04/03/2026
#চাওয়া_পাওয়া
বয়সের বাড়ে নিজেকে বাঁধি
চাওয়া না পাওয়ার হিসেবে কাঁদি
করেছিতো কত ভুল।।
যিনি দিয়েছেন দু'হাত ভরে
কি বা দিয়েছি তাহার তরে
প্রতিদান চায় নি তো কখনো এক চুল।।
আকাশ পানে নাহি বা তাকাই
জমিন তটে যা কিছু পাই
মাড়াতে পারি তোমার দয়ায় কভু।।
কত খানি ভরেছি ঝোলায়
কত ফাঁকা রহিছে গোলায়
হিসাব কি কষেছি কভু?