Dr. Fahim Ahmad

Dr. Fahim Ahmad A child specialist working in Nabinagar Upazila Health Complex, Nabinagar, Brahmanbaria

17/01/2026

গত মাসে যখন সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাই তখনই বোঝা যাচ্ছিল যে নবীনগরে হয়তো বেশিদিন থাকা হবে না। কারণ, সহকারী অধ্যাপক পদটাই তো উপজেলায় নাই। শুধু মেডিকেল কলেজগুলোতে আছে। তবে, জানতাম না চলে যাওয়ার অর্ডারটা কবে আসবে। অবশেষে অর্ডার চলে এসেছে। পরবর্তি গন্তব্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পরবর্তিতে আরও বিস্তারিত লিখব ইনশাল্লাহ।

আপাতত--
🔶 সরকারি হাসপাতালে রবিবার পর্যন্ত রোগী দেখব এবং সোমবার থেকে ২১৯ নম্বর রুমে রোগী দেখা বন্ধ থাকবে ইনশাল্লাহ।
🔶 আহমেদ হাসপাতালের চেম্বারে আগামী মঙ্গলবার পর্যন্ত রোগী দেখব। বুধবার থেকে চেম্বারও বন্ধ থাকবে ইনশাল্লাহ।

যে রোগীগুলোকে এর বাইরের সময়ে ফলোআপে আসতে বলা আছে (সময় ও তারিখ উল্লেখ করে এপয়েন্টমেন্ট দিয়ে রেখেছি) তাদের ক্ষেত্রে-
🟥সরকারি হাসপাতালের রোগীরা ১২১ নম্বর রুমে অন্য শিশু বিশেষজ্ঞকে দেখিয়ে ফেলবেন।
🟥আহমেদ হাসপাতালে ফলোআপ দেয়া রোগীরা এই পেজে বা আহমেদ হাসপাতালের মাধ্যমে যোগাযোগ করে করনীয় জেনে নিবেন।

সবাই আমার জন্য দোয়া করবেন।

10/01/2026

ভয়েস মেসেজ আমি পছন্দ করি না। অনেক সময়ই পড়ে থাকে। শোনা হয় না। চিন্তাভাবনা করলাম এটা নিয়ে। কেন? কিছু উত্তর মাথায় আসলো..
🟥 ভয়েস মেসেজ শোনার জন্য পরিবেশ লাগে। হাটতে হাটতে, রিক্সায় বসে বা ভিড়ের মধ্যে শুনতে অস্বস্তি লাগে।
টেক্সট মেসেজ হলে সে ঝামেলা হয় না।

🟥 টেক্সট পড়তে যেখানে ১০ সেকেন্ড লাগে সেই কথাটাই শুনতে অনেক সময় লাগে। তার উপর এ, উম্ম, সহ ধীর লয়ে বলে তাহলে তো হয়েই গেল। সময়ের অপচয় হয়।

🟥 সবচেয়ে বিরক্তিকর হচ্ছে কথপোকথনের বিষয়বস্তু বোঝা যায় না। হয়তো বাচ্চার চিকিৎসা চেয়েছে। কিন্তু কি হয়েছিল, কি দিয়েছিলাম, তারপর কি হয়েছিল কিছুই বোঝা যায় না। পুরোটা তো আবার শুনা যায় না। সেক্ষেত্রে লেখা হলে একটু স্ক্রল করে নিয়ে একটা উপযুক্ত উত্তর দেয়া যায়।

🎯 কাজেই, দয়া করে ভয়েস মেসেজ না দিয়ে টেক্সট মেসেজ পাঠান। এবং বাচ্চার বয়স, ওজন ও পুরনো প্রেসক্রিপশনসহ প্রশ্ন করুন।

08/01/2026
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল উপলক্ষে  বাংলাদেশ সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘো...
30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল উপলক্ষে বাংলাদেশ সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে।

উক্ত ঘোষণা মোতাবেক আগামীকাল বুধবার(৩১/১২/২০২৫ইং) সরকারি বন্ধ। এবং নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ বন্ধ থাকবে (জরুরী বিভাগ খোলা থাকবে)।

কাজেই, আগামীকাল ২১৯ নম্বর রুমে রোগী দেখা হবে না।

কোন ফলোআপের রোগী থাকলে তারা আগামী পরশু দেখাতে পারবেন।

#ছুটি

বাংলাদেশের শিশু মৃত্যুর একটা বড় অংশ ঘটে জন্মের ১ম এক মাসের মধ্যে অর্থাৎ নবজাতক অবস্থায়। সমস্যা হচ্ছে নবজাতকরা খুবই নাজুক...
29/12/2025

বাংলাদেশের শিশু মৃত্যুর একটা বড় অংশ ঘটে জন্মের ১ম এক মাসের মধ্যে অর্থাৎ নবজাতক অবস্থায়। সমস্যা হচ্ছে নবজাতকরা খুবই নাজুক হয়ে থাকে এবং অল্প সময়ের মধ্যেই মৃত্যুর কাছাকাছি চলে যেতে পারে। এ কারণে এমন ঝুকি দ্রুত সনাক্ত করা ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা জরুরী। সুবিধার জন্য এগুলোকে 'নবজতাকের বিপদজনক চিহ্ন' নাম দেয়া হয়েছে। আপনার বা আপনার প্রিয় কারো নবজাতকের ক্ষেত্রে নিচের যেকোন চিহ্ন দেখলে দ্রুত শিশু বা নবজাতক বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন।

1️⃣মায়ের বুকের দুধ খেতে না পারা। অর্থাৎ বাচ্চা এত দুর্বল যে সে মায়ের বুকের দুধ মুখে নিয়ে গিলতে পারছে না।
2️⃣খিঁচুনি। চোখমুখ উলটে হাত-পা ঝাকানোর মাধ্যমে খিঁচুনি হওয়াটা স্পষ্ট। কিন্তু নবজাতকের ক্ষেত্রে অনেক সময়ই স্পষ্ট খিঁচুনি না হয়ে চোখ অস্বাভাবিক পিট পিট করা, মুখ বাকা হয়ে যাওয়া, হাত-পা ইত্যাদি কোন অঙ্গ বার বার নড়া (abnormal movement) ইত্যাদিও খিঁচুনির লক্ষণ হতে পারে। এমন কি তীব্র্র, দীর্ঘ, অস্বাভাবিক কান্নাও খিঁচুনি হতে পারে।
3️⃣বাচ্চার নেতিয়ে পড়া বা নড়াচড়া অস্বাভাবিক কমে যাওয়া।
4️⃣ঘন ঘন শ্বাস নেয়া বা শ্বাস নেয়ার সময় বুকের নিচের অংশ মারাত্বকভাবে দেবে যাওয়া।
5️⃣জ্বর হওয়া বা শরীরের তাপমাত্রা কমে যাওয়া।
6️⃣নাভি পেকে যাওয়া। অনেক সময় পুজ, দুর্গন্ধ থাকে এবং নাভির চারপাশের পেটের অংশও লাল হয়ে যায়।

কাল দেরি হবে জানতাম। তাই নোটিশ দিয়েছিলাম। তবে, কতটা দেরি হবে সেটা নিয়ে আমার ধারনা ছিল বিরাট ভুল। এজন্যে লোক মারফত সবাই...
25/12/2025

কাল দেরি হবে জানতাম। তাই নোটিশ দিয়েছিলাম। তবে, কতটা দেরি হবে সেটা নিয়ে আমার ধারনা ছিল বিরাট ভুল। এজন্যে লোক মারফত সবাইকে জানিয়েছিলাম যে যারা পারেন তারা যেন আজ দেখান। গতকালকের টিকিটেই দেখে দিতাম। কিন্তু মোটামুটি সবাই প্রায় দুপুর ১টা পর্যন্ত ধৈর্য্য ধরে অপেক্ষা করেছিলেন। ফলে, সরকারি হাসপাতালে প্রায় মাগরিব পর্যন্ত রোগী দেখতে হলো।

একই কারণে আহমেদ হাসপাতালেও বলেছিলাম যে পিছনের রোগী আজ দেখব।

আজ ক্রিসমাস উপলক্ষে সরকারি বন্ধ। তবুও রোগী দেখছি।

#ছুটি

আগামীকালের জন্য নোটিশশুধুমাত্র আগামীকাল সরকারি হাসপাতালে দেরিতে রোগী দেখা শুরু করব।টিকেট আগের মতই নির্দিষ্ট সময়ে দেয়া হব...
23/12/2025

আগামীকালের জন্য নোটিশ

শুধুমাত্র আগামীকাল সরকারি হাসপাতালে দেরিতে রোগী দেখা শুরু করব।

টিকেট আগের মতই নির্দিষ্ট সময়ে দেয়া হবে। কাজে, টিকেট কাটার সময় বাচ্চাকে না আনলে সুবিধা হবে। টিকেট কেটে, জমা দিয়ে চলে যাবেন। এবং সিরিয়াল অনুযায়ী বাচ্চা নিয়ে উপস্থিত হবেন। এতে দীর্ঘসময় বাচ্চা নিয়ে অপেক্ষা করতে হবে না।

আমরা সবাই ভাবি খারাপ কাজে লিপ্ত মানুষদেরই এইডস-এর মত খারাপ রোগ হয়। ভালো মানুষের এমন রোগ কেন হবে?আসলে বিষয়টা এত সরল না। ব...
19/12/2025

আমরা সবাই ভাবি খারাপ কাজে লিপ্ত মানুষদেরই এইডস-এর মত খারাপ রোগ হয়। ভালো মানুষের এমন রোগ কেন হবে?

আসলে বিষয়টা এত সরল না। বরং রোগীদের একটা বড় অংশ অন্যের অন্যায়ের শিকার।

থ্যালাসেমিয়া, রক্তের ক্যান্সার ইত্যাদি রোগে আক্রান্ত বাচ্চাদের বার বার ইঞ্জেকশন, রক্ত দিতে হয়। ফলে, তাদের ঝুকি থাকে এমন খারাপ রোগ হয়ে যাওয়ার। একবার এমন রোগে আক্রান্ত হলে পুরো পরিবারই জীবনভর ভুগতে থাকে। খরচ করতে করতে ফতুরও হয়ে যায় অনেক পরিবার।

রক্তদাতা, গ্রহীতা, সংগ্রাহক, ব্লাড ব্যাংক, চিকিৎসক, নার্স ইত্যাদি সবারই নিজ নিজ কাজ সঠিকভাবে করতে হবে। নইলে এমন দুর্ঘটনা ঘটতে পারে।

বিঃদ্রঃ খবরটা ভারতের। কিন্তু বাংলাদেশেও এমন হওয়াটা অস্বাভাবিক না।

The five cases in Madhya Pradesh state come weeks after a similar incident was reported in Jharkhand state.

সবাই ডাক্তারদের কাছ থেকে সেবা নেয়। সে কিভাবে থাকে, কোথায়, কিভাবে খায়? কত টাকা ইনকাম করে? এগুলো নিয়ে ভাবে না। জানে না...
17/12/2025

সবাই ডাক্তারদের কাছ থেকে সেবা নেয়। সে কিভাবে থাকে, কোথায়, কিভাবে খায়? কত টাকা ইনকাম করে? এগুলো নিয়ে ভাবে না। জানে না। সবার চোখ থাকে শুধু বড় বড় ডাক্তারের বিশাল বিশাল চেম্বার আর বিশাল বিশাল বাড়ির দিকে। কিন্তু মেডিকেলে পড়ার কষ্ট। এরপর বছরের পর বছর খেয়ে না খেয়ে পড়াশুনা করে উচ্চতর ডিগ্রি নেয়ার কষ্ট, তারপর চেম্বার/প্র্যাকটিস তৈরি করার কষ্টটা মানুষের চোখে পড়ে না। বেশিরভাগ মানুষ বুঝেও না।

তবে, উর্ধ্বতন কর্মকর্তারা না বুঝলে বিশাল সমস্যা।

16/12/2025

🟥অভুতপুর্ব ঘটনা🟥

❤️ ঠিক সকাল ১০টায় চেম্বারে বসলাম। সময়মত।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!

[ প্রতিদিন সকালে সরকারি হাসপাতালে যাই। সেখানে জটিল, রেফার করা রোগীর সংখ্যা অনুযায়ী রোগী দেখা শেষ হতে তাড়াতাড়ি বা, দেরি হয়। ব্যক্তিগত প্রয়োজন সেরে এরপর চেম্বারে বসি। ফলে, সরকারিতে ঝামেলা বেশি হলে চেম্বারে আসতে দেরি হয়। রোগী অপেক্ষায় থাকে, কষ্ট করে এবং স্বাভাবিকভাবেই, বিরক্ত হয়। কিন্তু বিষয়টা বেশিরভাগ দিনই আমার নিয়ন্ত্রনের বাইরে থাকে।]

Send a message to learn more

🔶নাড়ির বাধন🔶মায়ের গর্ভে থাকা অবস্থায় বাচ্চা সমস্ত পুষ্টি নাড়ীর মাধ্যমে পায় এবং সেই নাড়ীর মাধ্যমেই আবার সকল বিষাক্ত বস্তু...
11/12/2025

🔶নাড়ির বাধন🔶
মায়ের গর্ভে থাকা অবস্থায় বাচ্চা সমস্ত পুষ্টি নাড়ীর মাধ্যমে পায় এবং সেই নাড়ীর মাধ্যমেই আবার সকল বিষাক্ত বস্তু বের হয়ে যায়। অন্যদিকে, প্রসবের পর এই নাড়ীই আবার রক্তপাত ও সংক্রমণ (Neonatal Sepsis)-এর রাস্তা হয়ে যায়। এজন্যই বিপদ এড়াতে প্রসবের সাথে সাথে এই নাভি কেটে দিতে হয়।

🎯 নাভি কাটার পরপর সেটাকে জীবানুমুক্ত ক্ল্যাম্প (umbilical cord clamp) দিয়ে বেধে দিতে হয়। এবং এরপর হেক্সিকর্ড ৭.১% দিয়ে একবার জীবানুমুক্ত করতে হয়।

এরপর নাভিতে আর কোন কিছুই দেয়া যাবে না। বরিক পাউডার, গোবর, সিঁদুর ইত্যাদি কিছুই দেয়া যাবে না। সেঁকও দেয়া যাবে না।

ব্যতিক্রম করলে নবজাতকের সংক্রমণ (neonatal sepsis) এর মত জীবননাশকারী রোগ হতে পারে। কাজেই, বাড়িতেই হোক আর হাসপাতালেই হোক, প্রসবের পর নাভির উপযুক্ত যত্ন নিশ্চিত করুন।

আগামী শনিবার (১৩/১২/২০২৫ইং) ব্যক্তিগত প্রয়োজনে ছুটি নিয়েছি। ফলে, ঐ দিন সরকারি হাসপাতালে ২১৯ নম্বর রুমে এবং আহমেদ হাসপা...
10/12/2025

আগামী শনিবার (১৩/১২/২০২৫ইং) ব্যক্তিগত প্রয়োজনে ছুটি নিয়েছি। ফলে, ঐ দিন সরকারি হাসপাতালে ২১৯ নম্বর রুমে এবং আহমেদ হাসপাতালের চেম্বারে রোগী দেখা বন্ধ থাকবে।

Address

Hospital Road, Brahmanbaria
Nabinagar
3410

Opening Hours

Monday 08:00 - 14:30
Tuesday 08:00 - 14:30
Wednesday 08:00 - 14:30
Thursday 08:00 - 14:30
Saturday 08:00 - 14:30
Sunday 08:00 - 14:30

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Fahim Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Fahim Ahmad:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category