DR.Farjana Akhter Ireen

DR.Farjana Akhter Ireen i believe that proper antenatal check up,intrapartum&postpartum care can bring down Maternal mortali

সকলের অবগতির জন্য :অনেকেই সিপাহীপাড়া যেয়ে ফেরত চলে যাচ্ছেন, সিপাহীপাড়া চেম্বারটা আপাতত বন্ধ আছে প্রতি শুক্র ও মঙ্গলবা...
31/03/2026

সকলের অবগতির জন্য :
অনেকেই সিপাহীপাড়া যেয়ে ফেরত চলে যাচ্ছেন,
সিপাহীপাড়া চেম্বারটা আপাতত বন্ধ আছে

প্রতি শুক্র ও মঙ্গলবার :
আয়াত মেডিক্যাল সেন্টার, হাতিমারা।
বিকেল চারটা থেকে সাতটা।
০১৮২৮০৭৭০১৪.

আমার দক্ষ নরমাল ডেলিভারি টিম ❣️পরিশ্রমী, রোগীর জন্য ডেডিকেটেড, এতটাই দক্ষ, যে মাঝে মাঝে আমাকে ছাড়াও নরমাল ডেলিভারি করে ...
28/03/2026

আমার দক্ষ নরমাল ডেলিভারি টিম ❣️
পরিশ্রমী, রোগীর জন্য ডেডিকেটেড,
এতটাই দক্ষ, যে মাঝে মাঝে আমাকে ছাড়াও নরমাল ডেলিভারি করে ফেলতে পারে।

একই কাহিনী,
রোগী ডেলিভারি ব্যথার সহ্য করতে না পেরে এসেছিল সিজার করাতে।
সবাই মিলে চেষ্টা করে খুব দ্রুতই নরমাল ডেলিভারিটি সম্পন্ন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।

ডা: ফারজানা আক্তার আইরিন
এমবিবিএস, বিসিএস
এফসিপিএস।
বাদল মিজি স্পেশালাইজড হাসপাতাল।
প্রতি শনি রবি সোম বুধ ও বৃহস্পতিবার।
০১৮২৮০৭৭০১৪

একটি বিশেষ ঘোষণা :অনেকেই আমাকে ফোন করছেন আমি কি চেম্বার শুরু করেছি কিনা, আসলে এবারের ঈদে তেমন করে আর কোন ছুটি কাটাইনি, প...
25/03/2026

একটি বিশেষ ঘোষণা :
অনেকেই আমাকে ফোন করছেন আমি কি চেম্বার শুরু করেছি কিনা, আসলে এবারের ঈদে তেমন করে আর কোন ছুটি কাটাইনি, প্রতিদিনই একবার হাসপাতালে যেতে হয়েছে কোন না কোন পেশেন্টের জন্য,
তারপরেও খুব ভালো লেগেছে কারণ এবারের ঈদটা আমি আপনাদের সাথেই করেছি,, ❣️
কিছু মা খুব বিপদে পড়েছিল, তাদের ইমার্জেন্সি ডেলিভারির প্রয়োজন ছিল।
তাই সব কিছু ফেলে আমি হাসপাতালে ছুটে গিয়েছি 💓

আরেকটি বিশেষ ঘোষণা : সিপাহীপাড়া স্পেশালিস্ট ক্লিনিকে চেম্বারটা আপাতত বন্ধ আছে।

গত সোমবার থেকেই আমি নিয়মিত চেম্বার করছি।
চেম্বার শিডিউল:
বাদলমিজি স্পেশালাইজড হাসপাতাল, টঙ্গীবাড়ি।
প্রতি শনি রবি সোম বুধ ও বৃহস্পতি।
বিকাল তিনটা থেকে রাত আটটা।

আয়াত মেডিক্যাল সেন্টার, হাতিমারা।
প্রতি শুক্র ও মঙ্গলবার।
বিকাল ৪ঃ০০ টা থেকে সাতটা।

চেম্বার শিডিউল সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন :01828077014,01850773362.

23/03/2026

ঈদের পর প্রথম চেম্বার, অনেকগুলি খুশির খবর নিয়ে আসলো এবারের ঈদ❣️ আলহামদুলিল্লাহ।
Dr Farjana Akhter ireen
MBBS,BCS
FCPS
Gynae,obs & infertility specialist.

Eid Mubarak.
21/03/2026

Eid Mubarak.

সারাদিন ছুটাছুটি করে একটু ক্লান্ত, ভেবেছিলাম চাঁদরাতে আর বের হবো না, কিন্তু এই যে ছোট্ট সোনামণি,,,,,সে নাকি নড়াচড়া একদ...
20/03/2026

সারাদিন ছুটাছুটি করে একটু ক্লান্ত,
ভেবেছিলাম চাঁদরাতে আর বের হবো না,
কিন্তু এই যে ছোট্ট সোনামণি,,,,,
সে নাকি নড়াচড়া একদমই বন্ধ করে দিয়েছে,,
এরকম সিচুয়েশনে চাইলে ও বসে থাকতে পারিনা ,
এমন একটা অস্থির লাগে,
যদি বাবুর কিছু হয়ে যায়
অবশেষে এত রাতে ছুটে যেতেই হল,

একটু কষ্ট হলেও স্বস্তি আছে,,
বাবুকে তো সুস্থভাবে মায়ের কোলে তুলে দিতে পেরেছি ✌️

আর তার প্রথম ঈদ উদযাপন ও হয়ে গেল,
এক বছর আর অপেক্ষা করতে হবে না।

ঈদ মোবারক ❣️
সবার ঈদ আনন্দে কাটুক পরিবার ও প্রিয়জনদের সাথে।
এই ঈদে আমরা আছি আপনাদেরই সাথে 💓

DR Farjana Akhter ireen
এমবিবিএস, বিসিএস।
এফসিপিএস।
গাইনি প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ সার্জন।

17/03/2026

পরপর দুটি সন্তানকে হারিয়েছিল,মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আজ সুস্থভাবে বুকে তুলে দিতে পারলাম 💗

17/03/2026

এমন একজন মায়ের গল্প, যে তার আগের দুটি সন্তানকেই হারিয়েছিল, একটি বাচ্চা নয় মাসেই পেটের ভিতর মারা গিয়েছিল, আরেকটি বাচ্চা ডেলিভারির তিন দিন পরে!

৯ মাস পেটে ধরার পরে একটি সন্তান হারানো যে কতটা যন্ত্রণা আর সেটা শুধু একজন মাই জানে!
মহান রাব্বুল আলামিন যেন এই বাচ্চাটিকে সুস্থ রাখেন, আমিন।

গর্ভকালীন শেষ সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা বাচ্চা নড়াচড়া খেয়াল রাখতে হবে।
high risk pregnant মায়ের ক্ষেত্রে দুই সপ্তাহ অন্তর অন্তর ফলোআপে থাকতে হবে।
সুষমা ও নিরাপদ প্রসব আমাদের অঙ্গীকার।

10/03/2026

নরমাল ডেলিভারি করতে পারার আনন্দটাই আলাদা ❣️👩‍⚕️❣️

09/03/2026

এসেছিল সিজার করাতে, করে দিলাম নরমাল ডেলিভারি, আলহামদুলিল্লাহ ✌️
জ্বরায়ুর মুখ যদি সঠিক সময়ে খুলে যায়, এবং বাচ্চার মাথাও যদি পর্যায়ক্রমে নিচে নামে, তাহলেই সম্ভব একটি সফল নরমাল ডেলিভারি।
সুস্থ মা ও নিরাপদ প্রসব আমাদের অঙ্গীকার👩‍⚕️
ডা: ফারজানা আক্তার আইরিন
গাইনি প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ সার্জন।
# #
vaginal delivery
DR.Farjana Akhter Ireen
everyone highlight

ইনফাটালিটি ট্রিটমেন্টে থাকার পরে তিন থেকে ছয় মাসের মধ্যে  অনেকেরই পজিটিভ আসে( যদি তার বড় ধরনের কোন সমস্যা না থাকে)  আল...
06/03/2026

ইনফাটালিটি ট্রিটমেন্টে থাকার পরে তিন থেকে ছয় মাসের মধ্যে অনেকেরই পজিটিভ আসে( যদি তার বড় ধরনের কোন সমস্যা না থাকে) আলহামদুলিল্লাহ।
তবে আজকের এই পজেটিভ নিউজটা যেন অন্যরকম এক আনন্দের অনুভূতি।
ট্রিটমেন্ট নিয়ে চলে গিয়েছিল সুদূর প্রবাসে হাজবেন্ডের কাছে।
খুব চিন্তিত ছিল, দুই বছর ধরে চেষ্টা করছিল।
ভেবেছিল আর কি মা হতে পারবে!
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ চাইলে সবই সম্ভব।

একজোড়া যমজ, আলহামদুলিল্লাহ। ওদের চারজনকে পৃথিবীতে আনতে ওদের মায়েদের অবর্ণনীয় কষ্ট হয়েছে,,একা একাই কঠিন জার্নিটা,, দু...
06/03/2026

একজোড়া যমজ, আলহামদুলিল্লাহ।
ওদের চারজনকে পৃথিবীতে আনতে ওদের মায়েদের অবর্ণনীয় কষ্ট হয়েছে,,
একা একাই কঠিন জার্নিটা,, দুজনের স্বামীই প্রবাসে!
তবুও ওরা হাল ছাড়েনি,,,
একদিকে শ্বাসকষ্ট,
ঘন ঘন তলপেটে ব্যথা ( প্রিম্যাচিউর ডেলিভারি লক্ষণ)
হঠাৎ বাবুদের নড়াচাড়া কমে যাওয়া,,

সাথে চিকিৎসকের টেনশন ও কিন্তু কম না!
মায়ের গর্ভে দুটি বাচ্চাই সুস্থ আছে তো?
দুটি বাচ্চার ওজন ঠিক ঠিক মত বাড়ছে তো?
দুটো বাচ্চাকেই সুস্থভাবে বাবা-মায়ের কোলে তুলে দিতে পারবো তো!
দীর্ঘ সময় আলট্রাসনোগ্রাফির probe নিয়ে বসে থাকা,
ওরা নড়ছে তো!

আরো কত শত চিন্তা!
কৃতজ্ঞতা, মহান রবের।
ধরনীর বুকে আমাদের এই চারটি ফুলের আগমন ❣️
সবাই দোয়া করতে ভুলবেন না যেন।

ভালোবাসা সকল মায়েদের জন্য ❣️
আর আমাদের প্রবাসী ভাইদের জন্য,,
যারা অনেক দূরে থেকেও খুব কাছে থাকেন।

DR.Farjana Akhter Ireen
MBBS, BCS.
FCPS.
Gynae & obs specialist.
Specially trained on management of high-risk pregnancy.
01828077014

Address

Munshiganj
1520

Website

Alerts

Be the first to know and let us send you an email when DR.Farjana Akhter Ireen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DR.Farjana Akhter Ireen:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram