06/06/2025
ঈদের সুন্নাত সমূহ
(১) মিসওয়াক করা। তাবঈনুল হাকাইক, ১:৫৩৮
(২) গোসল করা। ইবনে মাজাহ, হাদীস নং- ১৩১৫
(৩) শরী‘আত সম্মত সাজসজ্জা করা। বুখারী শরীফ, হাদীস নং- ৯৪৮
(৫) সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। বুখারী শরীফ, হাদীস নং- ৯৪৮/ মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ৭৫৬০
(৬) সুগন্ধি ব্যবহার করা। (মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ৭৫৬০)
(৭) ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় যেমন (খেজুর ইত্যাদি) খাওয়া। তবে ঈদুল আযহাতে কিছু না খেয়ে ঈদের নামাযের পরে নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৫৩/ তিরমিযী শরীফ, হাদীস নং- ৫৪২/ দারেমী হাদীস নং- ১৬০৩)
(৮) সকাল সকাল ঈদগাহে যাওয়া। আবু দাউদ, হাদীস নং- ১১৫৭
(৯) ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে ছদকায়ে ফিতর আদায় করা। (দারাকুতনী, হাদীস নং- ১৬৯৪)
(১০) ঈদের নামায ইদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৫৬/ আবু দাউদ হাদীস নং- ১১৫৮)
(১১) যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৮৬)
(১২) পায় হেঁটে যাওয়া। (আবু দাউদ, হাদীস নং- ১১৪৩)