Dr Abdur Rahim

Dr Abdur Rahim সমাজ আর রাষ্ট্র পরিবর্তনের গল্পে
নিজের পরিবর্তনটা জরুরি।

হাম (Measles) পর্ব ১আতঙ্ক নয়, সচেতনতা জরুরি🔴 হাম কী?হাম হলো একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগএর কারণ Measles ভাইরাসশ...
02/04/2026

হাম (Measles) পর্ব ১
আতঙ্ক নয়, সচেতনতা জরুরি

🔴 হাম কী?

হাম হলো একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ
এর কারণ Measles ভাইরাস
শিশুদের মধ্যে বেশি হলেও, টিকা না থাকলে যেকোনো বয়সে হতে পারে

কাদের বেশি হয়?

৬ মাস – ৫ বছরের শিশু 👶
যাদের টিকা নেওয়া হয়নি / অসম্পূর্ণ
অপুষ্টিতে ভোগা শিশু
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম

📌 World Health Organization অনুযায়ী—
টিকা না নেওয়া শিশুদের মধ্যে ঝুঁকি সবচেয়ে বেশি

⚠️ লক্ষণগুলো চিনে রাখুন

উচ্চ জ্বর 🌡️
কাশি, সর্দি, চোখ লাল
মুখের ভেতরে সাদা দাগ (Koplik spots)
৩–৫ দিন পর সারা শরীরে লাল ফুসকুড়ি

❗ বিপজ্জনক জটিলতা
নিউমোনিয়া
ডায়রিয়া
কানে ইনফেকশন
বিরল ক্ষেত্রে মস্তিষ্কে সংক্রমণ

🛡️ আতঙ্কিত না হয়ে কী করবেন

* শিশুকে আলাদা রাখুন (isolation)
- প্রচুর তরল ও পুষ্টিকর খাবার দিন
- জ্বর হলে প্যারাসিটামল (ডাক্তারের পরামর্শে)
- চোখ ও মুখ পরিষ্কার রাখুন
- গুরুতর লক্ষণ (শ্বাসকষ্ট, খিঁচুনি) হলে দ্রুত হাসপাতালে যান

💉 সবচেয়ে কার্যকর প্রতিরোধ

👉 টিকা (Measles vaccine / MR vaccine)
৯ মাস ও ১৫ মাসে দেওয়া হয়
২ ডোজ নিলে ৯৫% এর বেশি সুরক্ষা

📊 গবেষণায় যা প্রমাণিত
Lancet ও WHO data অনুযায়ী:

✔️ টিকা নেওয়া শিশুদের মধ্যে হাম ৯০–৯৫% কম
✔️ Vitamin A দিলে জটিলতা কমে
✔️ সাপোর্টিভ কেয়ার + পুষ্টি দিলে মৃত্যুহার কমে

মেসেজ

“হাম ভয়ের রোগ না—অবহেলার রোগ। টিকা দিন, সুরক্ষিত থাকুন।”

ডাক্তার আবদুর রহীম
এম বি বি এস
বি সি এস
এফ সি পি এস মেডিসিন
এম এ সি পি
কনসালটেন্ট মেডিসিন
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

25/03/2026

প্রতিদিন আমরা ঘর থেকে বের হই—কিন্তু সবাই কি নিরাপদে ঘরে ফিরি?

💡 নিজের জন্য, পরিবারের জন্য—এই ছোট ছোট নিয়মগুলো মেনে চলুনঃ

* ফেরিতে সম্ভব হলে গণপরিবহন থেকে নেমে হেঁটে উঠুন।

* পাম্পে গ্যাস নেয়ার সময় গাড়ি থেকে নেমে দূরে দাঁড়ান।

* রেলের লেভেল ক্রসিংয়ে গাড়ি বন্ধ হলে বা যানজটে পড়লে দ্রুত নেমে যান।

* লাফ দিয়ে বা নৌকায় চড়ে লঞ্চে ওঠার চেষ্টা করবেন না।

* অতিরিক্ত গতিতে মোটরসাইকেল ও গাড়ি চালাবেন না।

* হেলমেট ছাড়া কখনো বাইক চালাবেন না বা উঠবেন না।

* ঘুম ঘুম চোখে কখনোই গাড়ি চালাবেন না।

* মহাসড়কে ছোট গাড়ি নিয়ে উঠবেন না।

* আইন মেনে বাহন চালান এবং চালককে আইন মানতে উৎসাহিত করুন।

* মোবাইল ব্যবহার করতে করতে রাস্তা পার হবেন না।

* রাস্তা পার হওয়ার আগে দুই পাশ ভালোভাবে দেখে নিন।

*শিশুদের একা রাস্তার পাশে বা গাড়িতে ছেড়ে যাবেন না।

*নৌযানে অতিরিক্ত যাত্রী হলে উঠবেন না।

*খোলা বৈদ্যুতিক তার বা লাইনের কাছে গেলে সতর্ক থাকুন।

❤️ মনে রাখুন—আপনার জন্য কেউ অপেক্ষা করছে…
আপনার নিরাপদে ফেরা কারো হাসি, কারো শান্তি, কারো পুরো পৃথিবী।

নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন।

🤲 আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন।

ডাক্তার আবদুর রহীম
এম বি বি এস
বি সি এস
এফ সি পি এস মেডিসিন
এম এ সি পি
কনসালটেন্ট মেডিসিন
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

ইদে মামাতো খালাতো  ভাইদের সাথে ২৫ বছর  পর বিবাহিত বনাম অবিবাহিত টিমে  ফুটবল  খেলার মাঠে  আমরা সবাই।
23/03/2026

ইদে মামাতো খালাতো ভাইদের সাথে ২৫ বছর পর বিবাহিত বনাম অবিবাহিত টিমে ফুটবল খেলার মাঠে আমরা সবাই।

18/03/2026

ফ্যাটি লিভার:

নীরব কিন্তু বিশ্বজুড়ে বাড়তে থাকা একটি রোগ

১️⃣ ফ্যাটি লিভার কি?
ফ্যাটি লিভার (Fatty Liverpool's Disease) হলো এমন একটি অবস্থা যেখানে লিভারের কোষে স্বাভাবিকের চেয়ে বেশি চর্বি জমে যায়।

সাধারণত লিভারের ওজনের ৫–১০% এর বেশি চর্বি জমলে এটিকে ফ্যাটি লিভার বলা হয়।

অ্যালকোহল ছাড়াই
বর্তমাপৃথিবীতে প্রায় ৩০% মানুষের ফ্যাটি লিভার আছে এবং গত কয়েক দশকে এর হার দ্রুত বাড়ছে

২️⃣ কেন হয়?

(বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কারণ)
বিভিন্ন গবেষণায় দেখা গেছে ফ্যাটি লিভার সাধারণত মেটাবলিক সমস্যার কারণে হয়।

মূল কারণগুলো হলোঃ

অতিরিক্ত ওজন বা স্থূলতা
ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স
রক্তে চর্বি (Triglyceride/Cholesterol) বেশি
উচ্চ রক্তচাপ
বেশি চিনি ও ফাস্টফুড
শারীরিক পরিশ্রম কম
কিছু হরমোন সমস্যাj
এসবকে একত্রে বলা হয় Metabolic syndrome, যা ফ্যাটি লিভারের প্রধান কারণ।

৩️⃣ কাদের বেশি হয়?

গবেষণা অনুযায়ী নিচের মানুষদের ঝুঁকি বেশি:
যাদের পেটের মেদ বেশি
টাইপ-২ ডায়াবেটিস রোগী
উচ্চ কোলেস্টেরল
উচ্চ রক্তচাপ
অফিসে বসে কাজ করেন
৫০ বছরের বেশি বয়স
ফাস্টফুড বেশি খান
Meta-analysis অনুযায়ী BMI ও বয়স বাড়ার সাথে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ে।

৪️⃣ ঝুঁকি কি? (অবহেলা করলে কী হতে পারে)

শুরুতে অনেক সময় কোনো লক্ষণ থাকে না। তাই একে Silent disease বলা হয়।
কিন্তু চিকিৎসা না করলে ধীরে ধীরে হতে পারে—
লিভার ইনফ্লামেশন (NASH)
লিভার ফাইব্রোসিস
সিরোসিস
লিভার ক্যান্সার
Meta-analysis অনুযায়ী ফ্যাটি লিভার থাকলে
লিভারজনিত মৃত্যুর ঝুঁকি ~২.৫ গুণ বাড়ে।

এছাড়াও এটি বাড়ায়
হার্ট অ্যাটাক
স্ট্রোক
ডায়াবেটিস
কিডনি রোগের ঝুঁকি

৫️⃣ কখন চিকিৎসকের কাছে যাবেন?

নিচের যেকোনোটি থাকলে পরীক্ষা করা উচিত:

পেটের ডান পাশে অস্বস্তি
অকারণে ক্লান্তি
SGPT/ALT বেশি
ডায়াবেটিস বা স্থূলতা
আল্ট্রাসাউন্ডে ফ্যাটি লিভার
কারণ অধিকাংশ মানুষ বুঝতেই পারেন না যে তাদের ফ্যাটি লিভার আছে।

৬️⃣ কি নিয়ম মেনে চলতে হবে?
গবেষণায় দেখা গেছে লাইফস্টাইল পরিবর্তনই সবচেয়ে কার্যকর চিকিৎসা।

✔️ করণীয়

1️⃣ ওজন ৭-১০% কমানো
2️⃣ প্রতিদিন ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম
3️⃣ বেশি শাকসবজি ও ফল
4️⃣ পর্যাপ্ত পানি
5️⃣ ভালো ঘুম
6️⃣ নিয়মিত লিভার পরীক্ষা

❌ এড়াতে হবে
কোমল পানীয়
অতিরিক্ত চিনি
ফাস্টফুড
ভাজাপোড়া
অতিরিক্ত কার্বোহাইড্রেট

⭐ গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বার্তা
বড় বড় গবেষণা বলছে—
👉 পৃথিবীর প্রতি ৩ জনে ১ জনের ফ্যাটি লিভার থাকতে পারে।
👉 এটি এখন ডায়াবেটিস ও হার্ট রোগের মতোই বড় স্বাস্থ্য সমস্যা।
👉 কিন্তু ভালো খবর হলো—
ওজন কমানো, ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাসে অনেক ক্ষেত্রেই এটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়।

✅ স্মরণ রাখুন:
“লিভার নীরবে কাজ করে—কিন্তু একবার ক্ষতি হলে পুরো শরীরই ক্ষতিগ্রস্ত হয়।”

ডাক্তার আবদুর রহীম
এমবিবিএস বিসিএস
এফসিপিএস মেডিসিন
এমএ সি পি
কনসালটেন্ট মেডিসিন
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

12/03/2026

🩺 উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন): নীরব ঘাতক থেকে নিজেকে ও পরিবারকে বাঁচান।

উচ্চ রক্তচাপ এমন একটি রোগ যা অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ—হৃদপিন্ড, কিডনি ও মস্তিষ্ক—ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে। তাই একে প্রায়ই “Silent Killer” বলা হয়।

বিশ্বের শীর্ষ স্বাস্থ্য সংস্থা ** (WHO)**–এর তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রায় ১.২৮ বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো—অনেকেই জানেন না যে তাদের এই রোগ রয়েছে।

সচেতনতা ও কিছু সহজ নিয়ম মেনে চললে উচ্চ রক্তচাপ সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

📊 রক্তচাপ কত হলে স্বাভাবিক?

স্বাভাবিক রক্তচাপ: 120/80 mmHg
⚠ সতর্কতার মাত্রা: 130–139 / 85–89 mmHg
❗ উচ্চ রক্তচাপ: 140/90 mmHg বা তার বেশি

👉 যদি বারবার ১৪০/৯০ বা তার বেশি আসে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

🥗 খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন

বেশি খাবেন:
শাকসবজি
ফলমূল
মাছ
ডাল
আঁশযুক্ত খাবার

কম খাবেন:
❌ অতিরিক্ত লবণ
❌ ভাজাপোড়া খাবার
❌ ফাস্ট ফুড
❌ অতিরিক্ত চিনি

প্রতিদিন ৫ গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়।

🚶 প্রতিদিন শরীরচর্চা করুন

গবেষণায় দেখা গেছে—
প্রতিদিন ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করলে রক্তচাপ কমে এবং হৃদরোগের ঝুঁকি কমে।

সহজ ব্যায়াম:
✔ দ্রুত হাঁটা
✔ সাইকেল চালানো
✔ হালকা দৌড়
✔ সাঁতার

🚭 ধূমপান ও তামাক সম্পূর্ণ বন্ধ করুন

ধূমপান রক্তনালী সংকুচিত করে এবং হৃদরোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়।

⚖ ওজন নিয়ন্ত্রণে রাখুন

গবেষণায় দেখা গেছে—
👉 শরীরের ৫–১০% ওজন কমালে রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

━━━━━━━━━━━━━━━

🚨 কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন

নিচের লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যান—

▪ তীব্র মাথাব্যথা
▪ মাথা ঘোরা
▪ বুক ব্যথা
▪ শ্বাসকষ্ট
▪ চোখে ঝাপসা দেখা
━━━━━━━━━━━━━━━

⭐ সুস্থ থাকার ৫টি সহজ নিয়ম

✔ লবণ কম খান
✔ প্রতিদিন হাঁটুন
✔ ধূমপান ছেড়ে দিন
✔ নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন
✔ চিকিৎসকের পরামর্শ মেনে চলুন

━━━━━━━━━━━━━━━

❤️ সচেতনতা জীবন বাঁচায়

আজই নিজের এবং পরিবারের রক্তচাপ পরীক্ষা করুন।
সঠিক নিয়ম মেনে চললে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেক কমানো সম্ভব।

📢 এই তথ্যটি আপনার নিকট জনের সাথে শেয়ার করুন।

ডাক্তার আবদুর রহীম
এমবিবিএস
বিসিএস
এফ সি পি এস মেডিসিন
এম এ সি পি
কনসালটেন্ট মেডিসিন
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

07/03/2026

ভুল সবই ভুল......
কোনটা ভুল, কোনটা সঠিক জেনে নিনঃ

১. ভুলঃ কোমর ব্যথা মানে কিডনি রোগ.........

সঠিক : কিডনি রোগে প্রস্রাব কমে যায়, খাওয়ার রুচি কমে যায়, বমি বমি লাগে, মুখ ফুলে যায়।

২. ভুলঃ ঘন ঘন প্রস্রাব মানেই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ...........

সঠিক: ডায়াবেটিস হলে প্রথম অনুভূতি হল- এতো খেলাম, তবুও কেন শক্তি পাইনা, এছাড়া ওজন কমে যায়, মুখে দুর্গন্ধ হয়, ঘা শুকাতে চায়না।

৩. ভুলঃ ঘাড়ে ব্যথা মানেই প্রেসার........

সঠিক: প্রেসার বাড়লে বেশিরভাগ ক্ষেত্রে কোন উপসর্গ পাওয়া যায় না! একটু অস্বস্তিকর অনুভুতি হয় মাত্র।

৪. ভুলঃ বুকের বামে ব্যথা মানেই হার্টের রোগ।

সঠিক: হার্টের রোগে সাধারণত বুকে ব্যথা হলেও বামে নয়তো বুকের মাঝখানে ব্যথা হয়... হার্টের সমস্যায় সাধারণত বুকের মাঝখানে চাপ চাপ অনুভূতি হয়, মনে হয় বুকের মাঝখানটা যেন কেউ শক্ত করে ধরে আছে।

৫. ভুলঃ মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়...........
সঠিক: ডায়াবেটিস হরমোনাল অসুখ। অগ্ন্যাশয় ঠিকমত কাজ না করলে ডায়াবেটিস হয়। তাই মিষ্টি খাওয়ার সাথে এই রোগ হবার সম্পর্ক নেই। কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে মিষ্টি খেতে হয় না।

৬. ভুলঃ প্রেগন্যান্সিতে বেশি পানি খেলে পায়ে পানি আসে।
সঠিক: প্রেগন্যান্সিতে প্রোটিন কম খেয়ে, কার্বোহাইড্রেট বেশি খেলে পায়ে পানি আসে। তাই প্রোটিন বেশি বেশি খেতে হয়।

৭. ভুলঃ দাঁত তুললে চোখের আর ব্রেইনের ক্ষতি হয়............

সঠিক : দাঁত তোলার সাথে চোখের আর ব্রেইনের কোনো সম্পর্ক নেই। দাঁত, চোখ, মাথার নার্ভ সাপ্লাই সম্পূর্ণ আলাদা।

৮. টক/ ডিম/ দুধ খেলে ঘা দেরীতে শুকায়.........

সঠিক : টক/ ডিমের সাদা অংশ/ দুধ খেলে ঘা তাড়াতাড়ি শুকায়।

৯. ভুলঃ অস্বাভাবিক আচরন, ভাংচুর, পাগলামি মানেই জ্বিন ভুতে ধরা....
সঠিক : এটা বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, হ্যালুসিনেশন।

১০. ভুলঃ তালু কাটা, এক চোখ, কপালে চোখ, বাঘের মত ডোরাকাটা দাগ নিয়ে জন্ম গ্রহন করা বাচ্চা কিয়ামতের আলামত, আল্লাহর গজব, বাঘের বাচ্চা.........

সঠিক : মানুষের পেট থেকে বাঘের বাচ্চা হয় না আর কিয়ামতের আলামত বা গজব বাচ্চাদের উপর আসে না। এসব জিনগত রোগ বা জন্মগত রোগ।

১১. ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম এসব খেলে বাচ্চা বড় হয়ে যায়। তাই গাইনী ডাক্তার সিজার করার জন্য এগুলা প্রেসক্রাইব করে....

সঠিক : প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম না খেলে গর্ভস্থ বেবির নিউরাল টিউব ডিফেক্ট হয়।

১২. বাচ্চা না হওয়া মানেই বন্ধ্যা নারী।
সঠিক : বন্ধ্যা, নারী এবং পুরুষ উভয়ই হতে পারে।।
__________________________________________
এ ধরণের আরো অনেক ধরণের গুজব বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত, যেগুলোর কোনো ভিত্তি বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
____________________________________
ডাক্তার আবদুর রহীম
এমবিবিএস
বিসিএস
এফ সি পি এস মেডিসিন
এম এ সি পি
কনসালটেন্ট মেডিসিন
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

03/03/2026

রমজানে ডায়াবেটিস রোগীর খাবার :-

খাবার প্লেট এমনভাবে সাজাতে হবে যাতে রক্তে শর্করা হঠাৎ খুব বেড়ে বা কমে না যায়। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে সেহরি ও ইফতারের খাবার পরিকল্পিত হওয়া জরুরি।
নিচে প্রায় ১৫০০ ক্যালরির একটি উদাহরণ খাদ্যতালিকা দেওয়া হলো। ব্যক্তিভেদে ও ওষুধ/ইনসুলিন অনুযায়ী পরিবর্তন দরকার।

ইফতার (প্রায় ৩৫০–৪০০ ক্যালরি)

- ১টি খেজুর – ২০ ক্যালরি
- ভিজানো ছোলা ২ টেবিল চামচ/ ১ টা সিদ্ধ ডিম – ৭০ ক্যালরি
- মুড়ি ১ কাপ/ ১ কাপ তেল ছাড়া ভেজিটেবল স্যুপ – ৫০ ক্যালরি
- ১টা ছোট বাটি ফল (আপেল/পেয়ারা/জাম) – ৮০ ক্যালরি
- লেবু পানি (চিনি ছাড়া)

রাতের খাবার (প্রায় ৫০০–৫৫০ ক্যালরি)

- সাদা ভাত ১ কাপ বা ২টি রুটি – ২০০ ক্যালরি
- মুরগির মাংস/মাছ ১ পিস (১০০ গ্রাম) – ১৫০ ক্যালরি
- মিক্সড সবজি ১ কাপ( শাকসবজি, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি) – ৮০ ক্যালরি
- ডাল আধা কাপ – ১২০ ক্যালরি
- ১কাপ টকদই (চিনি ছাড়া)- ৮০ ক্যালরি

সেহরি (প্রায় ৫৫০–৬০০ ক্যালরি)

- লাল আটার রুটি ২টি/১ কাপ ভাত/ ওটস – ২০০ ক্যালরি
- সেদ্ধ ডিম ১টি – ৭০ ক্যালরি
- ১ কাপ দুধ(চিনি ছাড়া)– ১০০ ক্যালরি
- ডাল আধা কাপ – ১২০ ক্যালরি
- ১টি মাঝারি আকারের শসা টমেটো/সালাদ- ৪০ ক্যালরি
- ১ চা চামচ ইসুবগুল ভেজানো পানি

গুরুত্বপূর্ণ পরামর্শ:-

- ইফতারের আগে ও ঘুমের আগে রক্তে শর্করা পরীক্ষা করা ভালো।
- ভাজাপোড়া, শরবত, বেগুনি, পেঁয়াজু, অতিরিক্ত ফলের রস এড়িয়ে চলুন।
- জটিল কার্বোহাইড্রেট ও প্রোটিন থাকলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং সুগার ধীরে বাড়ে।
- হাইপোগ্লাইসেমিয়া (ঘাম, কাঁপুনি, মাথা ঘোরা) হলে রোজা ভাঙতে হবে।
- পর্যাপ্ত পানি পান করুন (ইফতার থেকে সেহরি পর্যন্ত ভাগ করে)।
- ঔষুধ বা ইনসুলিনের সময় পরিবর্তন হলে চিকিৎসকের পরামর্শ নিন।

সঠিক খাবার নির্বাচন ও পরিমাণ নিয়ন্ত্রণ করলে ডায়াবেটিস রোগীরাও নিরাপদে রোজা রাখতে পারেন।

নীল আকাশের নীচে  আমি.....
24/02/2026

নীল আকাশের নীচে আমি.....

11/02/2026
23/11/2025

🌿সুখে বার্ধক্য কাটানোর ৩০টি সহজ উপায়:

১. প্রতিদিন অন্তত কিছুক্ষণ হাঁটুন—হাঁটাই বার্ধক্যের সেরা ওষুধ।
২. রাগ এলে চুপ করে গভীর শ্বাস নিন—রাগ নিজে থেকেই কমে যায়।
৩. শরীরকে একটু ঘামাতে দিন—ব্যায়াম মনকেও চাঙা রাখে।
৪. গরমে বেশি জল পান করুন—শরীরকে শুকনো হতে দেবেন না।
৫. যা আছে তা নিয়েই সুখী থাকুন—অতিরিক্ত চাওয়া শুধু মনকে ক্লান্ত করে।
৬. মনকে ব্যস্ত রাখুন—ভুলে যাওয়া কমে ও মন তরতাজা থাকে।
৭. ওষুধ যত কম, তত ভালো—তাই সবসময় ডাক্তারের পরামর্শ নিন।
৮. নিজেকে কষ্ট দিয়ে কিছু নিয়ন্ত্রণ করতে যাবেন না—স্বচ্ছন্দ থাকুন।
৯. একা থাকলেও দুঃখ নয়—নিজের সঙ্গ উপভোগ করতে শিখুন।
১০. মাঝে মাঝে অলসতা উপভোগ করুন—বিশ্রামও দরকার।
১১. বয়স হলে গাড়ি চালানোর ঝুঁকি কম নিন—প্রয়োজনে সাহায্য নিন।
১২. যেটা ভালো লাগে সেটা করুন—জোর করে কিছু নয়।
১৩. বাড়িতে বন্দী না থেকে বাইরে একটু হেঁটে আসুন।
১৪. সামান্য বেশি খাওয়া বা সামান্য মোটা হওয়া মন্দ নয়—আনন্দটাই বড়।
১৫. কাজ ছোট-বড় যাই হোক—মনোযোগ দিয়ে করুন।
১৬. যাদের সঙ্গে মন মেলে না—তাদের থেকে দূরে থাকুন।
১৭. সারাক্ষণ টিভি না দেখে—নিজের সঙ্গে কিছু সময় কাটান।
১৮. অসুখকে শত্রু ভাববেন না—মেনে নিয়ে ভালোভাবে বাঁচুন।
19. ফল-সবজি প্রতিদিন খান—স্বাস্থ্য আপনাকে ধন্যবাদ দেবে।
20. ঘুম জোর করে আনতে যাবেন না—মন শান্ত হলে ঘুম নিজেই আসে।
21. যেসব কাজ আনন্দ দেয়—সেগুলোই বার্ধক্যের আসল টনিক।
22. একজন বিশ্বস্ত পারিবারিক ডাক্তার রাখুন—দুশ্চিন্তা কমবে।
23. মাঝে মাঝে সবকিছু ভুলে শিশুর মতো সরল হোন—মন হালকা থাকে।
24. নতুন কিছু শেখা বন্ধ করবেন না—এটাই জীবনের স্পন্দন।
25. প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটান—এটাই আসল সম্পদ।
26. রোদে একটু বসুন—এতে ভিটামিন D যেমন বাড়ে, মনও উষ্ণ হয়।
27. অন্যের ভালো করুন—সত্যিকারের আনন্দ এখানেই।
28. আজকের দিনটাই সুন্দর করে কাটান—আগামীকাল পরে আসবে।
29. খোলা মনে শ্বাস নিন—দম আটকে বাঁচা যায় না।
30. হাসি হলো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ—যত হাসবেন, জীবন তত সহজ হবে।

শহর থেকে দূরে হলেঁ সভ্যতার —আর নেই কো .................বহুদূর।রইলো আমন্ত্রণ—বন্ধু,এসো  .....................দেওয়ানপুর।@@...
14/11/2025

শহর থেকে দূরে হলেঁ সভ্যতার —
আর নেই কো .................বহুদূর।
রইলো আমন্ত্রণ—বন্ধু,
এসো .....................দেওয়ানপুর।@@@

শিক্ষায় বিদ্যা বিক্রি হয়বিবেক  বিদ্যা কেনা বেচা হয় না আজকাল !!
28/10/2025

শিক্ষায় বিদ্যা বিক্রি হয়
বিবেক বিদ্যা কেনা বেচা হয় না আজকাল !!

Address

Kalmegha
Tangail
1950

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Abdur Rahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Abdur Rahim:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram