25/03/2026
১৯৭১ সালে বীর শহীদরা বুকের তাজা রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছিলেন। তাঁদের সেই ত্যাগকে ধারণ করে আসুন, আমরাও রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচাই। স্বাধীনতা দিবসে এটাই হোক আমাদের অঙ্গীকার।
"সেদিন রক্তে এসেছিল মুক্তি,
আজ রক্তে আসুক প্রাণ।
স্বাধীন দেশের নাগরিক হিসেবে,
করি চলো রক্তদান।"
স্বাধীনতা মানেই তো ত্যাগের আনন্দ। 🇧🇩
বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের দিনে আমাদের অঙ্গীকার— "রক্তের অভাবে ঝরবে না আর একটিও প্রাণ।"
রক্ত দিন, জীবন বাঁচান।