পিংকু হোস্টেল- রা মে ক Pinku Hostel,RMC

পিংকু হোস্টেল- রা মে ক     Pinku Hostel,RMC শহীদ শাহ্‌ মাইনুল আহসান চৌধুরী পিংকু -

This is a residential medical (Boys) hostel of Rajshahi Medical College which is named after Shaheed Shah Mainul Ahshan Chowdhury Pinku who was a student of this medical college.

২০২৩-২০২৪ ‍শিক্ষাবর্ষ ১ম বর্ষ এমবিবিএস কোর্সে মেধা তালিকা হতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। (2023-2024 academic year 1st ye...
23/02/2024

২০২৩-২০২৪ ‍শিক্ষাবর্ষ ১ম বর্ষ এমবিবিএস কোর্সে মেধা তালিকা হতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। (2023-2024 academic year 1st year MBBS course admission notice from merit list.)

নিপাহ ভাইরাস : জরুরী স্বাস্থ্য বার্তানিপাহ ভাইরাস থেকে বাঁচার জন্য কেউ খেজুরের কাঁচা রস খাবেন না, বাদুড় খাওয়া আংশিক ফল খ...
20/12/2023

নিপাহ ভাইরাস : জরুরী স্বাস্থ্য বার্তা

নিপাহ ভাইরাস থেকে বাঁচার জন্য কেউ খেজুরের কাঁচা রস খাবেন না, বাদুড় খাওয়া আংশিক ফল খাবেন না। ২০২২-২৩ সালে দেশে এ রোগে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১০ জনই মৃত্যুবরণ করেন। খেজুরের রস বিক্রেতাদের প্রতি অনুরোধ কেউ কাঁচা রস খেতে চাইলে বিক্রি করবেন না।

নিপাহ একটি ভাইরাসজনিত মারাত্মক প্রাণঘাতী রোগ। সাধারণত শীতকালে নিপাহ রোগের প্রাদুর্ভাব দেখা যায়। কাঁচা খেজুরের রসে বাদুড়ের বিষ্ঠা বা লালা মিশ্রিত হয় এবং ঐ বিষ্ঠা বা লালাতে নিপাহ ভাইরাসের জীবাণু থাকে। ফলে খেজুরের কাঁচা রস পান করলে মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারে। বর্তমান সময়ে বড়দের পাশাপাশি শিশু-কিশোরেরা নিপাহ ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। খেজুরের কাঁচা রস সংগ্রহ, বিক্রয় ও বিতরণের সাথে সংশ্লিষ্ট গাছীগণকে এবং জনসাধারণকে প্রাণিবাহিত সংক্রামক ব্যাধি রোগ নিপাহ ভাইরাস। সম্পর্কে অবহিত করা হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এই রোগে মৃত্যুর হার প্রায় ৭০ শতাংশেরও বেশি। ২০২২-২৩ সালে দেশে এ রোগে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১০ জনই মৃত্যুবরণ করেন। তাই প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার উপায়। খেজুরের রস বিক্রেতাদের প্রতি অনুরোধ কেউ কাঁচা রস খেতে চাইলে বিক্রি করবেন না। উল্লেখ্য যে, খেজুরের রস থেকে তৈরি গুড় খেতে কোন বাধা নেই।

নিপাহ রোগের প্রধান লক্ষণ সমূহ-

১.⁠ ⁠জ্বরসহ মাথা ব্যাথা

২.⁠ ⁠খিঁচুনি

৩.⁠ ⁠প্রলাপ বকা

৪.⁠ ⁠অজ্ঞান হওয়া

৫.⁠ ⁠কোন কোন ক্ষেত্রে শ্বাসকষ্ট হওয়া

নিপাহ রোগ প্রতিরোধে করণীয়-

১.⁠ ⁠খেজুরের কাঁচা রস খাবেন না।

২.⁠ ⁠কোন ধরনের আংশিক খাওয়া ফল খাবেন না

৩.⁠ ⁠ফল-মূল পরিষ্কার পানি দিয়ে ভালভাবে ধুয়ে খাবেন

৫.⁠ ⁠আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান ও পানি দিয়ে দুই হাত ভালভাবে ধুয়ে ফেলবেন

৪.⁠ ⁠নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে রোগীকে অতি দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যাবেন

জনস্বার্থে: সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর
ছবি: World Health Organization


15/12/2023
04/06/2017

২৪ তম বি ডি এস এর ফাইনাল প্রোফ পরিক্ষায় পাশ কৃত সকল নতুন ডাক্তার কে অভিনন্দন ও শুভেচ্ছা।

রামেকে শিবিরের ‘মেইন’ ছাত্রাবাস বন্ধ ঘোষণানিজস্ব প্রতিবেদক, রাজশাহী:রামেকে শিবিরের ‘মেইন’ ছাত্রাবাস বন্ধ ঘোষণারাজশাহী মে...
08/04/2017

রামেকে শিবিরের ‘মেইন’ ছাত্রাবাস বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রামেকে শিবিরের ‘মেইন’ ছাত্রাবাস বন্ধ ঘোষণা
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শহীদ কাজী নূর-উন-নবী ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে ছাত্রাবাসটি বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ারও নির্দেশ দেওয়া হয়।

রামেকের এই ছাত্রাবাসটি ইসলামী ছাত্রশিবিরের ‘মেইন’ ছাত্রাবাস নামে পরিচিত। এই ছাত্রাবাসটিতে শুধু শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা থাকতেন। তাদের সঙ্গে থাকতেন ১২ জন বিদেশি শিক্ষার্থী। শিবিরের নেতাকর্মীরা ছাত্রাবাসটির নাম উচ্চারণের ক্ষেত্রে ‘শহীদ কাজী নূর-উন-নবী’ শব্দটি উচ্চারণ না করে ‘মেইন’ শব্দটি ব্যবহার করতেন।

এই ছাত্রাবাসটিকে শিবিরের বড় ‘আস্তানা’ হিসেবে বিবেচনা করা হতো। মহানগর শিবিরের নেতাকর্মীদের গোপন বৈঠকও হতো এখানে। গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের পর এ ছাত্রাবাস থেকে পুলিশ শিবিরের লিফলেট, বই ও ধারালো অস্ত্র উদ্ধার করে। এরপরই ছাত্রাবাসটি বন্ধ ঘোষণা করল কলেজ কর্তৃপক্ষ।

রামেকের উপাধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, বৃহস্পতিবার রাতের ঘটনার পর পুলিশ ছাত্রাবাসটি থেকে ‘দেশবিরোধী’ কর্মকাণ্ড পরিচালনার লিফলেট ও অস্ত্র উদ্ধার করেছে। তাই সাধারণ ও বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ছাত্রাবাসটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ছাত্রাবাসটি বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রামেক ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় দু'পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে শিবিরের দুই কর্মী আহত হন। পরে অভিযান চালিয়ে আহত দু’জনসহ শিবিরের মোট পাঁচ কর্মীকে পুলিশ গ্রেফতার করে। আর শহীদ কাজী নূর-উন-নবী ছাত্রাবাস থেকে উদ্ধার করা হয় শিবিরের লিফলেট ও ধারালো অস্ত্র।

এরপর শনিবার দুপুরে ক্যাম্পাসে আবার ছাত্রলীগ-ছাত্রশিবির মুখোমুখি অবস্থান নেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরের নেতাকর্মীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে। ক্যাম্পাসে উত্তেজনা থাকায় এখন পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

এদিকে বৃহস্পতিবার রাতের ঘটনা তদন্তে শনিবার পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রামেকের প্রফেসর ডা. মোসাদ্দেক হোসেনকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে ১০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

রামেকের উপাধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে শহীদ কাজী নূর-উন-নবী ছাত্রাবাস আবার খুলবে কী না। তবে রামেকের অপর একটি ছাত্রাবাস এবং তিনটি ছাত্রীনিবাস আগের মতোই খোলা থাকবে বলে জানিয়েছেন উপাধ্যক্ষ।

বিডি-প্রতিদিন/এস আহমেদ



- See more at: http://www.bd-pratidin.com/campus-online/2017/04/08/221777 .aMUgHm4k.dpuf

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শহীদ কাজী নূর-উন-নবী ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর

08/04/2017

রামেকে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ২

শ্রীলঙ্কা ও বাংলাদেশের টি-টুয়েন্টি খেলাকে কেন্দ্র করে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) হোস্টেলে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রামেকের দুই শিক্ষার্থী আহত হন। তবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে সংঘর্ষের এই ঘটনাকে কেন্দ্র করে রামেকের হোস্টেলে উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে রামেক ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের টি-টুয়েন্টি খেলায় বাংলাদেশ বিজয়ী হলে রামেক পিংকু হোস্টেলের শিক্ষার্থীরা উল্লাস করে। এ সময় ছাত্র শিবিরের কর্মীরা সেখানে কটূক্তি করেন। এতে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ছাত্রশিবিরের কর্মীদের বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও সংঘর্ষ বা‍ধে। এতে দুই শিক্ষার্থী আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। রাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।"

Courtesy : Bangladesh Pratidin
07/04/2017

07/10/2016
শুভ জন্মদিন ভাই।আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
07/10/2016

শুভ জন্মদিন ভাই।

আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

Address

Rajshahi Medical College
Rajshahi
6000

Telephone

01723458845

Website

Alerts

Be the first to know and let us send you an email when পিংকু হোস্টেল- রা মে ক Pinku Hostel,RMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share