কুষ্টিয়া পেইন ক্লিনিক

কুষ্টিয়া পেইন ক্লিনিক Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কুষ্টিয়া পেইন ক্লিনিক, Hospital, ৩৩/২, জেলখানা রোড, পেয়ারাতলা, Kushtia.

31/01/2023

মাইগ্রেন কি? মাইগ্রেনের কারণ, লক্ষণ ও ন্যাচারাল চিকিৎসাঃ

মাইগ্রেন কী?
মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথাব্যথা। মাথার যেকোনো এক পাশ থেকে শুরু হয়ে অনেক সময় পুরো মাথায় ব্যথা করে। এতে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। মাথাব্যথার সঙ্গে বমি এবং বমি বমি ভাব রোগীর দৃষ্টিবিভ্রম হতে পারে।

কেন এবং কাদের বেশি হয়?
মাইগ্রেন কেন হয় তা পুরোপুরি জানা যায়নি। তবে এটি বংশগত বা অজ্ঞাত কোনো কারণে হতে পারে। এটি সাধারণত পুরুষের চেয়ে নারীদের বেশি হয়। নারীদের ঋতুস্রাবের সময় মাথাব্যথা বাড়ে। চকলেট, পনির, কফি ইত্যাদি বেশি খাওয়া, জন্মবিরতিকরণ ওষুধ, দুশ্চিন্তা, অতিরিক্ত ভ্রমণ, ব্যায়াম, অনিদ্রা, অনেকক্ষণ টিভি দেখা, দীর্ঘসময় কম্পিউটারে কাজ করা, মোবাইলে কথা বলা ইত্যাদির কারণে এ রোগ হতে পারে। মানসিক চাপ, দুশ্চিন্তা, কোষ্ঠকাঠিন্য, অতি উজ্জ্বল আলো এই রোগকে বাড়িয়ে দেয়।

লক্ষণ:
মাথাব্যথা শুরু হলে তা কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। মাথাব্যথা, বমি ভাব এ রোগের প্রধান লক্ষণ। তবে অতিরিক্ত হাই তোলা, কোনো কাজে মনোযোগ নষ্ট হওয়া, বিরক্তিবোধ করা ইত্যাদি উপসর্গ মাথাব্যথা শুরুর আগেও হতে পারে। মাথার যেকোনো অংশ থেকে এ ব্যথা শুরু হয়। পরে পুরো মাথায় ছড়িয়ে পড়ে | চোখের পেছনে ব্যথার অনুভূতি তৈরি হতে পারে। শব্দ ও আলো ভালো লাগে না। কখনো কখনো অতিরিক্ত শব্দ ও আলোয় ব্যথা বেড়ে যেতে পারে|

যেসব খাবার মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে:
* ম্যাগনেশিয়ামসমৃদ্ধ খাবার। যেমন ঢেঁকি ছাঁটা চালের ভাত, আলু ও বার্লি মাইগ্রেন প্রতিরোধক।
* বিভিন্ন ফল, বিশেষ করে খেজুর ও ডুমুর ব্যথা উপশম করে।
* সবুজ, হলুদ ও কমলা রঙের শাকসবজি নিয়মিত খেলে উপকার হয়।
* ক্যালসিয়াম ও ভিটামিন ডি মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করে। তিল, আটা ও বিট ইত্যাদিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে।
* আদার টুকরো বা রস দিনে দুবার জিঞ্চার পাউডার পানিতে মিশিয়ে খেতে পারেন।

কী ধরনের খাবার এড়িয়ে চলবেন:
* চা, কফি ও কোমলপানীয়, চকলেট, আইসক্রিম, দই, দুধ, মাখন, টমেটো ও টক জাতীয় ফল খাবেন না
* গম জাতীয় খাবার, যেমন রুটি, পাস্তা, ব্রেড ইত্যাদি
* আপেল, কলা ও চিনাবাদাম
* পেঁয়াজ

পরামর্শঃ
* মাইগ্রেন চিকিৎসায় তাৎক্ষণিক এবং প্রতিরোধক ওষুধের পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চললে সমস্যা অনেকাংশে কমে যায়।
* প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে এবং সেটা হতে হবে পরিমিত।
* অতিরিক্ত বা কম আলোতে কাজ না করা।
* কড়া রোদ বা তীব্র ঠান্ডা পরিহার করতে হবে।
* উচ্চশব্দ ও কোলাহলপূর্ণ পরিবেশে বেশিক্ষণ না থাকা।
* বেশি সময় ধরে কম্পিউটারের মনিটর ও টিভির সামনে না থাকা।
* মাইগ্রেন শুরু হয়ে গেলে প্রচুর পরিমাণে পানি পান করা (বিশেষ করে বমি হয়ে থাকলে), বিশ্রাম করা, ঠান্ডা কাপড় মাথায় জড়িয়ে রাখা উচিত।

মাংসপেশীর সমস্যাঃ১. দীর্ঘদিন ব্যথা / সাথে ফুলে যাওয়াঃ ভিটামিন-ডি এর ঘাটতি;২. দুর্বলতাঃ ভিটামিন-ই এর ঘাটতি;৩. জ্বালাপোড়াঃ...
15/07/2021

মাংসপেশীর সমস্যাঃ
১. দীর্ঘদিন ব্যথা / সাথে ফুলে যাওয়াঃ ভিটামিন-ডি এর ঘাটতি;
২. দুর্বলতাঃ ভিটামিন-ই এর ঘাটতি;
৩. জ্বালাপোড়াঃ ভিটামিন বি-১ / বি এর ঘাটতি;
৪. ব্যায়ামের পর অতিরিক্ত ব্যথাঃ ভিটামিন-ডি / ওমেগা-৩ ফ্যাটি এসিড ঘাটতি;
৫. প্রায়ই মাংসপেশীতে টান / খিচুনিঃ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ঘাটতি.

অধিকাংশ স্টোক সংঘটিত হবার পূর্বে কিছু লক্ষন প্রকাশ পাই....          ১. হাত, পা, মুখের মাংশপেশি ডান বা বাম অংশে দূর্বলতা।...
29/10/2016

অধিকাংশ স্টোক সংঘটিত হবার পূর্বে কিছু লক্ষন প্রকাশ পাই....
১. হাত, পা, মুখের মাংশপেশি ডান বা বাম অংশে দূর্বলতা।
২. কথা জড়িয়ে আসা
৩. প্রচন্ড মাথা ব্যথা,বমি
৪. চোখে ঝাপসা দেখা

এই সমস্ত সম্যসা হলে তাড়াতাড়ি নিউরো মেডিসিনের ডাঃ দেখান. সময়মত চিকিৎসা শুরু করলে ৮০ ভাগ স্টোক প্রতিরোধ সম্ভব। আর স্টোকের পর প্যারালাইসিস সম্যসা হলে ফিজিও চিকিৎসক দেখান
সকলের সচেতনতা স্টোকের ভয়াবহতা থেকে মুক্তি মিলবে....

ক্যালসিয়াম আমাদের দেহের হাড় মজবুত করে। আমাদের শরীরের ৯৯% ক্যালসিয়াম থাকে হাড়ে। তাই মজবুত হাড়ের জন্য দরকার ক্যালসিয়াম সমৃ...
20/10/2016

ক্যালসিয়াম আমাদের দেহের হাড় মজবুত করে। আমাদের শরীরের ৯৯% ক্যালসিয়াম থাকে হাড়ে। তাই মজবুত হাড়ের জন্য দরকার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। প্রতিদিন একজন প্রাপ্ত বয়স্ক ব্যাক্তির দৈনিক ৭০০মিলি গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হল দুধ, ডিম,মাছ, মাংসের কলিজা,সবুজ শাক সবজি, পেয়ারা,বাদাম, কলা,পেয়াজ, রসুন, মটরশুঁটি ইত্যাদি। তবে এর পাশাপাশি ভিটামিন ডি প্রয়োজন, ভিটামিন ডি ক্যালসিয়াম শোষন করতে সহায়তা করে। সূর্যের আলোতে প্রচুর ভিটামিন ডি থাকে। তাই নিয়মিত সকালে বিকালে সূর্যের আলোতে হাটুন। অস্টিওপরোসিস থেকে দূরে থাকুন।

ডাঃ এম হাসান পিটি
কনসালটেন্ট, ফিজিও ডিপার্টমেন্ট
সনো হসপিটাল লিমি,কুষ্টিয়া।

আঘাত জনিত ব্যথা, পড়ে যাওয়ার কারনে ব্যথা, র্দীঘসময় কাজ করার দরুন ব্যথায় ফিজিও চিকিৎসক দেখান.... আমরা বলি না...  আপনার হাট...
08/10/2016

আঘাত জনিত ব্যথা, পড়ে যাওয়ার কারনে ব্যথা, র্দীঘসময় কাজ করার দরুন ব্যথায় ফিজিও চিকিৎসক দেখান.... আমরা বলি না... আপনার হাটলে ব্যথা, আপনি হাটবেন না.... আপনার হাটু ভেঙ্গে বসলে ব্যথা হাটু ভাঙ্গবেননা.... হাত উঠালে ব্যথা হাত উঠাবেন না.... আমরা র্দীঘদিন ব্যথার ঔষধ খাইয়ে আপনার কিডনির বারটা বাজায় না....আমরা আপনার ব্যথার সঠিক কারন বের করে... সেটা রিমুভ করি....
SO Be touch with physio Dr & keep mooving

Address

৩৩/২, জেলখানা রোড, পেয়ারাতলা
Kushtia
KUSH7001

Telephone

+8801717761727

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুষ্টিয়া পেইন ক্লিনিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category