ইউরোলজি ও এন্ড্রলোজি কেয়ার - ডা: এহসান মাহমুদ

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • ইউরোলজি ও এন্ড্রলোজি কেয়ার - ডা: এহসান মাহমুদ

ইউরোলজি ও এন্ড্রলোজি কেয়ার - ডা: এহসান মাহমুদ ইউরোলজি ও এন্ড্রলোজি বিশেষজ্ঞ ও সার্জন
চেম্বার : রুম নং- ২০৯, মাউন্ট এ্যডোরা হাসপাতাল,আখালিয়া, সিলেট
সিরিয়াল - 01920633004

কিডনির পাথর: কি ও কেন হয়? কিডনির পাথর হলো কিডনিতে তৈরি হওয়া শক্ত খনিজের জমাট, যা মূত্রনালী বা মূত্রথলি এর  মধ্যে আটকে গে...
07/12/2025

কিডনির পাথর: কি ও কেন হয়?

কিডনির পাথর হলো কিডনিতে তৈরি হওয়া শক্ত খনিজের জমাট, যা মূত্রনালী বা মূত্রথলি এর মধ্যে আটকে গেলে তীব্র ব্যথা ও জটিলতা তৈরি করতে পারে।

📍 কিডনির পাথরের সাধারণ লক্ষণ

তীব্র কোমর বা পাশের ব্যথা
প্রস্রাবে জ্বালা
প্রস্রাবে রক্ত
বমি বমি ভাব
বারবার প্রস্রাবের চাপ
হঠাৎ তীব্র ব্যথা (Colicky pain)

কবে চিকিৎসকের কাছে যাবেন?

ব্যথা সহ্যক্ষমতার বাইরে হলে
জ্বর, কাঁপুনি বা বমি হলে
প্রস্রাব বন্ধ হয়ে গেলে
প্রস্রাবে রক্ত দেখা দিলে
বারবার কিডনির পাথর হলে

চিকিৎসা পদ্ধতিসমূহ:

Pain কন্ট্রোল (ব্যথা কমানো)
পানি বেশি পান করা
মেডিকেশন
সর্জারী ( প্রয়োজন হলে)

প্রতিরোধ এর উপায়


প্রতিদিন ২.৫–৩ লিটার পানি পান
বেশি লবণ ও ঝাল কমানো
সফট ড্রিংক ও অতিরিক্ত প্রোটিন কমানো
নিয়মিত পরীক্ষা

👉কিডনির পাথর সন্দেহ হলে দেরি না করে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ডা: সৈয়দ এহসান মাহমুদ
ইউরোলজি ও এন্ড্রলোজি বিশেষজ্ঞ ও সার্জন
চেম্বার : রুম নং- ২০৯, মাউন্ট এ্যডোরা হাসপাতাল,আখালিয়া, সিলেট
সিরিয়াল - 01920633004

কিডনির টিউমার: কখন কিডনি ফেলে দিতে হয়?কিডনির টিউমার শুরুতে অনেক সময় লক্ষণ ছাড়াই বেড়ে উঠতে পারে। তাই সচেতনতা ও সময়মতো প...
01/12/2025

কিডনির টিউমার: কখন কিডনি ফেলে দিতে হয়?

কিডনির টিউমার শুরুতে অনেক সময় লক্ষণ ছাড়াই বেড়ে উঠতে পারে। তাই সচেতনতা ও সময়মতো পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

---

🔍 কিডনির টিউমারের সাধারণ লক্ষণ

✔ প্রস্রাবে রক্ত আসা
✔ কোমর বা পিঠের পাশে (flank) ব্যথা
✔ অকারণে ওজন কমে যাওয়া
✔ পেটে বা পাশে শক্ত গাঁট অনুভব
✔ বারবার জ্বর, দুর্বলতা

---

🩺 কখন কিডনি অপসারণ (Nephrectomy) প্রয়োজন হতে পারে?

ডাক্তারের মূল্যায়নের ভিত্তিতে নিচের পরিস্থিতিতে কিডনি ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে—

1️⃣ টিউমার বড় হয়ে গেলে
যখন টিউমার কিডনির বড় অংশ দখল করে ফেলে এবং আংশিক কিডনি রেখে চিকিৎসা করা সম্ভব হয় না।

2️⃣ ক্যান্সার ছড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকলে
যদি টিউমার অত্যন্ত আগ্রাসী হয় এবং আশেপাশে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

3️⃣ কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে গেলে
টিউমার কিডনি নষ্ট করে ফেললে সেটি শরীরের জন্য বরং ক্ষতিকর হয়—তখন অপসারণই নিরাপদ সমাধান।

4️⃣ আংশিক সার্জারি (Partial Nephrectomy) সম্ভব না হলে
অনেক সময়ে ছোট টিউমার হলে শুধু টিউমারটুকু কেটে ফেলা হয়। তবে টিউমার বড় বা জটিল হলে পুরো কিডনি অপসারণের প্রয়োজন হয়।

---

🧑‍⚕️ সময়মতো সঠিক চিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ

কিডনির টিউমার যত দ্রুত ধরা পড়ে, চিকিৎসার ফল ততই ভালো হয়।
অতিরিক্ত ঝুঁকি না নিয়ে ইউরোলজিস্টের পরামর্শ নিন।

ডা সৈয়দ এহসান মাহমুদ
ইউরোলজি ও এন্ড্রলোজি বিশেষজ্ঞ ও সার্জন
চেম্বার : রুম নং- ২০৯, মাউন্ট এ্যডোরা হাসপাতাল,আখালিয়া, সিলেট
সিরিয়াল - 01920633004

আলহামদুলিল্লাহ।দীর্ঘদিন ধরে রোগী প্রস্রাবের সমস্যাতে ভুগছিলেন। সকল পরীক্ষা এর পর দেখা গেলো , উনার রোগ - BENIGN ENLARGEME...
21/11/2025

আলহামদুলিল্লাহ।

দীর্ঘদিন ধরে রোগী প্রস্রাবের সমস্যাতে ভুগছিলেন। সকল পরীক্ষা এর পর দেখা গেলো , উনার রোগ - BENIGN ENLARGEMENT OF PROSTATE (BEP) with Refrectory Retention.. প্রস্টেট গ্রন্থি এর সাইজ প্রায় ৮৪ গ্রাম।

পরবর্তীতে TURP অপারেশন করে দেয়া হয়। এর পর আজকে রোগীকে ছুটি দেয়া হয়। অপারেশন এর পর আজকে রোগী অনেকটা সুস্থ।

ডা সৈয়দ এহসান মাহমুদ
ইউরোলজি ও এন্ড্রলোজি বিশেষজ্ঞ ও সার্জন
চেম্বার : রুম নং- ২০৯, মাউন্ট এ্যডোরা হাসপাতাল,আখালিয়া, সিলেট
সিরিয়াল - 01920633004

ঘন ঘন প্রসাব? কারণগুলো জানা জরুরী ----প্রতিদিন বারবার প্রসাবের প্রয়োজন হলে এটি শুধু “বেশি পানি খাওয়া” নয়—বরং গুরুত্বপূর্...
21/11/2025

ঘন ঘন প্রসাব? কারণগুলো জানা জরুরী ----

প্রতিদিন বারবার প্রসাবের প্রয়োজন হলে এটি শুধু “বেশি পানি খাওয়া” নয়—বরং গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে।

সম্ভাব্য কারণসমূহ

✔ মূত্রনালীর সংক্রমণ (UTI)
✔ ব্লাডার ইনফ্লামেশন / সিস্টাইটিস
✔ প্রোস্টেট বড় হয়ে যাওয়া (পুরুষদের ক্ষেত্রে)
✔ ডায়াবেটিস
✔ ওভারঅ্যাকটিভ ব্লাডার
✔ কিডনি বা ব্লাডারের পাথর

কখন চিকিৎসকের কাছে যাবেন?

➡ দিনে ৮ বারের বেশি প্রসাব
➡ রাতে বারবার উঠে প্রসাব
➡ প্রসাবে জ্বালা, ব্যথা বা দুর্গন্ধ
➡ প্রসাবে রক্ত দেখা
➡ তলপেটে চাপ বা ব্যথা

পরামর্শ

🟢 পানি পান কমাবেন না
🟢 কফি/চা কমান
🟢 ঠান্ডা পরিবেশে নিজেকে উষ্ণ রাখুন
🟢 সংক্রমণ হলে সময়মতো পরীক্ষা করুন

প্রয়োজনে : ইউরোলজি ও এন্ড্রলোজি বিশেষজ্ঞ ও সার্জন
চেম্বার : রুম নং- ২০৯, মাউন্ট এ্যডোরা হাসপাতাল,আখালিয়া, সিলেট
সিরিয়াল - 01920633004

Welcome to our page! Excited to have you onboard! Abm Jorjesur Rahman, অচেনা শহর, Dr-Md Johirul Islam Juwel, Moniruzzama...
19/11/2025

Welcome to our page! Excited to have you onboard! Abm Jorjesur Rahman, অচেনা শহর, Dr-Md Johirul Islam Juwel, Moniruzzaman Sweet, Ishaq Azad, Nasir Uddin, Suhel Ahmed Raju, Md. Atikur Rahman, Manna Ahmed, MD Kamran, Helal Ahmed, Abdus Samad, এম এ আমিন, Kader Ali, Arman Husain, Kadir AL Hasan, Tarafder Jamal, শাহ আব্দুল মুনইম, Jolok Biswas Joy, Fuson Ali, Abul Kalam, Shahidul Islam Shahin, Manna Chowdhury, Mujahid Hussain, Bodrul Islam, Masum Rana, Tousifur Rahman Chowdhury, Mehedi Hasan Koyes, Sowrov Shahria, Abdul Razaq, Jamal Uddin, Mifta Uddin, Bachu's Ielts, JN Hasan Nahid, Kawsar Ahmed Nazim, Md Momin, Juyel Ahmed Juyel, আব্দুর রব, Lothfur Rahman Munna, MD Kofil Uddin, Md Oliur Rohman, Muhammad Abdullah, Abul Kalam, মোহাম্মদ আলম, Md Nahidul Hoq Helal, Hafiz Sofik, Md Mohin Uddin, Nurul Islam, Topu Chanda, Samad Ahmed

প্রস্রাবের জ্বালাপোড়া: কারণ, লক্ষণ ও চিকিৎসা : প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা অস্বস্তি একটি  সমস্যা যা অনেককেই ভোগায়।   ...
14/11/2025

প্রস্রাবের জ্বালাপোড়া:

কারণ, লক্ষণ ও চিকিৎসা : প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা অস্বস্তি একটি সমস্যা যা অনেককেই ভোগায়। #প্রস্রাবেরজ্বালাপোড়া #স্বাস্থ্যটিপস #ইউটিআই

• প্রস্রাবের জ্বালাপোড়া কী?

• প্রস্রাব করার সময় জ্বালা, গরমভাব, কাটার মতো ব্যথা অথবা অস্বস্তি অনুভব করাকে প্রস্রাবের জ্বালাপোড়া বলা হয়।
• এটি সাধারণত মূত্রনালীর সংক্রমণ (UTI)

• সম্ভাব্য কারণসমূহ

• মূত্রনালীর সংক্রমণ (UTI)
• প্রস্রাব দীর্ঘসময় ধরে রাখা
• কিডনি বা মূত্রনালীতে পাথর
• প্রোস্টেটের সমস্যা (পুরুষদের ক্ষেত্রে)
• যৌনবাহিত সংক্রমণ (STI)
• কম পানি পান (ডিহাইড্রেশন)
• সাবান/ফোম/কেমিক্যালের জ্বালাপোড়া

শনাক্তকারী লক্ষণসমূহ

• প্রস্রাবের সময় জ্বালা
• বারবার প্রস্রাবের চাপ
• দুর্গন্ধযুক্ত প্রস্রাব
• তলপেট বা কোমরে ব্যথা
• জ্বর বা দুর্বলতা

প্রতিকার ও চিকিৎসা পদ্ধতি

• চিকিৎসা কীভাবে হয়?
• পর্যাপ্ত পানি পান
• সংক্রমণ থাকলে উপযুক্ত অ্যান্টিবায়োটিক
• ব্যথা বা জ্বালা কমানোর ওষুধ
• পাথর থাকলে পাথরের চিকিৎসা
• STI হলে সঠিক চিকিৎসা
• প্রোস্টেটের চিকিৎসা (পুরুষদের জন্য)

রোগ প্রতিরোধের উপায়

• প্রচুর পানি পান
• প্রস্রাব ধরে না রাখা
• ব্যক্তিগত পরিচ্ছন্নতা
• নিরাপদ যৌন আচরণ
• অতিরিক্ত সাবান/কেমিক্যাল ব্যবহার না করা
• লবণ কম খাওয়া (পাথরের ঝুঁকি কমাতে)

নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাবেন না, এতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন।।

ডা সৈয়দ এহসান মাহমুদ

চেম্বার : রুম নং- ২০৯, মাউন্ট এ্যডোরা হাসপাতাল,আখালিয়া, সিলেট
সিরিয়াল - 01920633004

কিডনিতে পাথর হলে কি করবেন?অবহেলা করবেন না। দ্রুত একজন ইউরোলজিস্ট এর পরামর্শ নিন। কারণ, যথাযথ চিকিৎসা না হলে , কিডনি এমন ...
11/11/2025

কিডনিতে পাথর হলে কি করবেন?

অবহেলা করবেন না। দ্রুত একজন ইউরোলজিস্ট এর পরামর্শ নিন। কারণ, যথাযথ চিকিৎসা না হলে , কিডনি এমন ফুলে যেতে পারে, এতে প্রচন্ড প্রদাহ , ব্যথা , ইনফেকশন ও অনেক সময় কিডনির স্থায়ী ক্ষতি ও হয়ে যেতে পারে।

তাই , সময় মতো চিকিৎসা নিন। সুস্থ থাকুন , কারণ , সুস্থতা আন্নাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত।

11/11/2025
ইউরোলজি এর অন্তর্ভুক্ত রোগ সমূহ ও এর চিকিৎসা পদ্বতি।।
28/10/2025

ইউরোলজি এর অন্তর্ভুক্ত রোগ সমূহ ও এর চিকিৎসা পদ্বতি।।

৬০ বছর বয়স্ক একজন রোগী , দীর্ঘদিন ধরে পাথর এর সমস্যা এ ভুগছিলেন। দুই কিডনি , মূত্রথলী , এবং ডান কিডনি নালীতে অসংখ্য পাথর...
27/10/2025

৬০ বছর বয়স্ক একজন রোগী , দীর্ঘদিন ধরে পাথর এর সমস্যা এ ভুগছিলেন। দুই কিডনি , মূত্রথলী , এবং ডান কিডনি নালীতে অসংখ্য পাথর। ডান কিডনি নালীর পাথর এর জন্য ডান কিডনি সম্পূর্ণ ব্লক হয়ে নস্ট হয়ে যাবার উপক্রম। এবং রোগীর অসম্ভব ব্যাথা ও কস্ট হচ্ছিলো।

এন্ডোস্কপি সার্জারীর মাধ্যমে ( URS +ICPL with D-J Stenting) কিডনি নালীর সম্পূর্ণ পাথর ভেঙে বের করে নিয়ে আসা হয়। কোন প্রকার কাটা ছেড়া ছাড়া। রোগীর কিডনি ও আবার ফাংশনাল স্টেট এ ফিরে এসেছে , এবং এখন উনি আনেকাংশে সুস্থ। পরবর্তীতে কিডনি এর পাথর এর জন্য PCNL করা হবে।

আমার সম্পূর্ণ টিম মেম্বার , ডা আফজাল, ডা নাজমুল , ব্রাদার খালেক , পলাশ এবং বাকীদের ও এ্যনেস্থেসিয়া এর জন্য ডা প্রিমাকে অসংখ্য ধন্যবাদ।

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইউরোলজি ও এন্ড্রলোজি কেয়ার - ডা: এহসান মাহমুদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category