Major Dr Md Shoykat Parvez

Major Dr Md Shoykat Parvez ENT Specialist & Head-Neck Surgeon

15/10/2025
Doiing micro ear surgery....
11/08/2025

Doiing micro ear surgery....

21/10/2024
25/05/2024

থাইরয়েডের রোগ নিয়ে সচেতন থাকুন

বাংলাদেশ পৃথিবীর অন্যতম দেশ যেখানে অসংখ্য মানুষ থাইরয়েড গ্রন্থি ও থাইরয়েড হরমোনজনিত সমস্যা নিয়ে বসবাস করছে। এটি দুই ধরণের। হাইপোথাইরয়ডিজম ও হাইপারথাইরয়ডিজম। হাইপোথাইরয়ডিজম মূলত তিনটি কারণে দেখা যায়।
১. সদ্যোজাত শিশুদের মধ্যে থাইরয়েড গ্ল্যান্ড তৈরি না হলে কনজেনিটাল হাইপোথাইরয়ডিজম দেখা যায়।

২. থাইরয়েড গ্ল্যান্ডের বিরুদ্ধে অ্যান্টিবডি সক্রিয় হলে, থাইরয়েড গ্ল্যান্ড খারাপ হয়ে যায়। তখন থাইরয়েড গ্ল্যান্ড কাজ করে না। এটা অটোইমিউন হাইপোথাইরয়ডিজম।

৩. অপারেশনের কারণে থাইরয়েড গ্ল্যান্ড বাদ দিতে হলে বা ‘রে’ দেওয়ার কারণে থাইরয়েড নষ্ট হয়ে গেলে হাইপোথাইরয়ডিজম হতে পারে। আর শরীরে অ্যান্টিবডি অতিরিক্ত মাত্রায় থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করলে হাইপারথাইরয়ডিজমের সমস্যা দেখা যায়। চূড়ান্ত পর্যায়ের পর ওষুধের ডোজ বেশি হলে, তার থেকে হাইপারথাইরয়ডিজম হতে পারে।

থাইরয়ডাইটিস বা রক্তে ইনফেকশন হলে থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে যায়। যেসব অঞ্চলে আয়োডিনের অভাব রয়েছে, সেখানে আয়োডিনের অভাবজনিত কারণে হাইপোথাইরয়ডিজম দেখা যায়।

17/05/2024

নাকের পলিপ।
অপারেশনে পলিপ থেকে সম্পুর্ণ ভালো হওয়া যায়।

05/05/2024

Dx. Foreign body esophagus (Meat bone)
( খাদ্য নালীতে খাসির হাড় আটকানো)
Rx. Removal of Foreign body under GA.

20/04/2024

যশোর দড়াটানা হাস্পাতালে শতভাগ সফলতার সাথে আমাদের করা থাইরয়েড গ্ল্যান্ড এবং লাইপমা অপারেশন।

07/04/2024

কানের ইনফেকশন কেন হয়?

সাধারণত কানের বাইরের দিকে বা মিডল ইয়ারেই ইনফেকশন হয়ে থাকে। চিকিৎসকরা বলেন, ঠান্ডা লাগলে নাকের সর্দি কানের দিকে চলে গিয়ে ইনফেকশন বাধায়। শিশু থেকে বয়স্ক– সবারই কানের ইনফেকশন হতে পারে। এখন শরীর সুস্থ রাখতে অনেকেই সাঁতার কাটেন। তারপর কান পরিষ্কার করতে ইয়ার বাড ব্যবহার করা হয়। ফলে খুব সহজেই কানে ব্যাকটেরিয়া প্রবেশ করে এবং ইনফেকশন হতে পারে। এক্সটার্নাল ইয়ারে তখন ফাঙ্গাল ইনফেকশন হওয়াটা খুব স্বাভাবিক।
এ ছাড়া খুব ঠান্ডা লেগে আপার রেসপিরেটরি ট্রাক্টে ইনফেকশন হলে তা পৌঁছে যেতে পারে কানে। শীতকালে আরেকটি ব্যাপার দেখা যায়, ঠান্ডা-সর্দি লাগার পর বাচ্চা বলছে, অনেক কান ব্যথা করছে। এ ক্ষেত্রে দ্রুত একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারণ, পরামর্শ না নিলে ঠান্ডা-সর্দি মধ্যকর্ণে প্রদাহ তৈরি করে ফেলে এবং অল্প সময়ের মধ্যে, এমনকি ২৪ ঘণ্টার মধ্যে এ প্রদাহ দেখা যায়। যার ফলে কানের পর্দা ফুটো হয়ে যেতে পারে।
প্রতিরোধে করণীয়
কান পরিষ্কার রাখতে বাইরে থেকে কিছু করার প্রয়োজন নেই। কান নিজেই নিজেকে পরিষ্কার রাখে। কান পরিষ্কার করতে বারবার কটন বাড ব্যবহার করলে ইনফেকশন হতে পারে। তার চেয়ে বরং রোজ গোসলের পর তোয়ালে দিয়ে কানের যতটা অংশ পারেন মুছে নিন।

শীতকাল এলেই যারা কানের ইনফেকশনে ভোগেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে নিয়মিত নাক পরিষ্কার করা। এতে ইনফেকশনের সঙ্গে সংশ্লিষ্ট পথ বা নালি স্বাভাবিক থাকে। এ ক্ষেত্রে প্রয়োজনে বাজারে প্রচলিত নরমাল স্যালাইন নাকের ড্রপ ব্যবহার করতে পারেন।
শীতে রাতে বাইরে বেরোলেই পরতে হবে কানঢাকা পোশাক। মাফলার, মাঙ্কি টুপির পাশাপাশি এখনকার বাহারি কানঢাকা, সুবিধামতো কিছু একটা পরে নিলেই হলো।

Address

Joshor
Josar
60

Telephone

+8801894554301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Major Dr Md Shoykat Parvez posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category