15/08/2023
জাতীয় শোক দিবসেও থেমে নেই স্বাস্থ্য সেবা:
আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী তে সরকারি নির্দেশনা অনুযায়ী দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সখিপুর এর বর্হিবিভাগ, অন্তবিভাগ, জরুরি বিভাগ, এক্সরে, প্যাথলজি সেবা সহ সকল সেবা কার্যক্রম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো: রুহুল আমিন মুকুল স্যারের তত্ত্বাবধানে এবং আবাসিক মেডিকেল অফিসার ডা এ.এন.এম সায়হাম মহোদয় এর সমন্বয়ে স্বাভাবিক ভাবে পরিচালিত হচ্ছে। উল্লেখ্য সরকারি নির্দেশনা অনুযায়ী সকল সেবা কার্যক্রম আজ বিনামূল্যে পরিচালিত হয়েছে।