ডাঃ মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা Dr. Muhammad Abedur Rahman Bhuyan

  • Home
  • Bangladesh
  • Kishoreganj
  • ডাঃ মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা Dr. Muhammad Abedur Rahman Bhuyan

ডাঃ মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা  Dr. Muhammad Abedur Rahman Bhuyan I am Dr. Muhammad Abedur Rahman Bhuyan (Zimi). I am a Liver specialist, in SSNIMCH Kishoreganj.

ডাঃ মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা
মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ,
এমবিবিএস, বিসিএস,
এমডি (হেপাটোলজী),
এম আর সি পি এস (গ্লাসগো), আর.পি.(মেডিসিন)
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল।
চেম্বার:- ডিজিল্যাব, কালি বাড়ি মোড়, কিশোরগঞ্জ
সিরিয়াল- ০১৭৩৫-১২৬২৭৬

জীবনে কারো কাছে কোন কিছু আশা করতে যাবেন না, হোক সে আপনার সবথেকে কাছের মানুষ। কারণ যার কাছে আপনি অতিরিক্ত আশা করবেন তার ক...
01/04/2026

জীবনে কারো কাছে কোন কিছু আশা করতে যাবেন না, হোক সে আপনার সবথেকে কাছের মানুষ। কারণ যার কাছে আপনি অতিরিক্ত আশা করবেন তার কাছেই বেশি কষ্ট পাবেন ! আপনার কোনো কাজের কারণে যদি কারো কাছ থেকে কিছু পেয়ে যান তাহলে সেটা আপনার ভাগ্য।

ভুল সবই ভুল...... কোনটা ভুল, কোনটা নির্ভুল জেনে নিনঃ১. ভুলঃ কোমর ব্যথা মানে কিডনি রোগ.........নির্ভুলঃ কিডনি রোগে প্রস্র...
01/04/2026

ভুল সবই ভুল...... কোনটা ভুল, কোনটা নির্ভুল জেনে নিনঃ
১. ভুলঃ কোমর ব্যথা মানে কিডনি রোগ.........
নির্ভুলঃ কিডনি রোগে প্রস্রাব কমে যায়, খাওয়ার রুচি কমে যায়, বমি বমি লাগে, মুখ ফুলে যায়।

২. ভুলঃ ঘন ঘন প্রস্রাব মানেই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ...........
নির্ভুলঃ ডায়াবেটিস হলে প্রথম অনুভূতি হল- এতো খেলাম, তবুও কেন শক্তি পাইনা, এছাড়া ওজন কমে যায়, মুখে দুর্গন্ধ হয়, ঘা শুকাতে চায়না।

৩. ভুলঃ ঘাড়ে ব্যথা মানেই প্রেসার........
নির্ভুলঃ প্রেসার বাড়লে বেশিরভাগ ক্ষেত্রে কোন উপসর্গ পাওয়া যায় না! একটু অস্বস্তিকর অনুভুতি হয় মাত্র।

৪. ভুলঃ বুকের বামে ব্যথা মানে হার্টের রোগ।
নির্ভুলঃ হার্টের রোগে সাধারণত বুকে ব্যথা হয় না। হলেও বামে নয়তো বুকের মাঝখানে ব্যথা হয়... হার্টের সমস্যায় সাধারণত বুকের মাঝখানে চাপ চাপ অনুভূতি হয়, মনে হয় বুকের মাঝখানটা যেন কেউ শক্ত করে ধরে আছে।

৫. ভুলঃ মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়...........
নির্ভুলঃ ডায়াবেটিস হরমোনাল অসুখ। অগ্ন্যাশয় ঠিকমত কাজ না করলে ডায়াবেটিস হয়। তাই মিষ্টি খাওয়ার সাথে এই রোগ হবার সম্পর্ক নেই। কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে মিষ্টি খেতে হয় না।

৬. ভুলঃ প্রেগন্যান্সিতে বেশি পানি খেলে পায়ে পানি আসে।
নির্ভুলঃ প্রেগন্যান্সিতে প্রোটিন কম খেয়ে, কার্বোহাইড্রেট বেশি খেলে পায়ে পানি আসে। তাই প্রোটিন বেশি বেশি খেতে হয়।

৭. ভুলঃ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাকালীন বেবির (৬মাসের আগে পানিও খাওয়ানো যায় না একারণে) ডায়রিয়া হলে, মা স্যালাইন খেলেই বেবিরও চাহিদা পূরণ হয়ে যায়.............
নির্ভুলঃ মা খেলেই বাচ্চার চাহিদা পূরণ হয় না... বেবিকেও স্যালাইন খাওয়াতে হয়।

৮. ভুলঃ দাঁত তুললে চোখের আর ব্রেইনের ক্ষতি হয়............
নির্ভুলঃ দাঁত তোলার সাথে চোখের আর ব্রেইনের কোনো সম্পর্ক নেই। দাঁত, চোখ, মাথার নার্ভ সাপ্লাই সম্পূর্ণ আলাদা।

৯. ভুলঃ মাস্টারবেশন করলে চোখের জ্যোতি কমে যায়............
নির্ভুলঃ ভিটামিন এ জাতীয় খাবার না খেলে চোখের জ্যোতি কমে যায়।

১০. টক/ ডিম/ দুধ খেলে ঘা দেরীতে শুকায়.........
নির্ভুলঃ টক/ ডিমের সাদা অংশ/ দুধ খেলে ঘা তাড়াতাড়ি শুকায়।

১১. ভুলঃ অস্বাভাবিক আচরন, ভাংচুর, পাগলামি মানেই জ্বিন ভুতে ধরা....
নির্ভুলঃ এটা বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, হ্যালুসিনেশন।

১২. ভুলঃ তালু কাটা, এক চোখ, কপালে চোখ, বাঘের মত ডোরাকাটা দাগ নিয়ে জন্ম গ্রহন করা বাচ্চা কিয়ামতের আলামত, আল্লাহর গজব, বাঘের বাচ্চা.........
নির্ভুলঃ মানুষের পেট থেকে বাঘের বাচ্চা হয় না আর কিয়ামতের আলামত বা গজব বাচ্চাদের উপর আসে না। এসব জিনগত রোগ বা জন্মগত রোগ।

১৩. ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম এসব খেলে বাচ্চা বড় হয়ে যায়। তাই গাইনী ডাক্তার সিজার করার জন্য এগুলা প্রেসক্রাইব করে....
নির্ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম না খেলে গর্ভস্থ বেবির নিউরাল টিউব ডিফেক্ট হয়।

১৪. ভুলঃ প্রেগন্যান্সিতে সাদাস্রাব হলে ফ্লুইড কমে যায়....
নির্ভুলঃ White discharge এবং Amniotic fluid সম্পূর্ণ আলাদা দুটো ফ্লুইড.. একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নেই।

১৫. বাচ্চা না হওয়া মানেই বন্ধ্যা নারী।
নির্ভুলঃ বন্ধ্যা, নারী এবং পুরুষ উভয়ই হতে পারে।।
__________________________________________
এ ধরণের আরো অনেক ধরণের গুজব বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত, যেগুলোর কোনো ভিত্তি বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
__________________________________________
!! ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানান!!

01/04/2026

#হাম fans

01/04/2026

ডাঃ মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা Dr. Muhammad Abedur Rahman Bhuyan

31/03/2026

#হাম @ [942076124210580:49210: fans] ডাঃ মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা Dr. Muhammad Abedur Rahman Bhuyan D. Omar Faruq Rezaul K Md Aminul MD Ataur Rahman Md AL Amin Tamim Hasan Sanvir Rahman Mijan󱢏

“আমার ডাক্তার সাহেব খুব ভালো। টেলিফোনেই ওষুধ বলে দেন। আমাদের আর কষ্ট করে ওনাকে দেখাতে যেতে হয় না।”অনেকেই আমাকে সোশ্যাল ...
31/03/2026

“আমার ডাক্তার সাহেব খুব ভালো। টেলিফোনেই ওষুধ বলে দেন। আমাদের আর কষ্ট করে ওনাকে দেখাতে যেতে হয় না।”

অনেকেই আমাকে সোশ্যাল মিডিয়ায় বা হোয়াটসঅ্যাপে রিপোর্ট দেখিয়ে চিকিৎসা সংক্রান্ত উপদেশ নিতে চান।
এভাবে চিকিৎসার কি কি অসুবিধা হয়,

প্রথম অসুবিধা—রোগীকে না দেখে চিকিৎসা।
চিকিৎসা শুধু রিপোর্ট দেখেই হয় না। রোগীর মুখের রঙ, হাঁটার ভঙ্গি, শ্বাসের ধরন, কথা বলার শক্তি—এই সব ছোট ছোট বিষয় মিলিয়েই একজন ডাক্তার সিদ্ধান্ত নেন। ফোনে বা মেসেজে এগুলো ধরা পড়ে না। ফলে ভুল সিদ্ধান্তের ঝুঁকি থেকেই যায়।

দ্বিতীয় অসুবিধা—অসম্পূর্ণ বা ভুল তথ্য।
অনেক সময় রোগী বা পরিবারের লোকজন না বুঝেই গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়ে দেন। কখন থেকে উপসর্গ, কোন ওষুধ আগে খেয়েছেন, পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কি না—এই সব প্রশ্নের উত্তর সামনাসামনি বসে না জানলে অনেক সময় ঠিকমতো পাওয়া যায় না।

তৃতীয় অসুবিধা—রোগীর গোপনীয়তা নষ্ট হওয়া।

চতুর্থ অসুবিধা—দোষারোপের সংস্কৃতি।
টেলিফোনে বলা ওষুধ কাজ না করলে, সেই ভালো ডাক্তারই মুহূর্তে “খারাপ” হয়ে যান। তখন আর কেউ মনে রাখে না যে রোগীকে দেখে চিকিৎসা করা হয়নি। এতে চিকিৎসক ও রোগী—দু’পক্ষের মধ্যেই সম্পর্কের ফাটল ধরে।

অনলাইন কনসালটেশনের করে রোগী ফলো-আপ, রিপোর্ট বোঝানো, ওষুধের ডোজ সামান্য ঠিক করা, জরুরি অবস্থায় প্রাথমিক পরামর্শ—এই সব ক্ষেত্রে অনলাইন কনসালটেশন অত্যন্ত উপকারী। কিন্তু সেটারও একটা সীমা আছে। নতুন রোগ নির্ণয় বা জটিল চিকিৎসার সিদ্ধান্ত ফোনে নেওয়া কখনোই নিরাপদ নয়।

31/03/2026

fans

হবিগঞ্জের চুনারুঘাটে কলা খাওয়ার অপরাধে মাথায় তুলে আছাড়। মুহূর্তেই মৃত্যু হয় ছাগলটির। মৃত মায়ের দুধ খাচ্ছে বাচ্চারা। কথা ...
30/03/2026

হবিগঞ্জের চুনারুঘাটে কলা খাওয়ার অপরাধে মাথায় তুলে আছাড়। মুহূর্তেই মৃত্যু হয় ছাগলটির। মৃত মায়ের দুধ খাচ্ছে বাচ্চারা। কথা বলতে পারা জন্তুদের হাত থেকে এই সমাজের নির্বাক জন্তুরাও নিরাপদ নয়।

30/03/2026

আক্রান্ত শিশু হাঁচি-কাশির মাধ্যমে আশপাশের ৯০ শতাংশ অ-টিকাপ্রাপ্ত শিশুকে সংক্রমিত করতে পারে। টিকা নেয়ার পরও কিছু ক্ষেত্রে...
30/03/2026

আক্রান্ত শিশু হাঁচি-কাশির মাধ্যমে আশপাশের ৯০ শতাংশ অ-টিকাপ্রাপ্ত শিশুকে সংক্রমিত করতে পারে। টিকা নেয়ার পরও কিছু ক্ষেত্রে শিশুরা আক্রান্ত হতে পারে। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে—

টিকার পূর্ণ ডোজ না নেয়া
রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া
ভাইরাসের উচ্চ সংক্রমণ ক্ষমতা

স্কুলে পাঠানো কতটা ঝুঁকিপূর্ণ:- বিশেষজ্ঞদের মতে, যদি এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি থাকে, তাহলে ভিড়যুক্ত জায়গা যেমন স্কুল বা ডে-কেয়ার সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। স্কুলে অসুস্থ শিশুদের জন্য বাড়টি সতর্কতা প্রয়োজন।শিশু অসুস্থ হলে তাকে ছুটি দেয়া যাতে সে বিশ্রাম নিতে পারে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে কি না।

চিকিৎসকদের মতে, বেশির ভাগ সময় হামে আক্রান্ত শিশুকে হাসপাতালে আলাদা ব্যবস্থাপনায় রেখে চিকিৎসা দিতে হয়। শিশু অসুস্থ হলে তাকে স্কুলে পাঠানো যাবে না।
হামের প্রকোপে ছড়াচ্ছে আতঙ্ক, গাদাগাদি করে চিকিৎসায় বাড়ছে সংক্রমণ ঝুঁকি।

অভিভাবকদের করণীয়
শিশুর সব ডোজ টিকা সম্পন্ন করুন
শিশু অসুস্থ হলে তাকে স্কুলে পাঠানো যাবে না
জ্বর, র‍্যাশ বা কাশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
সংক্রমণ বেশি থাকলে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলুন

Address

Kalibari Mor, Station Road
Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা Dr. Muhammad Abedur Rahman Bhuyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা Dr. Muhammad Abedur Rahman Bhuyan:

Share