Special Physiotherapy Center

Special Physiotherapy Center Physiotherapy center

আপনার ব্যাথা নিয়ে চিন্তার কোন কারন নেই!আজই চলে আসুন special physiotherapy center যোগাযোগ করুন : ০১৬১০৭৬৬৭৪৭
12/07/2023

আপনার ব্যাথা নিয়ে চিন্তার কোন কারন নেই!
আজই চলে আসুন special physiotherapy center
যোগাযোগ করুন : ০১৬১০৭৬৬৭৪৭

ফিজিওথেরাপির মূল লক্ষ্য হলো দৈনন্দিন জীবনে আমাদের চলাফেরা যেন ব্যথামুক্ত হয়। ফিজিওথেরাপির মাধ্যমে আমরা যেসব সমস্যা থেকে...
11/06/2023

ফিজিওথেরাপির মূল লক্ষ্য হলো দৈনন্দিন জীবনে আমাদের চলাফেরা যেন ব্যথামুক্ত হয়।

ফিজিওথেরাপির মাধ্যমে আমরা যেসব সমস্যা থেকে নিরাময় পেতে পারি সেগুলো হলো–

১. বিভিন্ন ধরনের মাথা, ঘাড়, কাঁধ, পিঠ, কোমর ও হাঁটুর ব্যথা,

২. বাত-ব্যথা,

৩. আঘাতজনিত ব্যথা,

৪. প্যারালাইসিস,

৫. সড়ক দুর্ঘটনার আঘাত,

৬. শারীরিক প্রতিবন্ধতা,

৭. বিকলাঙ্গতা,

৮. পক্ষাঘাত,

৯. স্পোর্টস ইনজুরির।

এ ছাড়াও বড়ো কোনো অস্ত্রোপচারের পর রোগীর স্বাভাবিক জীবনে ফিরে আসার অন্যতম প্রধান চিকিৎসাই হলো ফিজিওথেরাপি।

ফ্রোজেন শোল্ডার বা কাধে ব্যাথায় ভুগছেন? এই তীব্র ব্যাথা থেকে নিরাময় পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথেSpecial Physiothera...
08/05/2023

ফ্রোজেন শোল্ডার বা কাধে ব্যাথায় ভুগছেন?
এই তীব্র ব্যাথা থেকে নিরাময় পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে
Special Physiotherapy Center
📲01610766747

হাড় বেড়ে যাওয়া বা হাড় বৃদ্ধি কাকে বলে?হাড় বেড়ে যাওয়া হল খুব অল্প হাড়ের বৃদ্ধি, যা হাড়ের শেষভাগে দেখা যায়, বিশেষত সন্ধিস্...
25/04/2023

হাড় বেড়ে যাওয়া বা হাড় বৃদ্ধি কাকে বলে?

হাড় বেড়ে যাওয়া হল খুব অল্প হাড়ের বৃদ্ধি, যা হাড়ের শেষভাগে দেখা যায়, বিশেষত সন্ধিস্থলে যেখানে দুটো হাড় পরস্পরের সাথে মিলিত হয়। সুষুম্নাকাণ্ডেও হাড়ের বৃদ্ধি দেখা যায়। এর ফলে সুষুম্নাকাণ্ডে বা ক্ষতিগ্রস্ত সন্ধিস্থলে বাড়তি চাপ পড়ে।

সাধারণত, হাড় বেড়ে যাওয়া ঘটে যেখানে প্রদাহ বা আঘাত থাকে, তরুণাস্থি বা রগের কাছাকাছি। হাড় বেড়ে যাওয়া সাধারণত যেখানে যেখানে হয়:

পায়ের গোড়ালির হাড়ের নীচের তলে - যাকে গোড়ালির হাড় বৃদ্ধি বলে। এটা যন্ত্রণাকর হয়।
হাত - হাড় বৃদ্ধি হাতের আঙুলের সন্ধিতে হয়, যাতে আঙুল নাড়ানো সম্ভব হয় না।
কাঁধ - হাড় বৃদ্ধি রগে ব্যথার সৃষ্টি করে (রগের ব্যথা) যেহেতু কাঁধের চক্রাকার কড়াতে রগ আর পেশীর মধ্যে ঘর্ষণ হয়, এভাবে, কাঁধ সঞ্চালনে বাঁধা দেয়।
সুষুম্না কাণ্ড - সুষুম্নাকাণ্ড সরু হয়ে যাওয়া, যাকে স্পাইনাল স্টেনোসিস বলে, যা হাড় বৃদ্ধির জন্যই ঘটে, এতে যন্ত্রণার কারণ ঘটে, অসাড়তা হয়, স্নায়ুগুলিতে সংঘর্ষের কারণে পায়ে দুর্বলতা দেখা যায়।
নিতম্ব ও হাঁটু - হাড়ের বৃদ্ধি ব্যথার কারণ ঘটায় এইসব জায়গাগুলিতে ফলে হাঁটার গতি বাধাপ্রাপ্ত হয়।

22/04/2023

সবাইকে পবিত্র ইদ উল ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক

16/04/2023

হিট স্ট্রোক কেন হয়, কী করবেন?

এই ঋতুতে হিট স্ট্রোকের ঘটনা ঘটে। প্রচন্ড গরমে অনেকেই এই সমস্যায় ভোগেন। প্রতিকারের উপায় জানা থাকলে হিট স্ট্রোক থেকে বেচে থাকা যায়।

হিট স্ট্রোক এক ধরনের হাইপারথার্মিয়া। হাইপার হচ্ছে অধিক মাত্রা, আর থার্মিয়া মানে তাপ। শরীরে অধিক তাপমাত্রা বৃদ্ধিকেই বলা হয় হিট স্ট্রোক।

আমাদের শরীরের ভেতরে নানা রাসায়নিক ক্রিয়ার কারণে সব সময় তাপ সৃষ্টি হতে থাকে। ঘামের সাহায্যে সেই তাপ শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু একটানা রোদে থাকলে গরমে ঘামের সঙ্গে শরীরের অতিরিক্ত জল বেরিয়ে যায়।

শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ায় ডিহাইড্রেশন সৃষ্টি হয়। ঘামের সঙ্গে লবণ বেরিয়ে যাওয়াতে লবণের ঘাটতি দেখা দেয়। যার ফলে শরীরকে করে তোলে অবসন্ন ও পরিশ্রান্ত।

এতে মাথাঘোরা বা অজ্ঞান হয়ে পড়তে পারেন অনেকেই। তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা না করলে মৃত্যুও হওয়া অস্বাভাবিক নয়। বাচ্চা, বয়স্ক ও যারা ওবেসিটিতে ভুগছে তারা হিট স্ট্রোকে সহজেই আক্রান্ত হয়।

প্রতিকারে কী করবেন

যতটুকু সম্ভব এই গরমে রোদে কম বের হতে হবে। একান্তই বের হতে হলে সঙ্গে পানির বোতল রাখা দরকার ও মাঝে মাঝে পানি পান করা উচিত। তা না হলে শরীর অবসন্ন মনে হওয়া মাত্রই ছায়াযুক্ত বা শীতল কোনো স্থানে বিশ্রাম করতে হবে।

যদি অবস্থা খারাপ মনে হয় তাহলে ঠান্ডা পানিতে ভেজানো কাপড় শরীর মুছে দিতে হবে। খাবার স্যালাইন খাওয়াতে হবে, যাতে শরীরের লবণ ও জলের শূন্যতা দূর করতে পারে। অজ্ঞান হয়ে গেলে বা মাথা ঘোরালে মাথায় পানি ঢালতে হবে। তাতেও যদি অবস্থার উন্নতি না হয়, তাহলে হিট স্ট্রোকে আক্রান্তকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।

15/04/2023

ফেসিয়াল পালসি বা বেলস পালসি কাদের বেশি হয়?
এটি যেকোনো বয়সের মহিলা ও পুরুষ উভয়েরই হতে পারে, তবে পুরুষের তুলনায় মহিলাদের এ রোগটি বেশি দেখা যায়।
ফেসিয়াল পালসি বা বেলস পালসি কেন হয়?
বেলস পালসি বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য-
১। ভাইরাল ইনফেকশন
২। মধ্য কর্ণে ইনফেকশন
৩। ঠান্ডাজনিত কারণ
৪। আঘাত জনিত কারণ
৫। মস্তিষ্কের স্ট্রোকজনিত কারণ
৬। ফেসিয়াল টিউমার
৭। কানের অপারেশন পরবর্তী ফেসিয়াল নার্ভ ইনজুরি ইত্যাদি।
Special Physiotherapy Center

12/04/2023

তীব্র দাবদাহে সুস্থ থাকতে করনীয়

১. এই গরমের মাঝে আপনাকে থাকতে হবে হাইড্রেট (Hydrate)। শরীরে ভালো পরিমাণে জল পৌঁছে দিতে পারলে অনেক সমস্যাই কমতে পারে। আসলে গরমের কারণে শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায়। এবার সেই সময়ে আপনি যদি ভালো পরিমাণে জলপান না করেন তবে দেখা দিতে পারে ডিহাইড্রেশন (Dehydration)। তার থেকে হতে পারে নানা রকম উপসর্গ। তাই জলপান বাড়াতে হবে।

২. নিজের স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন। বিশেষত, যাঁদের ক্রনিক কিডনির অসুখ, হার্টের সমস্যা, ডায়াবিটিস, রক্তচাপ রয়েছে তাঁরা অবশ্যই এই সময়টায় সতর্ক থাকুন। শরীর খারাপ লাগলেই এই সময়টায় বাইরে কম বেরন। বরং বাড়িতে থাকার চেষ্টা করুন।

৩. সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির ভিতরে থাকার চেষ্টা করুন। এই সময়টায় সূর্যের তেজ থাকে বেশি। তাই সুযোগ থাকলে ঘরেই থাকার চেষ্টা করুন।

৪. বাইরে একান্তই বেরতে হলে তৈরি থাকুন। সঙ্গে রাখুন ছাতা, টুপি। পাশাপাশি ফুলহাতা সুতির জামাকাপড় পরার চেষ্টা করুন।

৫. কোনওভাবেই জানলা, দরজা এই সময়টায় খোলা রাখবেন না। তাহলেই ঘরের ভিতর ঢুকতে পারে বাইরের গরম হাওয়া। তার থেকে শরীর খারাপ হতে পারে।

৬. পেট ভরে খাওয়াদাওয়া এই সময়টায় করতে যাবেন না। বরং একটি হালকা খাবার খান। পাশাপাশি তেল, ঝাল, মশলাও যতটা সম্ভব এড়িয়ে যান।

৭. এই গরমে আর মদ্যপান একদম বন্ধ। কারণ মদ্যপান (Drinking Alcohol) করলে এই এমনিতেই শরীরে ডিহাইড্রেশন হয়। তাই এই সময়টায় অবশ্যই এড়িয়ে যেতে হবে মদ্যপান। পাশাপাশি কোল্ড ড্রিংকস, সোডা ওয়াটারও যতটা সম্ভব দূরে থাকুক।

৮. চেষ্টা করুন ফল, শাক, সবজি বেশি খেতে। এই খাবারে থাকা ফাইবার, ভিটামিন ও খনিজ আপনাকে ভালো রাখতে পারে।

৯. বাইরে বেরিয়ে কোনও সমস্যা দেখা দিলে অবশ্যই দ্রুত অন্যান্য মানুষের দৃষ্টি আকর্ষণ করুন। নিয়ে ফেলুন চিকিৎসকের পরামর্শ।
Special physiotherapy center

23/03/2023

সবাইকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা

সকলে পবিত্রতা বজায় রাখি এবং আল্লাহর ইবাদত করি।
Special Physiotherapy Center

15/02/2023

Ankle pain বা পা মচকে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা

Special Physiotherapy Center

02/02/2023

খেলতে যেয়ে ব্যাথা পেয়েছেন?
ব্যাথা পরবর্তী চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা?
আর নয়?
এখন থেকে সকল ধরনের ব্যাথার চিকিৎসা পেয়ে যাবেন Special Physiotherapy Center
আজই যোগাযোগ করুনঃ- ০১৬১০৭৬৬৭৬৭
অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজ এ

Address

Munshiganj

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801610766747

Website

Alerts

Be the first to know and let us send you an email when Special Physiotherapy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Special Physiotherapy Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram