রক্তদানে আমরা ময়মনসিংহ

রক্তদানে আমরা ময়মনসিংহ ময়মনসিংহ ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

02/04/2026

"রক্তদানে আমরা ময়মনসিংহ" এর মাধ্যমে মার্চ মাসে মোট ১৩৯ ব্যাগ ব্লাড ডোনেট হয়েছে।
আলহামদুলিল্লাহ ❤️

বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রিয় পরিবার নিয়ে লিখা।(ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মো: হারুন মিয়া ভাই কে।)অত চমৎকার কর...
28/03/2026

বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রিয় পরিবার নিয়ে লিখা।
(ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মো: হারুন মিয়া ভাই কে।)

অত চমৎকার করে রক্তদানে আমরা ময়মনসিংহ পরিবারের মানবিক এবং সামাজিক কাজ তুলে ধরার জন্যে।

আজ সমাজ থেকে মানবতা, সামাজিকতা, সহায়তা থেকে অনেক দূরে চলে যাচ্ছে। কিন্ত রক্তদানে আমরা ময়মনসিংহ ২০১৮ সাল থেকে এখনও ঐক্যবদ্ধ হয়ে ময়মনসিংহ বিভাগের মানুষের জন্যে কাজ করে যাচ্ছে।

মিডিয়া, পত্রিকায়, টিভি, চ্যানেল, সোশ্যাল মিডিয়া গুলো কে আহ্বান জানাবো, এমন মানবিক প্ল্যাটফর্ম গুলো কে দেশের মানুষের সামনে তুলে ধরুন।

যাতে এই কাজ গুলো দেখে আরও মানুষ মানুষের হয়ে কাজ করে, মানবিকতা, সামাজিকতা, সহায়তা, করার জন্যে মানুষের অন্তরে কড়া নাড়ে যে, আমারও দেশের মানুষের জন্যে কিছু করার আছে। এটা আমার দায়িত্ব।

রক্তদানে আমরা ময়মনসিংহ পরিবারের ভলেন্টিয়ারদের জন্যে দোয়া করবেন, দোয়া করবেন এই পরিবারের জন্যে। এইভাবেই যেন যুগ যুগ ধরে ময়মনসিংহবাসীর কল্যাণে নিয়োজিত থাকে রক্তদানে আমরা ময়মনসিংহ পরিবার।

আলহামদুলিল্লাহ ঈদ আনন্দ ভাগাভাগি-তে রক্তদানে আমরা ময়মনসিংহ এর এই প্রচেষ্টা। ১ মাস রোজা রাখার পর পবিত্র ঈদুল ফিতরে কিছু ...
20/03/2026

আলহামদুলিল্লাহ ঈদ আনন্দ ভাগাভাগি-তে রক্তদানে আমরা ময়মনসিংহ এর এই প্রচেষ্টা। ১ মাস রোজা রাখার পর পবিত্র ঈদুল ফিতরে কিছু পরিবারের মুখে হাসি ফুটাতে পেরেছি সকলের সহযোগিতায়।

আপনিও এগিয়ে আসুন আপনার জায়গা থেকে।
"রক্তদানে আমরা ময়মনসিংহ"

17/03/2026

ময়মনসিংহ সদরের থাকেন অথবা বাসা এমন কলেজ পড়ুয়া স্টুডেন্ট রক্তদানে আমরা ময়মনসিংহ সংগঠনের সাথে স্বেচ্ছাসেবী কাজ করতে চাইলে Maudud Ahammed Somrat আইডি তে মেসেজ দিন।

যে অন্যর ভালোর জন্যে কাজ করে,
আল্লাহ তার সবকিছু ভালো করে দেন।

আলহামদুলিল্লাহ মাদরাসায়ে আবু বকর মোমেনশাহী ময়মনসিংহ পবিত্র কুরআন শরীফ পড়ুয়া ছোট ছোট বাচ্চাদের সাথে ইফতার। এই ছোট কাজে "র...
15/03/2026

আলহামদুলিল্লাহ মাদরাসায়ে আবু বকর মোমেনশাহী ময়মনসিংহ পবিত্র কুরআন শরীফ পড়ুয়া ছোট ছোট বাচ্চাদের সাথে ইফতার। এই ছোট কাজে "রক্তদানে আমরা ময়মনসিংহ " পরিবার ধন্য।

সকলের সহযোগিতায় এগিয়ে যাবে " রক্তদানে আমরা ময়মনসিংহ"

পবিত্র মাসের বরকতময় ২২ তম রমজানে রক্তদানে আমরা ময়মনসিংহ সংগঠনের উদ্যোগে পথচারী রোজাদার ভাইদের মাঝে ইফতার বিতরণ করা হয়...
12/03/2026

পবিত্র মাসের বরকতময় ২২ তম রমজানে রক্তদানে আমরা ময়মনসিংহ সংগঠনের উদ্যোগে পথচারী রোজাদার ভাইদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ব্যস্ত রাস্তায় অনেক রোজাদার ভাই সময়মতো ইফতার করতে পারেন না—তাদের কথা চিন্তা করেই আমাদের এই ছোট আয়োজন।
আল্লাহ তা'আলা আমাদের এই আয়োজনকে কবুল করুন।

“ #রক্তদানে_আমরা_ময়মনসিংহ” এর উদ্যোগে অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হবে।আমরা যখন হাজার হাজার টাকা...
07/03/2026

“ #রক্তদানে_আমরা_ময়মনসিংহ” এর উদ্যোগে অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হবে।
আমরা যখন হাজার হাজার টাকার শপিং করি, তখন আমাদের আশেপাশেই অনেক পরিবার আছে যারা নীরবে কষ্ট নিয়ে ঈদ কাটায়।
আপনার সামান্য সহযোগিতাই পারে একটি পরিবারকে হাসিমুখে ঈদ উদযাপনের সুযোগ দিতে।
আসুন, আমরা সবাই মিলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই।
আপনিও আপনার সামর্থ্য অনুযায়ী এই মানবিক উদ্যোগে শরীক হোন। ❤️

সহযোগিতা করার মাধ্যম:-
📱 01962656006 — বিকাশ
📱 01703153589 — নগদ
📱 01703153589 — রকেট

আলহামদুলিল্লাহ রক্তদানে আমরা ময়মনসিংহ পরিবারের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে ২৫৪ জন ডোনার রক্তদান প্রদান করেছে।সকল রক্তদাতা ...
01/03/2026

আলহামদুলিল্লাহ রক্তদানে আমরা ময়মনসিংহ পরিবারের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে ২৫৪ জন ডোনার রক্তদান প্রদান করেছে।
সকল রক্তদাতা দের জন্য প্রিয় পরিবারের পক্ষ থেকে দোয়া এবং শুভ কামনা রইলো।
জয় হোক রক্তদাতার
জয় হোক মানবতার

আলহামদুলিল্লাহ রক্তদানে আমরা ময়মনসিংহ পরিবারের নবীন ভলেন্টিয়ার শাহ আলী রমজানের বরকতময় দিনে ১১ তম বি পজেটিভ করলেন।আপনি...
21/02/2026

আলহামদুলিল্লাহ
রক্তদানে আমরা ময়মনসিংহ পরিবারের নবীন ভলেন্টিয়ার শাহ আলী রমজানের বরকতময় দিনে ১১ তম বি পজেটিভ করলেন।
আপনিও রক্তদানে এগিয়ে আসুন।

আজ ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।যাদের রক্তের বিনিময়ে পেয়েছি এই ভাষা তাদের জন্যে মন থেকে দোয়া করি, আল্ল...
21/02/2026

আজ ২১ শে ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
যাদের রক্তের বিনিময়ে পেয়েছি এই ভাষা তাদের জন্যে মন থেকে দোয়া করি, আল্লাহ উনাদের শহীদ হিসেবে কবুল করুন।
এবং জান্নাতের সর্বোচ্চ স্থানে জায়গা দিন।
রক্তদানে আমরা ময়মনসিংহ পরিবারের পক্ষ থেকে গভীরভাবে স্বরণ করছি সকল শহীদদের।

অভিনন্দন নবীন মডারেটররক্তদানে আমরা ময়মনসিংহ পরিবারের আরো একজন নতুন মডারেটর যুক্ত হলো।এম.এন. হোসাইন আপনাদের দক্ষতা, ভলেন...
20/02/2026

অভিনন্দন নবীন মডারেটর
রক্তদানে আমরা ময়মনসিংহ পরিবারের আরো একজন নতুন মডারেটর যুক্ত হলো।
এম.এন. হোসাইন
আপনাদের দক্ষতা, ভলেন্টিয়ারিং, মানবিক সেবায় রক্তদানে আমরা ময়মনসিংহ পরিবার বহুদূর এগিয়ে যাবে।

অফিসিয়াল ভাবে প্রিয় পরিবারের সকলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।

এই দায়িত্ব যথাযথ পালন করে রক্তদানে আমরা ময়মনসিংহের সুনাম বয়ে আনবেন।

পবিত্র রমজানের দ্বিতীয় দিনেরক্তদানে আমরা ময়মনসিংহ-এর পক্ষ থেকে ত্রিশালে ঘরে ফিরতে না পারা পথচারী মানুষের মাঝে ইফতার বিতর...
20/02/2026

পবিত্র রমজানের দ্বিতীয় দিনে
রক্তদানে আমরা ময়মনসিংহ-এর পক্ষ থেকে ত্রিশালে ঘরে ফিরতে না পারা পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
রমজান শুধু সংযমের মাস নয়,
এটা সহমর্মিতা ও ভাগাভাগির মাস।
যারা পরিবার থেকে দূরে, কর্মব্যস্ততায় বা জীবনের প্রয়োজনে ঘরে ফিরতে পারেননি—
তাদের মুখে একটু হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
ইনশাআল্লাহ, সারামাসব্যাপী আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
সবাই দোয়া ও সহযোগিতায় পাশে থাকবেন। 🤲❤️
#রমজান #ইফতার #মানবতার_ডাক #রক্তদানে_আমরা_ময়মনসিংহ

Address

Mymensingh
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when রক্তদানে আমরা ময়মনসিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রক্তদানে আমরা ময়মনসিংহ:

Share

Category