25/08/2022
আমাদের প্রতিবন্ধীদের প্রায়ই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, বিশেষ করে যারা লেখা পড়া করে তাদের উপবৃত্তির জন্য দরকার হয় বেশি।
সকল তফসিলী ব্যাংকেই প্রতিবন্ধীদের জন্য "প্রতিবন্ধী বিশেষ অ্যাকাউন্ট subsidy account" খোলার নির্দেশনা দেওয়া আছে। তবে অনেক ব্যাংক এর অফিসার না জানার কারণে আপনাকে অসহযোগিতা করতে পারেন। তাই আপনি যদি কোন ব্যাংক এ নিজ ইচ্ছায় খুলতে চান তাহলে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ২০ জানুয়ারী ২০১৫ তারিখের সহ ম্যানেজারের সাথে কথা বলবেন, ম্যানেজার ব্যবস্থা নিতে বাধ্য।
সার্কুলার লিংক https://rb.gy/5rlfk0
আর যদি মনে করেন সোনালী ব্যাংকে খুলবেন, তাহলে গিয়ে বলবেন "প্রতিবন্ধী বিশেষ অ্যাকাউন্ট subsidy account" খুলবো। তাহলে অফিসার খুলে দিবে। কারণ সোনালী ব্যাংকে এই ব্যবস্থা আগে থেকে আছে।
এক্ষেত্রে প্রয়োজনীয় নথির সাথে প্রতিবন্ধী মূল সনদ ও তার ফটোকপি নিয়ে যাবেন।
উল্লেখ্য যে, এই হিসাবে কোন টাকা ফ্রিজ রাখা হবে না অর্থ্যাৎ ব্যালেন্স জিরো করা যাবে, কোন ধরণের চার্জ কাটা হবে না। মাত্র ১০০ টাকায় হিসাবে খোলা যাবে।
কিন্তু কিছু কিছু ব্যাংক এর এ বিষয়ে অবহেলা পরিলক্ষিত হচ্ছে। অনেক ব্যাংক শাখা বলছে যে, তাদের নাকি ব্যাংকের প্রধান কর্তৃপক্ষ কোন নির্দেশনা পাঠাই নি।
তাই আমাদের প্রথমে যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চায় সেই ব্যাংকে যোগাযোগ করে "প্রতিবন্ধী বিশেষ অ্যাকাউন্ট subsidy account" খোলার কথা বলা।
যদি তারা কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ব্যাংলাদেশ ব্যাংকের হেল্প নাম্বারে কল16236 অথবা ইমেল bb.cipc@bb.org.bd অথবা অনলাইন ফরম পূরণ করে https://cms.bb.org.bd/ords/f?p=107:133: দিয়ে সেই ব্যাংকের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা না মানার জন্য অভিযোগ করা।
বাংলাদেশ ব্যাংক প্রত্যেক অভিযোগের গুরুত্ব দেয়, তাই আমরা যেহেতু প্রতিবন্ধী এবং সবাই যদি একত্রিত হয়ে প্রত্যেকে একটি করে অভিযোগ করি তাহলে এই অভিযোগ আরো গুরুত্বের সাথে দেখবে।
আশা করি সবাই এ বিষয়ে সহযোগিতা করে নিজের অধিকার নিজেই বাস্তবায়ন করবেন।