M.Arafat

M.Arafat ( Educational Page)
Student Department of Medicine
MBBS ( In course )
Don't message. is not active

10/11/2025

Topics:Dm
পার্ট:(০২)

10/11/2025

নভেম্বর হলো ডায়াবেটিস সচেতনার মাস।
পার্ট:-(০১)
এম. ইয়াছিন এ. আরাফাত
MBBS -4th year.
JAGU,KZ

24/03/2025

কত সুন্দর মনমানসিকতা। আল্লাহ উনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। 🖤

ডেভিডসনে এরকম একটা লাইন ছিল।" মা এর গর্ভে যেদিন হৃদপিণ্ড তৈরি সম্পন্ন হয়েছে, তথা হৃদপিণ্ড যেদিন থেকে শরীরে রক্ত পাম্প ক...
24/03/2025

ডেভিডসনে এরকম একটা লাইন ছিল।

" মা এর গর্ভে যেদিন হৃদপিণ্ড তৈরি সম্পন্ন হয়েছে, তথা হৃদপিণ্ড যেদিন থেকে শরীরে রক্ত পাম্প করা শুরু করছে, এথেরোসক্লেরোসিস( atherosclerosis) সহজ বাংলায় ধমনীতে চর্বির ফোকাই সেদিন থেকে তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে।"

ব্যায়াম করে, উল্টাপাল্টা না খেয়ে হয়তো, এক্সট্রা বার্ডেন আমরা নাও দিতে পারি, কিন্তু স্বতঃস্ফূর্ত এথেরোসক্লেরোসিস আটকানো সম্ভব না। কারো হয়ত দ্রুত, কারো ধীরে ধীরে হচ্ছে।

মেশিন সেদিন চালু হয়েছে, কল কব্জায় সেদিন থেকেই ঘর্ষণ শুরু হয়ে গিয়েছে।

আর ঘর্ষণ হইলে ক্ষয় হবেই।
©
মানবদেহ একটি অতি, অতি উচ্চমানের মেশিন।

24/03/2025

পরিবারের কারো খুজলি/Scabies জাতীয় রোগ হলে শুধু ওই রোগীর চিকিৎসা করা মানে শুধু শুধু টাকা নষ্ট।
সেই জন্য পরিবারের সবাই একত্রে চিকিৎসা নিবেন যেন পরিবারের সবাই একসাথে সম্পূর্ণ সুস্থ হয়ে যান।

07/03/2025

প্রশ্ন: রোজায় থাকার পর এই তিনদিন থেকে দেখছি পায়ের গোড়ালি ও হাতের আঙ্গুলের মাথায় চিন চিন ঝিনঝিন করছে, এর থেকে পরিত্রাণের উপায় কি?

উত্তর:রোজার পর থেকেই যেহেতু এই সমস্যা শুরু হয়েছে এতে বুঝতে পারা যায় আপনার শরীরের পানিশূন্যতার কারণে এমন হতে পারে।ইফতার ও সেহরিরতে পর্যাপ্ত পানি পান করুন। তাছাড়া Vitamin B6 এর অভাব থাকতে পারে।
M.Arafat

একদিনের জ্বর,দ্বিতীয় দিনে ঠোঁট,মুখ ও চোখে এরকম অবস্থা।সাসপেক্টেড ড্রাগ রিএকশন কিন্তু সাড়াশি অভিযানের পরেও "জ্বর উঠছে তাই...
07/03/2025

একদিনের জ্বর,দ্বিতীয় দিনে ঠোঁট,মুখ ও চোখে এরকম অবস্থা।সাসপেক্টেড ড্রাগ রিএকশন কিন্তু সাড়াশি অভিযানের পরেও "জ্বর উঠছে তাই একটা নাপা খাইছে" পড়ে কোনো ড্রাগের হিষ্ট্রি পাওয়া গেলো না।

আমরা পেশেন্ট ভর্তি নিলাম এবং পরের দিন অবস্থা আরও খারাপ হতে শুরু করলো।শরীরের বিভিন্ন জায়গায় বুলাস লেশন(Bullous lesion-অনেকে ফুসকুড়ি বলে থাকেন) দেখা গেলো।এ ধরনের লেশন ড্রাগ রিএকশনেও হয় আবার ইমিউন হাইপারসেন্সিটিভিটিতেও হতে পারে।

যেহেতু সিগনিফিক্যান্ট ড্রাগ খাওয়ার হিষ্ট্রি নাই এবং বুলাস লেশন হতে পারে ইমিউন বুলাস ডিজিজগুলোতে।কিন্তু বয়স এবং অন্যান্য লক্ষনের সাথে সে রোগও প্রমাণ করা যাচ্ছে না।

কনফার্মেশনের জন্য স্কিন ডিপার্টমেন্টের শরনাপন্ন হলাম।উনারা বায়োপসি ফর হিস্টোপ্যাথলজি এবং DIF(Direct Immunofluorescence) দিলেন।

ফাইনালি,বায়োপসিতে আসলো ড্রাগ রিএকশনের কারনেই হইছে।এবং সেই একটা ড্রাগের নাম "নাপা"।

যেহেতু নাপা মানুষ মুড়ির মত খায় এবং এটা একটা OTC(drugs you can buy without a prescription) ড্রাগ। তাই নাপার কারনে এমন হতে পারে আমাদের চিন্তাতেও ছিলো না।

"নিরীহ নাপা"ও মারনঘাতি হতে পারে এরকম কপাল হয়তো খুবই অল্পকিছু মানুষের আছে।পৃথিবীর বুকে এই ছেলেটাও সেই বিরল কিছু মানুষের একজন।

Collected

06/03/2025

ইফতার ও সেহরির পর পাকস্থলী আর পানির কথোপকথন।

06/03/2025

ইফতারে বেশি ভাজাপোড়া খাবারের ক্ষতি সম্পর্কে পরামর্শ.
রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারে আমাদের শরীর সহজপাচ্য ও পুষ্টিকর খাবার চায়। কিন্তু অনেকেই ইফতারে বেশি ভাজাপোড়া খাবার গ্রহণ করেন, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

✅ ভাজাপোড়া খাবারের ক্ষতিকর প্রভাব:
১️⃣ পাচনতন্ত্রের সমস্যা: অতিরিক্ত তেলে ভাজা খাবার হজম হতে সময় বেশি লাগে, ফলে গ্যাস্ট্রিক, অম্বল ও পেটফাঁপার সমস্যা হতে পারে।
২️⃣ ওজন বৃদ্ধি: বেশি তেলযুক্ত খাবার ক্যালোরি সমৃদ্ধ, যা অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণ হতে পারে।
৩️⃣ হৃদরোগের ঝুঁকি: ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার খেলে কোলেস্টেরল বেড়ে যায়, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
৪️⃣ শরীরের পানিশূন্যতা: ভাজাপোড়া খাবার শরীর থেকে অতিরিক্ত পানি শোষণ করে, যা পানিশূন্যতার সৃষ্টি করতে পারে।

✅ স্বাস্থ্যকর ইফতারের জন্য করণীয়:
✔️ খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করুন।
✔️ তাজা ফল, ডাবের পানি ও শরবত খান।
✔️ ভাজাপোড়ার পরিবর্তে ছোলা, ডাল, দই ও শাকসবজি গ্রহণ করুন।
✔️ বাড়িতে কম তেলে সুস্থ উপায়ে রান্না করা খাবার খাওয়ার অভ্যাস করুন।

সুস্থ থাকতে সচেতন হোন, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন।

Mermaid baby এটি একটি অত্যন্ত বিরল সমস্যা, প্রতি ১ লাখ জন্মে এমন শিশুর মধ্যে ১টি শিশু দেখা যায়।Mermaid baby বলতে সাধারণত...
06/03/2025

Mermaid baby
এটি একটি অত্যন্ত বিরল সমস্যা, প্রতি ১ লাখ জন্মে এমন শিশুর মধ্যে ১টি শিশু দেখা যায়।

Mermaid baby বলতে সাধারণত Sirenomelia বা Mermaid Syndrome বোঝানো হয়।
এটি একটি বিরল জন্মগত ত্রুটি, যেখানে শিশুর দুই পা একসঙ্গে জোড়া লেগে থাকে, দেখতে অনেকটা মৎসকন্যার (Mermaid) লেজের মতো।
এজন্য এটাকে mermaid(মৎস্য কন্যা) syndrome বলা হয়

Mermaid Syndrome-এর বৈশিষ্ট্য:
দুই পা একসঙ্গে যুক্ত হয়ে জন্মায়,
পায়ের হাড় ও পেশির গঠন স্বাভাবিকের তুলনায় ভিন্ন হতে পারে
কিডনি, মূত্রনালী, অন্ত্র বা জননাঙ্গের ত্রুটি থাকতে পারে,
রক্ত সঞ্চালনে সমস্যা থাকতে পারে|

কারণ ও ঝুঁকিপূর্ণ কারণসমূহ:
এই অবস্থার সঠিক কারণ পুরোপুরি জানা যায়নি, তবে সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে:
জেনেটিক সমস্যা,
গর্ভাবস্থায় অপুষ্টি বা রক্তসঞ্চালনের জটিলতা
ডায়াবেটিসসহ কিছু রোগের সঙ্গে সম্পর্ক থাকতে পারে
চিকিৎসা ও বেঁচে থাকার সম্ভাবনা:
Sirenomelia-তে আক্রান্ত শিশুরা সাধারণত জন্মের পর বেশি দিন বাঁচতে পারে না, কারণ তাদের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের ত্রুটি থাকে। তবে কিছু ক্ষেত্রে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করে ভালো হয় কিন্তু বেশিরভাগ ই মৃত্যুবরণ করে

ছবিতে নির্দেশিত mermaid baby টাও জন্মের কিছুক্ষণ পর ই মারা যায়।

Address

Companigonj
Sylhet
3140

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.Arafat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category