25/10/2020
শীতকে আমরা ফিজিওথেরাপিস্টরা স্ট্রোকের সিজন বলে থাকি.
শীতে শুধু প্রকৃতির পরিবর্তন হয় তা-ই নয়, শরীরেও বহু পরিবর্তন সাধিত হয়। প্রকৃতিতে তাপমাত্রার ওঠানামার সঙ্গে দেহেও তাপমাত্রার প্রভাব পড়ে। পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে তাল মেলাতে দেহযন্ত্রটিকে নিরন্তর প্রচেষ্টা চালাতে হয়। গবেষণায় দেখা গেছে, মানুষের রোগবালাই সবচেয়ে কম থাকে নাতিশীতোষ্ণ তাপমাত্রায় (১৫-২০ ডিগ্রি সেলসিয়াস)। এর কম বা বেশি তাপমাত্রায় অনেক ধরনের অসুখবিসুখের প্রকোপ বাড়ে। মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ, যেমনÑমস্তিষ্ক, হƒৎপিণ্ড ও ফুসফুসের রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি শীত আবহাওয়ায় বেড়ে যায়। ফুসফুসের বহু ধরনের সাধারণ অসুখ থেকে মারাÍক ধরনের নিউমোনিয়া, অ্যাজমার প্রকোপ শীতে অনেক বাড়ে। সাধারণ সর্দিকাশি-ঠাণ্ডায়ই বেশি মানুষ আক্রান্ত হয় বলে শীতের অসুখ বলতে এগুলোই অনেকেই বুঝি। কিন্তু শীতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিও অনেক গুণ বেড়ে যায়। বিশেষ করে হঠাৎ যখন তাপমাত্রা বেশি কমে যায়, তখন এই ঝুঁকি অনেক বাড়ে। দেখা গেছে, হঠাৎ শৈত্যপ্রবাহ শুরু হয়ে তা যদি দুই-তিন দিনের বেশি স্থায়ী হয়, তবে তাতে হার্ট অ্যাটাক ও হার্ট অ্যাটাকজনিত হঠাৎ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পায়। তেমনিভাবে ব্রেইন স্ট্রোক হয়ে প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার ঘটনাও বেশি ঘটে।
শীতে হার্ট অ্যাটাক ও স্ট্রোক কেন বেশি হয়? গবেষণায় দেখা গেছে, হঠাৎ মাত্রাতিরিক্ত শীতের মুখোমুখি হলে মানুষের রক্তনালি সংকুচিত হয়ে পড়ে। এতে অভ্যন্তরীণ রক্তচাপ বেড়ে যায়। সেই সঙ্গে রক্তের অভ্যন্তরীণ কিছু জৈব-রাসায়নিক পরিবর্তনও ঘটে। এ কারণে রক্তনালিতে রক্ত জমাট বেঁধে যাওয়ার প্রবণতা বাড়ে। তাই আগে থেকেই যাদের রক্ত জমাট বেঁধে যাওয়ার প্রবণতা আছে, তাদের রক্ত জমাট বেঁধে থ্রম্বসিস বেশি ঘটে। আর এই থ্রম্বসিস বা জমাট রক্ত বাঁধার ঘটনা যখন হার্টের করোনারি আর্টারিতে হয়, তখন হার্ট অ্যাটাক হতে পারে। মস্তিষ্কের সেরিব্রালে হয়ে স্ট্রোক করতে পারে।
এ কারণেই ফিনল্যান্ড, নরওয়ে, রাশিয়া, কানাডার মতো শীতপ্রধান দেশে যখন তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, তখন রাস্তাঘাটে, বিশেষ করে খুব ভোরে ও রাতে হঠাৎ মৃত্যুবরণকারীর সংখ্যা এবং রাতে হঠাৎ হƒদরোগ ও নিউরোলজি হাসপাতালের রোগী ভর্তির সংখ্যাও অনেক বৃদ্ধি পায়। আমাদের দেশে এ ধরনের যথেষ্ট পরিসংখ্যান পাওয়া না গেলেও দেখা যায়, বেশি বয়সী মানুষ শীতজনিত মৃত্যুর শিকার হচ্ছে, যা অনেক সময়ই হার্ট অ্যাটাক ও স্ট্রোকজনিত বলেই চিকিৎসকরা মনে করেন।
তাহলে শীতের কারণে এসব মৃত্যুর ঘটনা বা রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা কি কমানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। শীতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি নির্ভর করে শীত মোকাবিলার প্রস্তুতির ওপর। গরম কাপড়চোপড়, জুতা-মোজা, হ্যান্ড গ্লাভস, বাড়তি হিটিং সিস্টেম, গোসলে উষ্ণ পানির ব্যবহার ও তাপ নিয়ন্ত্রকের ব্যবস্থা করা গেলে ঝুঁকি কমানো যায়।
রক্ত জমাট , হার্টঅ্যাটাক, ব্রেন স্ট্রোক ইত্যাদি রোগের ঝুঁকি কমাতে হিজামা কাপিং থেরাপি একটি যুগান্তকারী চিকিৎসা..
ময়মনসিংহে হিজামা কাপিং থেরাপি গ্রহণের জন্য যোগাযোগ করুনঃ
Md Nasir Uddin
মোঃ নাসির উদ্দিন
ফিজিওথেরাপিস্ট
পরিচালক (ফিজিওথেরাপি ইউনিট)
ইডেন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, 121 প্রাইমারি স্কুল রোড ,চরপাড়া, ময়মনসিংহ.
*মহিলাদের জন্য মহিলা থেরাপিস্ট রয়েছেন
01751456815