Farjana Sharmin

Farjana Sharmin I am A Physiotherapy Doctor,completed my graduation from DU(CRP,BHPI).Successfully worked at BRAC an

08/09/2025

"World Physiotherapy Day 2025" উপলক্ষে সবাইকে অনেক শুভেচ্ছা।

এই পেশার অংশ হয়ে আমরা অনেক গর্বিত।বর্তমান যুগে ফিজিওথেরাপি চিকিৎসার বিকল্প অন্য কিছু নেই যদি হেলথি লাইফ চান।

04/07/2025

আজ কথা বলব খুবই উপকারী,পুষ্টিসমৃদ্ধ ও স্বাস্থ্যকর একটি সবজি নিয়ে যেটা এখন বাজারে সহজলভ্য। যদিও খুবই অবহেলিত একটি সবজি আমার মনে হয়, বেশিরভাগ মানুষ আমরা সবজিটা খেতে পছন্দ করি না,এমনকি আমি নিজেও পছন্দ করতাম না।পুষ্টিগুণে সমৃদ্ধ সবচেয়ে ভালো সবজির মধ্যে এমন একটি সবজি যার মধ্যে সব ধরনের পুষ্টি উপাদান গুলো খুব সুন্দর ভাবে দেওয়া আছে প্রকৃতিগতভাবেই।

আমি বলছি কাঁকরোলের কথা।কাঁকরোল আমরা সাধারণত সিদ্ধ করে,ভাজি করে বা রান্না করে খেতে পারি।এখন প্রথমে বলবো কাঁকরোল এর মধ্যে কি কি উপাদান আছেঃ-

কাঁকরোলের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি,মিনারেল,ফাইবার,কার্বোহাইড্রেট,অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন,আয়রন,জিংক,পটাশিয়াম, ক্যালসিয়াম,প্রোটিন,ফলিক অ্যাসিড,সেলেনিয়াম, লুটেইন,জেনান্থিন,লাইকোপিন,মিনারেল ইত্যাদি।

এখন জানবো আমরা কেন কাঁকরোল খাব বা কাঁকরোল খেলে কি কি উপকারিতা পাওয়া যাবেঃ-

ক্যান্সারঃ কে প্রতিহত করতে কাঁকরোলের অনেক বড় ভূমিকা আছে কারণ কাঁকরোল এর মাঝে এক ধরনের বিশেষ প্রোটিন আছে যেটা ক্যানসারের কোষের বৃদ্ধি কে প্রতিহত করে যার ফলে ক্যান্সার টাকে বাড়তে দেয় না।

অ্যানিমিয়াঃ মহিলাদের জন্য কাঁকরোল অনেক বেশি দরকার কারণ মহিলারা সাধারণত অ্যানিমিয়া রোগে ভুগে থাকে যেহেতু কাঁকরোলে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন,ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড এইজন্য অ্যানিমিয়া প্রতিহত করতে কাঁকরোল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কোলেস্টেরলের মাত্রা কমানোর ক্ষেত্রেঃ কাঁকরোলের অনেক বড় ভূমিকা রয়েছে কারণ কাঁকরোল এর মধ্যে যে খাদ্য উপাদান গুলো আছে এগুলো রক্তের কোলেস্টরলের মাত্রা কমিয়ে তাকে স্বাভাবিক পর্যায়ে রাখতে সাহায্য করে।

হৃদরোগ প্রতিরোধের ক্ষেত্রেঃ কাঁকরোল এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা হৃদরোগ প্রতিরোধ করার জন্য খুব বড় ভূমিকা পালন করে।

চোখের জন্য উপকারিতাঃ চোখ ভালো রাখার জন্য যে উপাদানগুলো দরকার যেমন ভিটামিন,বিটা ক্যারোটিন এগুলো প্রচুর পরিমাণে কাঁকরোল এর মধ্যে বিদ্যমান এজন্য এটা চোখের জন্য অনেক উপকারী একটি সবজি।

হার্ট অ্যাটাকে সম্ভাবনা কমানোর ক্ষেত্রেঃ কাঁকরোলের মাঝে আছে লাইকোপেন নামক এক ধরনের উপাদান যেটি হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে কমাতে কার্যকর ভূমিকা পালন করে।

তারুণ্য ধরে রাখতেঃ কাঁকরোল এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন,আলফা ক্যারোটিন,লুটেইন ভিটামিন সি,প্রোটিন যেটা অ্যান্টি এজিং উপাদান হিসেবে কাজ করে এবং ত্বকে বয়সের ছাপ পড়তে বাধা দেয়।

ডিপ্রেশন প্রতিহত করতেঃ সেলেনিয়াম,মিনারেল ভিটামিন নার্ভাস সিস্টেমের কে অনেক ভালো রাখে এবং যেটা ডিপ্রেশন কমাতে অনেক কার্যকর ভূমিকা পালন।

ওজন কমাতেঃ এক্ষেত্রে এর ভূমিকা অপরিসীম কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ফাইবার যেটা শরীরে ফ্যাট বার্ন করতে অনেক ভালো কাজ করে।এজন্য এটা ওজন কমানোর জন্য খুব ভালো একটি খাদ্য উপাদান হতে পারে।

©️Farjana Sharmin Sonia.

#ফিজিওথেরাপি

22/06/2025

‼️বয়স ৪০ এর কোটায় হলে মহিলাদের কি কি বিষয়ের প্রতি যত্নশীল হতে হবে❓

৪০ বছর বয়সের পর মহিলাদের দেহে অনেক ধরণের শারীরিক ও হরমোনগত পরিবর্তন শুরু হয় যা ভবিষ্যতের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তাই এই বয়সে কিছু বিশেষ স্বাস্থ্যগত বিষয়ে নিয়মিত নজর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।নিচে বিস্তারিতভাবে জানানো হলো:

1️⃣ হরমোনের পরিবর্তন ও মেনোপজ প্রস্তুতি:-

৪০-এর পর থেকে পেরিমেনোপজ শুরু হতে পারে, যা মেনোপজের পূর্ববর্তী সময়। এই সময় হরমোন (বিশেষ করে ইস্ট্রোজেন) কমতে থাকে।এর ফলে দেখা দিতে পারে:অনিয়মিত পিরিয়ড,গরম অনুভব (hot flashes),ঘুমের সমস্যা,মুড সুইং।এইজন্য স্বাস্থ্যকর জীবনযাপন, পর্যাপ্ত ঘুম,স্ট্রেস ম্যানেজমেন্ট এবং প্রয়োজনে গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া যেতে পারে।

2️⃣ হাড়ের স্বাস্থ্যের যত্ন (Osteoporosis প্রতিরোধ):-

ইস্ট্রোজেন কমে গেলে হাড় দুর্বল হয়ে যায়। হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে।এইজন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে,দিনে অন্তত ১৫/২০ মিনিট রোদে থাকা,নিয়মিত ব্যায়াম করলে এই সমস্যা থেকে অনেকাংশেই পরিত্রাণ পাওয়া যায়।এছাড়া কোন জয়েন্টে ব্যথা বা অন্য কোন সমস্যায় অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে দেখাবেন।

3️⃣ হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়:-

মেনোপজের পর নারীদের হার্ট অ্যাটাক বা উচ্চ রক্তচাপের সম্ভাবনা বাড়ে।এইজন্য রক্তচাপ ও কোলেস্টেরল নিয়মিত পরীক্ষা,কম চর্বিযুক্ত খাবার খাওয়া,প্রতিদিন ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম,ধূমপান ও অতিরিক্ত লবণ এড়িয়ে চলা উচিৎ।

4️⃣ ওজন নিয়ন্ত্রণ ও বিপাক হ্রাস:-

বয়স বাড়ার সাথে সাথে শরীরের মেটাবলিজম কমে যায়,ফলে ওজন বেড়ে যেতে পারে।এইজন্য পরিমিত ক্যালোরি ও পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়া,চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমানো,নিয়মিত শরীরচর্চা (কার্ডিও + স্ট্রেংথ ট্রেনিং) করার অভ্যাস রাখতে হবে।

5️⃣ মানসিক স্বাস্থ্য ও স্ট্রেস ম্যানেজমেন্ট:-

হরমোন পরিবর্তনের কারণে উদ্বেগ, হতাশা বা মন খারাপ থাকতে পারে।মেডিটেশন,ইয়োগা,গভীর শ্বাস প্রশ্বাস অনুশীলন এবং অবশ্যই নিজ নিজ ধর্ম অনুযায়ী ইবাদত করলে এইসব সমস্যায় কম ভুগবেন।

6️⃣ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা:-

৪০ বছর পার হলে কিছু রুটিন চেকআপ খুব গুরুত্বপূর্ণ।যেমন:প্যাপ স্মিয়ার (৩ বছরে একবার) সার্ভিকাল ক্যান্সার স্ক্রিনিং,
মেমোগ্রাম (২ বছরে একবার) স্তন ক্যান্সার শনাক্তে,ব্লাড সুগার (ডায়াবেটিস স্ক্রিনিং),
লিপিড প্রোফাইল (কোলেস্টেরল লেভেল দেখার জন্য),থাইরয়েড ফাংশন (হরমোনের ভারসাম্য দেখার জন্য),ভিটামিন-ডি লেভেল টেস্ট।

7️⃣ ঘুম ও পানি পান:-

প্রতিদিন কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুম জরুরি।দিনে অন্তত ২-৩ লিটার পানি পান করা উচিত।

8️⃣ পুষ্টিকর খাবার নির্বাচন:-

বেশি করে শাকসবজি, ফল, বাদাম, মাছ খান,কম তেলে রান্না করা খাবার গ্রহণ করুন,আয়রন, ম্যাগনেসিয়াম ও বি-কমপ্লেক্স ভিটামিনে গুরুত্ব দিন।

৪০ পেরোনো মানেই বয়স বেড়ে যাওয়া নয় বরং নিজের প্রতি বাড়তি যত্ন নেওয়ার সময়।আপনি যদি এই সময় স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলেন তবে ৫০/৬০ বছর বয়সেও আপনি থাকবেন সুস্থ ও আত্মবিশ্বাসী।
সর্বোপরি,নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো রাখুন তাহলেই আপনি আপনার আশেপাশে প্রিয় সবাইকে ভালো রাখতে পারবেন এবং যার ফলে আপনি নিজেও ভালো থাকবেন।সব কাজের ফাঁকে নিজের জন্য প্রতিদিন আলাদা করে অন্তত ১ ঘন্টা সময় রাখুন যেই সময়টা শুধু আপনার,যা ভালো লাগে সেটাই করবেন।

©️ Farjana Sharmin Sonia

(CRP,DU),MPH(NSU).
MD and Chief physiotherapist.
Prince Physiotherapy and Health Care Center.
H/N-24,R/N-1,Block-kha,Shekertek,Mohammadpur.
Mobile No- 01400400037.

#ফিজিওথেরাপি

Address

Muhammadpur

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farjana Sharmin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram