25/02/2026
এই রোগী ১ বছর ধরে শরীরে ছোট ছোট লাল দানা নিয়ে ভুগছেন।
তিনি বললেন:
“ডাক্তার সাহেব, অনেক চিকিৎসা করেছি, কোনো কিছুতেই ভালো হচ্ছে না। এটা কি কখনো ভালো হবে?”
👉এটা Keratosis Pilaris (Chicken Skin) – ১ বছর চিকিৎসা করেও ফলাফল ভালো না পায় নি রোগী। আসল সত্য জানুন-
এটাই Keratosis Pilaris যা খুব সাধারণ কিন্তু ভুল বোঝা চর্মরোগ।
👉 দেখতে অনেকটা “মুরগির চামড়া” (chicken skin) এর মতো।
🟢 Keratosis Pilaris কী?
Keratosis Pilaris হলো একটি genetic skin condition, যেখানে লোমকূপে কেরাটিন জমে গিয়ে-
➡️ ছোট ছোট খসখসে দানা।
➡️ লালচে বা কালচে দাগ
তৈরি করে।
⚠️ কেন হয় Keratosis Pilaris?
✅ জেনেটিক বা বংশগত কারণে।
✅ শুষ্ক ত্বকের কারণে।
✅ Atopic dermatitis বা এলার্জি প্রবণতা থাকলে।
✅ শীতকালে বেশি খারাপ হয়।
✅ ত্বকের কেরাটিন উৎপাদন বেশি হওয়া কারণ।
👉 এটি কোনো সংক্রমণ নয়।
👉 ছোঁয়াচে নয়।
👉 ফাঙ্গাল বা স্ক্যাবিস নয়।
🔴 লক্ষণ:
🔹 বাহু, উরু, বুকে, নিতম্ভে, গালে ছোট ছোট দানা।
🔹 ত্বক খসখসে ও রুক্ষ।
🔹 লাল বা কালচে দাগ।
🔹 সাধারণত ব্যথা বা তীব্র চুলকানি থাকে না।
🔹 অনেক সময় কসমেটিক সমস্যা বেশি কারণে হয়।
🤔 আসলে কি ভালো হবে?
👉 সত্য কথা:
🔸 Keratosis Pilaris পুরোপুরি cure হয় না।
🔸 তবে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়।
🔸 বয়স বাড়ার সাথে অনেক সময় নিজে নিজে কমে যায়।
👉 রোগীরা সবচেয়ে বেশি হতাশ হয় কারণ তারা permanent cure আশা করে।
✅ কীভাবে নিয়ন্ত্রণ করবেন?
✔ নিয়মিত ময়েশ্চারাইজার (urea, lactic acid, salicylic acid lotion) ব্যবহার করুন।
✔ মাইল্ড exfoliation করুন।
✔ কড়া সাবান এড়িয়ে চলতে হবে।
✔ গরম পানি কম ব্যবহার করতে হবে।
✔ প্রয়োজন হলে topical retinoid দিতে হবে।
✔ দীর্ঘমেয়াদে ধৈর্য থাকতে হবে।
👉 ২–৩ মাস নিয়মিত যত্ন ছাড়া কোনো ফল পাওয়া যায় না।
🖐️ভুল চিকিৎসা যা রোগ বাড়ায়:
🚫 বারবার steroid cream.
🚫 ফাঙ্গাল ওষুধ।
🚫 শক্ত স্ক্রাব।
🚫 ব্লিচ বা ঘরোয়া কেমিক্যাল ব্যবহার।
👉 এতে ত্বক আরও ক্ষতিগ্রস্ত হয়।
🧠 গুরুত্বপূর্ণ কথা (রোগীর জন্য)
👉 এটি কোনো বিপজ্জনক রোগ নয়।
👉 এটি ক্যান্সার নয়।
👉 এটি ছোঁয়াচে নয়।
👉 এটি দীর্ঘমেয়াদি skin condition, ধৈর্য দরকার।
📢 সতর্কবার্তা:
আপনার শরীরে যদি-
⚠️ ছোট ছোট খসখসে দানা থাকে।
⚠️ বছরের পর বছর ভালো না হয়।
⚠️ চুলকানি বা ইনফেকশন না থাকে।
👉 সম্ভবত এটি Keratosis Pilaris.
👉 অযথা ফাঙ্গাল বা স্ক্যাবিস চিকিৎসা বন্ধ করুন।
👉 এই পোস্টটি শেয়ার করুন, অনেক মানুষ ভুল চিকিৎসা করছে।
👉 আপনার শরীরে এমন দানা আছে? কমেন্টে লিখুন।
👉 এমন মেডিকেল কেস জানতে ফলো করুন।
🩺 স্বাস্থ্য পরামর্শদাতা,
মোঃ হানজালা হোসেন