হ্যানিম্যান হোমিও ক্লিনিক - Hahnemann Homoeo Clinic

  • Home
  • Bangladesh
  • Khulna
  • হ্যানিম্যান হোমিও ক্লিনিক - Hahnemann Homoeo Clinic

হ্যানিম্যান হোমিও ক্লিনিক - Hahnemann Homoeo Clinic বিশুদ্ধ হোমিওপ্যাথিক ও বায়োকেমিক ঔষধ দ্বারা নির্ভরযোগ্য চিকিৎসালয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা শনাক্তকরণ কিট উদ্ভাবক দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীলের ধারণা, দেশে করোনার তীব্রতা তু...
31/05/2020

গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা শনাক্তকরণ কিট উদ্ভাবক দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীলের ধারণা, দেশে করোনার তীব্রতা তুলনামূলকভাবে কমে গেছে। আগামী এক মাসে করোনা ব্যাপকভাবে ছড়িয়ে হার্ড ইমিউনিটি গড়ে উঠবে, যাতে পরিস্থিতির উন্নতি ঘটতে পারে।

শনিবার (৩০ মে) রাতে একটি সংবাদমাধ্যমের ফেসবুক লাইভে অংশ নিয়ে তিনি তার এ ধারণার কথা তুলে ধরেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি আমাদের দেশে এরই মধ্যে ৩০ থেকে ৪০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হয়ে গেছেন। তবে তারা সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু তারা যে আক্রান্ত হয়েছেন, তারা হয়তো জানেন না। হয়তো সামান্য জ্বর হয়েছে, কাশি হয়েছে, দুর্বলতা অনুভব করেছেন।

ইউরোপ-আমেরিকাকে নাস্তানাবুদ করে ছেড়েছে করোনাভাইরাস। সে তুলনায় সরকারি-বেসরকারি হিসাব মেলালে বাংলাদেশে করোনাভাইরাসের প্রভাব সেই আকারে দেখা যাচ্ছে না, এ বিষয়ে মতামত জানতে চাইলে তিনি বলেন, ইউরোপসহ উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি। ইউরোপের মানুষের ইমিউন ব্যবস্থা ‘স্ল্যাগিশ’।

ইউরোপে যখন করোনা সংক্রমিত হয় তখন তাপমাত্রা কম ছিল এবং বাতাস চলাচলও কম ছিল উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে করোনাভাইরাসের তীব্রতা ৩০ থেকে ৪০ ভাগ কমে গেছে। এখানে ইমিউন সিস্টেমসহ কিছু বিষয় কাজ করেছে। তবে বাংলাদেশে করোনাভাইরাস যদি জানুয়ারিতে আসত তাহলে এর তীব্রতা আরও বেশি হতো। মার্চে যেহেতু এসেছে, সে কারণে এখানে এর তীব্রতা কম দেখা যাচ্ছে।

বিজন কুমার শীল বলেন, হার্ড ইউমিনিটিতে পৌঁছাতে হলে ৮০ ভাগ মানুষকে আক্রান্ত হতে হবে। যা আগামী এক মাসের মধ্যে ঘটতে পারে বলে আমি মনে করি।

হার্ড ইমিউনিটি হচ্ছে এক ধরনের ‘কমিউনিটি ইমিউনিটি’, যখন সমাজের অনেক বেশি জনগোষ্ঠীর মাঝে কোনো সংক্রামক ব্যাধির বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। ফলে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই কিংবা দুর্বল, তাদেরও ওই রোগ হতে পরোক্ষভাবে সুরক্ষা দেয়া যায়।

তিনি বলেন, করোনা যেহেতু ছড়িয়েছে, সেহেতু আমরা যতই ঘরে লুকিয়ে থাকি, কাউকেই ছাড়বে না। ঝড় হলে যেমন প্রত্যেক গাছকেই টাচ করে যায়, করোনাও আমাদের প্রত্যেককে আক্রান্ত করবে। এক্ষেত্রে যাদের বয়স বেশি, অন্য অসুস্থতা আছে, তাদের ঝুঁকি বেশি। যারা শক্ত-পোক্ত, মনোবল দৃঢ়, তাদের ভয় কম।

করোনার এই দুঃসময়ে তিনি স্বাস্থ্যবিধি মনে চলার পাশাপাশি মনোবল দৃঢ় রাখার পরামর্শ দেন। ড. বিজন বলেন, মনোবল শক্ত থাকলে ইমিউন সিস্টেম দৃঢ় হয়, তাতে ভাইরাস ততটা শক্ত আক্রমণ করতে পারে না। তাছাড়া নিয়ম করে গার্গল করতে হবে। ভিটামিন সি খেতে হবে, জিঙ্কসহ।

তথ্য সুত্রঃ https://www.bd-pratidin.com/coronavirus/2020/05/31/534701

15/04/2020

সম্মানিত হোমিও চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ। সকলের জানা দরকার হোমিওপ্যাথি এই মহামারী থেকে বাঁচাতে কতটা সাফল্য বয়ে আনতে পারে। তাই পোস্টটির সর্বাধিক শেয়ার কামনা করছি।

করোনায় আতঙ্ক নয়!প্রয়োজন সচেতনতা। আসুন আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি। অধিক জনসংযোগ পরিহার করি। আর নিজেদের শারীরিকভাবে প্রস...
30/03/2020

করোনায় আতঙ্ক নয়!

প্রয়োজন সচেতনতা। আসুন আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি। অধিক জনসংযোগ পরিহার করি। আর নিজেদের শারীরিকভাবে প্রস্তুত করতে শ্বেতসার জাতীয় খাবার কমিয়ে প্রোটিন, আয়রন ও ভিটামিনযুক্ত খাবার অধিক গ্রহণ করি। কেননা আমাদের শরীরের রক্তের উপাদানগুলো যদি আনুপাতিকভাবে ঠিক থাকে তাহলে কারোনা ভাইরাসের সহিত যুদ্ধ করে শরীরকে টিকিয়ে রাখতে সক্ষম হবে। তাই আমাদের সবাইকে ভেজালমুক্ত খাবার নিজে খেতে হবে এবং অপরকে এবিষয়ে সচেতন করতে হবে।

আর সকল খাদ্যদ্রব্য উৎপাদন সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ নিজের স্বার্থে এবং দেশের সকল মানুষের স্বার্থে খাদ্যে বিষ দেওয়া বন্ধ করুন।
..লিখেছেন হ্যানিম্যান হোমিও ক্লিনিকের নিয়মিত প্রাক্টিসনিস্ট ডাঃ মোসাঃ রওশন আরা।

ডেঙ্গু বা হাড়ভাঙ্গা জ্বর:_______________এডিস নামক মশার কামড়ে মানুষ এ জ্বরে আক্রান্ত হয়। সাধারণত বর্ষাকালে জমে থাকা পানিত...
02/08/2019

ডেঙ্গু বা হাড়ভাঙ্গা জ্বর:
_______________
এডিস নামক মশার কামড়ে মানুষ এ জ্বরে আক্রান্ত হয়। সাধারণত বর্ষাকালে জমে থাকা পানিতে এডিস মশার বংশ বিস্তার ঘটে। সঠিক চিকিৎসা নাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। এ রোগের চিকিৎসা পূর্বে থেকেই হোমিওপ্যাথিতে হয়ে থাকে। সাধারণত: লক্ষণভেদে নিম্নলিখিত ঔষধগুলি ডেঙ্গু রোগ চিকিৎসায় ব্যবহৃত হয়--
আর্সেনিক, অ্যাকোনাইট, ইউপেটো পার্কো, ক্রোটেলাস, জেলসিমিয়াম, বেলেডোনা, ব্যাপ্টিমিয়া, ব্রাইওনিয়া, রাসটক্স।

তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই, সচেতনতা এবং বসবাসরত ও কর্মরত আঙ্গিনা পরিষ্কার পরিছন্ন রাখা এবং মশার বংশ বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের মহামারী আকার ধারণ করার পূর্বেই একে প্রতিরোধ করা আমাদের সবার কর্তব্য। আর আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের স্বরণাপন্ন হয়ে তার পরামর্শ অনু্যায়ী ঔষধ সেবন করা প্রয়োজন। কোন মতেই অবহেলা নয়।

আর এডিস মশা কামড়ালে রোগের ভয়াবহতা হতে রক্ষা পেতে হোমিও প্রতিষেধক সেবন করুন আগে ভাগেই। যাতে করে পরবর্তীতে এডিস মশার কামড় খেলেও মারত্মক অবস্থা না হয়!
____________________________________
হোমিও ঔষধ এবং প্রতিষেধক সেবন করতে ইচ্ছুক হলে নিম্নে প্রদত্ত ঠিকানায় যোগাযোগ করতে পারেন--

হ্যানিমান হোমিও ক্লিনিক
খালিশপুর ওয়্যান্ডারল্যান্ড পার্কের মোড়
মোবা:
০১৭১৬১০৫৬০১ (ডাঃ আব্দুল আলীম শেখ)
০১৭৫২১১০৬১৭ (ডাঃ মোসাঃ রওশন আরা)

আমাদের অবস্থান খুলনা শহরের উপকেন্দ্র খালিশপুরের ওয়ান্ডারল্যান্ড পার্ক এর মোড় থেকে নয়াবাটি মোড় উদ্দেশ্য পথে সামান্য কয়েক ...
03/01/2019

আমাদের অবস্থান খুলনা শহরের উপকেন্দ্র খালিশপুরের ওয়ান্ডারল্যান্ড পার্ক এর মোড় থেকে নয়াবাটি মোড় উদ্দেশ্য পথে সামান্য কয়েক কদম এগিয়ে হাতের বাম পাশে।
প্রতিদিন সকাল ৭ঃ৩০ থেকে ১০ঃ৩০ এবং বিকাল ৪ঃ০০ থেকে রাত ১০ঃ০০ পর্যন্ত খোলা থাকে।

মোবাইলঃ ০১৭১৬১০৫৬০১
০১৭৫২১১০৬১৭ (মহিলা ডাক্তার)

12/07/2018

This presentation explains the sources of homoeopathic medicines and the procedure, in brief. Homoeopathic medicines are prepared or obtained from resources like plants, minerals, animal products, organisms, hormones and other different kinds of resources.

20/02/2018

Rajan Sankaran talks to the critics of homoeopathy, explaining how he sees its effectiveness every day through his patients. He asks the critics to try homoeopathy and see the effects for themselves.

Source: YouTube

About Rajan Sankaran
Dr. Rajan Sankaran is a world-famous homoeopath. He is renowned for his groundbreaking ideas and for his visionary way of thinking in homoeopathy. Whether it is in the domain of philosophy or materia medica his deep insights have profoundly affected the way many homoeopaths think and practice today. Some of the radical ideas that Rajan has brought us include: searching for the central disturbance within the individual, expanding the concept and spectrum of miasmatic classification, and looking at situational materia medica. Most recently he has been exploring classification within the natural world and working with kingdoms and subkingdoms. Simultaneous to this is his search to find the 'vital sensation' in the case and his teaching of the 'seven levels of experience' within the human being. He is globally renowned as a clear and innovative thinker and is best known for his original and inspired concepts in homoeopathy. His ideas and lucid style make him very popular as a teacher amongst homoeopaths worldwide. His seminars and teaching courses have been widely attended internationally. Rajan Sankaran is a homoeopathic doctor and practices in Mumbai, he has been practising homoeopathy since 1981. He is the son of the homoeopath Dr. P. Sankaran.

Address

19/11 Khalishpur
Khulna
9000

Opening Hours

Monday 07:30 - 09:30
16:30 - 21:30
Tuesday 07:30 - 09:30
16:30 - 21:30
Wednesday 07:30 - 09:30
16:30 - 21:30
Thursday 07:30 - 09:30
16:30 - 21:30
Friday 07:30 - 09:30
16:30 - 21:30
Saturday 07:30 - 09:30
16:30 - 21:30
Sunday 07:30 - 09:30
16:30 - 21:30

Telephone

+8801716105601

Website

Alerts

Be the first to know and let us send you an email when হ্যানিম্যান হোমিও ক্লিনিক - Hahnemann Homoeo Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category