07/12/2025
মুসলিম ফ্যামিলি প্ল্যানিং....
নবী করীম সা. আমাদেরকে মুসলিম ফ্যামিলি প্ল্যানিং কী হবে? এর শিক্ষা দিয়ে গেছেন:
قال النبي صلى الله عليه وسلم: تكاثروا تناسلوا فإني مكاثر بكم الأمم. الحديث.
অর্থ: তোমরা অধিক বাচ্চা নাও, বংশ বিস্তার করো। আমি তোমাদের আধিক্য নিয়ে কেয়ামতের দিন গর্ব করবো।
একটি মুসলিম পরিবার গঠনের চিত্র তুলে ধরা হলো:
আমরা এক মায়ের পেটে ৮ ভাই এবং ৩ বোন মোট ১১ জন। যদি ৮ ভাই ৪টা করে বিবাহ করে এবং পূর্ণ আদালতের সাথে রাখে, তাহলে আমার পিতার ৩২টা বেটার বৌ হবে। ৬৪টা বেয়াই, বেয়াইন হবে, আর বিনপুত হবে কমপক্ষে ১৬০টি। এই ৩২টি বেটার বৌ থেকে যদি ৫টি করেও সন্তান হয়, তাহলে আমার আব্বুর নাতী-পুতি হবে ১৬০ জন। আমি হবো এই ১৬০ জনের বড় চাচা। আমার আপন ছেলে ও ভাতিজা মিলিয়ে হবে ১৬০ জন। একটু ভাবুন কোনো বড় চাচার আপন ছেলে ও ভাতিজা মিলে ১৬০ জন হলে কী পরিমাণ মুসলিম শক্তি অর্জন হবে। আবার ১৬০ জনের বিয়ে হলে ৩২০ জন বেয়াই বায়াইন হবে, বিনপুত হবৈ হাজারের উপর। ১৬০ থেকে যদি ৮০ জন ছেলে সন্তান, আব্বুর নাতী ও আমার ভাতিজারা ৪ জন করে বিবাহ করে তাহলে আব্বুর ৩২০ জন নাতবৌ হবে। ৮০টি মেয়ে ও ৩২০ জন নাতবৌ থেকৈ ৫টি করে সন্তান হলে প্রায় ২০০০ দুই হাজার নাতি-পুতি হবে। সবাই হবে মুসলিম ইনশাআল্লাহ।
এই যদি হয় মাত্র ১ থেকে দুই প্রজন্মের অবস্থা তাহলে ১০ প্রজন্ম গিয়ে আব্বুর সন্তানের সংখ্যা কত হবে? আবার সকলের আমলের ছাওয়াব আব্বু আম্মু কবর থেকেই পাবেন।
এটাতো শুধু একজন মুসলিমের ফ্যামিলি প্ল্যানিং এর চিত্র তুলে ধরলাম। এমন যদি বাংলাদেশের ১ লক্ষ মুসলিমের হয় তাহলে অবস্থা কত সুন্দর হবে নিজেরাই হিসাব করবেন।
এটাই আমাদের প্রিয় নবীজি সা. ১৪০০ বছর পূর্বে আদেশ করে গিয়েছেন: تكاثروا تناسلوا.....
বি.দ্র. এই ফ্যামিলি প্ল্যানিং শুধু তাদেরই ভালো লাগবে এবং নিজেরাও করার চেষ্টা করবে যাদের আল্লাহর রিযিকের উপর পূর্ণ আস্থা আছে এবং রাসূল সা. এর আদর্শ ভালো লাগে। তবে যারা আল্লাহকে রাযযাক হিসেবে পুরো বিশ্বাস করে না, রাসূলের আদর্শকে পরিপূর্ণ ভালোবাসে না, তাদের কাছে ভালো লাগবে না। তারা তো এক/দুই সন্তানকে খাওয়াবে কেমনে এই চিন্তাতেই ঘুমাতে পারে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদীসটির উপর আমল করে গিয়েছেন হযরত সাহাবায়ে কেরামগণ। ইতিহাস তার জলন্ত সাক্ষী। কয়েকটি উপমা উল্লেখ করা হলো:
১. নবীজির নাতী হাসান রা. এর ৩৪০ জন সন্তান ছিল।
২. আনাস রা. এর ১১০ জন সন্তান ছিল।
৩. নবী সা.এর জামাতা আলী রা. এর ৩১ জন সন্তান ছিল ।
৪. নবী সা. এর ২য় জামাতা উসমান রা. এর ১৭টি।
৫. নবী সা. এর সাহাবা খালিদ বিন ওয়ালিদে ৬৯টি সন্তান ছিলো।
আর লিখলাম না। ইতিহাস দেখে নেবেন।
এটাই হলো মুসলিম ফ্যামিলি প্ল্যানিং। ১/২টা সন্তান নিয়েই বন্ধ করা অমুসলিমদের ফ্যামিলি প্ল্যানিং। আপনি মুসলিম হিসেবে কোন প্ল্যানে নিজের ফ্যামিলি গড়তে চান? নিজেই সিদ্ধান্ত নিন।
M***i TariQ Masood official
Emam Uddin
M***i Tariq Masood
Ideal Marriage Bureau-IMB
আশ শরীয়াহ ফাউন্ডেশন ASF
Emam Uddin