05/12/2025
বিদায় নিতে আসা এক গর্ভবতী মা…
রুমানা বেগম (ছদ্মনাম) তৃতীয় সন্তানের মা হতে চলেছেন। আগের দু’বার সিজারিয়ান অপারেশনের ভয়,ব্যথা সবই তার মনে স্পষ্ট।কিন্তু পুরো গর্ভকাল তিনি নিয়মিত মিডওয়াইফের কাছেই চেকআপ করিয়েছেন।মিডওয়াইফই ছিল তার ভরসা,তার প্রশ্নের উত্তর,তার সাহসের জায়গা।
ডেলিভারির মাত্র দুই দিন আগে,রুমানা হাতে আগের মতো গুছিয়ে আনা সব রিপোর্ট নিয়ে আবার এলেন।মুখে চাপা উৎকণ্ঠা,চোখে অদ্ভুত এক উদ্বেগ।
চেয়ারেই বসেই বললেন
আপা,আমি নিজের জন্য না… আমার দুইটা বাচ্চা ঘরে আছে। আমার যদি কিছু হয়ে যায়,ওদের কে দেখবে?
মিডওয়াইফ বুঝলেন দুশ্চিন্তাটা শরীরের না,মায়ের হৃদয়ের।
ডেলিভারির আগে প্রায় সব মায়েরাই নিজের ব্যথা,কাটাছেড়ার ভয় ভুলে ছোট বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে।মায়ের মনটাই এমন নিজেকে ভুলে যাওয়া,সন্তানকে নিয়েই বেঁচে থাকা।
রিপোর্ট সব ঠিক আছে শুনে রুমানার মুখে একটু আশ্বাসের ছাপ ফুটে উঠল। কিন্তু তার আসার কারণটা শুধু রিপোর্ট দেখানো নয় এটা ছিল বিদায় নেওয়া।
হালকা হাসি দিয়ে বললেন
আপা,এতদিন আপনি যে সহযোগিতা করলেন…
আপনাকে না দেখে ডেলিভারি করতে যেতে মনটা শান্ত হচ্ছিল না।
মিডওয়াইফ কিছুটা অবাক,কিছুটা আবেগে ভিজে বললেন
আপা,আপনি ভালো থাকেন।আল্লাহর রহমতে সব ঠিকভাবেই হবে। আর ডেলিভারির পর নবজাতককে নিয়ে আবার আমার কাছে আসবেন,আমি আপনাদের প্রসব পরবর্তী সেবাটাও দিতে চাই।
রুমানা মাথা নেড়ে বিদায় নিলেন।
তার নিজের শরীরের চাপ,অপারেশনের ভয় সবকিছু ছাপিয়ে তিনি এসেছিলেন শুধু নিশ্চিন্ত হতে,আর সেই মিডওয়াইফকে ধন্যবাদ জানাতে যিনি পুরো গর্ভকালটা তাকে সাহস দিয়ে পাশে ছিলেন।
সেদিন একজন মিডওয়াইফ হিসেবে নিজেকে নিয়ে গর্ব অনুভব হচ্ছিল মায়ের নিঃস্বার্থ ভালোবাসা অর্জন করতে পেরে,তেমনি একজন মিডওয়াইফের প্রতি মায়ের আস্থা এটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।
#মিডওয়াইফ #মা_ও_শিশু #মাতৃত্ব #সিজারিয়ান_মা #মায়ের_ভয়
#মায়ের_গল্প