Dr.Saad-Homeopath

Dr.Saad-Homeopath "আন্তরিক সেবা এবং দ্রুত সুস্থতায় আমার লক্ষ্য"
মোল্লা হোমিও হল
আসাদুল্লাহ মার্কেট; নওদাপাড়া, রাজশাহী
Dr.Saad(Classical Homeopath.) Chronic case specialist.

Reg:40834

বিশ্বাস না থাকলে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে অযথা সময় নষ্ট করবেন না।

আজ রাজশাহী চেম্বারে এই রোগী ফলোআপে এসেছেন।দীর্ঘদিন ধরে তিনি খাবারজনিত অ্যালার্জিতে ভুগছেন। উপসর্গ হিসেবে ত্বকে তীব্র চুল...
04/03/2026

আজ রাজশাহী চেম্বারে এই রোগী ফলোআপে এসেছেন।

দীর্ঘদিন ধরে তিনি খাবারজনিত অ্যালার্জিতে ভুগছেন। উপসর্গ হিসেবে ত্বকে তীব্র চুলকানি হয়, প্রথমে লাল হয়ে যায়, পরে ধীরে ধীরে সেই স্থান কালচে হয়ে পড়ে—ছবিতে যেমনটি দেখতে পাচ্ছেন।

প্রায় এক মাস আগে তিনি প্রথম চিকিৎসা নিতে আসেন। বিস্তারিত কেস নেওয়ার পর আমি Sulphur 200 প্রেসক্রিপশন করেছিলাম।

আলহামদুলিল্লাহ, গত এক মাসে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আক্রান্ত স্থানের লালভাব ও চুলকানি অনেকাংশে কমেছে।

আজ রোগীর বর্তমান অবস্থা বিবেচনা করে Sulphur 1M প্রদান করা হয়েছে। আশা করছি, ইনশাআল্লাহ ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থতার দিকে এগিয়ে যাবেন।

শিক্ষামূলক উদ্দেশ্যে প্রেসক্রিপশনের ছবিও সংযুক্ত করা হলো।

চট্টগ্রামের একজন রোগী আজ অনলাইনে দেখলাম, যিনি দীর্ঘ চার বছর ধরে তীব্র মাথাব্যথায় ভুগছেন।রোগীর বর্ণনা অনুযায়ী, কোনো ধরন...
03/03/2026

চট্টগ্রামের একজন রোগী আজ অনলাইনে দেখলাম, যিনি দীর্ঘ চার বছর ধরে তীব্র মাথাব্যথায় ভুগছেন।

রোগীর বর্ণনা অনুযায়ী, কোনো ধরনের চাপ বা প্রেসার সৃষ্টি হলেই মাথাব্যথা শুরু হয়। ব্যথা সাধারণত চোখের উপর দিক থেকে শুরু হয়ে ধীরে ধীরে মাথার পেছনের দিকে ছড়িয়ে যায়।

ব্যথার প্রকৃতি এমন—মনে হয় যেন ধারালো কিছু দিয়ে বারবার গুতো দেওয়া হচ্ছে।

রোগীর সমস্থ উপসর্গ, ব্যথার ধরণ, ট্রিগার ফ্যাক্টর এবং সামগ্রিক ইতিহাস বিশ্লেষণ করে রেপার্টরি সহ বিস্তারিত বিবেচনার মাধ্যমে -200 ঔষধ প্রেসক্রিপশন করেছি।

শিক্ষামূলক উদ্দেশ্যে রেপার্টরি ও প্রেসক্রিপশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
ধন্যবাদ।
#মাথাব্যথা

এই রোগীর দুই হাত অতিরিক্ত ঘামে, কিন্তু ঘামে কোন দুর্গন্ধ নেই, শারীরিক পরিশ্রম ছাড়াই-মানসিক চাপ, চিন্তা, ভয়, উত্তেজনা বা ...
02/03/2026

এই রোগীর দুই হাত অতিরিক্ত ঘামে, কিন্তু ঘামে কোন দুর্গন্ধ নেই, শারীরিক পরিশ্রম ছাড়াই-মানসিক চাপ, চিন্তা, ভয়, উত্তেজনা বা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার সময় ঘাম অনেক বেড়ে যায়। এটা সাধারণ ঘাম নয়। এটাকে বলা হয়-Stress-induced Palmar Hyperhidrosis অর্থাৎ মানসিক উদ্দীপনায় হাতের অতিরিক্ত ঘাম।
আমাদের শরীরের ঘাম নিয়ন্ত্রণ করে Autonomic Nervous System। অনেকেই এটাকে লজ্জা বা দুর্বলতা মনে করেন,কিন্তু এটি একটি চিকিৎসাযোগ্য সমস্যা। রোগীর মানসিক ও শারীরিক লক্ষণ বিশ্লেষণ করে
Silicea 1M প্রেসক্রিপশন করেছি।

হোমিওপ্যাথিতে রোগ নয়, রোগীকে এবং রোগীর প্যাথলজিকাল পরীক্ষা-নিরীক্ষা দেখে চিকিৎসা করা হয়।
সঠিক ওষুধে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব, ইনশাআল্লাহ।
#ঘাম .

28/02/2026

জামালপুর জেলা থেকে কিডনি সমস্যার জন্য অনলাইনে চিকিৎসা নিলেন।

28/02/2026

VSD- এর জন্য চিকিৎসা নিয়ে ভালো আছে।
আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি এই বাঁচার পুরো পরিবার হার্টের ফুটার রোগী এবং মাকে যে দেখতে পাচ্ছেন উনার অলরেডি একবার অপারেশন করা হয়েছে এবং আবারও ফুটা দেখা গেছে, সেজন্য তাদের বাচ্চার অপারেশন করতে রাজি না কিন্তু এটা অপারেশনাল একটা কেস।

এখানে বাড়িয়ে বলার কোনো সুযোগ নেই, কারণ রোগী নিজেই আমার পেজে যুক্ত আছেন এবং নিয়মিত একজন ফলোয়ার।এই দম্পতি ২২-১১-২০২৫ ত...
27/02/2026

এখানে বাড়িয়ে বলার কোনো সুযোগ নেই, কারণ রোগী নিজেই আমার পেজে যুক্ত আছেন এবং নিয়মিত একজন ফলোয়ার।

এই দম্পতি ২২-১১-২০২৫ তারিখে আমার কাছে চিকিৎসা নিতে আসেন। তাদের দাম্পত্য জীবন বেশ কয়েক বছরের হলেও কোনোভাবেই গর্ভধারণ হচ্ছিল না।

আমার কাছে আসার আগেই তারা রাজশাহীর স্বনামধন্য একাধিক গাইনি স্পেশালিস্টের শরণাপন্ন হয়েছেন। দামি দামি ওষুধ, ব্যয়বহুল ইনজেকশন—সবই নেওয়া হয়েছে। কিন্তু ফলাফল ছিল শূন্য।

চরম হতাশার এক পর্যায়ে, এলাকার একজন মাস্টার সাহেবের পরামর্শে বুকভরা আশা ও গভীর আকাঙ্ক্ষা নিয়ে তারা আমার কাছে চিকিৎসা শুরু করেন।

আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা তাদের আকাঙ্ক্ষা এবং আমার চেষ্টা কবুল করেছেন।
আজ এই দম্পতি বাবা–মা হতে চলেছেন।

যারা বলেন হোমিওপ্যাথি চিকিৎসায় কোনো ফলাফল আসে না, কিংবা এটাকে শুধু প্লাসিবো সিস্টেম বলে অবহেলা করেন—
তাদের জন্য এই ফলোআপই যথেষ্ট উত্তর।

কথা দিয়ে নয়, ফলাফল দিয়েই চিকিৎসার মূল্যায়ন হয়।

#গর্ভধারণ #কনসিভ #বন্ধ্যাত্ব

27/02/2026

বাত ব্যথার জন্য চিকিৎসা নিয়ে ভালো আছে। তবে অতিরিক্ত পরিশ্রম করার কারণে আবারো ব্যথাটা কিছুটা বেড়েছে তবে আশা করি এবার যে ওষুধ দিয়েছি তাতে চলে যাবে।

#বাত

26/02/2026

দীর্ঘদিন এলোপ্যাথি ওষুধ খাচ্ছে তার পরেও এলার্জি কমছে না; এবার হোমিওপ্যাথি ডাক্তারের পালা। বলে রাখি এই ছেলের বাবা না একজন এলোপ্যাথি ডাক্তার।

সোরিয়াসিস, ব্রে/স্ট টিউমার সহ নতুন পুরাতন বেশ কিছু রোগী অনলাইনে দেখলাম।ইনশাআল্লাহ আগামীকাল উত্তর কাফরুলে "সেবা হোমিও হলে...
25/02/2026

সোরিয়াসিস, ব্রে/স্ট টিউমার সহ নতুন পুরাতন বেশ কিছু রোগী অনলাইনে দেখলাম।
ইনশাআল্লাহ আগামীকাল উত্তর কাফরুলে "সেবা হোমিও হলে" রোগী দেখব।

25/02/2026

১২ বছর ধরে খিচুনিতে ভুগতেছে; এলোপ্যাথি ওষুধ খেয়ে চলছিল; আশানুরূপ তেমন কোন ফল পাচ্ছিল না, ওষুধ খেলে ভালো থাকে না খেলে আগের মতই, আপনার নিশ্চয় হাতের দিকে লক্ষ্য করছেন উনি ইতিমধ্যেই কয়েকবার আগুনে পড়েছেন এবং সব সময় আতঙ্কিত থাকেন বর্তমানে। এমত অবস্থায় হোমিওপ্যাথি চিকিৎসা আমার কাছে চলমান আলহামদুলিল্লাহ ভালো আছে।

সিংগাপুর প্রবাসী রাসেল কামরুল সাহেব কে 'Gout' এর জন্য চিকিৎসা দিলাম।     #প্রবাসি
24/02/2026

সিংগাপুর প্রবাসী রাসেল কামরুল সাহেব কে 'Gout' এর জন্য চিকিৎসা দিলাম।
#প্রবাসি

24/02/2026

অনেক সময় লক্ষ্য করি, দূর–দূরান্ত থেকে রোগীরা আসে, একবার চিকিৎসা নিয়ে চলে যায়, কিন্তু দ্বিতীয়বার আর ফিরে আসে না।
সেই মুহূর্তে মানসিকভাবে একটু হতাশ লাগে—ভাবি, রোগীটা আর এলো না কেন।

কিন্তু সময়ের সাথে একটা বিষয় আমাকে বারবার অবাক করেছে।
বিভিন্ন সময়ে দেখেছি, তারা একবার চিকিৎসা নিয়ে ওষুধ খেয়ে ভালো থাকে, ভালোই থাকে—
তাই আর ফিরে আসে না।

এটাই হয়তো একজন চিকিৎসকের নীরব সাফল্য।
খোঁজ না থাকলেও ফলটা থেকে যায়।

এর জ্বলন্ত উদাহরণ হলো এই রোগী—
একবার চিকিৎসা নিয়েই উপকার পেয়েছে, সুস্থতার পথে এগিয়ে গেছে।

এই ধরনের মুহূর্তগুলো মনে করিয়ে দেয়—
সব উপস্থিতি দৃশ্যমান হয় না,
সব সাফল্য ফলোআপে ধরা পড়ে না।

তবুও বিশ্বাসটা টিকে থাকে—
যেখানে রোগী সুস্থ হয়, সেখানেই চিকিৎসার পূর্ণতা।

Address

Airport Road
Rajshahi
6203

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Saad-Homeopath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Saad-Homeopath:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram