হোমিওপ্যাথি ডাক্তার সিলেট Best Homeopathy doctor Sylhet

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • হোমিওপ্যাথি ডাক্তার সিলেট Best Homeopathy doctor Sylhet

হোমিওপ্যাথি ডাক্তার সিলেট Best Homeopathy doctor Sylhet স্বাস্থ্য বিষয়ক যে কোন টিপস পেতে লাইক দিন।
হোমিওপ্যাথি ডাক্তার সিলেট Best Homeopathy doctor Sylhet

02/04/2026

বারবার প্রস্রাবের বেগ এবং ঘনঘন প্রস্রাব করার প্রবণতা লক্ষনে হোমিওপ্যাথিক মেডিসিন ক্যানাবিস স্যাটাইভা।

ক্রমাগত প্রস্রাব ত্যাগের ইচ্ছা কিন্তু মূত্রনলীর সংকোচক পেশীর আক্ষেপিক অবরোধ হেতু প্রস্রাব ত্যাগকালীন কষ্ট, প্রস্রাব করার সময় কাটাছেঁড়া বেদনা, মূত্রনলীতে জ্বালাপোড়া, জ্বালাযন্ত্রণা বেদনা উপরে মূত্রথলীর দিকে বিস্তৃত হয় লক্ষণে ক্যানাবিস স্যাট ২x হইতে উচ্চশক্তি।

#হোমিও #হোমিওপ্যাথি #হোমিওপ্যাথিক #বারবার #প্রস্রাব

জ্বরের বৃদ্ধির সময় অনুসারে কয়েকটি নির্বাচিত হোমিও মেডিসিন। 🟥 রাত ১ টায় আক্রমন :- পডোফাইলাম✅ ভোর ৮ টা থেকে সকাল ৯ টা :-ইপ...
02/04/2026

জ্বরের বৃদ্ধির সময় অনুসারে কয়েকটি নির্বাচিত হোমিও মেডিসিন।

🟥 রাত ১ টায় আক্রমন :- পডোফাইলাম

✅ ভোর ৮ টা থেকে সকাল ৯ টা :-ইপিকাক,ইউপাটোরিয়াম

🟥 দুপুর ১২ টা থেকে ২ টা:- আর্সেনিক

✅ দুপুর ২ টা থেকে ৩ টা :-ইগ্নেসিয়া

🟥 বিকেল ৩ টায়:-এপিস মেল,এন্টিম টার্ট।

✅ বিকেল ৪ টা থেকে রাত ৮ টা :- লাইকোপোডিয়াম

🟥 বিকেল ৫ টা থেকে ৬ টা :- সালফার

✅ রাত ৭ টায় :- রাস টক্স

🟥 রাত ১০ টায় :- সাইলেসিয়া

✅ ভোর ৫ টা, সন্ধা ৬ টা :- চায়না

#হোমিওপ্যাথিক #হোমিও #জ্বর #হোমিওপ্যাথি #মেডিসিন

হাইড্রোসেফালাস রোগের হোমিও চিকিৎসা। Hydrocephalus homeopathic treatment in Bangladesh ✅ হাইড্রোসেফালাসঃ  ইহাতে প্রচুর পর...
02/04/2026

হাইড্রোসেফালাস রোগের হোমিও চিকিৎসা। Hydrocephalus homeopathic treatment in Bangladesh

✅ হাইড্রোসেফালাসঃ ইহাতে প্রচুর পরিমাণে মস্তিষ্ক-মজ্জারস সঞ্চিত হইয়া মস্তিস্ককোটরসমূহ ( Ventricles ) স্ফীত হইয়া উঠে।

✅ মস্তিষ্কে জল সঞ্চয়ের ধরণঃ

🟥জন্মগত ( Congenital )
🟥নানাবিধ রোগের কুফলস্বরূপ বা প্রাপ্ত ( Accuired )

🟥জন্মগত মস্তিষ্কে জল সঞ্চয়ঃ ইহার সঠিক কারণ নির্ণয় করা সুকঠিন । কোন কোন রমণীকে পর্যায়ক্রমে এইরূপ রোগযুক্ত সন্তান প্রসব করিতে দেখা গিয়াছে ।

শিশু রোগ লইয়াই ভূমিষ্ঠ হয় এবং তৎপর তাহা আরও বৃদ্ধি পাইতে থাকে । মস্তকের সন্ধিগুলি ( Sutures ) যুক্ত হইবার পূর্বেই মস্তিস্ক মধ্যে রসসঞ্চয় ক্রমশঃ বৃদ্ধি পাইতে থাকে বলিয়া মস্তস্কের অস্থি পরস্পর হইতে বিচ্ছিন্ন হইয়া মস্তস্কের আয়তন বৃদ্ধি হইয়া পড়ে । মস্তকের অনুপাতে মুখমণ্ডল ক্ষুদ্র দেখায়, অস্থিগুলি স্পর্শে পাতলা বলিয়া মনে হয় এবং শিরাগুলি স্ফীত হইয়া চর্মের নিচে চকচক করে ।

যথেষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হাইড্রোসিফেলাস লইয়া ভূমিষ্ঠ হইলে শিশু তৎক্ষণাৎ বা অতি শীঘ্র মৃত্যুমুখে পতিত হয় । অপরদিকে ভূমিষ্ঠ হইবার পর- কয়েক সপ্তাহ, কখনো বা কয়েক মাস ইহার কোন পরিচয় পাওয়া যায় না । যখন শিশুর মস্তক উত্তোলন করিয়া স্থির রাখিবার অক্ষমতা প্রকাশ পায়, তখন দৃষ্টি আকর্ষিত হয় । শিশুর মানসিক বিকাশ মন্দীভূত হয়, হাঁটিতে বা কথা বলিতে চেষ্টা করে না, ফ্যালফ্যাল করিয়া তাকায়, আনন্দ বা ভয় উপস্থিত হইলে কৌতুকজনক অঙ্গভঙ্গি করে, হস্তপদাদি আছড়াইতে থাকে এবং অত্যধিক আগ্রহের সহিত আহার করে । মুখ প্রায়ই খোলা থাকে ও প্রচুর পরিমাণে লালা নিঃসরণ হয় এবং প্রায়ই আক্ষেপ ( Spasm ) উপস্থিত হয় ।

এইরূপে রোগ ক্রমশঃ বৃদ্ধি পাইয়া সর্বাঙ্গীণ পক্ষাঘাত (General Paralysis) উপস্থিত হইয়া মৃত্যু হইতে পারে । কখন কখন রোগের গতি কয়েক বৎসর অপরিবর্তিত থাকিতে পারে । কোন ক্রমেই যৌবনকালের অধিক প্রায়ই বাঁচিতে দেখা যায় না ।

🟥বংশগতভাবে প্রাপ্ত মস্তিষ্কে জল সঞ্চয়ঃ ইহা সকল বয়সেই হইতে পারে । অধিকাংশ ক্ষেত্রেই ইহা মেনিঞ্জাইটিসের পরিণত স্বরূপ প্রকাশ পায় অথবা মস্তিস্ক মধ্যে অর্বুদের ফলেও হইতে পারে । যক্ষ্মা বা নিউমোনিয়া জীবাণু জাত মেনিঞ্জাইটিসের ফলস্বরূপ হইলে ইহা স্বল্পকালস্থায়ী এবং মেনিঞ্জোকক্কাস জীবাণু জাত হইলে প্রায়ই দীর্ঘস্থায়ী হয় । মস্তস্কের অস্থির দৃঢ়তা বশতঃ মস্তিষ্ককোটর সমূহ অধিকতর প্রসারিত হইলেও মস্তস্কের আয়তন বৃদ্ধি প্রাপ্ত হয় না । পরন্তু মস্তিষ্ক মধ্যে চাপ বৃদ্ধি ( Increased tension ) বশতঃ মাথাব্যথা, বমন, ঝাপসা দৃষ্টি প্রকাশ পায় । অধিকদিন স্থায়ী হইলে মস্তিস্কের সঙ্কোচন ( Compression ) ও তড়কা বশতঃ চালনাতন্ত্রের স্নায়ুমণ্ডলী ( Motor Nerves ) আক্রান্ত হইয়া নিম্নাঙ্গের আক্ষেপিক পক্ষাঘাত ( Spastic paraplegia ) হয়, অপটিক স্নায়ু আক্রান্ত হইয়া রেটিনা ( Retina ) মধ্যস্থ শিরার রক্তাধিক্য, অপটিক স্নায়ুর শোথবৎ স্ফীতি ( papillcedema ) এবং তৎপরে তাহার শুষ্কতা ( Optic atrophy ) বশতঃ অন্ধত্ব উপজাত হইতে পারে ।

✅ পরিণতিঃমস্তিষ্ক মধ্যে অর্বুদজনিত রোগের মৃত্যু অনিবার্য । অন্যান্য ক্ষেত্রে রোগের অগ্রগতি যথাসম্ভব শীঘ্র রুদ্ধ হইলে রোগী কিছুকাল স্বাভাবিক ভাবে জীবিত থাকিতে পারে ।

হোমিওপ্যাথিক চিকিৎসাঃ

🟥জন্মগত শ্রেণীর জন্যঃ– ব্যারাইটা কার্ব, ক্যাল্কেরিয়া কার্ব, ক্যাল্কেরিয়া ফস, সাইলিসিয়া, সালফার, থুজা ও লক্ষণ সাদৃশ্যে অন্যান্য ঔষধের প্রয়োজন হয় ।

🟥ডাঃ বার্নেট ও ডাঃ ক্লার্কের মতে অন্য নির্দিষ্ট ঔষধ সহ মধ্যে মধ্যে টিউবারকিউলিনাম বা ব্যাসিলিনাম ২০০ শক্তি প্রয়োগে প্রভুত উপকার হয় ।

#হোমিও #হাইড্রোসেফালাস

02/04/2026

শিশুদের জন্য হোমিওপ্যাথি।
জন্মের পরপরই শিশু খুব বেশি ঘুমালে হোমিওপ্যাথিক মেডিসিন ওপিয়াম।

#হোমিও #হোমিওপ্যাথি #ওপিয়াম ***m #শিশু #হোমিওপ্যাথিক #চিকিৎসা

01/04/2026

ঘন ঘন প্রস্রাব এবং বারবার প্রস্রাবের বেগের হোমিওপ্যাথিক মেডিসিন ক্যান্থারিস।

১। ঘন ঘন প্রস্রাব এবং বারবার প্রস্রাবের বেগ।
২।অনবরত প্রস্রাবের বেগ ও ফোঁটায় ফোঁটায় প্রস্রাব।
৩।প্রস্রাবের সাথে সাদা টুকরো নির্গত হওয়া।
৪। প্রস্রাবের তীব্র বেগ, ব্যথা ও জ্বালাপোড়া।
৫। অতিরিক্ত যৌন ইচ্ছা।

#হোমিও #হোমিওপ্যাথি #পলিপাস

01/04/2026

শিশুদের ধাতুগত চিকিৎসায় ব্যবহৃত ৮ টি ঔষধ হলো

ক্যালকেরিয়া কার্ব
লাইকোপোডিয়াম
মেডোরিনাম
নেট্রাম মিউর
ফসফরাস
সালফার
পালসেটিলা
টিউবারকুলিনাম

#হোমিও #হোমিওপ্যাথি #ক্যালকেরিয়াকার্ব #লাইকোপোডিয়াম #ফসফরাস #নেট্রামমিউর #পালসেটিলা #টিউবারকুলিনাম #মেডোরিনাম #সালফার

01/04/2026

নাকের পলিপাসের হোমিওপ্যাথিক মেডিসিন ক্যালকেরিয়া কার্ব।

নাসিকার পলিপাস/অর্বুদ
মোটাসোটা ঘর্মপ্রবণ রোগী, শীতকাতর, ঋতু পরিবর্তনে ঠাণ্ডা লাগে এই ধাতুর রোগীদের নাসিকার পলিপাস ও তৎসহ ঘ্রাণশক্তি লোপ হইলে ক্যালকেরিয়া
কার্ব ৩০, ২০০।

#হোমিও #হোমিওপ্যাথি #পলিপাস

01/04/2026

স্তন টিউমারের সেরা হোমিওপ্যাথিক মেডিসিন কার্বো অ্যানিমেলিস। Carbo Animalis for Breast Tumor।

#হোমিও #হোমিওপ্যাথি #টিউমার

01/04/2026

বারবার প্রস্রাব বা ঘনঘন প্রস্রাবের হোমিওপ্যাথিক মেডিসিন মার্ক কর।

ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাবের বেগ হলে হোমিওপ্যাথিক মেডিসিন ডিজিটালিস।

১। প্রস্রাবে তীব্র জ্বালা ও যন্ত্রনা।
২। প্রস্রাবের সাথে শ্লেষা ও পূজ মিশ্রিত।
৩।অত্যন্ত কষ্টের সাথে ফোঁটায় ফোঁটায় প্রস্রাব।
৪। গাঢ় লাল ও ঘোলাটে প্রস্রাব।
৫। প্রস্রাবের সময় শরীরে ঘাম হওয়া

#হোমিওপ্যাথিক #হোমিও #হোমিওপ্যাথি #মার্ককর #বারবার_প্রস্রাব

Homeopathic Medicine Phosphorus হোমিওপ্যাথিক ঔষধ  ফসফরাস।" দারুণ " শব্দটি দিয়ে ফসফরাসের চিত্র আঁকার চেষ্টা করব।✅ আজকে এ...
01/04/2026

Homeopathic Medicine Phosphorus হোমিওপ্যাথিক ঔষধ ফসফরাস।

" দারুণ " শব্দটি দিয়ে ফসফরাসের চিত্র আঁকার চেষ্টা করব।

✅ আজকে একজন দারুণ ভালো মানুষের কথা শোনাবো, যাকে আপনারা হয়তো ফসফরাস হিসেবে চেনেন।
তাহলে শুরু করা যাক :

🟥 দারুণ সুন্দর একজন মানুষ।

🟥 যাকে প্রথম দেখায় যে কেউ তার প্রেমে পড়ে যেতে পারে।

🟥 দারুণ ভালো মানুষ।

🟥 প্রথম পরিচয়েই যে কারো সাথে তার বন্ধুত্ব হয়ে যেতে পারে। যে কারণে ফসফরাসের অনেক বন্ধু থাকে।

🟥দারুণ খোলামেলা মনের মানুষ
মনের মধ্যে কোন কথা চেপে রাখে না, ডাক্তারের কাছে কিংবা বন্ধুত্ব হলে সব খুলে বলবে আপনাকে।

🟥দারুণ চঞ্চল, দারুণ প্রাণোচ্ছল।

🟥দারুণ সৃষ্টিশীল।

🟥দারুণ গাইতে পারে, যদি শিল্পী হয়।

🟥দারুণ আঁকতে পারে, যদি আর্টিস্ট হয়।

🟥দারুণ অভিনয় করতে পারে, যদি অভিনেতা বা অভিনেত্রী হয়।

🟥দারুণ শিক্ষক।

🟥দারুণ রাজনীতিবিদ।

🟥দারুণ স্বামী, দারুণ স্ত্রী।

🟥দারুণ রাঁধতে পারে।

🟥দারুণ বলতে পারে।

🟥অর্থাৎ সব কিছুতে সে দারুণ। সে যা করে তার মধ্যে একটা অসাধারণ আর্ট থাকে।

🟥দারুণ ঠান্ডা খাদ্য পছন্দ,আইসক্রিম, ফ্রিজের ঠান্ডা পানি, ঠান্ডা খাবার।

🟥দারুণ শীতকাতর।

🟥দারুণ লম্বা‌।

🟥দারুণ ছিপছিপে শীর্ণ স্বাস্থ্য।

🟥দারুণ শান্ত মেজাজ।

🟥দারুণ উত্তেজনা প্রবণ, কখনো কখনো।

🟥দারুণ পরোপকারী।

🟥দারুণ প্রেমিক কিংবা প্রেমিকা।

🟥দারুণ পছন্দ, চকলেট, লবণ, মাছ, অধিক মসলা দেয়া ঝাল খাদ্য, রসালো ফল।

🟥দারুণ রেশমি কালো চুল।

🟥দারুণ বুদ্ধিমান, এক কথা দুই বার বলা লাগে না। যে কোনো সমাধান সহজে করতে পারে।

🟥দারুণ ফুর্তিবাজ ও বাচাল, তবে ল্যাকেসিস এর মতো এলোমেলো কথা বলে না।

🟥দারুণ সাজিয়ে গুছিয়ে কথা বলে।

🟥দারুণ ভীতু।

🟥দারুণ পছন্দ, ভূতের গল্প, রোমাঞ্চকর কাহিনী বা দৃশ্যের সিনেমা, নাটক।
🟥দারুণ ভয়, অন্ধকারের ভয়, ভূতের ভয়, বজ্রপাতের ভয়, তেলাপোকার ভয়।

🟥দারুন মার্জিত, রুচিশীল ও পরিচ্ছন্ন মনের।

🟥দারুণ পছন্দ, কেউ যদি তার গায়ে হাত বুলিয়ে দেয় কিংবা সুড়সুড়ি দেয় তাতে সে খুব সুখ অনুভব করে।

🟥দারুণ ভবিষ্যদ্বাণী করতে পারে, আগাম আন্দাজ অনেক কিছু বলে দিতে পারে।

🟥দারুণ রক্তস্রাব প্রবণতা, সামান্য ক্ষত হতে প্রচুর রক্তস্রাব প্রবণতা লক্ষ্য করা যায়।

যার প্রায় সকল ক্ষেত্রেই " দারুণ " সে কি ফসফরাস না হয়ে পারে !

আমি দারুণ লম্বা, যেন চিকন বাঁশ
মনে রেখো আমার নাম ফসফরাস।..

#হোমিওপ্যাথিক #ঔষধ #ফসফরাস

31/03/2026

ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাবের বেগ হলে হোমিওপ্যাথিক মেডিসিন ডিজিটালিস।

১। দাঁড়িয়ে বা বসে থাকার সময় প্রস্রাবে জ্বালাপোড়া।
২। রাতে প্রস্রাবের বেগ বাড়ে।
৩।ঘনঘন প্রস্রাবের বেগ।
৪। প্রস্রাবের পরও মূত্রাশয় ভারী মনে হয়।

#হোমিওপ্যাথিক #হোমিও #হোমিওপ্যাথি #ডিজিট্যালিস #বারবার_প্রস্রাব

আগুন, গরম পানি ,গরম তেল ইত্যাদি পোড়া জনিত আঘাত বা বার্ন ইনজুরি হতে পারে।✅ পোড়ার ধরনঃ - ত্বকের পোড়ার গভীরতা ও ভয়া বহতার উ...
31/03/2026

আগুন, গরম পানি ,গরম তেল ইত্যাদি পোড়া জনিত আঘাত বা বার্ন ইনজুরি হতে পারে।

✅ পোড়ার ধরনঃ - ত্বকের পোড়ার গভীরতা ও ভয়া বহতার উপর ভিত্তি করে পুড়ে যাওয়া কে তিনটি ভাগে ভাগ করা হয়। এর উপর ভিত্তি করে চিকিৎসা দেওয়া হয় ।

✅ পরামর্শ:
🟥 চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোন মলম বা ক্রিম লাগাবেন না।
🟥 ফোস্কা হলে তা ফুটো করবেন না ।
🟥 পোড়া স্থানে বরফ, তুলা , ডিম , পেষ্ট ইত্যাদি লাগাবেন না ।
🟥 পোড়া জায়গায় যেন আঘাত বা ঘষা না লাগে সেদিকে খেয়াল রাখবেন ।
✅ আগুনে পোড়া হোমিওপ্যাথিক চিকিৎসাঃ

🟥 প্রথমত -ক্যান্থারিস।
🟥 বেশী স্থান নিয়ে পোড়ে গেলে - এক্সরে।
🟥 পোড়া স্থানে সাদা ফোস্কা পড়লে - কেলি মিউর।
🟥 পোড়া স্থানে পুজ হলে - হিপার সালফ।
🟥 অনেক দিন আগের পোড়া স্থান লাল হলে - কষ্টিকাম।

✅ চিকিৎসকের পরামর্শ ব্যতীত ঔষধ সেবন করবেন না ।

Address

লোহারপাড়া গল্লির মুখে, শাহিন স্কুলের পাশে , আম্বরখানা, সিলেট । 01646265036
Sylhet
3100

Opening Hours

Monday 08:00 - 00:00
Tuesday 08:00 - 00:00
Wednesday 08:00 - 00:00
Thursday 08:00 - 00:00
Friday 08:00 - 00:00
Saturday 08:00 - 00:00
Sunday 08:00 - 00:00

Telephone

+8801646265036

Alerts

Be the first to know and let us send you an email when হোমিওপ্যাথি ডাক্তার সিলেট Best Homeopathy doctor Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হোমিওপ্যাথি ডাক্তার সিলেট Best Homeopathy doctor Sylhet:

Share