27/02/2026
১৯ মাস বয়সী নাফী ইসলাম এসেছে গফরগাঁও, ময়মনসিংহ থেকে। জন্মের সময় ওর কাঁদতে দেরি হয়েছিল বলে ওর মস্তিষ্কের ও শরীরের সঠিক বৃদ্ধি সাধন হয়নি।
দুই মাস আগে যখন নাফী প্রথম বারের মত আমার চেম্বারে এসেছিল তখন ওর বাবা-মায়ের কমপ্লেইন ছিলো নাফীর ঘাড় শক্ত হয়নি, মাথার সাইজ ছোট ছিল ৩৭.০ সেন্টিমিটার (অর্থাৎ বয়সের তুলনায় অনেক ছোট), বসতে পারতো না দাঁড়ানো তো বহু দূরের কথা! নিজের মাথায় নিজে হাত দিয়ে অনবরত থাপ্পড় দিতো, মুখে ঘা ছিল, সবসময় লালা ঝড়তো, ওজন ছিল ১০.০ কেজি (যা বয়সের তুলনায় অনেক কম), খাবার খেতে পারতো না, সবকিছু থেকে ভয় পেতো, অত্যধীক কান্নাকাটি করতো ইত্যাদি ইত্যাদি।
আজ নাফী পুনরায় এসেছিল আমার চেম্বারে। আমি ওকে পরীক্ষা করে দেখলাম, আমার চেম্বারে গত দেড় মাস সময়ের চিকিৎসার মধ্যে নাফীর ঘাড় শক্ত হয়েছে, কোমর শক্ত হয়েছে, বসতে পারছে এমনকি হাতের নাগালের বাইরে কোনো খেলনা চলে গেলেও কিছুটা হামাগুড়ি দিয়ে আনতে পারছে, ওজন বৃদ্ধি পেয়ে ১২.০ কেজি হয়েছে (যেটা অবশ্য এখনো অনেক বাড়াতে হবে), মাথার সাইজ প্রায় ১.৫ সেন্টিমিটার বেড়েছে, মাথার যন্ত্রণা কমেছে তাই মাথায় এখন আর নিজ হাতে থাপ্পড় দেয়া থেকে বিরত থাকছে, অতিরিক্ত কান্নাকাটি কমেছে, মুখের ঘা কমেছে, খাবার খেতে পারছে ইত্যাদি।
পরম করুনাময় আল্লাহর নিকট অশেষ কৃতজ্ঞতা তিনি শিশুকে সঠিক পথে পরিচালিত করে শিশুকে ভালো করে দিচ্ছেন, চিকিৎসা দেওয়ার ব্যাপারে তার বাবা-মায়ের সচেতনতা, দক্ষতা ও আন্তরিকতা বেড়েছে। আমরা সবাই মিলে চেষ্টা করলে আল্লাহ সহায় হোন, যেকোনো বিপদ থেকে আমাদের রক্ষা করেন এটাই প্রমাণিত হচ্ছে।
ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভকামনা জানাই আপনাদের সবাইকে 🙏
📢 এই তথ্যটি অন্য বাবা–মায়ের সঙ্গে শেয়ার করুন
একটি সচেতন সিদ্ধান্ত—একটি শিশুর জীবন রক্ষা করতে পারে।
সচেতন বাবা-মা = সুস্থ শিশু 🌱
দয়াকরে আপনারা সবাই সচেতন হবেন।
মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।
👩👦 অন্য বাবা-মায়ের উপকারে আসতে পোস্টটি শেয়ার করুন। অসংখ্য বাবা-মায়ের সচেতনতা বৃদ্ধির জন্য এই পোষ্টটি পড়া অত্যন্ত জরুরী।
ধন্যবাদ 🙏
Dr. Manik Mazumder MD - Paediatrician
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (শিশু)
নবজাতক, শিশু, কিশোর ও কিশোরী স্বাস্থ্য বিশেষজ্ঞ
নবজাতক, শিশু পুষ্টি ও শিশু নিউরোলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত
কনসালটেন্ট (শিশু)
ময়মনসিংহ।
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ/Child Specialist
মোবাইল নম্বর: ০১৭১১০৪৯৬২০
#সুস্থ_শিশু #শিশুস্বাস্থ্য #ডাক্তারের_পরামর্শ #শিশুর_স্বাস্থ্য #শিশুর_যত্ন #বাংলাদেশ