17/11/2020
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ।
জীবনের তাগিদে, বেঁচে থাকার তাগিদে খাদ্য গ্রহণ করার কোনো বিকল্প নেই।
স্বাস্থ্য বিজ্ঞানের বক্তব্য অনুসারে ভেজালমুক্ত খাদ্যদ্রব্য খাওয়া সুস্থ থাকার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।
পরিবেশ বাঁচাও আন্দোলনের ‘বিষাক্ত খাদ্য জনস্বাস্থ্যের জন্য হুমকি’ শীর্ষক সেমিনারে বলা হয়, শুধু ভেজাল খাদ্য গ্রহণের ফলে দেশে প্রতি বছর প্রায় ৩ লাখ লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।
কিন্তু আশ্চর্যের বিষয় হলেও সত্য, আমরা যেই খাবারগুলো খাই, বিশেষ করে মসলা হিসেবে যা খাই, তার প্রায় সবই বিষাক্ত বা ভেজাল যুক্ত।
জনস্বাস্থ্য ইনস্টিটিউট ভেজাল বিষয়ে এক প্রতিবেদন তৈরি করেন। এই প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, জিরায় ১৮ শতাংশ, আটায় ১১ শতাংশ, মরিচের গুঁড়ায় ৬০ শতাংশ, হলুদ গুঁড়ায় ৩১ শতাংশ, ধনেগুঁড়ায় ৫৩ শতাংশ ভেজাল মেশানো হয়েছে। নিরাপদ খাদ্য অধিদপ্তর ও ল্যাব টেস্টে ভেজালের উপস্থিতি মিলেছে।
এই বিষয়টিকে মাথায় রেখে আমরা নিজেদের মিলে ভাঙ্গানো খাঁটি মসলা আপনাদের কাছে সরবরাহ করার চিন্তা করছি, আর এই মিলে ভাঙ্গানো মসলাই আজ প্রায় ২৬ বছর ধরে আমরা আমাদের পরিবারের সবাই খেয়ে আসছি।
আপাতত ধনিয়া গুড়া, মরিচ গুড়া, হলুদ গুড়া, জিরা গুড়া, গরম মসলা গুঁড়া এবং এর পাশাপাশি গমের আটা, চাউলের আটা, কালাইয়ের আটা, সরিষার মধু, লিচুর মধু, কালোজিরার মধু, কালোজিরার তেল ইত্যাদি ইনশা আল্লাহ আমাদের কাছে পাবেন এবং এতটুকু বলতে পারি, জানামতে ইনশা আল্লাহ খাঁটি জিনিসটাই আপনি আমাদের কাছে পাবেন।
দামের ব্যাপারে স্থিরভাবে কিছু বলা সম্ভব না, কারণ বিভিন্ন জিনিসের দাম মৌসুম ভিত্তিতে কম-বেশী হয়ে থাকে। ফলে যখন যেটা দাম তখন সেটাই আমাদের কাছে ইনশা আল্লাহ্ ন্যায্য মূল্যে পাবেন।
আপনাদের কার কেমন চাহিদা বা কার কেমন প্রয়োজন দয়া করে জানালে, সে অনুসারে নিয়ে এসে আপনাদের কাছে সরবরাহ করার চেষ্টা করব ইনশা আল্লাহ্।
আমাদের বাসা রাজশাহীতে, ফলে যারা রাজশাহীতে বা এর আশেপাশে থাকেন, সরাসরি বাসা থেকে নিতে পারবেন। আর যারা রাজশাহীর বাহিরে থাকেন, তাদেরকে কুরিয়ারের সাহায্য নিতে হবে এবং কুরিয়ার এর ক্ষেত্রে কুরিয়ারের খরচ গ্রাহককে বহন করতে হবে।
আমার বাসার ঠিকানাঃ
মোহসীন মোহাম্মদ তাহসীন
সেক্টর-২, প্লট-২৫৬,
( বাইতুস শিফা হোমিও হল বা মিঠাই বাজার - বাসা )
রাজশাহী হাউজিং এস্টেট,
পোষ্ট - রাজশাহী ক্যান্টনমেন্ট ৬২০২
উপশহর, রাজশাহী।
মোবাইল- 01774931929, 01974931929
আল্লাহ আমাদের খাঁটি জিনিস গ্রহণের সুযোগ করে দিন এবং তাওফিক দান করুন।
আপনাদের প্রত্যেককে প্রথমে নিজের জন্য সামান্য পরিমানে নিয়ে পরখ করার জন্য অনুরোধ করছি,
যদি আপনার পরীক্ষায় সন্তোষজনক নাম্বার পাই, তাহলে আপনার বন্ধু মহলে, পরিচিত মহলে বলার জন্য অনুরোধ করছি।
আসুন, আমরা সবাই ভেজাল মুক্ত খাদ্যদ্রব্য গ্রহনে সচেষ্ট হই।
ইনশা আল্লাহ্, পর্যায়ক্রমে বিভিন্ন রকম ছাতু, সরিষার তেল, নারিকেল তেল ইত্যাদিসহ আরও কিছু পন্য আনার চেষ্টা চালিয়ে যাবো।
আল্লাহ্ আমাদের প্রত্যেককে বরকতময় হালাল রিজিকের ব্যাবস্থা করে দিন।