Dr Forhad Kabir

Dr Forhad Kabir এমবিবিএস
পিজিটি(চমেক)
মেডিসিন,শিশু,বা?

14/06/2025

জেনে রাখুন 🙂

এটা একজন সাত বছরের বাচ্চার (intestine) খাদ্যনালীর ছবি, যা কৃমির জন্য ব্লক (Intestinal obstruction) হয়ে পঁচে যাওয়ায় কেটে ...
27/05/2025

এটা একজন সাত বছরের বাচ্চার (intestine) খাদ্যনালীর ছবি, যা কৃমির জন্য ব্লক (Intestinal obstruction) হয়ে পঁচে যাওয়ায় কেটে ফেলে দিতে হয়েছে।😢
কৃমি শিশুদের প্রাণনাশের ও কারণ হতে পারে। তাই ১বছরের পর হতে প্রতি ৪ মাস অন্তর শিশুকে রেজিস্ট্রাড ডাক্তারের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ঔষধ সেবন করান।
উল্লেখ্য কৃমির ঔষধের সাথে গরম -ঠান্ডা, আকাশের মেঘ ও সময়ের সাথে কোন সম্পর্ক নেই, যা নিতান্তই কুসংস্কার।
ভালো থাকুক প্রতিটা নিষ্পাপ শিশু💗

শীতকাল মানেই চর্মরোগের ছড়াছড়ি!সঠিক চিকিৎসায় দ্রুত রোগের উন্নতি দেখা যায়।রোগ নির্ণয়ে ভুল হলে রুগিদের দীর্ঘ সময় কষ্ট পেতে...
29/01/2025

শীতকাল মানেই চর্মরোগের ছড়াছড়ি!
সঠিক চিকিৎসায় দ্রুত রোগের উন্নতি দেখা যায়।
রোগ নির্ণয়ে ভুল হলে রুগিদের দীর্ঘ সময় কষ্ট পেতে হয় 😔

20/12/2024

বর্তমানে রোটা ভাইরাস জনিত ডায়রিয়ার প্রকোপ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে।
প্রথমে বমি পরে সাদাটে পাতলা পায়খানা শুরু হয়!
পাঁচ বছরের নিচে বয়স, এমন শিশুদের ডায়রিয়ায় মৃত্যুর জন্য সবচেয়ে বেশি দায়ী এই রোটা ভাইরাসের সংক্রমণ।

এ ধরনের ডায়রিয়ায় এন্টিবায়োটিক এর ভূমিকা খুবই কম। তাই শিশুর পাতলা পায়খানা জনিত সমস্যার জন্য ভুরি ভুরি এন্টিবায়োটিক না খাইয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।।

26/06/2024

অনেকেই জিজ্ঞেস করেন বাচ্চাদের হরলিক্স বা অন্যান্য টিনের দুধ বা প্যাকেটজাত দুধ খাওয়ানো যাবে কিনা!

তাদের উদ্দেশ্যে বলছি, এই সমস্ত দুধে শিশুদের জন্য বাড়তি কোন পুষ্টিগুণ বিদ্যমান থাকেনা!

তাই সম্ভব হলে এ ধরনের খাবার এড়িয়ে চলা উচিৎ।।

04/05/2024

স্বাস্থ্যবার্তা:
সুস্থ থাকার জন্য ২টা অভ্যাস নিজের এবং পরিবারের মধ্যে গড়ে তুলুন..
১। সকালে আর রাতে ঘুমানোর আগে ব্রাশ করুন।
২। যে কোন কিছু খাওয়ার আগে ভালো করে হাত পরিষ্কার করে নিন।

21/04/2024

স্বাস্থ্যবার্তা:
এই গরমে চেষ্টা করুন ফ্রেশ রান্না করা শাক-সবজি ও অন্যান্য খাবার খেতে।
কয়েকবার গরম করে ভাত ও অন্যান্য খাবার খেলে পেট খারাপ হওয়ার ঝুঁকি বেশি!!

16/04/2024

স্বাস্থ্যবার্তা:
এই গরমে শুষ্ক খাবার কম খেয়ে বেশি বেশি পানি ও পানিযুক্ত খাবার যেমন আপেল,তরমুজ,নাশপাতি ইত্যাদি খান। অতি প্রয়োজন ছাড়া ভরদুপুরে ঘর থেকে বের হবেন না। নিয়মিত গোসল করুন।

30/11/2023

#ত্বকের_যত্ন
সরাসরি সূর্যরশ্মি থেকে ত্বককে রক্ষা করুন। দীর্ঘ সময় সূর্যরশ্মির নিচে থাকা হতে বিরত থাকুন।সরাসরি ও দীর্ঘ সময় ধরে সূর্যরশ্মির সংস্পর্শে থাকার ফলে ত্বকের ক্যান্সার যেমন মেলানোমা হবার ঝুঁকি অনেক বেড়ে যায় এবং ত্বকে ভাঁজ পড়ে, ফলে ত্বক সময়ের আগেই বুড়িয়ে যায়। তাই সরাসরি সূর্যরশ্মি থেকে নিজের ত্বককে রক্ষা করতে ছাতা, রোদ চশমা, হ্যাট বা টুপি ও সানস্ক্রিন ক্রীম অথবা লোশন ব্যবহার করুন।

কানের মধ্যে আঠালী ঢুকে বেচারি ৩-৪ দিন তীব্র যন্ত্রণা ভোগ করছিল! সকালে চেম্বারে আসলে সাবধানতার সাথে এটি বের করি। আলহামদুল...
15/11/2023

কানের মধ্যে আঠালী ঢুকে বেচারি ৩-৪ দিন তীব্র যন্ত্রণা ভোগ করছিল! সকালে চেম্বারে আসলে সাবধানতার সাথে এটি বের করি। আলহামদুলিল্লাহ এখন ভালো আছে 😊

আলহামদুলিল্লাহ! ১০ দিনেই অনেকটা ইমপ্রুভড।।
24/08/2023

আলহামদুলিল্লাহ! ১০ দিনেই অনেকটা ইমপ্রুভড।।

Address

Satkania

Telephone

+8801812586798

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Forhad Kabir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Forhad Kabir:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category