Medicine Point

Medicine Point আমরা দে‌শি বি‌দেশ‌ি সকল ঔষধ পাইকা‌রি ও খুচরা বিক্রয় ক‌রি। বি‌শেষ প্রয়োজ‌নে কুরিয়া‌রে ঔষধ পাঠা‌নো হয়

 #এনজিওগ্রাম_কী?এনজিওগ্রাম (Angiogram) হল হৃদপিণ্ডের ধমনীসহ শরীরের বিভিন্ন রক্তনালীর অবস্থা দেখার জন্য একটি বিশেষ পরীক্ষ...
04/02/2026

#এনজিওগ্রাম_কী?
এনজিওগ্রাম (Angiogram) হল হৃদপিণ্ডের ধমনীসহ শরীরের বিভিন্ন রক্তনালীর অবস্থা দেখার জন্য একটি বিশেষ পরীক্ষা। এতে আয়োডিনযুক্ত কন্ট্রাস্ট ডাই রক্তনালীতে প্রবেশ করিয়ে এক্স-রে বা ফ্লুরোস্কোপির মাধ্যমে রক্তনালীর ভেতরে রক্তপ্রবাহ, ব্লক, সংকোচন বা অন্যান্য সমস্যা দেখা হয়। হৃদযন্ত্রে ব্যবহৃত এনজিওগ্রামকে সাধারণভাবে করোনারি এনজিওগ্রাম বলা হয়। এটি হার্ট অ্যাটাক, বুকে ব্যথা, ব্লকেজ, বা বুকে অস্বস্তির কারণ নির্ণয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আধুনিক পদ্ধতি।

#কেন_এনজিওগ্রাম_করা_হয়?
এনজিওগ্রামের মাধ্যমে চিকিৎসক খুব স্পষ্টভাবে দেখতে পারেন—
১.করোনারি ধমনীতে ব্লক আছে কি না?
২.ব্লকের মাত্রা কত শতাংশ
৩.কোন ধমনীগুলো সংকুচিত বা ক্ষতিগ্রস্ত
৪.ভবিষ্যৎ চিকিৎসা—স্টেন্ট, বাইপাস বা ওষুধ—কোনটি প্রয়োজন তা নির্ধারণ

এই পরীক্ষা দ্রুত, নির্ভুল ও জীবনরক্ষাকারী সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

#এনজিওগ্রাম_কিভাবে_করা_হয়? (ধাপে ধাপে)
ক.প্রাথমিক প্রস্তুতি:
রোগীকে সাধারণত খালি পেটে আনা হয়। কিডনি ফাংশন ও কিছু রক্ত পরীক্ষা আগে করে নেওয়া হয়। ইনফর্মড কনসেন্ট নেওয়া হয়।

খ.ক্যাথল্যাবে নেওয়া:
রোগীকে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাবে নেওয়া হয়। মনিটরে হৃৎস্পন্দন, রক্তচাপ ও অক্সিজেন স্যাচুরেশন লাগানো থাকে।

গ.লোকাল অ্যানাস্থেশিয়া:
সাধারণত হাতের কবজি (radial artery) অথবা কুঁচকির (femoral artery) ধমনীতে ছোট একটি জায়গায় স্থানীয় অবশ (local anesthesia) দেওয়া হয়।

ঘ.ক্যাথেটার ঢোকানো:
ধমনীতে একটি ছোট শিথ (Sheath) ঢোকানো হয়, এরপর তার ভেতর দিয়ে একটি সরু নরম টিউব (Catheter) হৃদয়ের কাছে করোনারি ধমনীর মুখ পর্যন্ত নিয়ে যাওয়া হয়।

ঙ.কন্ট্রাস্ট ডাই দেওয়া:
ক্যাথেটারের মাধ্যমে বিশেষ কন্ট্রাস্ট ডাই ঢোকানো হয়, যা এক্স-রে তে স্পষ্ট দেখা যায়। তখনই মনিটরে রিয়েল-টাইম ভিডিওতে রক্তনালীর ভেতরে রক্তপ্রবাহ দেখা যায়।

চ.ব্লক বা অস্বাভাবিকতা দেখা:
কোন ধমনীতে কত শতাংশ ব্লক, কোথায় সংকোচন আছে—সব বিস্তারিত বোঝা যায়।

ছ.পরীক্ষা শেষ:
ক্যাথেটার ও শিথ বের করে দেওয়া হয়। রেডিয়াল রুট হলে বিশেষ ব্যান্ড দিয়ে প্রেসার দেওয়া হয়; ফেমোরাল রুট হলে কয়েক ঘণ্টা শুয়ে থাকতে হয়।

#এনজিওগ্রাম_করতে_কত_সময়_লাগে?
সাধারণত 10–20 মিনিট। জটিলতা থাকলে সময় একটু বেশি লাগতে পারে।

#এনজিওগ্রামের_পর_কি_কি_সতর্কতা_প্রয়োজন?
ক.হাতের ব্যান্ড ঢিলা না করা
খ.ভারী কাজ বা ভারী ওজন না তোলা (২৪–৪৮ ঘণ্টা)
গ.প্রচুর পানি পান করা, যাতে কন্ট্রাস্ট দ্রুত শরীর থেকে বের হয়ে যায়
ঘ.ইনজেকশন/কথা বলার জায়গায় ব্যথা, ফোলাভাব বা রক্তপাত হলে দ্রুত ডাক্তারকে জানানো

#এনজিওগ্রাম_কতটা_নিরাপদ?
বর্তমানে করোনারি এনজিওগ্রাম অত্যন্ত নিরাপদ ও আধুনিক প্রযুক্তি-নির্ভর পদ্ধতি। ঝুঁকি খুবই কম (প্রায় ১% এরও কম)। অভিজ্ঞ কার্ডিওলজিস্ট ও উন্নত ক্যাথল্যাবে ঝুঁকি আরও কমে যায়।

ডা.অর্ণব কুমার চৌধুরী
ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট

আম‌া‌দের এখা‌নে Rabix VC এভেলএবল।ধন‌্যবাদ।
16/01/2026

আম‌া‌দের এখা‌নে Rabix VC এভেলএবল।
ধন‌্যবাদ।

09/01/2026

Doxicap100 is Available Here.

27/12/2025

‼️ শীতে রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয়:
শীতে রক্তচাপ বেশি হলে শরীরকে গরম রাখুন (গরম পোশাক, ঘরের তাপমাত্রা), নিয়মিত রক্তচাপ মাপুন, পর্যাপ্ত পানি পান করুন, লবণ ও ক্যাফেইন কমান, পটাশিয়াম ও ফাইবারযুক্ত খাবার (শাক, ফল) খেতে হবে, হালকা ব্যায়াম (যোগব্যায়াম, হাঁটা) করুন, চাপমুক্ত থাকুন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

শীতকালে রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয়:
* শরীর ঠান্ডা হলে রক্তনালী সংকুচিত করে রক্তচাপ বাড়ায়, তাই
স্তরে স্তরে পোশাক পরবেন, টুপি-মোজা ব্যবহার করবেন এবং
ঘর উষ্ণ রাখবেন । হঠাৎ ঠান্ডা লাগা এড়িয়ে চলবেন।
* নিয়মিত সঠিকভাবে রক্তচাপ মাপবেন।
* ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করবেন : হালকা ব্যায়াম, যেমন
হাঁটা বা যোগব্যায়াম।
অতিরিক্ত ঠান্ডা থাকলে ঘরের বাইরে ব্যায়াম এড়িয়ে চলবেন ।
* স্বাস্থ্যকর খাবার খাবেন : অতিরিক্ত লবণ, তৈলাক্ত ও
প্রক্রিয়াজাত খাবার কমাবেন বা বাদ দেবেন।
শীতের শাকসবজি 🥬 ও ফল 🍅 খাবেন সাধ‍্যের মধ‍্যে।
* পর্যাপ্ত পানি পান করবেন।
* ক্যাফেইন সমৃদ্ধ খাবার সীমিত করবেন।
* ধূমপান 🚭, মদ্যপান ও তামাক পণ্য বর্জন করুন।
* মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশা কমান।
* ভিটামিন ডি: সম্ভব হলে অল্প সময়ের জন্য রোদ পোহান এবং
ভিটামিন ডি সমৃদ্ধ খাবার 🍛 খাবেন।
* রাতে ৭/৮ ঘণ্টা ঘুমাতে হবে।
* শরীরের অতিরিক্ত ওজন কমাতে হবে।
ডা. সমীর কুমার কুন্ডু
অধ্যাপক হৃদরোগ বিভাগ।

হাতের ক্যানুলা কত দিন রাখা যায়? চিকিৎসার প্রয়োজনে, ইঞ্জেকশন, স্যালাইন নিয়মিত শিরায় দেয়ার ক্ষেত্রে হাতে ক্যানুলার সাহায্য...
25/12/2025

হাতের ক্যানুলা কত দিন রাখা যায়?

চিকিৎসার প্রয়োজনে, ইঞ্জেকশন, স্যালাইন নিয়মিত শিরায় দেয়ার ক্ষেত্রে হাতে ক্যানুলার সাহায্য নিতে হয় আমাদের।

অনেক সময় রোগীদের চিকিৎসার খাতিরে হাতের ক্যানুলাটি দীর্ঘদিন রাখার প্রয়োজন দেখা দেয়। সে প্রশ্ন আসতে পারে, এটা সর্বোচ্চ কতদিন রাখা যেতে পারে?

মোটা দাগে যদি বলি, ৫-৭ দিন রাখা যেতে পারে।

এর চেয়ে বেশিদিন দরকার পরলে, শরীরের অন্য স্থানে ক্যানুলা করে নেয়া উচিৎ।

৫-৭ দিন এর চেয়ে বেশিদিন রাখলে কি ক্ষতি হতে পারে?

-- সে ক্ষেত্রে শিরায় প্রদাহ ( inflammation) হতে পারে,যাকে ফ্লেবাইটিস (phlebities) বলে।

বুঝবেন কিভাবে আপনার হাতের শিরায় ফ্লেবাইটিস হয়েছে?

-- দেখবেন হাতের ক্যানুলার জায়গাটা লাল হয়ে আছে, ফুলে গেছে, ব্যথায় টনটন করছে।

সে ক্ষেত্রে করনীয়?

-- ক্যানুলাটি খুলে ফেলে দিতে হবে, শরীরের অন্য স্থানে করতে হবে। বেশি ব্যথা হলে, ব্যথানাশক খেতে হবে, হালকা গরম শ্যাক দিন। কিছুদিন পর এমনিতেই ঠিক হয়ে যাবে দু:চিন্তার কারন নেই। চিকিৎসক মনে করলে এন্টিবায়োটিক দিতে পারে।

কি? বোঝা গেল?

বিদায় নেবার আগে ভাবছি, দুটো বোনাস তথ্য দিয়ে দেই।

অনেক সময় ক্যানুলা করার সময় বা রক্ত দেয়া নেয়ার সময় দুই এক বার ক্যানুলা বা সুচ মিস বা যথাস্থানে না পরলে এলাকাটি ফুলে যায়,

এটাকে বলে হেমাটোমা, চামড়ার নিচে রক্ত জমে যায়।

টেনশনের কিছু নাই, এ জায়গা প্রথমে লালচে, নীলচে, পরে কালচে ও হলুদাভ হয়ে ঠিক হয়ে যাবে কিন্তু সময় লাগবে,

আপনার করনীয় কি?

-- কিছু নাই।

অনেক সময় ক্যানুলা করার পর স্যালাইন চালু করলে এলাকাটি ফুলে যায়, এটা কি?

-- ক্যানুলা সঠিক স্থানে বসে নাই, আবার করতে হবে, এক্সট্রা ভ্যাসেশন হয়েছে।

করনীয়?

-- কিছু না, ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ।

কিছু কি শেখা গেলো? ধন্যবাদ সবাইকে। দোয়া চাই।

লি‌খে‌ছেন, ডাঃ জিল্লুর হাসান র‌নি।

লেখালিখি কপিরাইট ।

11/12/2025

যারা ঔষধ কি‌নে আবার ফেরত দি‌তে চান,তারা দেখুন।

নতুন ভি‌জি‌টিং কার্ড।
03/12/2025

নতুন ভি‌জি‌টিং কার্ড।

26/11/2025

Deslor Syrup is Available Now.

27/07/2025

বয়স যখন ৪০ হবে
কয়েকটা ওষুধ ঘরে রাখবে তবে৷
হঠাৎ ব্যথা হলে বুকে
৪ টা Clopid, ৪ টা Ecosprin
চাবাবে মুখে।

দাড়াও দাড়াও, যদি থাকে হাপানি
Ecosprin বাদ দিবানি৷
সাথে অবশ্যই নিডোকার্ড ১ ট্যাবলেট
গ্যাসের ওষুধ একটা সাথে সেট৷

এরপর দ্রুত হাসপাতালে যাও
ইসিজি আর Troponin I টেস্ট করাও৷

প্রতি ৬ মাসে HBA1C, LIPID PROFILE
CREATININE, URIC ACID করতেই হবে ভাই
যদি আধা মরা হয়ে ঝুলে থাকতে না চাই৷

প্রয়োজনে ইনবক্স করতে পারো,
টেলিমেডিসিন চালু রেখেছি
সন্ধ্যা ছ টা থেকে রাত্রি বারো।

ধন্যবাদান্তে
ডা: এস এম সহিদুল ইসলাম

26/07/2025

বর্তমানে গনহ‌ারে যা‌দের চুলকা‌নি হ‌চ্ছে নি‌চের লেখা তা‌দের জন‌্য।

ওষুধের নাম: PERMETHRIN CREAM 5%

ব্যবহারের নিয়ম:

১.

পুরো শরীরে ঘুমানোর আগে (রাতে) গোসল করে পরিষ্কার করে শুকনো ত্বকে পাম থেকে গলা পর্যন্ত এবং বিশেষ করে আঙুলের ফাঁক, নাভি, নিতম্ব, পায়ের আঙুলের ফাঁক, যৌনাঙ্গ, স্তনবৃন্ত এবং বগলের নিচের অংশে ভালভাবে লাগাতে হবে।

মুখে লাগানোর দরকার নেই যদি না চিকিৎসক বিশেষভাবে নির্দেশ দেন।

৮-১৪ ঘণ্টা পর (সকালে) আবার গোসল করে ক্রিম ধুয়ে ফেলতে হবে।

একবার ব্যবহারের পর এক সপ্তাহ পর আবার প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে।

---

পরামর্শ (Important Advice):

১. রোগী ছাড়াও পরিবারের অন্য সদস্যদের একই সময় একসাথে চিকিৎসা নিতে হবে যেন সংক্রমণ আবার না ছড়ায়।
২. ব্যাচেলর মেস বা আশ্রয়কেন্দ্রের মতো জায়গায় থাকলে সবার চিকিৎসা একসাথে নেওয়া জরুরি।
3. ক্রিমের সাথে অ্যান্টিহিস্টামিন জাতীয় কিছু ওষুধ খেতে হতে পারে চুলকানি কমানোর জন্য।
4. কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে যদি ত্বকে ইনফেকশন দেখা দেয়।
5. শরীরের তেল, সানস্ক্রিন বা লোশন ব্যবহার করা যাবে না; কারণ এতে ওষুধ কম কার্যকর হতে পারে।
6. বিছানার চাদর, বালিশের কভার, তোয়ালে, জামাকাপড় ইত্যাদি গরম পানিতে ধুয়ে ভালোভাবে শুকাতে হবে এবং ব্যবহার না করলে ৩ দিন আলাদা রেখে দিতে হবে।
7. চিকিৎসা নেওয়ার পরেও চুলকানি কয়েক সপ্তাহ থাকতে পারে, এটি স্বাভাবিক; তবে বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আমরা আ‌ছি সেবার ব্রত নি‌য়ে।
23/07/2025

আমরা আ‌ছি সেবার ব্রত নি‌য়ে।

শোক সংবাদআমা‌দের ফা‌র্মেসীর নিয়‌মিত ক্রেতা,হইজোর দক্ষিণপাড়া নিবাসী মোঃ মাহাতাব উদ্দিন (মাহা)ভাই আজ সকাল ১১ ঘটিকার সময় ...
16/07/2025

শোক সংবাদ
আমা‌দের ফা‌র্মেসীর নিয়‌মিত ক্রেতা,হইজোর দক্ষিণপাড়া নিবাসী মোঃ মাহাতাব উদ্দিন (মাহা)ভাই আজ সকাল ১১ ঘটিকার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

Address

সাতবা‌ড়িয়া রো‌ডের মু‌খে। চিনাখড়া বাজার। সুজানগড়।
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Medicine Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram