Dr. Akhter Uz Zaman Sajib

Dr. Akhter Uz Zaman Sajib নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা, চিকিৎসা বিজ্ঞান ও রোগ বিষয়ে তথ্য এবং অনলাইনে চিকিৎসা নিতে পেজ ফলো করুন।

28/02/2026

ধরুন, কারো S*x উঠছে। মানে He wants to have cohabitation badly. এই অবস্থায় সে এক শিশুকে পেলো। আশেপাশে কেউ নাই, এমনকি তার ভিতরে পশু ছাড়া আর কিছু নাই। যেহেতু আশেপাশে কেউ নাই এবং তার পশুবৃত্তি জেগেছে সে রেপ করবেই। আল্লাহ, নবী, ভগবান কাউকে সে মানবেনা। শুধু আল্লাহ, নবী, ভগবানের ভয়ে খারাপ কাজ না করার যোগ্যতা অর্জন করতে একজীবন সাধনা করতে হয়। একটা ভালো পরিবারে জন্ম নিতে হয়। মানবিক হতে হয়। টুপি, পুতি পরেছে অথবা অনেক সমাজ সেবা করেছে বলেই কাউকে সেই যোগ্যতা অর্জনকারী ভাববেন না। সারা বছর নামাজ পড়ে, পুঁজা করে, সমাজসেবা করে কাজের মেয়েকে প্রেগন্যান্ট করেছে এমন ইতিহাস হাজারো আছে।

কোনো লোকের S*x উঠলে তার মাথা সিগন্যাল দেয় "Pe*****te your p***s into a hole. Ej*****te your semen, no matter how old, young or ungly the hole is, how innocent the hole is, how sinnest the hole is. Be perverted, be the beast." এই সিগন্যালকে রুখবেন কিভাবে যখন সেখানে কেউ নেই? এই সিগন্যালকে রুখতে ব্রেনে একটা এন্টি সিগন্যাল সৃষ্টি করতে হবে - জাতীয় ভাবে প্রতিটি ব্রেনে এই সিগন্যাল সৃষ্টি করতে হবে।

সিগন্যাল হলো- প্রকাশ্যে মৃত্যুদণ্ড। অথবা এমন শাস্তি যার কথা ভাবলেও মনে ভয় চলে আসে। গা শিহরিত হয়।

দেশের প্রচলিত আইনে যদি জনসম্মুখে ধর্ষককে ফাঁসি দেওয়া হয় তাহলে এমনকি পশুরও যদি সেক্স ওঠে তাহলে তার ব্রেন তাকে সিগন্যাল দিবে। এমনভাবে ধর্ষনের শাস্তি প্রচার করতে হবে যে দেশের প্রতিটি মানুষ তা জানবে।

বাংলাদেশের মানুষ পুলিশ দেখে ভয় পায়না কিন্তু RAB দেখে ভয় পায় কেন, আরমি দেখে ভয় পায় কেন? RAB দেখলে ব্রেন 'ক্রসফায়ারের' সিগন্যাল দেয়, মানুষ ভয় পায়।

আমি মন্ত্রীদের সম্পর্কে, বিরোধীদলের লোকদের সম্পর্কে, আমার চেনা খারাপ কিছু মানুষের সম্পর্কে, ক্ষমতাশালীদের সম্পর্কে হাজারো লেখা লিখে আবার মুছে দেয়- কারন আমার ব্রেন আমাকে সিগন্যাল দেয় এদের সম্পর্কে লিখলে আমার একটা চাকরি নাও হতে পারে। আমি সাপ ধরিনা - কারন আমার ব্রেন সিগন্যাল দেয় সাপ কামড় দিলে মারা যাবো।

কাউকে শাসন করতে হলে ভালোবাসা দিয়ে কাজ না হলে ভয়ের সিগন্যাল তৈরি করতে হয়। এটা অন্যায় না।

ধর্ষণ রুখতে একটা সিগন্যাল তৈরি করতে হবে ব্রেনে। আমি বুঝিনা একটা গণতান্ত্রিক দেশের ৯০% লোক যে আইন চায় সেই আইন কেন বাস্তবায়িত হয়না।

ঐ যে ব্রেন সিগন্যাল তৈরি করেছে এদেশে বিচার নাই - বুঝলে মামু?

সব সিগন্যাল। রিক্সওয়ালারা অবশ্য এটার উচ্চারন করে "সিঙ্গেল"। মামা সিঙ্গেল দেন তো, সিঙ্গেল দেন।

✨ ডাঃ আখতার ঊজ জামান সজীব ✨এম.বি.বি.এস. (ডি.ইউ.), ডি.এফ.এম. (বি.এম.ইউ.), এফ.সি.জি.পি. (ফ্যামিলি মেডিসিন), ডি.ও.সি. (চর্ম...
26/02/2026

✨ ডাঃ আখতার ঊজ জামান সজীব ✨

এম.বি.বি.এস. (ডি.ইউ.), ডি.এফ.এম. (বি.এম.ইউ.), এফ.সি.জি.পি. (ফ্যামিলি মেডিসিন), ডি.ও.সি. (চর্ম ও যৌন), পি.জি.টি. (মেডিসিন)

প্রাক্তন মেডিকেল অফিসার (এইচ.এম.ও.)
ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল।

ফিজিশিয়ান অব জেনারেল মেডিসিন

সিনিয়র লেকচারার,
গ্রীন লাইফ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।

💢মেডিসিন💢
💢শিশু রোগ💢
💢চর্ম ও যৌন রোগ💢
💢 স্ত্রী রোগ/গাইনি💢

বিষয়ে বিশেষ অভিজ্ঞ।

📌 ৯+ বছরের অভিজ্ঞতা
📌 ৫+ বছর অনলাইনে টেলিমেডিসিন সেবাদানের অভিজ্ঞতা।

---

💎 কেন আমাকে দেখাবেন?

🔹 অত্যন্ত ধৈর্য ও যত্ন নিয়ে রোগীর ইতিহাস শোনা হয়।
🔹 সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে নিরাপদ চিকিৎসা দেওয়া হয়।
🔹 যে কোনো সাধারণ ও জটিল রোগ সম্পর্কে পরামর্শ, রিপোর্ট বুঝিয়ে দেওয়া, রোগের বিস্তারিত কাউন্সেলিং করা হয়।
🔹 অযথা ওষুধ ব্যবহারে ঝুঁকি এড়াতে সঠিক গাইডলাইন প্রদান।
🔹 চিকিৎসা আমার নিজের সক্ষমতা ও জ্ঞানের বাহিরে গেলে রোগীর আর্থিক অবস্থা ও অবস্থান অনুযায়ী সঠিক ও সর্বোত্তম জায়গায় ও ডাক্তারের কাছে রেফার করা হবে।

---

🩺 চিকিৎসা প্রদান ক্ষেত্র

✅ জ্বর (ডেঙ্গু, চিকুনগুনিয়া অন্যান্য ভাইরাস জ্বর, টাইফয়েড জ্বর ইত্যাদি), ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ইত্যাদি।

✅ বাত ব্যথা, উচ্চরক্ত চাপ/প্রেসার জনিত সমস্যা,ডায়াবেটিস,থাইরয়েড ইত্যাদি।

✅ এজমা, ঠান্ডা কাশি, নিউমোনিয়া ইত্যাদি।

✅ চর্ম-যৌণ রোগ: ব্রণ, দাউদ, একজিমা, সোরিয়াসিস, স্কাবিস ইত্যাদি।

✅ শিশুরোগ: জ্বর ঠান্ডা কাশির সমস্যা, রুচির সমস্যা, ওজনের সমস্যা, পেট ব্যথা ও পায়খানার সমস্যা, খেতে না চাওয়া, হাত পা ব্যথা, চর্ম ও স্কিন রোগের সমস্যা ইত্যাদি।

✅ যৌন সমস্যা: দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান সমস্যা, অতিরিক্ত স্বপ্নদোষ ও হস্তমৈথুন জনিত সমস্যা, ধাতু ক্ষয়, ঘনঘন প্রস্রাব ইত্যাদি।

✅ মেয়েদের : প্রসাবে জ্বালাপোড়া, মাসিকের সমস্যা/অনিয়মিত মাসিক সমস্যা, বাচ্চা না হওয়া ও জন্মবিরতি নিয়ে সমস্যা, গর্ভবতী মায়ের সমস্যা, পিসিওএস/সিস্টের সমস্যা, ব্রণের সমস্যা, ইত্যাদি।

✅ এছাড়া যে কোন জটিল, কঠিন রোগ, সহজে আরোগ্য লাভ হচ্ছে না এমন রোগ বিষয়ে বিস্তারিত ভাবে কাউন্সিলিং/পরামর্শ করা হয় এবং সমাধান দেওয়া হয়।

---

🏥 আমার চেম্বার সমূহ:

চেম্বার ১
📍 জবা ফার্মেসী এন্ড ডেন্টাল, বাড়ি-১, রোড-২, পশ্চিম কাটাসুর, জননী মার্কেট, বেরিবাধ চার রাস্তার মোড়, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।

🕗 সন্ধ্যা ৭টা – রাত ৯টা পর্যন্ত

চেম্বার ২
📍 মক্কা ফার্মা, বাড়ি-২৪, রোড-৬, কাদেরাবাদ হাউসিং এস্টেট লিমিটেড, কাটাসুর নামার বাজার গেটের বিপরীতে, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।

অথবা,

📍 বিসমিল্লাহ ফার্মা, কাঁটাসুর, রহিম বেপারী ঘাট এর কাছে, কদেরাবাদ হাউজিং এস্টেট লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।

🕗 রাত ৯ টা – ১০ টা পর্যন্ত

চেম্বার ৪
📍 ম্যাক্স এইড ডায়াগনস্টিক সেন্টার,
৭২০/১/১, বসিলা রোড, বেরিবাধ চার রাস্তার মোড়, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।

অথবা,

📍 আল বিরুনী ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল, ২৪৭/১২, বসিলা রোড, কাঁটাসুর, মোহাম্মদপুর, ঢাকা, ১২০৭। (ময়ূর ভিলা এর পিছনে)।

🕗 অন কল।

---

🌐 অনলাইন কনসালটেশন

📲 মোবাইল নাম্বার: 01987782653 (WhatsApp + Bkash)

➡️ অনলাইনে কনসালটেশন নিতে চাইলে আগে আপনার ফোন নাম্বার (whatsapp নাম্বার) ইনবক্সে দিন, আপনাকে ফোন দিয়ে এ্যাপয়েনমেন্ট এর সময় কনফার্ম করা হবে।

➡️ নির্ধারিত সময় কনফার্ম করার পর অগ্রিম ভিজিট ৫০০ টাকা - (খরচ সহ ৫১০ টাকা) বিকাশ এ প্রদান করতে হবে।

➡️ এরপর চ্যাট, অডিও বা ভিডিও কলের মাধ্যমে বিস্তারিত পরামর্শ ও প্রেসক্রিপশন দেওয়া হবে।

🔎 টেলিমেডিসিন অ্যাপস-এও আমি আছি:
Doctime (ডকটাইম)
Shukhee (সুখী)
Sebaghar (সেবাঘর)
Bissoy (বিস্ময়)
Doctap (ডকট্যাপ)

Google Maps (চেম্বার লোকেশন),

Youtube (ইউটিউব চ্যানেল লিংক) - https://youtube.com/.akhteruzzamansajib?si=APYOJx-bpHMYSVBR

---

"Dr. Akhter Uz Zaman Sajib"
লিখে সার্চ করলে আমাকে অনলাইনে- গুগল, ইউটিউব, ফেসবুক, টেলিমেডিসিন অ্যাপস, গুগল ম্যাপ ইত্যাদি যে কোন জায়গায় সহজেই খুঁজে পাবেন এবং আমার সম্পর্কে বিস্তারিত তথ্য, চেম্বার লোকেশন জানতে পারবেন।

---

💰 ভিজিট ফি-

✅ চেম্বার বা অনলাইন – ৫০০ টাকা।

---

⚠️ দয়া করে ফ্রি চিকিৎসা চাইবেন না।
একটি মেসেজে স্পষ্টভাবে প্রশ্ন করুন, আমি সময়মতো উত্তর দেওয়ার চেষ্টা করব।
ঘনঘন চ্যাট করা হয় না।

---

✅ বিশ্বাস রাখুন, যত্ন ও সময় নিয়ে আপনাকে সর্বোত্তম চিকিৎসা ও পরামর্শ দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

🌿✨আপনার নির্ভরযোগ্য স্বাস্থ্যসঙ্গী✨🌿

“ইফতারের পর বুকে জ্বালা? হার্ট অ্যাটাক নাকি গ্যাস্ট্রিক—ভুল করলে দেরি হয়ে যেতে পারে!”রমজানে ইফতারের পর অনেকেই বুকে জ্বাল...
21/02/2026

“ইফতারের পর বুকে জ্বালা? হার্ট অ্যাটাক নাকি গ্যাস্ট্রিক—ভুল করলে দেরি হয়ে যেতে পারে!”

রমজানে ইফতারের পর অনেকেই বুকে জ্বালা, চাপ বা অস্বস্তি অনুভব করেন।
আমরা বেশিরভাগ সময় এটাকে “গ্যাস” ভেবে অবহেলা করি।

কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—

👉 এটা কি সাধারণ এসিডিটি?
নাকি হার্টের সতর্ক সংকেত?

এই ভিডিওতে জানবেন—

✔ গ্যাস্ট্রিক বনাম হার্টের ব্যথার পার্থক্য।
✔ কোন লক্ষণগুলো বিপজ্জনক?
✔ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে ঝুঁকি কতটা?
✔ কখন জরুরি ভিত্তিতে ECG করা উচিত?
✔ রমজানে নিরাপদ খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত?

⚠ বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল সমস্যা বা বয়স ৪০-এর বেশি হয়—এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হার্টের ক্ষেত্রে সময় নষ্ট করা বিপজ্জনক।
সন্দেহ হলে নিশ্চিত হওয়াই নিরাপদ।

📩 আপনার যদি এমন সমস্যা হয়ে থাকে, রিপোর্টসহ WhatsApp করতে পারেন।
অনলাইন ও সরাসরি পরামর্শ দেওয়া হয়।

ডা. আখতার ঊজ জামান সজীব
MBBS (DU), DFM (BMU), FCGP (Family Medicine), DOC (Skin & S*x)
সিনিয়র লেকচারার, গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল।

🏥 চেম্বার: মোহাম্মদপুর, ঢাকা
📱 WhatsApp / Bkash: 01987782653
💰 ভিজিট পেমেন্ট করে দেখাতে কল করুন।

এই ভিডিওটি শেয়ার করুন—কারণ অনেকেই গ্যাস্ট্রিক ভেবে বড় ভুল করেন।







#মোহাম্মদপুর_চেম্বার
#ডায়াবেটিস
#উচ্চ_রক্তচাপ

ইউটিউব লিংক -

“ইফতারের পর বুকে জ্বালা? হার্ট অ্যাটাক নাকি গ্যাস্ট্রিক—ভুল করলে দেরি হয়ে যেতে পারে!”রমজানে ইফতারের পর অনেকেই ব...

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বা...
20/02/2026

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বাজার দর আনুমানিক (২০-৩০) হাজার টাকা। যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর (১৫-২০) হাজার টাকা।

অথচ বাঘের কোন ইনকাম নাই, কোনো চিন্তাও নাই।

কিন্তু আপনি ভাত খান ২৫০-৩৫০ গ্রাম!

তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন। আরো কত কী...

আপনার একাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার সন্তানেরা কথা শুনে না, আপনার অনেক দুশ্চিন্তা।

বাঘ কি চিন্তা করে আজকে কি খাবো!

আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো….?

আল্লাহ সবার রিযিকের ব্যবস্থা করে রেখেছেন, অথচ তারপরও মানুষ টেনশন করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, অপকর্ম করে!

আপনার কি মনে হয়,,,?
কথায় কি ভুল আছে???

আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুক।
🤲
আমিন।

"দৈনিক সময়ের আলো"  পত্রিকায় চিকিৎসাপত্র পাতায় আমার লেখা "পবিত্র মাহে রমজান এ ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ঔষধ সেবন এর নিয়ম" ...
19/02/2026

"দৈনিক সময়ের আলো" পত্রিকায় চিকিৎসাপত্র পাতায় আমার লেখা "পবিত্র মাহে রমজান এ ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ঔষধ সেবন এর নিয়ম" নিয়ে একটি আর্টিকেল ছাপানো হয়।
...ডাঃ আখতার ঊজ জামান সজীব

(সংবাদ সংগ্রহ - নিবেদিতা।)

#ডায়াবেটিস
#রোজা_ও_ডায়াবেটিস
#রমজান_স্বাস্থ্য
#ব্লাডসুগার
#ইনসুলিন
#ডাক্তারসজীব
#স্বাস্থ্যপরামর্শ
#ডায়াবেটিসচিকিৎসা

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, ২০২৬।এই ক্যালেন্ডারটি নিজ নিজ টাইম লাইনে সেভ রাখতে পারেন। #মাহেরমজান #রমজান  #রোজা ...
18/02/2026

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, ২০২৬।

এই ক্যালেন্ডারটি নিজ নিজ টাইম লাইনে সেভ রাখতে পারেন।

#মাহেরমজান
#রমজান
#রোজা
#সেহেরী
#ইফতার
#ক্যালেন্ডার



আপনার আশেপাশের অনেক মানুষ বাজে আচরণ করে। সেটা দেখে আপনি বিরক্ত হন। আপনার মানসিক শান্তি নষ্ট হয়৷ তবে কিছু বিষয় মাথায় রাখল...
18/02/2026

আপনার আশেপাশের অনেক মানুষ বাজে আচরণ করে। সেটা দেখে আপনি বিরক্ত হন। আপনার মানসিক শান্তি নষ্ট হয়৷ তবে কিছু বিষয় মাথায় রাখলে বা মেনে চললে আপনার শান্তি নষ্ট হবে না।

আপনি যখন দেখবেন কেউ কারো সাথে খারাপ ব্যবহার করছে, তখন তাকে সরাসরি 'খারাপ মানুষ' ভাববেন না৷ এটা ভাববেন, হয়তো মানুষটি কোনো বিপদে আছে, বা কোনো কিছু নিয়ে ভয়ে আছে, অথবা সে জীবনে কাঙ্ক্ষিত কিছু পাচ্ছে না৷ তার এই মানসিক বিপর্যয়ের জন্যই হয়তো সে খারাপ আচরণ করে ফেলেছে৷
এটা ভাবলেই দেখবেন আপনার কাছে যতটা অসহ্য মনে হচ্ছিল, তা আর হচ্ছে না৷ আপনার মানসিক শান্তি বজায় থাকছে৷

আপনি হয়তো ভাবছেন- অন্যদের সাথে ভালো ব্যবহার করলে বা নিজেকে পরিবর্তন করলে অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা আপনার ভুল ধারণা৷ আপনি অবশ্যই অন্যের সাথে ভালো আচরণ করবেন৷ তবে তাতে যে অপর মানুষটা পরিবর্তন হবে এই আশা রাখবেন না। এটা অসম্ভব। যত ম্যাচুরিটি আসবে, তত এই ব্যাপারটা বুঝবেন। অন্যের মন জুগিয়ে চলা বা অন্যকে খুশি করার চেষ্টা করাটা কেবল ক্লান্তিকরই নয়, বরং এটি একটি মরীচিকা। এজন্য কারো মন রক্ষার জন্য কিছু করবেন না৷ মানসিক শান্তি বজায় থাকবে৷

সীমানা নির্ধারণ বা 'না' বলতে শেখা জরুরি।
অপ্রয়োজনীয় দাওয়াতে বা কাজে 'না' বলতে শিখুন। যারা আপনাকে পছন্দ করে না, তাদের সামনে ভালো সাজার অভিনয় করা ছেড়ে দিন। অভিনয় করে বাঁচা কষ্টকর৷ ভেতর থেকে আপনি যেমন, তেমনই থাকুন। নিজের মানসিক শান্তিকে বেশি প্রাধান্য দিতে হবে।

কারো খারাপ আচরণ আপনাকে মেনে নিতে বলছি না৷ তবে তাকে সংশোধন করার দায়িত্বও আপনার না। যেচে পড়ে তার ভুল শোধরাতে গেলে আপনি নিজেই অপমানিত হবেন৷
___________________
বয়স বাড়ার সাথে সাথে আপনার যখন ম্যাচুরিটি আসবে, যখন বুঝতে পারবেন অন্যের জীবনের নাটকে অংশ নেয়ার দরকার নাই, অন্যের জটিলতা থেকে নিজেকে সরিয়ে নেবেন, তখনই প্রকৃত মানসিক শান্তি আসবে। অন্যের জন্য অভিনয় বন্ধ করে নিজের মতো বাঁচতে পারাই হলো জীবনের বড় সার্থকতা।

(সংগৃহীত)

মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন—এ কথা শুনতে হয়তো একটু কঠিন লাগে। কারণ মানুষ তো সামাজিক প্রাণী, সম্পর্ক আর কথোপকথনই তার বে...
17/02/2026

মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন—এ কথা শুনতে হয়তো একটু কঠিন লাগে। কারণ মানুষ তো সামাজিক প্রাণী, সম্পর্ক আর কথোপকথনই তার বেঁচে থাকার রসদ। কিন্তু বাস্তবতা হলো, সব কথা শান্তি আনে না; অনেক কথাই ক্লান্তি বাড়ায়, মনকে ভারী করে, অপ্রয়োজনীয় চিন্তার জাল বুনে দেয়।

জীবনের একটি পর্যায়ে এসে মানুষ বুঝতে শেখে—সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের ভেতরের শান্তিটাই হারিয়ে ফেলে। অকারণ বিতর্ক, অহেতুক তুলনা, অনর্থক সমালোচনা—এসব থেকে দূরে থাকলে মন ধীরে ধীরে হালকা হতে থাকে। কম কথা মানে একাকিত্ব নয়; বরং নিজের সাথে সময় কাটানোর এক অনন্য সুযোগ। সেই নীরবতায় মানুষ নিজের অনুভূতি শুনতে পারে, নিজের ভুল বুঝতে পারে, নিজের শক্তি চিনতে পারে।

যত কম অপ্রয়োজনীয় কথায় জড়াবেন, তত কম কষ্ট জমবে মনে। কারণ বেশিরভাগ আঘাত আসে শব্দের মাধ্যমে—কারও অবহেলা, কারও তির্যক কথা, কারও ভুল বোঝা। দূরত্ব রাখলে এসবের প্রভাবও কমে যায়। তখন জীবন হয়ে ওঠে সহজ, প্রত্যাশা হয় কম, আর শান্তি থাকে বেশি।

তাই সবার সাথে নয়—যাদের সাথে কথা বললে মন ভালো থাকে, তাদের রাখুন কাছে। আর বাকিদের থেকে একটু দূরত্ব রাখুন নির্দ্বিধায়। দেখবেন, ভেতরের নীরবতাই একসময় সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠেছে।

লেখা: Ariful Hasan
#জীবন_চক্র

17/02/2026

পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার নতুন ভিডিও দেখুন -
"ডায়াবেটিস থাকলে রোজা রাখা যাবে? ওষুধ ও ইনসুলিনের নিরাপদ নিয়ম |"

"ডায়াবেটিস থাকলে রোজা রাখা যাবে? ওষুধ ও ইনসুলিনের নিরাপদ নিয়ম | Ramadan Special"ডায়াবেটিস আছে—তাই কি রোজা রাখা যাবে না?র...
17/02/2026

"ডায়াবেটিস থাকলে রোজা রাখা যাবে? ওষুধ ও ইনসুলিনের নিরাপদ নিয়ম | Ramadan Special"

ডায়াবেটিস আছে—তাই কি রোজা রাখা যাবে না?
রোজায় ওষুধ কখন খাবেন?
ইনসুলিন নিলে রোজা ভেঙে যাবে কি?
ব্লাড সুগার কত হলে রোজা ভাঙতে হবে?
রমজান এলেই এসব প্রশ্নে ভোগেন লক্ষ লক্ষ ডায়াবেটিস রোগী। ভুল সিদ্ধান্তের কারণে অনেক সময় দেখা দেয় হঠাৎ ব্লাড সুগার কমে যাওয়া, অতিরিক্ত বেড়ে যাওয়া, মাথা ঘোরা, দুর্বলতা, এমনকি অজ্ঞান হওয়ার ঝুঁকিও।
এই ভিডিওতে সহজ ভাষায় আলোচনা করা হয়েছে—
✔ ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারবেন কি না
✔ কারা ঝুঁকিপূর্ণ এবং আগে থেকেই সতর্ক হওয়া দরকার
✔ রোজায় মুখে খাওয়ার ওষুধ কখন ও কীভাবে খাবেন
✔ ইনসুলিনের ডোজ কীভাবে সমন্বয় করবেন
✔ ব্লাড সুগার কত হলে রোজা ভাঙা বাধ্যতামূলক
✔ mg/dL ও mmol/L—দুই ইউনিটেই মানসহ ব্যাখ্যা
✔ ইফতার ও সেহরির নিরাপদ খাবারের তালিকা
✔ রোজায় ব্যায়াম ও জীবনযাপনের সঠিক নিয়ম
👉 যদি ব্লাড সুগার ৭০ mg/dL (≈ ৩.৯ mmol/L) এর নিচে নেমে যায়
অথবা ৩০০ mg/dL (≈ ১৬.৭ mmol/L) এর বেশি উঠে যায়
এবং সাথে মাথা ঘোরা, কাঁপুনি, অতিরিক্ত ঘাম, দুর্বলতা থাকে—
তাহলে সঙ্গে সঙ্গে রোজা ভেঙে চিকিৎসা নেওয়া জরুরি।
মনে রাখবেন—
স্বাস্থ্য আগে, রোজা পরে।
ইসলাম কখনোই এমন ইবাদতের নির্দেশ দেয় না যা মানুষের ক্ষতির কারণ হয়।
এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন—
কীভাবে সঠিক পরিকল্পনা ও চিকিৎসকের পরামর্শ মেনে নিরাপদভাবে রোজা রাখা যায়।
ডায়াবেটিসে ভোগা আপনার পরিবার, আত্মীয় ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন—একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে পারে।
👨‍⚕️ ডা. আখতার উজ জামান সজীব
এমবিবিএস, ডিএফএম, এফসিজিপি, ডিওসি, পিজিটি
সিনিয়র লেকচারার, গ্রীন লাইফ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
📲 01987782653 (WhatsApp + Bkash)
অনলাইনে পরামর্শের জন্য ইনবক্স করুন।

#ডায়াবেটিস
#রোজা_ও_ডায়াবেটিস
#রমজান_স্বাস্থ্য
#ব্লাডসুগার
#ইনসুলিন
#ডাক্তারসজীব
#স্বাস্থ্যপরামর্শ
#ডায়াবেটিসচিকিৎসা



ইউটিউব লিংক -

"ডায়াবেটিস থাকলে রোজা রাখা যাবে? ওষুধ ও ইনসুলিনের নিরাপদ নিয়ম | Ramadan Special"ডায়াবেটিস আছে—তাই কি রোজা রাখা যাবে না?রো.....

16/02/2026

সব ভুলে যাচ্ছেন? মন বসে না? অস্থির লাগে? সাবধান—Adult ADHD হতে পারে!

অনেক প্রাপ্তবয়স্ক মানুষ সারা জীবন চেষ্টা করেও নিজেকে গুছাতে পারেন না।
বারবার মনোযোগের সমস্যা, অস্থিরতা, সময়মতো কাজ শেষ না হওয়া—এসবের পেছনে থাকতে পারে Adult ADHD।

এই ভিডিওতে আলোচনা করেছি—

Adult ADHD কী

লক্ষণগুলো কীভাবে বোঝা যায়

এর প্রভাব

চিকিৎসা ও করণীয়

আপনি বা আপনার পরিচিত কেউ এই সমস্যার ভেতর দিয়ে গেলে, ভিডিওটি শেয়ার করুন।

📍 চেম্বার ও অনলাইন কনসাল্টেশনের জন্য যোগাযোগ করুন।

ফেসবুক পেজ-
Dr. Akhter Uz Zaman Sajib

***ফেসবুক পেজের পিন পোস্টে আমাকে অনলাইনে, টেলিমেডিসিন অ্যাপস এ এবং অফলাইন এ চেম্বারে সরাসরি দেখানোর বিস্তারিত নিয়ম কানুন, ভিজিট কত টাকা সেসব বিষয়ে বিস্তারিত লেখা আছে।

হোয়াটস অ্যাপ (ভিডিও/অডিও কলে কথা বলার জন্য) + বিকাশ (অনলাইনে ভিজিট দেওয়ার জন্য) ফোন নাম্বার -

📞 01987782653 (WhatsApp + Bkash)

🌐 অনলাইনে দেখাতে ইনবক্স করুন।

চেম্বার স্থান - মোহাম্মদপুর, ঢাকা।




#মনোযোগেরসমস্যা
#স্বাস্থ্যকথা




ইউটিউব লিংক -
https://youtube.com/shorts/k7Zce7c9fGc?si=sGUG6X_8OybwQ4aQ

ডিসিপ্লিন বা শৃঙ্খলা কোনো কাজের বোঝা নয়, বরং এটি নিজের প্রতি নিজের শ্রদ্ধাবোধের একটি বহিঃপ্রকাশ।এখানে নিয়মানুবর্তিতা সম্...
16/02/2026

ডিসিপ্লিন বা শৃঙ্খলা কোনো কাজের বোঝা নয়, বরং এটি নিজের প্রতি নিজের শ্রদ্ধাবোধের একটি বহিঃপ্রকাশ।
এখানে নিয়মানুবর্তিতা সম্পর্কে কিছু কথা আলোচনা করা হলো, যা আপনার কাজে লাগবে।

১. ডিসিপ্লিন মানে শুধু উৎপাদনশীলতা নয়:
আমরা সাধারণত মনে করি ডিসিপ্লিন মানে হলো রোবটের মতো সারাদিন কাজ করা বা নিজেকে কঠোর শাসনে রাখা। কিন্তু ব্যাপারটা এমন না। ডিসিপ্লিন আসলে নিজের দেওয়া কথা নিজে রাখার ক্ষমতা। আপনি যখন নিজেকে কোনো কথা দেন (যেমন: "কাল সকালে ব্যায়াম করব" বা "আজ এই কাজটি শেষ করব") এবং সেটি পালন করেন, তখন আপনার নিজের ওপর নিজের বিশ্বাস ও শ্রদ্ধা বেড়ে যায়।

২. এটি নিজের প্রতি ভালোবাসা:
নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখা মানে নিজেকে কষ্ট দেওয়া নয়। বরং এটি আপনার ভবিষ্যতের 'আপনি'কে উপহার দেওয়া। আজ আপনি কষ্ট করে কোনো কাজ শেষ করলে কাল আপনার ওপর থেকে সেই চাপটা কমে যাবে। এটি নিজের প্রতি এক ধরণের যত্ন বা আত্মসম্মান।

৩. ছোট ছোট জয়:
প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমে ডিসিপ্লিন তৈরি হয়। সকালে সময়মতো ঘুম থেকে ওঠা বা গুছিয়ে কাজ শুরু করার মতো ছোট বিষয়গুলো যখন আপনি নিয়মিত করেন, তখন আপনার অবচেতন মন বুঝতে পারে যে— আপনি আপনার প্রতিজ্ঞার মর্যাদা দিতে জানেন।

৪. মোটিভেশন বনাম ডিসিপ্লিন:
মোটিভেশন বা অনুপ্রেরণা সবসময় থাকে না; এটি আসা-যাওয়া করে। কিন্তু ডিসিপ্লিন হলো সেই শক্তি যা মোটিভেশন না থাকলেও আপনাকে কাজ চালিয়ে যেতে সাহায্য করে। যখন আপনার কোনো কাজ করতে একদম ইচ্ছা করছে না, তখনও সেই কাজটি সম্পন্ন করাই হলো প্রকৃত আত্মসম্মান।

৫. মানসিক শান্তি:
আমরা যখন অলসতা করি বা কাজ জমিয়ে রাখি, তখন মনের ভেতর একটা অপরাধবোধ কাজ করে যা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। শৃঙ্খলাবদ্ধ জীবন এই মানসিক অশান্তি থেকে মুক্তি দেয় এবং নিজের চোখে নিজের গুরুত্ব বাড়িয়ে দেয়।
___________________
ডিসিপ্লিন মানে নিজেকে বন্দি করা নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে স্বাধীন করা। আপনি যখন আপনার জীবন ও সময়ের ওপর নিয়ন্ত্রণ ফিরে পান, তখনই আপনি নিজেকে সত্যিকার অর্থে শ্রদ্ধা করতে পারেন।
সহজ কথায়, ডিসিপ্লিন হলো আপনার বর্তমান সময়ের পক্ষ থেকে আপনার ভবিষ্যৎ সময়ের জন্য একটি বড় উপহার।

Address

বেড়িঁ বাঁধ ৪ রাস্তার মোড়, মোহাম্মদপুর বসিলা রোড।
Muhammadpur

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Akhter Uz Zaman Sajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Akhter Uz Zaman Sajib:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram