজ্ঞতা।

আজ ২য় তারাবি ছিল। প্রায় ২ পারা ৭ পৃষ্ঠা অর্থাৎ সূরা বাকারার তেলাওয়াত চলছিল। হঠাৎ ১০ রাকাতের সময় একটি ছেলে সরাসরি দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে মসজিদের ফ্লোরে আছড়ে পড়ল। কাছে গিয়ে দেখলাম, ছেলেটির দাঁতে দাঁত লেগে একদম শক্ত হয়ে গেছে।

আমার পর্যবেক্ষণ:
আমি মনে করছি এটি জিন-শয়তানের আছর। কারণ, সূরা বাকারা এমন এক শক্তিশালী সূরা যা জিন বা শয়তান সহ্য করতে পারে না। হতে পারে তেলাওয়াতের তীব্রতায় শরীরের ভেতর লুকিয়ে থাকা কোনো জিন অথবা শয়তান প্রকাশ পেয়ে গেছে।

একটি চ্যালেঞ্জ বা পরামর্শ:
এই বছরের মতো তো সূরা বাকারা শেষ। তবে আগামী বছর খতমে তারাবির শুরুতে আপনারা একটি বিশেষ নিয়ত করে দেখতে পারেন— "হে আল্লাহ, আমার ভেতরে যদি (জ্বিন বা কুপ্রভাবজনিত) কোনো সমস্যা থাকে, তবে তা প্রকাশ করে দিন।"

তখন দেখা যাবে কতজন মুসল্লি শেষ পর্যন্ত মসজিদে টিকে থাকতে পারেন! কুরআনের নূর যখন অন্তরে প্রবেশ করে, তখন জিন শয়তান কোনো কিছুই সেখানে স্থির থাকতে পারে না।

19/02/2026

ইফতারে "রুকইয়াহ রেমেডি" লাগবে?

সুরা ফাতিহা, আয়াতুল কুরসি ও ফালাক-নাস যতবেশি সম্ভব পড়ে মধু মিশ্রিত পানিতে ফু দিন। ইফতারের স্টার্টিং এ ফুল এক গ্লাস পান করুন। তারপর ফলাফল দেখুন...!

আর যদি জাদু সমস্যা থাকে তাহলে বরইপাতা বেটে বা গুড়া দিন পানিতে। 'সিহরের আয়াত' যুক্ত করুন অথবা 'সুরা ফালাক' বেশি বেশি পড়ে ফু দিন।

সারাদিন জিন শয়তান যতটুকু কষ্ট পেয়েছে এবং জাদু যতটা দুর্বল হয়েছে, এই পানি পেয়ে আগুনে ঘি ঢালার কাজ করবে। ইনশাআল্লাহ।

তারপর রুকইয়াহ'র বাড়তি কিছু আয়াত যেমন—হারক, কিতাল, শিফা ইত্যাদি পড়লে তো এটি হবে একটি দীর্ঘমেয়াদি এন্টিবায়োটিক ইনশাআল্লাহ।

17/02/2026

২০২১ সালে পেজ ক্রিয়েট করি, পেজ ক্রিয়েট করার বছর খানে আগে থেকেই রুকইয়াহর সাথে জড়িত ছিলাম, তারপরেও মনে হয় জার্নিটা বেশিদিনের নয়।

অনেকেই অরিজিনাল যায়তুনের তেল খুজেন ,আলহামদুলিল্লাহ! আমি বেশ কয়েকটি ৫০০ গ্রামের যায়তুনের তেল সৌদি আরব থেকে নিয়ে আসছি। সন্...
14/02/2026

অনেকেই অরিজিনাল যায়তুনের তেল খুজেন ,
আলহামদুলিল্লাহ! আমি বেশ কয়েকটি ৫০০ গ্রামের যায়তুনের তেল সৌদি আরব থেকে নিয়ে আসছি।
সন্দেহ মুক্ত ভাবে নিতে পারেন।

13/02/2026

জরুরি ঘোষণা ও রুকইয়াহ সংক্রান্ত নীতিমালা

আসসালামু আলাইকুম, আমার পরিচিত এবং নিকটাত্মীয়দের অবগতির জন্য রুকইয়াহ (শরয়ী ঝাড়ফুঁক) বিষয়ে আমার কিছু সীমাবদ্ধতা ও নিয়ম স্পষ্ট করছি। আশা করি আপনারা বিষয়টি ইতিবাচকভাবে নেবেন:

রুকইয়াহ কোনো 'ইমার্জেন্সি' চিকিৎসা নয়: এটি একটি দীর্ঘমেয়াদী আত্মিক চিকিৎসা ও দোয়া। হুট করে বা তড়িঘড়ি করে এটি করার বিষয় নয়। তাই কোনো পূর্ব নোটিশ ছাড়া বা শেষ মুহূর্তে আমায় আসার জন্য অনুরোধ করবেন না।

রাতের বেলা যাতায়াত সম্ভব নয়: আমার ব্যক্তিগত নিরাপত্তা, পারিবারিক সময় এবং শারীরিক বিশ্রামের প্রয়োজন আছে। তাই গভীর রাতে বা অসময়ে রুকইয়াহর জন্য আমি কোথাও যেতে পারবো না।

পূর্ব ঘোষণা ও সময়: আমি আমার সুবিধাজনক সময় এবং নির্ধারিত শিডিউল অনুযায়ী রুকইয়াহ পরিচালনা করি। আত্মীয়তার খাতিরে নিয়মের বাইরে গিয়ে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়।

আপনার প্রতিক্রিয়া ও আমার অবস্থান: আমি জানি আমার এই কঠোর অবস্থানে কেউ কেউ হয়তো মনঃক্ষুণ্ণ বা রাগ করতে পারেন। কিন্তু পেশাদারিত্ব ও নিজের সুস্থতা বজায় রাখার স্বার্থে আমি আমার এই সিদ্ধান্তে অটল। আমাকে ভুল না বুঝে এই নিয়মগুলো মেনে সহযোগিতা করার অনুরোধ রইল।

বিঃদ্রঃ রুকইয়াহর চেয়েও জরুরি হলো নিজের আমল ঠিক রাখা। যেকোনো প্রয়োজনে দিনের বেলায় যোগাযোগ করার চেষ্টা করবেন।

09/02/2026

আল্লাহর রহমতে সুস্থতা: একটি রুকইয়াহর গল্প

হঠাৎ করেই মেয়েটি অস্বাভাবিক আচরণ শুরু করল; জিহ্বা বের করে এমন ভয়ংকর অঙ্গভঙ্গি করছিল যে কেউ দেখলেই শিউরে উঠবে। কোনো উপায় না পেয়ে স্বজনরা তাকে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা পরিস্থিতি দেখে অপারগতা প্রকাশ করেন এবং সিলেটে রেফার করেন।

সিলেটে দুই দিন যমদূততুল্য যন্ত্রণায় কাটল। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করেও কোনো রোগ ধরতে পারলেন না। এর মধ্যে ১২ হাজার টাকারও বেশি খরচ হয়ে গেল, সাথে পরিবারের সম্বলও শেষ। ঠিক এমন এক সংকটময় মুহূর্তে আমি তার রুকইয়াহর মাধ্যমে চিকিৎসা শুরু করি।

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে মেয়েটি আজ ১৮ দিন যাবৎ সম্পূর্ণ সুস্থ। এতে আমার কোনো কৃতিত্ব নেই; আমি অধম কেবল এক উসিলা মাত্র। সকল প্রশংসা ও আরোগ্য দানকারী একমাত্র মহান আল্লাহ তায়ালা।

08/02/2026

এখন রাত তিনটা। পাশেই ঘুমানো আমার ৩ বছর বয়সী মেয়েটা হঠাৎই জোরে চিৎকার করে কান্না করে উঠল— "আাব্বু, ভূত!" এ মাসে আরও কয়েকবার ও ঘুমের মধ্যে ভয় পেয়ে এভাবে চিৎকার দিয়ে উঠেছে। অলসতা ও ব‍্যস্ততার কারণে রুকইয়াহ করা হয়নি ।

বাচ্চাদের এ ধরনের সমস্যা দেখলে প্রচণ্ড মন খারাপ হয়; নিজেকে একজন অযোগ্য পিতা মনে হয়। সামান্য কিছু টাকার জন্য অন্যদের বাঁচাতে গিয়ে, নিজেকে ও নিজ পরিবারকে রিস্কের সম্মুখীন করা একজন বোকা মনে হয় নিজেকে ।

ধিক! শত ধিক প্রথমত আমার নিজের উপরে। দ্বিতীয়ত ওই সমস্ত লোকদের নিচু মানসিকতার উপরে— যারা শুধু রুকইয়াহর টাকার দিকটাই খেয়াল করেন, কিন্তু দিনের পর দিন ডজন ডজন ঘণ্টা ব‍্যয় করে রোগীদের সাপোর্ট দেয়া এবং নিজেকে ও পরিবারকে রিস্কের মধ্যে ফেলার দিকটা সযত্নে এড়িয়ে যান।

মুফতি আল আমিন।

03/02/2026

ছোট ছোট বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে লেগেই থাকা ঝগড়া, তুচ্ছ কথায় অকারণ রাগ ও বিরক্তি, একে অপরকে সহ্য করতে না পারা এবং ধীরে ধীরে মানসিক দূরত্ব তৈরি হওয়া—এসব যখন নিয়মিত হয়ে যায় এবং কোনো স্বাভাবিক চেষ্টাতেই কমে না, তখন এটাকে অনেক সময় বিচ্ছেদের জাদুর লক্ষণ হিসেবে ধরা হয়।

এ অবস্থায় ভালোবাসা কমে যাওয়া, সন্দেহ বাড়া, সংসার ভাঙার চিন্তা আসা স্বাভাবিক হয়ে দাঁড়ায়। তাই এমন পরিস্থিতিতে কুরআন তিলাওয়াত, দোয়া-ইস্তিগফার ও অভিজ্ঞ রাক্বির মাধ্যমে রুকইয়াহ করা জরুরি।

01/02/2026

যারা বিভিন্ন দীর্ঘমেয়াদি শারীরিক, মানসিক ও সাইকোলজিক্যাল সমস্যায় ভুগছেন—যেমন হরমোনাল সমস্যা, স্কিন/এলার্জি, অটোইমিউন ডিজিজ, মানসিক রোগ, নার্ভ সমস্যা, এংজাইটি, ডিপ্রেশন, অলসতা, ঘুম ও খাবারের সমস্যা, রিপ্রোডাক্টিভ সমস্যা, আসক্তি ইত্যাদি—তারা মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি রুকইয়াহ করাতে পারেন। এসব সমস্যার সাথে অনেক সময় বদনজর, জ্বীন বা যাদুর প্রভাব জড়িত থাকে।

🔹 রুকইয়াহ নিজের সুবিধামতো বিশ্বাসযোগ্য জায়গায় করতে পারেন।
🔹 সম্ভব হলে রুকইয়াহতে ইস্তিফরাগ (রুকইয়াহ পদ্ধতিতে বমি) করানো নিশ্চিত করবেন (যদি মেডিকেল বাধা না থাকে)।
🔹 একবারে সমাধান হয় না—নির্দিষ্ট সময় ধরে নিয়ম মেনে চিকিৎসা চালিয়ে যেতে হয়।

দ্বিমত থাকলে জানার চেষ্টা করবেন, নতুবা এড়িয়ে যাবেন।
ধন্যবাদ।

Address

Habiganj Sadar

Telephone

+8801400262945

Website

Alerts

Be the first to know and let us send you an email when Assunnah Ruqyah service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram