31/03/2026
জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে? সাদাডা কত, লালডা কত? যদি জনগণকে বলতেন, তাহলে অনেক খুশি হইতাম”—একজন সাধারণ দোকানিকে করা এই সরল প্রশ্নটিই মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
আর এই প্রশ্নের মাধ্যমেই রাতারাতি ভাইরাল হয়ে যান কুড়িগ্রামের তরুণ তাইজুল ইসলাম (৩০)। নেট দুনিয়ায় তিনি এখন সবার কাছে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।
তার কথা বলার ভঙ্গি, সহজ-সরল উপস্থাপনা আর গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরার ভিন্নধর্মী স্টাইল মানুষকে মুগ্ধ করেছে। কোনো কৃত্রিমতা নয়, একেবারে সাধারণ মানুষের ভাষায় বলা কথাগুলোই যেন অসাধারণ হয়ে উঠেছে সবার কাছে।
এই ছোট্ট একটি ভিডিও শুধু হাসির খোরাকই দেয়নি, বরং সাধারণ মানুষের ভাবনা, প্রশ্ন আর দৈনন্দিন জীবনের প্রতিফলন হিসেবেও জায়গা করে নিয়েছে মানুষের মনে। তাইজুল ইসলামের এই ভাইরাল হওয়া যেন প্রমাণ করে—সত্যিকারের জনপ্রিয়তা আসে সরলতা আর আন্তরিকতা থেকেই।