Align Dental Point

Align Dental Point Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Align Dental Point, Medical and health, Mymensingh.

14/04/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Atikur Rahman Atik, Mehedi Hasan Mahfuz, Md Jakir, Abdullah Al Fahad, Aliya Afrin Nadia, Musharaf Hossain, Samsul Alam Sam, Minhajul Haque, Sagor Zulfiqer Haider, Nishat Tasnim, করিম ভিডিও এডিটিং, Saiful Islam, Md Mustaafizur Rahman, Shi Manto, Md Kawsar, Md Shahin, Maidul Islam Sujan, Abdulla Mihad, Salman Lxr, Md Hasan Ahmad, Momun L, Jannatul Ferdus, মাদ্রাসাতুন নূর গাজীপুর, Akhi Hossan, M Abir Nov, Ripa Hasan

পেশেন্ট আগে অন্য একটি ক্লিনিকে কম্পোজিট ভিনিয়ার করিয়েছিলেন, কিন্তু ফলাফল দেখে তিনি সন্তুষ্ট ছিলেন না।আমাদের কাছে আসার ...
14/04/2026

পেশেন্ট আগে অন্য একটি ক্লিনিকে কম্পোজিট ভিনিয়ার করিয়েছিলেন, কিন্তু ফলাফল দেখে তিনি সন্তুষ্ট ছিলেন না।
আমাদের কাছে আসার পর আমরা প্রথমে আগের ভিনিয়ারগুলো সতর্কতার সাথে রিমুভ করি এবং নতুনভাবে পরিকল্পনা করে পুনরায় কম্পোজিট ভিনিয়ার প্রদান করি।
এইবার আমরা দাঁতের শেপ, প্রোপোরশন এবং ন্যাচারাল শেডের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে একটি একদম ন্যাচারাল ও হারমোনিয়াস লুক তৈরি করেছি।
😊 ফলাফল—একটি আত্মবিশ্বাসী হাসি, আর একজন সন্তুষ্ট পেশেন্ট।
🔸Before & After difference speaks for itself!💯
#কম্পোজিট

কম্পোজিট ভিনিয়ার এর মাধ্যমে  দাঁতের শেইপ পরিবর্তন করে সুন্দর স্মাইল ডিজাইন 🦷💯একটি সুন্দর হাসি মানুষের আত্মবিশ্বাসকে অনে...
13/04/2026

কম্পোজিট ভিনিয়ার এর মাধ্যমে দাঁতের শেইপ পরিবর্তন করে সুন্দর স্মাইল ডিজাইন 🦷💯
একটি সুন্দর হাসি মানুষের আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দেয়। কিন্তু অনেক সময় দাঁতের আকার (shape), ফাঁকা (gap), বা অসমানতা (unevenness) আমাদের সেই স্বাভাবিক হাসিটাকে বাধাগ্রস্ত করে।
এই সমস্যার আধুনিক ও কার্যকর সমাধান হচ্ছে কম্পোজিট ভিনিয়ার স্মাইল ডিজাইন।
কম্পোজিট ভিনিয়ার এর মাধ্যমে খুব অল্প সময়েই দাঁতের শেইপ পরিবর্তন করে একটি ন্যাচারাল, ব্যালান্সড এবং আকর্ষণীয় স্মাইল তৈরি করা সম্ভব। এতে দাঁত বেশি কাটার প্রয়োজন হয় না এবং পুরো প্রক্রিয়াটি তুলনামূলকভাবে পেইনলেস ও সেফ।
🔹 যেসব সমস্যায় এটি কার্যকরঃ
✔ দাঁতের ফাঁকা (gap) কমানো
✔ ছোট বা অসমান দাঁতকে সুন্দর শেইপ দেওয়া
✔ ভাঙা বা ক্ষতিগ্রস্ত দাঁত ঠিক করা
✔ হাসির সামগ্রিক সৌন্দর্য বৃদ্ধি করা
আমাদের লক্ষ্য শুধু দাঁত ঠিক করা না, বরং এমন একটি স্মাইল তৈরি করা—যেটা আপনার মুখের সাথে পুরোপুরি মানানসই এবং ন্যাচারাল লাগে।

⭐ আমাদের সেবা সমূহ ⭐➡️ রুটিন ডেন্টাল চেকআপ➡️ ডেন্টাল এক্স–রে➡️ ডেন্টাল সিস্ট ও টিউমার অপারেশন➡️ মাড়ীর রোগের চিকিৎসা➡️ স্...
07/04/2026

⭐ আমাদের সেবা সমূহ ⭐

➡️ রুটিন ডেন্টাল চেকআপ
➡️ ডেন্টাল এক্স–রে
➡️ ডেন্টাল সিস্ট ও টিউমার অপারেশন

➡️ মাড়ীর রোগের চিকিৎসা
➡️ স্কেলিং, পলিশিং ও ডিপ কিউরেটেজ
➡️ টুথ হোয়াইটেনিং (দাঁত সাদা করা)
➡️ দাঁতের রঙের সাথে মিল রেখে ফিলিং
➡️ফাঁকা দাঁতের চিকিৎসা

➡️ রেগুলার রুট ক্যানেল চিকিৎসা
➡️ সিঙ্গেল–ভিজিট / একদিনে রুট ক্যানেল চিকিৎসা

➡️ ক্রাউন ও ব্রিজ ওয়ার্ক
➡️ দাঁত বসানো (ডেঞ্চার)

➡️ দাঁত তোলা
➡️ আক্কেল দাঁতের অপারেশন ও মাড়ীর অপারেশন

➡️ আঁকাবাঁকা / উঁচু–নিচু দাঁতের চিকিৎসা (অর্থোডন্টিক চিকিৎসা)

➡️ শিশুদের দাঁতের চিকিৎসা
• দাঁত তোলা
• পালপোটমি
• পালপেকটমি

▶️ময়মনসিংহ চেম্বার:প্রান্তিক প্যাথলজি ল্যাব।
চরপাড়া,প্রাইমারি স্কুল রোড,মেডিকেল স্টাফ কোয়ার্টারের অপজিটে।
রোগী দেখার সময়: শনি থেকে বৃহস্পতিবার(সকাল ১০ টা থেকে রাত ১০টা

সিরিয়ালের জন্য:01718567007
👨‍⚕️ ডা. রাশিক উলফাত রাফি
📩 DM করুন বা আমাদের হোয়াটসঅ্যাপ/ফোনে যোগাযোগ করুন 01558-998204
📍 ক্লিনিক: Align Dental Point
👨‍⚕️ ডাক্তার: ডা. রাশিক উলফাত রাফি
#কম্পোজিট

🦷 Tooth Extraction Caseএকটি ক্ষতিগ্রস্ত দাঁত, যা দীর্ঘদিন ধরে পেইন ও ইনফেকশনের কারণ ছিল—আজ সফলভাবে অপসারণ করা হয়েছে।দেখ...
06/04/2026

🦷 Tooth Extraction Case
একটি ক্ষতিগ্রস্ত দাঁত, যা দীর্ঘদিন ধরে পেইন ও ইনফেকশনের কারণ ছিল—আজ সফলভাবে অপসারণ করা হয়েছে।
দেখতেই পাচ্ছেন, দাঁতের ভেতরে গভীর ডিকে
ও ইনফেকশন ছড়িয়ে পড়েছিল। সময়মতো চিকিৎসা না নিলে এটি আরও জটিল সমস্যার সৃষ্টি করতে পারতো।
✅ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত = ব্যথামুক্ত জীবন
আপনিও যদি দাঁতের ব্যথা, ফোলা বা সমস্যা অনুভব করেন, দেরি না করে দ্রুত চিকিৎসা নিন।
👨‍⚕️ Dr Rashik Ulfat Rafi
🏥 Align Dental Point

  কিশোরগঞ্জ থেকে আসা এই পেশেন্টের প্রধান সমস্যা ছিল উপরের ও নিচের দাঁতে ফাঁকা (spacing)। তবে শুধু ফাঁকা বন্ধ করলেই সুন্দ...
19/03/2026


কিশোরগঞ্জ থেকে আসা এই পেশেন্টের প্রধান সমস্যা ছিল উপরের ও নিচের দাঁতে ফাঁকা (spacing)। তবে শুধু ফাঁকা বন্ধ করলেই সুন্দর ফলাফল পাওয়া সম্ভব ছিল না—কারণ তার দাঁতের হাইট ছিল তুলনামূলক কম।
👉 এই ধরনের ক্ষেত্রে শুধুমাত্র গ্যাপ ক্লোজ করলে দাঁতগুলো অনেক সময় অস্বাভাবিক মোটা (bulky) দেখায়, যা এসথেটিক্যালি সুন্দর লাগে না।
🔍 তাই আমরা শুধু ফাঁকা বন্ধ না করে, পুরো স্মাইল ডিজাইনটি নতুন করে চিন্তা করেছি।
✔️ দাঁতের লম্বা (height) সামান্য বৃদ্ধি করা হয়েছে
✔️ ন্যাচারাল প্রোপোরশন ঠিক রাখা হয়েছে
✔️ এবং subtle “Rabbit Teeth Effect” দিয়ে সামনে দাঁতকে আরও আকর্ষণীয় ও লাইভলি লুক দেওয়া হয়েছে
💎 ফলাফল:
একটি ন্যাচারাল, ব্যালান্সড এবং কনফিডেন্ট স্মাইল ✨
👨‍⚕️ Dr. Rashik Ulfat Rafi
📍 Align Dental Point

প্রায় ৬ বছর আগে ক্রিকেট খেলার সময় বলের আঘাতে এই রোগীর সামনের দাঁত ভেঙে যায়। দীর্ঘদিন ধরে ভাঙা দাঁত নিয়েই চলছিলেন তিন...
13/03/2026

প্রায় ৬ বছর আগে ক্রিকেট খেলার সময় বলের আঘাতে এই রোগীর সামনের দাঁত ভেঙে যায়। দীর্ঘদিন ধরে ভাঙা দাঁত নিয়েই চলছিলেন তিনি।
সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করার সময় দাঁতটি ঠিক করা জরুরি হয়ে পড়ে। খুব অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান দরকার ছিলো।
সেজন্য ইমারজেন্সি ভিত্তিতে কম্পোজিট ভিনিয়ার এর মাধ্যমে ভাঙা দাঁতটি পুনর্গঠন করা হয়েছে। এর ফলে দাঁতের স্বাভাবিক আকৃতি ফিরেছে এবং রোগীর আত্মবিশ্বাসী স্বাভাবিক হাসিও ফিরে এসেছে।
Before | After
Dr Rashik Ulfat Rafi
Align Dental Point



Before ➡ After 🦷প্রায় ৬ মাস আগে পড়ে গিয়ে রোগীর সামনের একটি দাঁত ভেঙে যায়। দাঁতটি ভাঙার পাশাপাশি কিছুটা বাঁকাও ছিল। এর কা...
12/03/2026

Before ➡ After 🦷
প্রায় ৬ মাস আগে পড়ে গিয়ে রোগীর সামনের একটি দাঁত ভেঙে যায়। দাঁতটি ভাঙার পাশাপাশি কিছুটা বাঁকাও ছিল। এর কারণে রোগী হাসতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না।
কম্পোজিট ভিনিয়ার এর মাধ্যমে ভাঙা দাঁতটি পুনর্গঠন করার পাশাপাশি দাঁতের বাঁকাভাবও যতটা সম্ভব ঠিক করার চেষ্টা করা হয়েছে, যাতে দাঁতটি স্বাভাবিক আকৃতি ও ন্যাচারাল লুক ফিরে পায়।
সঠিক পরিকল্পনা ও যত্নের মাধ্যমে অনেক সময় কম্পোজিট ভিনিয়ার দিয়েই দাঁতের সৌন্দর্য অনেকটা ফিরিয়ে আনা সম্ভব।
👨‍⚕️ Dr Rashik Ulfat Rafi
🏥 Align Dental Point




















ছবির রোগীটা আমাদের শেরপুর চেম্বার এর রোগী।উনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন শুধুমাত্র তার ফাঁকা দাঁতের চিকিৎসার জন্য।কিন্তু সম...
01/03/2026

ছবির রোগীটা আমাদের শেরপুর চেম্বার এর রোগী।
উনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন শুধুমাত্র তার ফাঁকা দাঁতের চিকিৎসার জন্য।
কিন্তু সমস্যাটা শুধু ফাঁকাতেই সীমাবদ্ধ ছিল না — সামনের একটি দাঁত হালকা বাঁকা ছিল, যা পুরো হাসির ব্যালান্স নষ্ট করছিল।
আমরা Composite Veneer Treatment এর মাধ্যমে —
✔ সামনের ফাঁকা দাঁত (Midline Gap) ক্লোজ করেছি
✔ বাঁকা দাঁতটি ন্যাচারাল শেপে কারেকশন করেছি
✔ দাঁতের আকার, প্রোপোরশন ও স্মাইল লাইন ব্যালান্স করেছি
✔ সম্পূর্ণ ন্যাচারাল ও এস্থেটিক ফিনিশ নিশ্চিত করেছি
সবচেয়ে ভালো বিষয় —
অল্প সময়ে, কম ইনভেসিভ পদ্ধতিতে রোগীর মুখে ফিরে এসেছে আত্মবিশ্বাসী হাসি 😊
একটি সুন্দর হাসি মানুষের ব্যক্তিত্বকে বদলে দিতে পারে।
আপনারও যদি ফাঁকা বা বাঁকা দাঁত নিয়ে অস্বস্তি থাকে, সমাধান আছে 💯
👨‍⚕️ Dr Rashik Ulfat Rafi
🏥 Align Dental Point

Porcelain Fused to Metal (PFM) Crown — But Looks Like Zirconia!অনেকেই ভাবেন সুন্দর মানেই জিরকোনিয়া।কিন্তু সঠিক ল্যাব সাপ...
01/03/2026

Porcelain Fused to Metal (PFM) Crown — But Looks Like Zirconia!
অনেকেই ভাবেন সুন্দর মানেই জিরকোনিয়া।
কিন্তু সঠিক ল্যাব সাপোর্ট, নিখুঁত অ্যানাটমি ও প্রপার গ্লেজিং থাকলে একটি PFM crown ও অসাধারণ এস্থেটিক দিতে পারে।
✅ Natural occlusal anatomy
✅ Smooth glazing & surface texture
✅ Proper shade matching
✅ Strong metal substructure support
এটাই প্রমাণ করে —
👉 শুধু ম্যাটেরিয়াল নয়, কাজের মানই আসল।

🩸 থ্যালাসেমিক রোগীর ইম্প্যাক্টেড থার্ড মোলার সার্জারি — একটি চ্যালেঞ্জিং কিন্তু সফল কেসসম্প্রতি ১৮ বছর বয়সী একজন থ্যালা...
28/02/2026

🩸 থ্যালাসেমিক রোগীর ইম্প্যাক্টেড থার্ড মোলার সার্জারি — একটি চ্যালেঞ্জিং কিন্তু সফল কেস
সম্প্রতি ১৮ বছর বয়সী একজন থ্যালাসেমিক রোগীর ইম্প্যাক্টেড থার্ড মোলার সার্জিক্যাল এক্সট্রাকশন সফলভাবে সম্পন্ন করেছি।
📋 প্রি-অপারেটিভ ইনভেস্টিগেশন বিশ্লেষণ:
🔹 Haemoglobin: 9.0 g/dL
➡️ স্বাভাবিকের তুলনায় কম (মহিলাদের ক্ষেত্রে সাধারণত ১১.৫–১৬ g/dL)
➡️ অর্থাৎ রোগী Moderate Anemia তে ভুগছিলেন
🔹 ESR: 42 mm/hr
➡️ উচ্চ মান, যা চলমান ইনফ্লামেশন/ইনফেকশনের ইঙ্গিত দিতে পারে
🔹 RBC Indices:
MCV: 54.8 fL (কম)
MCH: 16.6 pg (কম)
➡️ Microcytic hypochromic picture — থ্যালাসেমিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ
🔹 Platelet Count: 2,97,000 /cumm
➡️ স্বাভাবিক — সার্জারির জন্য পজিটিভ দিক
🔹 Bleeding Time (BT): 3 min 45 sec
🔹 Clotting Time (CT): 7 min 30 sec(বর্ডার লাইন)
➡️ উভয়ই স্বাভাবিক সীমার মধ্যে
🔹 Prothrombin Time (PT): 13.9 sec
🔹 INR: 1.22
➡️ কোয়াগুলেশন প্রোফাইল স্বাভাবিক
⚠️ কেন এই সার্জারি রিস্কি ছিল?
✔️ থ্যালাসেমিক রোগীদের অ্যানিমিয়া থাকে
✔️ ইনফেকশনের ঝুঁকি বেশি
✔️ অতিরিক্ত রক্তক্ষরণের সম্ভাবনা বিবেচনা করতে হয়
✔️ হিলিং তুলনামূলক ধীর হতে পারে
সবকিছু বিবেচনায় রেখে যথাযথ প্রি-অপারেটিভ মূল্যায়ন, অ্যাসেপটিক প্রোটোকল এবং হেমোস্ট্যাটিক কন্ট্রোল মেনে সার্জারি সম্পন্ন করা হয়েছে।
✅ ফলাফল:
সার্জারি সম্পূর্ণ সফল।
ইন্ট্রা-অপারেটিভ কোনো অস্বাভাবিক ব্লিডিং হয়নি।
পোস্ট-অপারেটিভ অবস্থাও স্থিতিশীল।
💬 বার্তা সবার জন্য:
থ্যালাসেমিয়া বা অ্যানিমিয়া থাকলেই ডেন্টাল সার্জারি করা যাবে না — এমন নয়।
সঠিক ইনভেস্টিগেশন, রিস্ক অ্যাসেসমেন্ট এবং অভিজ্ঞ হাতে চিকিৎসা হলে জটিল কেসও নিরাপদে সমাধান করা সম্ভব।
Dr Rashik UAlign Dental Pointental Point

🦷 সার্জিক্যাল এক্সট্র্যাকশন অফ ইম্পেক্টেড থার্ড মোলারতীব্র ব্যথা, ফোলা, ঠিকমতো মুখ না খুলতে পারা —কারণ হতে পারে ইম্পেক্ট...
25/02/2026

🦷 সার্জিক্যাল এক্সট্র্যাকশন অফ ইম্পেক্টেড থার্ড মোলার
তীব্র ব্যথা, ফোলা, ঠিকমতো মুখ না খুলতে পারা —
কারণ হতে পারে ইম্পেক্টেড উইজডম টুথ।
সম্প্রতি এক রোগীর দীর্ঘদিনের ব্যথার মূল কারণ ছিল হাড়ের ভিতরে আটকে থাকা থার্ড মোলার। এক্স-রে মূল্যায়নের পর সম্পূর্ণ নিরাপদ সার্জিক্যাল পদ্ধতিতে দাঁতটি অপসারণ করা হয়েছে।
✔️ মিনিমাল ট্রমা টেকনিক
✔️ নার্ভ প্রটেকশন নিশ্চিত করে সার্জারি
✔️ সঠিক পোস্ট-অপ গাইডলাইন
বর্তমানে রোগী সম্পূর্ণ স্বস্তিতে আছেন আলহামদুলিল্লাহ।
আপনারও যদি পেছনের দাঁতে বারবার ব্যথা বা ফোলা হয়, অবহেলা না করে সঠিক পরীক্ষা করান।
📍 Align Dental Point
👨‍⚕️ Dr. Rashik Ulfat Rafi

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Align Dental Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share