বেস্ট কেয়ার হোমিও চেম্বার

বেস্ট কেয়ার হোমিও চেম্বার সেবা করাই ধর্ম। ধর্ম যার যার চিকিৎসক সবার।
শিশু,নারী ও পুরুষের সকল প্রকার রোগের
সু-চিকিৎসা দেওয়া হয়।

এখানে,নারী-পুরুষের সকল প্রকার নতুন, পুরাতন, জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা করা হয়।

"প্রকৃতির এক বিস্ময়কর দান—পেঁপের কষ!" ১. অর্শ্ব বা পাইলস: পাইলসের ফোলা কমাতে বাহ্যিক ব্যবহারে উপকার মেলে।২. কৃমি নাশক: প...
16/01/2026

"প্রকৃতির এক বিস্ময়কর দান—পেঁপের কষ!"
১. অর্শ্ব বা পাইলস: পাইলসের ফোলা কমাতে বাহ্যিক ব্যবহারে উপকার মেলে।

২. কৃমি নাশক: পেটের ক্ষতিকর কৃমি মারতে পেঁপের কষ অত্যন্ত কার্যকর।

৩. দাঁতের ব্যথা: তুলাতে কষ লাগিয়ে আক্রান্ত দাঁতের গোড়ায় দিলে ব্যথা কমে।

৪. চর্মরোগ উপশম: দাদ, চুলকানি বা একজিমা সারাতে কাজ করে।

৫. ব্রণ দূর করতে: ব্রণের ওপর সামান্য কষ লাগালে তা দ্রুত শুকিয়ে যায়।

৬. ঘা বা ক্ষত সারাতে: পুরনো ক্ষত পরিষ্কার করতে এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে।

৭. কোষ্ঠকাঠিন্য দূরীকরণ: পরিমিত সেবনে পেটের মল পরিষ্কার হয়।

৮. পায়ের গোড়ালি ফাটা: ফাটা স্থানে কষ লাগালে দ্রুত চামড়া জোড়া লাগে।

৯. আঁচিল দূর করতে: নিয়মিত আঁচিলের ওপর কষ লাগালে তা খসে পড়ে।

১০. পোকা-মাকড়ের কামড়: বিচ্ছু বা বলতা কামড়ালে কষ লাগালে বিষ ও জ্বালা কমে।

১১. টনসিল সমস্যায়: গরম পানিতে অল্প কষ মিশিয়ে গড়গড়া করলে আরাম পাওয়া যায়।

১২. হজমশক্তি বৃদ্ধি: এটি প্রোটিন হজম করতে সাহায্য করে।

১৩. কিডনির পাথর: কিছু কিছু আয়ুর্বেদিক মতে এটি পাথর গলাতে সাহায্য করে।

১৪. মৃত কোষ দূর করা: ত্বকের মরা চামড়া তুলে ত্বক উজ্জ্বল করে।

১৫. মাংশের আঁশ নরম করা: রান্নায় শক্ত মাংস দ্রুত সেদ্ধ করতে কষ অতুলনীয়।

১৬. রক্ত জমাট বাধা রোধ: এটি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে।

১৭. ফোঁড়া পাকাতে: ফোঁড়া না পাকলে সামান্য কষ লাগালে দ্রুত পেকে ফেটে যায়।

১৮. বাতের ব্যথা: তেলের সাথে মিশিয়ে মালিশ করলে বাতের ব্যথায় উপশম হয়।

১৯. লিউকোডর্মা বা শ্বেতী: প্রাথমিক পর্যায়ে শ্বেতী রোগের দাগ কমাতে ব্যবহৃত হয়।

২০. অ্যান্টি-ইনফ্লামেটরি: শরীরের ভেতরের বা বাইরের প্রদাহ কমাতে সাহায্য করে।

খাওয়ার ও ব্যবহারের নিয়ম।

পেঁপের কষ সরাসরি খাওয়া বেশ ঝঝালো এবং ক্ষতিকর হতে পারে। তাই নিয়ম মেনে চলা জরুরিঃ-
অভ্যন্তরীণ ব্যবহার (পেটের সমস্যা বা কৃমির জন্য): বড়দের ক্ষেত্রে আধা চা চামচ মধু বা চিনির সাথে মাত্র ৩-৪ ফোঁটা কষ মিশিয়ে সকালে খালি পেটে খেতে পারেন। শিশুদের দেবেন না।

বাহ্যিক ব্যবহার (চর্মরোগ বা আঁচিলের জন্য)ঃ- আক্রান্ত স্থানে সরাসরি কষ লাগান, তবে যদি চামড়া অতিরিক্ত জ্বলে তবে সাথে সাথে ধুয়ে ফেলুন।

সতর্কতাঃ- গর্ভাবস্থায় পেঁপের কষ কোনোভাবেই খাওয়া বা পেটে লাগানো উচিত নয়, এতে গর্ভপাতের ঝুঁকি থাকে। এছাড়া অ্যালার্জি থাকলে এটি এড়িয়ে চলুন।

  ( #ত্বকের_রঙ_পরিবর্তন)....( #শুধরমাড্র_শেখার_জন্য)..Skin discoloration (ত্বকের রঙ পরিবর্তন) বলতে ত্বকের স্বাভাবিক রঙের...
30/12/2025

( #ত্বকের_রঙ_পরিবর্তন)....
( #শুধরমাড্র_শেখার_জন্য)..
Skin discoloration (ত্বকের রঙ পরিবর্তন) বলতে ত্বকের স্বাভাবিক রঙের তুলনায় গাঢ়, ফ্যাকাসে, সাদা, কালচে, লালচে বা নীলচে হয়ে যাওয়াকে বোঝায়। এটি নিজে কোনো রোগ নাও হতে পারে, বরং ভেতরের সমস্যার একটি লক্ষণ।

Skin discoloration এর প্রধান ধরনঃ

১. Hyperpigmentation (ত্বক গাঢ় হওয়া)
কারণ:
অতিরিক্ত Melanin উৎপাদন
রোদে বেশি থাকা
হরমোনজনিত (গর্ভাবস্থা, PCOS)
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
চর্মরোগের পরের দাগ (Post inflammatory)
উদাহরণ:
Melasma
Freckles
Acne mark
Dark neck / underarm

২. Hypopigmentation (ত্বক ফ্যাকাসে বা সাদা হওয়া)
কারণ:
Melanin কম তৈরি হওয়া
ভিটামিন B12 ঘাটতি
অটোইমিউন সমস্যা
উদাহরণ:
Vitiligo (শ্বেতী)
Post burn white patch

৩. Cyanosis (নীলচে রঙ)
কারণ:
রক্তে অক্সিজেন কম
হার্ট বা ফুসফুসের সমস্যা

৪. Erythema (লালচে রঙ)
কারণ:
এলার্জি
সংক্রমণ
প্রদাহ

Skin discoloration এর সাধারণ কারণসমূহ
হরমোনাল imbalance
Liver dysfunction
Thyroid disorder
Diabetes
Chronic allergy
Poor circulation
Nutritional deficien
দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার

হোমিওপ্যাথিতে Skin discoloration এর জন্য গুরুত্বপূর্ণ কিছু ঔষধঃ
হোমিওপ্যাথি রঙের পরিবর্তন নয়, বরং মূল কারণ (রক্ত, লিভার, হরমোন, মায়াজম) ঠিক করার চেষ্টা করে।

১. Sepia
বাদামী দাগ, মুখে Melasma
গর্ভাবস্থা বা হরমোনজনিত
ক্লান্তি, উদাসীনতা
ঠান্ডা পছন্দ করে

২. Natrum muriaticum
রোদের তাপে পোড়া কালচে দাগ
ঠোঁটের চারপাশ কালো
তেলতেলে ত্বক
মানসিক চাপ, দুঃখ জমে থাকা

৩. Sulphur
ত্বক কালচে, মলিন
চুলকানি ও জ্বালা
গরমে বাড়ে
অপরিচ্ছন্ন ত্বক সমস্যা

৪. Lycopodium
মুখ ও ঘাড় কালচে
লিভার সমস্যা
গ্যাস, বদহজম
বিকাল ৪–৮টার সমস্যা বাড়ে

৫. Arsenicum album
কালো দাগের সাথে শুষ্কতা
জ্বালা, উদ্বেগ
ঠান্ডায় কষ্ট বাড়ে
পরিষ্কার–পরিচ্ছন্নতায় অতিরিক্ত আগ্রহ

৬. Thuja
স্টেরয়েড বা কেমিক্যালের পর কালচে দাগ
আঁচিল, স্কিন ট্যাগ
তেলতেলে ত্বক

৭. Psorinum
দীর্ঘদিনের কালচে ত্বক
মলিন, দুর্গন্ধযুক্ত ত্বক
শীতে সমস্যা বাড়ে

৮. Berberis aquifolium Q
মুখের দাগ
ব্রণ-পরবর্তী কালচে দাগ
বাহ্যিক ও অভ্যন্তরীণ দুটোতেই কার্যকর

Biochemic ঔষধঃ,-
Calcarea fluorica – কালচে দাগ
Kali sulphuricum – হলদে-বাদামী দাগ
Natrum mur – ত্বকের রঙ ভারসাম্য
Ferrum phosphoricum – রক্ত সঞ্চালন উন্নত করে

যেহেতু Skin Discoloration নিজে কোনো রোগ নয় শরীরের ভেতরকার রোগের উপসর্গ মাত্র, তাই Skin Discoloration নিয়ে অবহেলা করতে নেই। কখন অবশ্যই পরীক্ষা দরকার?

হঠাৎ রঙ পরিবর্তনঃ-
মুখ ছাড়াও ঘাড়, বগল, কুঁচকি কালো
ওজন বাড়া/কমা
মাসিক অনিয়ম
ক্লান্তি, চুল পড়ে যাওয়া
তখন LFT, Thyroid, Blood sugar, B12 পরীক্ষা দরকার হতে পারে।

Skin discoloration কেবল সৌন্দর্যের সমস্যা নয়—এটি ভেতরের অসামঞ্জস্যের সতর্ক সংকেত। হোমিওপ্যাথিতে সঠিক constitutional remedy পেলে ধীরে ধীরে ত্বকের স্বাভাবিক রঙ ফিরে আসতে পারে।

সতর্কতাঃ-হোমিওপ্যাথিক চিকিৎসায় মানুষিক ও সার্বদৈহিক লক্ষন বিশ্লেষণ করে সঠিক ঔষধ নির্বাচন করতে হয়। দু-চারটা লক্ষন মিলিয়ে নিজে নিজে ঔষধ সপবন করা বিপদজনক। হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে চাইলে অবশ্যই একজন ক্লাসিকাল হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।

#বিঃদ্রঃ- ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ সেবন ই বিপদজনক।

নিউনেটাল ( ছোট বাচ্চাদের)    তে আমার প্রথম পছন্দ নাক্স ভমিকা। তবে নাক্সে যদি রেজাল্ট না আসে অথবা নাক্স যদি ফেইল করে তখন ...
29/12/2025

নিউনেটাল ( ছোট বাচ্চাদের) তে আমার প্রথম পছন্দ নাক্স ভমিকা। তবে নাক্সে যদি রেজাল্ট না আসে অথবা নাক্স যদি ফেইল করে তখন আমি কুকুলাস ইন্ডিকা ব্যবহার করি ২০০ পর্যায়ক্রমে ১০০০
যদিও সেলফ রিভার্স হয়ে যায়, তবে উক্ত প্রটোকল আমাকে অনেক কেসে সাহায্যে করেছে

যারা একবার হোমিওপ্যাথিক ঔষধের উপকার পেয়ে যান তারা কেন কখনোই হোমিওপ্যাথিক ঔষধ ছেড়ে দেন না? তারা কেন পরিবারের সবাইকে এক এক...
29/12/2025

যারা একবার হোমিওপ্যাথিক ঔষধের উপকার পেয়ে যান তারা কেন কখনোই হোমিওপ্যাথিক ঔষধ ছেড়ে দেন না? তারা কেন পরিবারের সবাইকে এক এক করে হোমিওপ্যাথিতে নিয়ে আসেন?

এর কারণ হলোঃ------
১) যখন দেখলেন,'শরীরের যে সমস্যার জন্য বছরের পর বছর বিভিন্ন ঔষধ খেয়েও রোগটি নির্মূল হচ্ছিল না তা কতো সহজে হোমিওপ্যাথিক ঔষধে ভালো হয়ে যায়!'

২) যখন দেখলেন, 'আগে মনে করতেন হোমিওপ্যাথি হলো হলো ধাপ্পাবাজি! কিন্তু চিকিৎসা করাতে এসে বুঝলেন, হোমিওপ্যাথিক ঔষধ এক অদ্ভুত জিনিস!'

৩) যখন দেখলেন, 'আগে ভাবতেন হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীকে বেশি সময় দেন তাই রোগ সারে! কিন্তু যখন বুঝলেন ঔষধেরও রয়েছে অসাধারণ ক্ষমতা!'

৪) যখন দেখলেন,'হোমিওপ্যাথিক চিকিৎসাকালে কোন টেস্টের প্রয়োজন হয় না!'

৫) যখন দেখলেন, 'বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষাৎ এর জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় অথচ হোমিওপ্যাথিক চিকিৎসককে দেখাতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না!'

৬) যখন দেখলেন, 'নিজ রোগটি ১৫/২০ বছরের পুরাতন হওয়া স্বত্বেও তিন মাসেই রোগটি ভালো হয়ে যায়!'

৭) যখন দেখলেন, 'প্রতি মাসের চিকিৎসা ব্যয় অস্বাভাবিকভাবে কমে গিয়েছে!'

৮) যখন দেখলেন, 'অতিরিক্ত টেবলেট সেবন ও কথায় কথায় টেবলেট খেলে জীবনী-শক্তি দূর্বল হয়ে যায়!'

৯) যখন দেখলেন, 'সুনির্বাচিত হোমিওপ্যাথিক ঔষধের কোন ক্ষতিকর প্রভাব নেই!'

১০) যখন দেখলেন, 'হোমিওপ্যাথিক ঔষধ সেবনের দিন থেকেই শরীরের চমৎকার পরিবর্তন আসছে!'
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি!
জী ওপরে যা বলেছি সত্য বলেছি।

যারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে ইচ্ছুক তাদের প্রথম কাজ হলো 'চিকিৎসক নির্বাচন করা!'
কারণ হোমিওপ্যাথিতে ঔষধ আছে কিন্তু চিকিৎসক নেই।

অধিকাংশ হোমিওপ্যাথিক চিকিৎসক হ্যানিম্যান নির্দেশিত পন্থায় অর্থাৎ 'অর্গানন অব মেডিসিন' ফলো করে 'সিঙ্গেল রেমিডি' তে চিকিৎসা করেন না।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

Disease Awareness ঃ- ​PCOS (Polycystic O***y Syndrome)​এটি কেবল হরমোনের সমস্যা নয়—পুরো শরীরের ভারসাম্য নষ্ট হওয়ার সংকেত!...
28/12/2025

Disease Awareness ঃ-

​PCOS (Polycystic O***y Syndrome)
​এটি কেবল হরমোনের সমস্যা নয়—পুরো শরীরের ভারসাম্য নষ্ট হওয়ার সংকেত!

​বর্তমানে অল্পবয়সী মেয়েদের থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যে PCOS একটি অত্যন্ত সাধারণ কিন্তু উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, অনেকে একে কেবল "মাসিকের সমস্যা" ভেবে অবহেলা করেন অথবা সাময়িক ওষুধ খেয়ে পিরিয়ড নিয়মিত করার চেষ্টা করেন।

​লক্ষণগুলো চিনে নিন:

▪️ অনিয়মিত মাসিক বা দীর্ঘসময় মাসিক বন্ধ থাকা।

▪️ দ্রুত ওজন বৃদ্ধি এবং তা কমাতে কষ্ট হওয়া।

▪️ মুখে বা শরীরে অনাকাঙ্ক্ষিত অতিরিক্ত লোম (Hirsutism)।

▪️ অবাধ্য ব্রণ এবং ত্বকের কালচে ছোপ।

▪️ চুল পড়া বা মাথার চুল পাতলা হয়ে যাওয়া।

▪️ মেজাজ খিটখিটে হওয়া, মানসিক অস্থিরতা ও ডিপ্রেশন।

▪️ সন্তান ধারণে জটিলতা বা বন্ধ্যাত্ব।

​অ্যালোপ্যাথি বনাম ক্লাসিকাল হোমিওপ্যাথি

​অ্যালোপ্যাথি চিকিৎসায় সাধারণত যা হয়:

• হরমোন পিল বা জন্মনিয়ন্ত্রণ বড়ি দিয়ে কৃত্রিমভাবে মাসিক আনা হয়।
• ওষুধ বন্ধ করলেই সমস্যা আবার আগের অবস্থায় ফিরে আসে।
• দীর্ঘদিন এই পিল ব্যবহারে ওজন বৃদ্ধি, লিভারের ওপর চাপ এবং হরমোনাল জটিলতা আরও বাড়ার ঝুঁকি থাকে।

​ক্লাসিকাল হোমিওপ্যাথিতে আমরা যেভাবে নিরাময় করি:
International Classical Homoeopathy (ICH)-এ আমরা কৃত্রিম হরমোন নয়, বরং শরীরের নিজস্ব হরমোন উৎপাদন প্রক্রিয়াকে স্বাভাবিক করার চিকিৎসা করি।

ব্যক্তিগত চিকিৎসা:
আমরা শুধু আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখি না, বরং রোগীর জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং মানসিক অবস্থা বুঝে ঔষধ নির্বাচন করি।

মূল কারণ সংশোধন:
ইনসুলিন রেজিস্ট্যান্স এবং হরমোনাল ইমব্যালান্সের মূল কারণটি দূর করা হয়।

সমন্বিত আরোগ্য:
মাসিক নিয়মিত হওয়ার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণ, ব্রণ কমা এবং মানসিক প্রশান্তি ফিরে আসে।

প্রাকৃতিক নিরাময়:
শরীরের জীবনীশক্তিকে সক্রিয় করা হয় যেন ভবিষ্যতে এই সমস্যা আর ফিরে না আসে।

​PCOS আজীবন বয়ে বেড়ানোর মতো কোনো নিয়তি নয়। শুধু কৃত্রিমভাবে মাসিক আনা সমাধান নয়—হরমোনাল ব্যালান্স ফিরিয়ে আনাই হলো আসল চিকিৎসা বা Real Healing।

কিছু জরুরি অভ্যাস:

• ​মিষ্টি ও প্রসেসড খাবার এড়িয়ে চলুন।

• ​নিয়মিত শরীরচর্চা ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।

• ​মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।

তাই দেরি না করে সঠিক, নিরাপদ ও বিজ্ঞানসম্মত ক্লাসিকাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন। সুস্থ থাকুন স্বাভাবিকভাবে।

🔷 হাতের তালু ও পায়ের তলা ঘামার হোমিও ঔষধঃ- (Palmoplantar Hyperhidrosi)✅ ১. Calcarea Carb- হাত পায়ের তলায় ঠান্ডা ঘাম। প...
28/12/2025

🔷 হাতের তালু ও পায়ের তলা ঘামার হোমিও ঔষধঃ- (Palmoplantar Hyperhidrosi)

✅ ১. Calcarea Carb
- হাত পায়ের তলায় ঠান্ডা ঘাম। পা এতটাই ঠান্ডা মনে হয়, ভেজা মোজা পরানো আছে।
-ঘামে টক গন্ধ।
- অল্প পরিশ্রমে ঘাম হয়।
-মোটা থলথলে, নাদুস নুদুস, গোলগাল মুখমন্ডল।
-শক্ত সিদ্ধ ডিম খাওয়ার প্রবল ইচ্ছা।

---

✅ ২. Silicea--
-হাত ও পায়ের তলা প্রচন্ড ঘামে।
-মাথায় ও পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম। ঘাম বসে গিয়ে রোগ দেখা দেয়।
-একা কোথায় যাওয়ার সাহস পায় না। সঙ্গী সাথী নিয়ে যায়।
-মানসিক পরিশ্রম করতে পারেনা।
-অস্থিরতা, চঞ্চলতা, অল্প শব্দ চমকে ওঠে।
-সূচ, আলপিন, তীক্ষ্ণবস্তুকে খুব ভয় পায়।

---✅ ৩. Baryta Carbonica
- হাত-পায়ের তালুতে ঘাম
- লাজুক, আত্মবিশ্বাসহীন
- শিশু ও বয়স্কদের ক্ষেত্রে উপকারী।
-শারীরিক ও মানসিক উভয়দিকে খর্বতা।
-সহজে সর্দি কাশি লাগে।
-গ্লান্ড ফোলার প্রবণতা।

✅ ৪. Psorinum
- খুব গন্ধযুক্ত ঘাম এমনকি শরীরেও তীব্র গন্ধ।
- পা ও হাতে ঘাম বেশি
- গ্রীষ্ম-বর্ষায় ঘাম বেড়ে যায়
-চিকন চাকান রোগী, অমসৃণ ত্বক ও চর্ম রোগে পরিপূর্ণ।
-শীতকাতর এবং কোষ্ঠবদ্ধ ধাতের ।
-

---✅ ৫. Thuja
- আঠালো ঘাম, কষ্টদায়ক অনুভব
- গোপন রোগ বা টক্সিক ইতিহাস থাকলে উপকারী
-ঘামে মিষ্টি গন্ধ।
-হাত-পা ঘামে সাথে আবৃত স্থান ঘামে।
-স্বপ্ন বহুল নিদ্রা এবং নানান ধরনের
ভ্রান্ত ধারণা থাকে।
-আঁচিল, অর্বুদ সমৃদ্ধ ত্বক।

---

★★এছাড়া রোগের শারীরিক, মানসিক লক্ষণের ভিত্তিতে অন্য যেকোনো মেডিসিন আসতে পারে। ধন্যবাদ।

🔷এলার্জি/আমবাতের হোমিও ঔষধ:🔷🔶Apis mel -এপিস মেলের আমবাতের উদ্ভেদগুলো দাগড়া দাগড়া, গোলাপি বা হালকা সাদাটে বর্ণ। তাতে প্...
28/12/2025

🔷এলার্জি/আমবাতের হোমিও ঔষধ:🔷

🔶Apis mel -এপিস মেলের আমবাতের উদ্ভেদগুলো দাগড়া দাগড়া, গোলাপি বা হালকা সাদাটে বর্ণ। তাতে প্রচন্ড চুলকানি জ্বালা ও হুল ফোটানো ব্যাথা থাকে। চুলকানি বিকাল তিনটায় এবং সন্ধ্যায় বৃদ্ধি পায়। রোগীর পিপাসা এবং প্রস্রাব খুবই কম।

🔶Arsenic Alb -চুলকানি, জ্বালা গরমে উপশম।
-চুলকানি রাতে বৃদ্ধি। এবং দিনরাতের মধ্যভাগে বৃদ্ধি।
-রোগী শীতকাতর, খুঁতখুঁতে, উৎকণ্ঠা, উত্তেজিত।
-সহজেই বিরক্ত হয় এবং মৃত্যু ভয়।

🔶Allium Cepa - নাক দিয়ে পানি ঝরা
- চোখে জ্বালাপোড়া
- হাঁচি, ঠান্ডাজনিত এলার্জিতে খুব কার্যকর

🔶Natrum Muriaticum
- রোদে বের হলে এলার্জি দেখা দেয়।
দিন মানে চুলকানি বাড়ে, তাপের ভিতর চুলকানি বাড়ে।
- চিকন চাকান, ঠোঁট শুকানো, স্নেহপ্রবণ, চুপচাপ স্বভাব
- সাইনাস ও স্কিন এলার্জিতেও ভালো কাজ করে।

🔶Histaminum
- সাধারণ এলার্জিক প্রতিক্রিয়ায়
- চুলকানি, হাঁচি, চর্মরোগে সহায়ক
- এলার্জি প্রতিরোধে ভালো কাজ করে

🔶Rhus Toxicodendron
- শরীরে ফুসকুড়ি, চুলকানি ।
- ঘামে, পানিতে,ঠান্ডায় এলার্জি ।
- গায়ে ঘাম লেগে এলার্জি হলে কার্যকর।
-রাত্রে চুলকানি বাড়ে।
-শান্ত মেজাজের রোগী।

🔶Sulphur
- বারবার চুলকানি, চামড়ায় ফুসকুড়ি ।
- গরমে সমস্যা, গোসল করতে চায় না ।
প্রচন্ড নোংরা। ঘামে দুর্গন্ধ।
- এলার্জি পুরানো হলে ভালো ফল দেয়।

🔶 Urtica Urens
-সকল প্রকার এলার্জিতে চুলকানি, জ্বালা, কাটা ফোঁটার মতো যন্ত্রণা থাকে।
-শরীরের নানা স্থানে উদ্ভেদ বের হয়। ঘুমালে উদ্ভেদগুলো মিলে যায় আবার ঘুম থেকে জাগলে উদ্ভেদ বের হয়।
🔶 Natrum sulph
-পিত্তাধিক্য জনিত এলার্জি বা আমবাতে ইহা অতি উৎকৃষ্ট ঔষধ।
-রোগীর মেজাজ অত্যন্ত খিটখিটে এবং বর্ষা বা আদ্র আবহাওয়া রোগের লক্ষণাদির বৃদ্ধি।
-রোগী গরম কাতর।
---
★★এলার্জি রোগ স্থায়ীভাবে সারতে হলে পূর্ণাঙ্গ কেস টেকিং করে মেডিসিন প্রয়োগ করতে হবে।

28/12/2025

পেটের কোন অংশে কিসের জন্য ব্যথা করে?

হোমিওপ্যাথিক ঔষধ এতো অদ্ভুত কেন? দিলেই কাজ করে! জী কথা কিন্তু শতভাগ সত্য যদি নিবেদিত চিকিৎসক পাওয়া যায়!!.....আমার অভিজ্ঞ...
28/12/2025

হোমিওপ্যাথিক ঔষধ এতো অদ্ভুত কেন? দিলেই কাজ করে! জী কথা কিন্তু শতভাগ সত্য যদি নিবেদিত চিকিৎসক পাওয়া যায়!!.....

আমার অভিজ্ঞতায় দেখছি, যদি রোগীর সব রোগ লক্ষণের তথ্য, রোগের কারণ, রোগীর পছন্দ অপছন্দসহ ব্যাক্তিগত তথ্য সঠিকভাবে যথেষ্ট সময় নিয়ে খোঁজ তল্লাশ করে রোগীর ভাষায় কেইস হিস্ট্রি লিপিবদ্ধ করে হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করা যায় তখন যতো বছরের পুরাতন রোগই হউক খুবই অল্প সময়ে মানে মাত্র কয়েক মাসেই রোগ যন্ত্রণা লাঘব হয়ে যায়। রোগ নিরাময় হয়ে যায়।

কী মাইগ্রেন, কী সর্দি-জ্বর, কী সর্দিকাশি, কী এজমা, কী আইবিএস, কী ডিসেন্ট্রি, কী পাইল ফিশচ্যুলা, কী বুকে চাপ দেয়া, কী বাত-ব্যথা, কী বাত-জ্বর, কী চর্মরোগ, কী হৃদ রোগ, কী ডায়াবেটিস, কী উচ্চ রক্তচাপ, কী টুথ এ্যাক, কী রিডিউস ভিশন, কী ভাইরাস আক্রমণ, কী শরীরের জটিল যে কোন রোগ ইত্যাদি যে নামের ডাকা হউক না কেন সব রোগই হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো হয়।

যা প্রয়োজন তা হলোঃ-
১) চিকিৎসকের প্রতি ও ঔষধের প্রতি আস্হা ও বিশ্বাস!
২) লেগে থেকে ঔষধ খেয়ে যাওয়া!
৩) কথায় কথায় টেবলেট না খাওয়া!
৪) পজেটিভ মনোভাব অর্থাৎ যে ঔষধই খাওয়া হউক তা দ্বারা রোগ সারবে এ বিশ্বাস!
৫) অতিত রোগ নিয়ে আলাপ না করা ও অতিত নিয়ে পড়ে না থাকা!
৬) সংকীর্ণ ও সীমাবদ্ধ মন না থাকা!
৭) ধৈর্যচ্যুতি ও সন্ধিহান না হওয়া!
৮) চিকিৎসকের পরামর্শ ব্যতীত অন্য চিকিৎসকের দ্বারস্হ না হওয়া!

আসলেই আমি কেবলই অবাক হয়ে যাই। ঔষধ সবারই ওপর কাজ করে। যতো বছরেই পুরাতন রোগ হউক হোমিওপ্যাথিক ঔষধ ব্যর্থ হয় না।

শোকর আলহামদুলিল্লাহ।

 ী?        Skin eruption বলতে ত্বকে হঠাৎ বা ধীরে ধীরে দেখা দেওয়া যেকোনো অস্বাভাবিক পরিবর্তনকে বোঝায়—যেমন:       ফুসকুড়ি ...
26/12/2025

ী?
Skin eruption বলতে ত্বকে হঠাৎ বা ধীরে ধীরে দেখা দেওয়া যেকোনো অস্বাভাবিক পরিবর্তনকে বোঝায়—যেমন:
ফুসকুড়ি
লালচে দাগ
গুটি
পানিভরা ফোস্কা
খোসা ওঠা
চুলকানি সহ বা ছাড়া ত্বকের পরিবর্তন
এটি নিজে কোনো রোগ নয়, বরং ভিতরের বা বাইরের সমস্যার বহিঃপ্রকাশ।

Skin Eruption-এর ধরণঃ-

১: চেহারার ভিত্তিতে ধরনঃ-
ধরণ বর্ণনা
Macule সমতল লাল দাগ (যেমন: হাম)
Papule ছোট উঁচু গুটি
Vesicle পানিভরা ছোট ফোস্কা
Pustule পুঁজভরা ফোস্কা
Nodule গভীর শক্ত গুটি
Crust ফেটে গিয়ে খোসা পড়া

২: অনুভূতির ভিত্তিতে ধরনঃ
প্রচণ্ড চুলকানি
জ্বালা-পোড়া
ব্যথা
ঝিনঝিনে অনুভূতি
কখনো কোনো অনুভূতিই নেই

৩: সময়কাল অনুযায়ী ধরনঃ
Acute – হঠাৎ শুরু (অ্যালার্জি, ওষুধ প্রতিক্রিয়া)
Sub-acute – কয়েক সপ্তাহ
Chronic – দীর্ঘদিন (একজিমা, সোরিয়াসিস)

Skin Eruption হওয়ার কারণঃ
সংক্রমণ জনিত কারনঃ
ভাইরাল: হাম, চিকেনপক্স, হারপিস
ব্যাকটেরিয়া: ইমপেটিগো
ফাঙ্গাল: দাদ, ক্যান্ডিডা

অ্যালার্জি জনিত কারনঃ
খাবার
ওষুধ
কসমেটিক
ডিটারজেন্ট

অভ্যন্তরীণ কারণঃ
লিভার জটিলতা
কিডনি জটিলতা
হরমোনাল অসামঞ্জস্য
IgE বৃদ্ধি (অ্যালার্জিক প্রবণতা)

মানসিক কারণঃ
স্ট্রেস
ভয়
দুঃখ

হোমিওপ্যাথিতে Skin Eruption-এর দৃষ্টিভঙ্গিঃ
হোমিওপ্যাথিতে ত্বকের eruption হলো ভিতরের অসুস্থতার বাহ্যিক বহিঃপ্রকাশ। তাই শুধু চুলকানি দমন না করে মূল কারণ অনুযায়ী ঔষধ নির্বাচন জরুরি।

গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ সমূহঃ

১. Sulphur (চর্মরোগের “King remedy”)
দীর্ঘদিনের স্কিন eruption
প্রচণ্ড চুলকানি, রাতে বাড়ে
জ্বালাপোড়া
গরম কাতর ও অপরিষ্কার
রোগ দমন করলে আবার ফিরে আসে

২. Graphites
ভেজা, আঠালো তরল নিঃসরণ
ফেটে যাওয়া ত্বক
কান, চোখের পেছনে, ভাঁজে eruption
মোটা, থলথলে, ফর্সা রোগী
শীত কাতর

৩. Rhus Toxicodendron (বহুল ব্যবহৃত ঔষধ)
পানিভরা ফোস্কা
প্রচণ্ড চুলকানি
ভিজলে আরাম, শুকনোতে বাড়ে
বিশেষ করে অ্যালার্জিক eruption এই ঔষধ অমোঘ

৪. Apis Mellifica
হঠাৎ ফুলে যাওয়া
লাল, চকচকে ত্বক
পোড়ার মতো ব্যথা
ঠাণ্ডায় আরাম
রোগী প্রচন্ড অস্থির ও গরম কাতর

৫. Arsenicum Album
শুকনো eruption
জ্বালা-পোড়া
রাতে বাড়ে
রোগী খুব দুর্বল ও অস্থির
শীত কাতর ও খুবই পরিষ্কার

৬. Natrum Mur
সূর্যের আলোতে বাড়ে
তেলতেলে ত্বক
মানসিক কষ্টের পর eruption
গরম কাতর ও প্রচন্ড রাগী (প্রতিশোধ প্রবন)

৭. Psorinum (চর্মরোগের "Queen Remedy")
অত্যন্ত দুর্গন্ধযুক্ত eruption
বারবার ফিরে আসে
শীত কাতর ও অপরিষ্কার নোংরা

৮. Calcarea Carbonica
শিশুদের স্কিন eruption
মাথায় ঘাম
শীত কাতর
রোগী মোটা ধরনের হয়ে থাকে

সতর্কতাঃ-
জ্বরসহ eruption
দ্রুত ছড়িয়ে পড়া ফোস্কা
মুখ, চোখ, গোপনাঙ্গ আক্রান্ত
নবজাতক বা বৃদ্ধ রোগী
এসকল ক্ষেত্রে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি।

নোটঃ Skin eruption শুধু ত্বকের সমস্যা নয়। এটি শরীরের ভেতরের অসুস্থতার সংকেত

বিঃদ্রঃ- হোমিওপ্যাথিতে ব্যক্তি + লক্ষণ + কারণ মিলিয়ে ঔষধ নির্বাচনই মূল চাবিকাঠি। তাই দু-চারটা লক্ষন মিলে গেলেই নিজে নিজে ঔষধ সেবম করা হতে বিরত থাকুন। চিকিৎসা ও পরামর্শের জন্য অবশ্যই একজন ক্লাসিকাল হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

 #মুখে_কালো_দাগের_হোমিওপ্যাথি_চিকিৎসা । যাদের অতিরিক্ত মুখে কালো দাগ আছে তাদের জন্য এই হোমিও ঔষধটি ব্যবহার করলে কালো দাগ...
26/12/2025

#মুখে_কালো_দাগের_হোমিওপ্যাথি_চিকিৎসা ।

যাদের অতিরিক্ত মুখে কালো দাগ আছে তাদের জন্য এই হোমিও ঔষধটি ব্যবহার করলে কালো দাগ উঠে যাবে।

হোমিও ঔষধটির নাম।

Berberis Aqu - Q

ব্যবহারের নিয়ম। প্রতি দিন ২ বার তুলা সাথে মিশিয়ে হালকা লাগিয়ে দিবেন।

অর্গাজম মানে তরল নয় — অর্গাজম মানে নারীর শরীরের ভিতরের ঝড়। ভুল ধারণা বাদ দিন, বুঝে নিন আসল ব্যাপার।অনেকেই ধরে নেন “নারীর...
26/12/2025

অর্গাজম মানে তরল নয় — অর্গাজম মানে নারীর শরীরের ভিতরের ঝড়। ভুল ধারণা বাদ দিন, বুঝে নিন আসল ব্যাপার।

অনেকেই ধরে নেন “নারীর অর্গাজম = যোনি থেকে তরল বের হওয়া।” এটা ভুল। নারীদেহে পুরুষদের মতো দৃশ্যমান বীর্যপাত হয় না। কিন্তু অর্গাজম হলে শরীর যে রিঅ্যাকশন দেয়, সেটা লুকানো যায় না।

যে লক্ষণগুলো অর্গাজমের সময় স্পষ্ট দেখা যায়ঃ-

1। শ্বাস দ্রুত হওয়াঃ- উত্তেজনা চূড়ায় পৌঁছালে শ্বাস ছোট ছোট হয়ে যায়।

2। শরীর টাইট হয়ে যাওয়াঃ- পেলভিক অঞ্চলের মাংসপেশিতে টান পড়ে — এটা অর্গাজমের সবচেয়ে শক্ত সিগন্যাল।

৩। যো"নিপথ সংকুচিত হওয়াঃ- অর্গাজমের সময় ভেতরের পেশি বারবার কনট্রাক্ট করে। এটা অনুভব করা যায়।

Address

Jhenaidah Sodor, Jhenaidah
Jhenida
7300

Telephone

+8801745487879

Website

Alerts

Be the first to know and let us send you an email when বেস্ট কেয়ার হোমিও চেম্বার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to বেস্ট কেয়ার হোমিও চেম্বার:

Share

Category