ডা. অনুপ তালুকদার। Advanced ENT Care

ডা. অনুপ তালুকদার। Advanced ENT Care Every Friday-Daylong

ENT Specialist and Head-Neck Surgeon
Sylhet Osmani Medical College Hospital, Sylhet

Chamber-1: Medinova Medical Services, Sylhet
Everyday 6.00pm to 8 pm(Thursday Friday Off)

Chamber-2: Human Lab Diagnostic centre, Sunamganj.

30/04/2026

নাক ডাকা কি স্বাভাবিক কোন বিষয় নাকি কোন অসুস্থতা?!!
জানুন এই ভিডিও তে.....



একটা ছোট্ট সৌন্দর্যের ইচ্ছা… কিন্তু কখনও কখনও ভুল অভ্যাসের কারনে তা কষ্টের বিষয় হয়ে দাড়ায়।অনেকেই কানের ইয়ার পিয়ার্সিং বা...
29/04/2026

একটা ছোট্ট সৌন্দর্যের ইচ্ছা… কিন্তু কখনও কখনও ভুল অভ্যাসের কারনে তা কষ্টের বিষয় হয়ে দাড়ায়।

অনেকেই কানের ইয়ার পিয়ার্সিং বা কান ফুটানির জন্যে খুব সহজভাবে—বিউটি পার্লার, রাস্তার পাশের দোকান, বা অপরিষ্কার যন্ত্র দিয়ে করে থাকেন। তখন মনে হয়, “এতে আর কী হবে?”
কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক ক্ষেত্রেই এই ছোট্ট ছিদ্র থেকেই তৈরি হয় ক্যালয়েড—যা ধীরে ধীরে বড় হতে থাকে, বিকৃত করে ফেলে কানের সৌন্দর্য, আর রোগীর মনে তৈরি করে অস্বস্তি, লজ্জা ও মানসিক চাপ।

বর্তমানে আমরা প্রায়ই এমন রোগী পাচ্ছি, যাদের কানের ক্যালয়েড এতটাই বড় হয়ে গেছে যে সার্জারি ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু ক্যালয়েডের চিকিৎসা কখনই সহজ না—অপারেশন করার পরেও আবার ফিরে আসার ঝুঁকি থাকে।

👉 তাই কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন:
- ইয়ার পিয়ার্সিং সবসময় Sterile / জীবানু মুক্ত পরিবেশে করান
- প্রশিক্ষিত ডাক্তার বা ENT স্পেশালিস্টের মাধ্যমেও করাতে পারবেন।

এমনি একজন মেয়ের কানের কিলয়েড এর অপারেশন করলাম।
অপারেশন পরবর্তী ছবি কমেন্টে দেয়া আছে।

বৈশাখে সফল ধান কাটার উপর নির্ভর করে আমাদের সুনামগঞ্জ এলাকার বেশিরভাগ মানুষের জীবন।   একটা রৌদ্রউজ্জ্বল বৈশাখ আমাদের এলাক...
29/04/2026

বৈশাখে সফল ধান কাটার উপর নির্ভর করে আমাদের সুনামগঞ্জ এলাকার বেশিরভাগ মানুষের জীবন।
একটা রৌদ্রউজ্জ্বল বৈশাখ আমাদের এলাকার একটা উৎসব এর মতো।
এইবার সেই উৎসব এর কোন আয়োজন নেই সব দিকেই শুধু মন খারাপের বৃষ্টি।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কি বা করার আছে?! 😔

28/04/2026

এডিনয়েড এর সমস্যা কি শুধু ছোটদেরই হয়?
বড়দের হয় না?!
জানুন এই ভিডিওতে....

কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন…সুনামগঞ্জের একটি ছোট্ট, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু হওয়া আমার পথচলা—সেই পথ পের...
26/04/2026

কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন…

সুনামগঞ্জের একটি ছোট্ট, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু হওয়া আমার পথচলা—সেই পথ পেরিয়ে লন্ডনের Royal College of Surgeons থেকে MRCS(ENT) ডিগ্রি অর্জন এবং কনভোকেশন অনুষ্ঠানে সম্মানিত প্রেসিডেন্টের হাত থেকে সার্টিফিকেট গ্রহণ… এটি নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত।

এই কনভোকেশন অনুষ্ঠানে অংশ নিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত— ইউকে, আমেরিকা, ইউরোপসহ নানা দেশ থেকে চিকিৎসকরা উপস্থিত হয়েছিলেন। বিশ্বের অন্যতম স্বীকৃত এই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করা সত্যিই গর্বের, এবং আমি বিশ্বাস করি এটি আমার একাডেমিক ও পেশাগত জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

এই অর্জন শুধু আমার একার নয়—আমি এই মুহূর্তটি উৎসর্গ করতে চাই আমার পরিবারের প্রতিটি সদস্যের প্রতি, আমার সকল শুভানুধ্যায়ী, আমার প্রত্যেকটি রোগী, এবং সর্বোপরি আমার সৃষ্টিকর্তার প্রতি।

অনেক সময় পথটা সহজ ছিল না, অনেক বাধা ছিল, অনেক অনিশ্চয়তা ছিল—কিন্তু ছিল দৃঢ় বিশ্বাস, পরিশ্রম, এবং এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা।

এই অর্জন আমাকে আরও দায়িত্বশীল করে তুলছে—নিজের দেশ, নিজের মানুষ এবং নিজের পেশার প্রতি আরও বেশি কিছু দেওয়ার অঙ্গীকার করছি।

সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এই পথচলা আরও সুন্দর, অর্থবহ এবং মানবসেবায় নিবেদিত হয়। 🙏

25/04/2026

এডিনয়েড অপারেশন করলে কি আবার ফিরে আসতে পারে?




আগামী শুক্রবার সুনামগঞ্জে আমার সাপ্তাহিক নাক-কান-গলা (ENT) চেম্বার—যেখানে আধুনিক প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে প্রদান করা ...
23/04/2026

আগামী শুক্রবার সুনামগঞ্জে আমার সাপ্তাহিক নাক-কান-গলা (ENT) চেম্বার—যেখানে আধুনিক প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে প্রদান করা হচ্ছে উন্নতমানের চিকিৎসা সেবা।

স্থান: হিউম্যান ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ।
প্রতি শুক্রবার, সময়: সকাল ১০টা – সন্ধ্যা ৬টা/৭টা

Speciality:
★ High-definition এন্ডোস্কোপিক পরীক্ষার মাধ্যমে নাক, কান ও গলার সূক্ষ্ম ও নির্ভুল মূল্যায়ন
★Advanced Endoscopic Ear Surgery (Scarless & minimally invasive)
★Endoscopic Nose & Sinus Surgery (FESS সহ সকল আধুনিক পদ্ধতি)
★ Tonsil,Endoscopic adenoid Surgery ও অন্যান্য ENT সার্জারির আধুনিক সমাধান
★আন্তর্জাতিক মানের Evidence-based চিকিৎসা সেবা

আপনার সুস্থ শ্বাস, স্বচ্ছ শ্রবণ এবং আরামদায়ক জীবনের জন্য নির্ভরযোগ্য সমাধান।

আগামীকাল শুক্রবার ১৭-০৪-২০২৬ ইং তারিখে আমার চেম্বার সুনামগঞ্জের হিউম্যান ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ এ রোগী দেখবো সকাল ১০.৩০ থেকে বিকাল ৭ টা পর্যন্ত।

সিরিয়ালের জন্যে:
১. 01740576938-Call
২ 01329529110(Whatsapp Message)
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত অগ্রিম টিকেট নিতে পারবেন। একদম নিশ্চিত না হয়ে কেউ টিকেট নিবেন না এতে করে দূর দুরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তির মধ্যে পড়েন।

বি.দ্র: শুক্রবার সকালে টিকেট কাউন্টার থেকে সিরিয়াল সংগ্রহ করতে পারবেন।

অনুরোধক্রমে:
- ডা. অনুপ তালুকদার

22/04/2026

এন্ডোস্কোপিক এডিনয়েড অপারেশন যার ফলে ১০০% ক্লিয়ারেন্স করা সম্ভব হয়।




21/04/2026

লন্ডন ভ্রমণের ১ম দিন কেমন কেটেছিলো?!

দেখুন এই ভ্রমণ ব্লগে।

কখনো কখনো নিজের পেশার মাঝেই এক ধরনের কষ্ট লুকিয়ে থাকে…আমাদের দেশে এখনো অনেক রোগী ঠিক সময়ে সঠিক চিকিৎসা পায় না। আর সেই...
21/04/2026

কখনো কখনো নিজের পেশার মাঝেই এক ধরনের কষ্ট লুকিয়ে থাকে…

আমাদের দেশে এখনো অনেক রোগী ঠিক সময়ে সঠিক চিকিৎসা পায় না। আর সেই বিলম্বের মূল্য দিতে হয় তাদের শৈশব, তাদের স্বাভাবিক বৃদ্ধি, এমনকি তাদের ভবিষ্যৎকেও।

সম্প্রতি আমার কাছে এক কিশোর রোগী এসেছিল। বয়স চৌদ্দ…
কিন্তু তাকে দেখে মনে হচ্ছিলো যেন সাত-আট বছরের একটি শিশু।

কারণ?
দীর্ঘদিনের অবহেলিত গ্রেড ফোর অ্যাডিনয়েড এবং প্রায় গ্রেড থ্রি টনসিল।

শ্বাস নিতে কষ্ট, ঠিকমতো ঘুম না হওয়া, খাওয়ায় অনীহা—এই সবকিছু মিলিয়ে তার সুন্দর, প্রাণবন্ত শৈশবটা যেন ধীরে ধীরে থেমে গিয়েছিল।

কাল তার অপারেশন সম্পন্ন করেছি। আধুনিক এন্ডোস্কোপিক পদ্ধতিতে।
একটা স্বস্তি আছে—হয়তো এখন থেকে সে একটু ভালোভাবে শ্বাস নিতে পারবে, একটু ভালোভাবে ঘুমাতে পারবে… একটু ভালোভাবে বাঁচতে পারবে।

কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়—
যদি এই চিকিৎসাটা কয়েক বছর আগে হতো?

হয়তো তার বেড়ে ওঠা, তার চেহারা, তার আত্মবিশ্বাস—সবকিছুই ভিন্ন হতো।

আমাদের সবার কাছে একটি অনুরোধ—
শিশুর শ্বাসকষ্ট, মুখ খুলে ঘুমানো, নাক বন্ধ থাকা, বা ঘন ঘন অসুস্থতাকে অবহেলা করবেন না।
সময়মতো সঠিক চিকিৎসা একটি শিশুর পুরো জীবনটাই বদলে দিতে পারে।

একজন চিকিৎসক হিসেবে, প্রতিটি এমন রোগী আমাকে মনে করিয়ে দেয়—
শুধু অপারেশন করাই যথেষ্ট নয়, সচেতনতা তৈরি করাটাও আমাদের দায়িত্ব।

আসুন, আমরা সবাই মিলে চেষ্টা করি—
কোনো শিশুর শৈশব যেন আর অবহেলায় হারিয়ে না যায়।





20/04/2026

FESS ( Functional Endoscopic Sinus Surgery) বা নাকের এন্ডোস্কোপিক অপারেশন কি? ও কিভাবে করা হয়।




18/04/2026

এতো মানুষ রাস্তায় বুঝা ভার ঢাকা নাকি লন্ডন?!

Address

Sylhet
Sunamganj

Opening Hours

Monday 09:00 - 23:59
Tuesday 09:00 - 23:59
Wednesday 09:00 - 23:59
Thursday 09:00 - 23:59
Friday 09:00 - 23:59
Saturday 09:00 - 23:59
Sunday 09:00 - 23:59

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা. অনুপ তালুকদার। Advanced ENT Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share