Natural Food bd

Natural Food bd Our products are completely organic and 100% effective, our main goal is not business, stay

কলা মিষ্টি বলে ভাববেন না এটি খেলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যেতে পারে। কলার জিআই ভ্যালু খুবই কম। তাই ডায়াবেটিসের রোগীরা...
08/03/2023

কলা মিষ্টি বলে ভাববেন না এটি খেলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যেতে পারে। কলার জিআই ভ্যালু খুবই কম। তাই ডায়াবেটিসের রোগীরাও নিশ্চিন্তে কলা খেতে পারেন।

এনার্জি বাড়াতে কলার জুড়ি নেই। তাই খুব বেশি ওজন কমে গেলে বা শরীর দূর্বল হয়ে পড়লে চিকিৎসকরা কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় শক্ত রাখে।

কলায় থাকে পেকটিন নামক একটি ফাইবার। যা কোষ্টকাঠিন্যের মতো সমস্যার দূরে রাখতে সাহায্য করে।

শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে মধু। কারণ মধুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন ও এনজাইম যা শরীরক...
06/03/2023

শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে মধু। কারণ মধুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন ও এনজাইম যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে। এছাড়াও প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠাণ্ডা, কফ, কাশি ইত্যাদি সমস্যা কমে যায়।

মধুর সঙ্গে দারচিনির গুঁড়ো মিশিয়ে খেলে তা রক্তনালীর সমস্যা দূর করে এবং রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ ১০ ভাগ পর্যন্ত কমিয়ে দেয়। মধু ও দারচিনির এই মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।

সঠিক খাদ্যাভ্যাসের ব্যাপারে মানুষের সচেতনতার অভাব পুষ্টিহীনতার প্রধান কারণ বলে গবেষণায় চিহ্নিত করা হয়েছে। অনেকে মাছ-মাংস...
05/03/2023

সঠিক খাদ্যাভ্যাসের ব্যাপারে মানুষের সচেতনতার অভাব পুষ্টিহীনতার প্রধান কারণ বলে গবেষণায় চিহ্নিত করা হয়েছে। অনেকে মাছ-মাংস, শাক-সবজি ফলমূলের মতো পুষ্টিকর খাবার অর্থের অভাবে কিনতে পারছে না। অথচ দেশীয় এবং সহজলভ্য অনেক খাবার উচ্চ পুষ্টিমান সম্পন্ন। আবার অনেকের এসব খাবার কেনার ক্ষমতা থাকার পরও সচেতনতার অভাবে তারা জানেন না, কোন খাবার কী পরিমাণে খেতে হয়। গড়ে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের দিনে ২১০০ কিলোক্যালোরির প্রয়োজন। তাই দেখা যায়, মানুষ তিন/চার বেলা পেট ভরে খাচ্ছে ঠিকই, প্রয়োজনীয় ক্যালরিও পূরণ করছে, কিন্তু এতে প্রয়োজনীয় পুষ্টি পূরণ হচ্ছে না। পেট পুরে শর্করা খেলেও সেখানে যদি অন্যান্য পুষ্টি উপাদান না থাকে, তাহলে সেটাও পুষ্টিহীনতা। এছাড়া খাদ্যে ভেজালের আতঙ্কে অনেকে জেনে বুঝেও পুষ্টিকর খাবার এড়িয়ে চলে। আবার যে উপায়ে রান্না করা হয়, তার কারণে খাবারের পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়।

সকল আলু পুষ্টিতে সমৃদ্ধ এবং আপনার জন্য স্বাস্থ্যকর, বলেন নিউ ইয়র্কে অবস্থিত বিজেড নিউট্রিশনের স্বত্ত্বাধিকারী ও ডায়েটিশি...
04/03/2023

সকল আলু পুষ্টিতে সমৃদ্ধ এবং আপনার জন্য স্বাস্থ্যকর, বলেন নিউ ইয়র্কে অবস্থিত বিজেড নিউট্রিশনের স্বত্ত্বাধিকারী ও ডায়েটিশিয়ান ব্রিজিটি জিটলিন। কিন্তু মিষ্টি আলুতে (কমলা, হলুদ ও পার্পল রঙের মিষ্টি আলু) গোল আলুর তুলনায় কম ক্যালরি ও কার্বোহাইড্রেট থাকে। মিষ্টি আলুতে উচ্চ মাত্রায় ‘ভিটামিন এ’ থাকে। ‘ভিটামিন এ’ হচ্ছে একটি অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ইমিউনিটি বৃদ্ধি করে এবং সুস্থ ত্বক ও দৃষ্টি বজায় রাখতে সাহায্য করে। একটি মিষ্টি আলু আপনাকে দৈনিক সুপারিশকৃত ১০০ শতাংশের বেশি ভিটামিন এ সরবরাহ করে, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার অনুসারে।

মসুর ডাল বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্যের একটি যার ইংরেজি নাম Red lentil। বাঙালির রান্নাঘরের অন্যতম সুপরিচিত একটি খা...
03/03/2023

মসুর ডাল বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্যের একটি যার ইংরেজি নাম Red lentil। বাঙালির রান্নাঘরের অন্যতম সুপরিচিত একটি খাদ্য উপাদান হলো মসুর ডাল। মসুর ডালে আছে বেশ কিছু পুষ্টিকর উপাদান, যা একাধিক রোগ উপশমে উপকারী। মসুর ডাল উচ্চ আমিষসমৃদ্ধ যা মানব দেহে আমিষের অভাব পূরণ করার জন্য যথেষ্ট।মসুর ডালের মধ্যে উচ্চমাত্রায় ফাইবার থাকায় এটি ওজন কমানোর পাশাপাশি পেশীকে শক্তিশালী করে তোলে এবং শরীরের থেকে কার্বোহাইড্রেটের পরিমাণ কমাতে সহায়তা করে। কেননা মসুর ডাল শরীরের বিপাক ক্রিয়াকে উন্নত করে। এছাড়াও মসুর ডাল আয়রনের অন্যতম একটি উৎস হওয়ায় এটি শরীরের বিপাক ক্রিয়াকে সক্রিয় করে খাবারকে হজমে সহায়তা করে, যার ফলে ওজন হ্রাস পায়।

গোলাপজাম কাঁচা অবস্থায় সবুজাভ এবং কিছুটা শক্ত হলেও পাকলে নরম ও সাদাটে হয়। ভেতরে দু`টি বীজ থাকে, যা থেকে বংশ বিস্তার হয়। ...
02/03/2023

গোলাপজাম কাঁচা অবস্থায় সবুজাভ এবং কিছুটা শক্ত হলেও পাকলে নরম ও সাদাটে হয়। ভেতরে দু`টি বীজ থাকে, যা থেকে বংশ বিস্তার হয়। টক মিষ্টি স্বাদের এই ফলে প্রচুর ভিটামিন সি ছাড়াও রয়েছে ভিটামিন বি১, বি২, ক্যারোটিন এবং ক্যালসিয়াম। একটি গোলাপজামে প্রায় ৪০ কিলো ক্যালরি খাদ্যশক্তি থাকে। পেটের পীড়া, ডায়রিয়া, বমিভাব দূর করতে এটি কার্যকর। এছাড়া গাছের ছাল ও পাতা ডায়াবেটিসের জন্য উপকারী।

আসসালামু আলাইকুম ❣️👉আ'পনি কি আপনার অনিয়ন্ত্রিত  সা"স্থ নিয়ে চিন্তি*ত? 👉 ডায়েট ও জিম করেও ও'জন কমাতে পার'ছেন নাও"জন বে...
02/03/2023

আসসালামু আলাইকুম ❣️

👉আ'পনি কি আপনার অনিয়ন্ত্রিত সা"স্থ নিয়ে চিন্তি*ত?
👉 ডায়েট ও জিম করেও ও'জন কমাতে পার'ছেন না

ও"জন বেশি হওয়ার কারনে স'বা'ই টিট"কারি করে?
✅এখনি স্থায়ী সমাধান নিন

ও"জন কমবে চা, কফি এবং জুস খেয়ে😍
আমাদের প্রতি টা পণ্য বাংলাদেশ সা'য়েন্স"ল্যাব দ্বারা পরীক্ষিত এবং বিএসডিআই অনুমোদিত ।
☎️ #বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন অথবা কল করুন
Helpline :01857536792

রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে জিরা ব্যবহার করা হয়ে থাকে। জিরার রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। সুগন্ধি এই মশলাটি আমাদের না...
01/03/2023

রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে জিরা ব্যবহার করা হয়ে থাকে। জিরার রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। সুগন্ধি এই মশলাটি আমাদের নানা অসুখ-বিসুখ থেকে দূরে থাকতে সাহায্য করে। চলুন জেনে নিই-জিরাতে রয়েছে প্রচুর পরিমানে আয়রন। আয়রন শক্তির মাত্রা বজায় রাখতে সাহায্য করে, শরীরে রক্ত প্রবাহ বৃদ্ধি মাধ্যমে সেলুলার স্তরে অক্সিজেনের পরিমান বৃদ্ধি করে।জিরা পাচনতন্ত্রের জন্য খুবি উপকারী।

আলহামদুলিল্লাহ। এভাবে কাস্টমারদের সন্তুষ্টি অর্জন করাটাই আমাদের মূল লক্ষ্য, আর আমরা সেটা অর্জন করতে প্রতিনিয়তই সফল হচ্ছ...
28/02/2023

আলহামদুলিল্লাহ।
এভাবে কাস্টমারদের সন্তুষ্টি অর্জন করাটাই আমাদের মূল লক্ষ্য, আর আমরা সেটা অর্জন করতে প্রতিনিয়তই সফল হচ্ছি।

আমরা আপনার পছন্দমত কাস্টোমাইজ সার্ভিস দিয়ে থাকি। কোন পণ্য ক্রয়ের পর থেকে কাস্টমারের কাছে ডেলিভারি দেয়া পর্যন্ত প্যাকেজ প...
28/02/2023

আমরা আপনার পছন্দমত কাস্টোমাইজ সার্ভিস দিয়ে থাকি। কোন পণ্য ক্রয়ের পর থেকে কাস্টমারের কাছে ডেলিভারি দেয়া পর্যন্ত প্যাকেজ প্রসেসিং থেকে শুরু করে সব কিছু ভার দিতে পারেন আমাদের

মেথি ব্যবহার করা হয় রান্নার কাজে। খাবারের সুগন্ধ ও স্বাদ বাড়াতে মেথির ব্যবহার বেশ পুরোনো। এছাড়াও নানা কাজে লাগে মেথি। এর...
28/02/2023

মেথি ব্যবহার করা হয় রান্নার কাজে। খাবারের সুগন্ধ ও স্বাদ বাড়াতে মেথির ব্যবহার বেশ পুরোনো। এছাড়াও নানা কাজে লাগে মেথি। এর উপকারিতাও কিন্তু অনেক। আপনি যদি নিয়মিত মেথি খেতে পারেন, তবে দূরে থাকা যাবে শারীরিক অনেক সমস্যা থেকে। এটি চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না সহজে। তবে যেকোনো প্রকারে খেলেই হবে না, এটি খাওয়ার আগে জানা থাকা চাই সঠিক নিয়ম। নয়তো উপকারিতা না-ও মিলতে পারে

সাধারণ মুরগির থেকে ব্রয়লার মুরগির সবচেয়ে বড় পার্থক্যটি হচ্ছে তাদের লালন-পালন করার পরিবেশে। দেশি মুরগি প্রাকৃতিক পরিবে...
27/02/2023

সাধারণ মুরগির থেকে ব্রয়লার মুরগির সবচেয়ে বড় পার্থক্যটি হচ্ছে তাদের লালন-পালন করার পরিবেশে। দেশি মুরগি প্রাকৃতিক পরিবেশে বড় হয়, প্রকৃতি থেকে তাদের খাবার সংগ্রহ করে ,আর সারাদিন আমাদের চারপাশের প্রকৃতিতেই ঘুরে বেড়ায়। যার ফলাফল হিসেবে দেশি মুরগির মাংসের চর্বির পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম থাকে এবং মাংসপেশি প্রচুর পরিমাণে থাকে। এছাড়াও দেশি মুরগির হাড়ের জয়েন্ট এবং হার তুলনামূলকভাবে শক্ত হয়ে থাকে।

Address

Keraniganj Dhaka
Muradpur
4100

Alerts

Be the first to know and let us send you an email when Natural Food bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram