19/10/2025
কুমুদিনী কমপ্লেক্স, মির্জাপুর, টাঙ্গাইলে স্পেশালাইজড নার্সিং কোর্সের প্রশিক্ষণার্থীদের ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮ অক্টোবর ২০২৫ (শনিবার) বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত Skills for Industry Competitiveness and Innovation (SICIP)-কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রোগ্রামের আওতায় স্পেশালাইজড নার্সিং কোর্সের ২০২৫-২০২৬ সেশনের প্রশিক্ষণার্থীদের ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম কুমুদিনী কমপ্লেক্স, মির্জাপুর, টাঙ্গাইলে আনন্দ নিকেতন মিলনায়তনে সকাল ১১:০০ ঘটিকায় আয়োজন করা হয়। SICIP-কুমুদিনী প্রোগ্রামের প্রধান সমন্বয়কারী জনাব মোজহারুল ইসলালেম সভাপতিত্বে এবং ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কোর্সের প্রশিক্ষণার্থী জান্নাতুর ফেরদৌস ও সাবরিনা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা: প্রদীপ কুমার রায়। কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: নিরঞ্জন চন্দ্র বশাক, কুমুদিনী হাসপাতালের উপপরিচালক ও ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক নার্সিং কোর্সের সহযোগী অধ্যাপক ডা: এবিএম আলী হাসান, বিদেশে কেয়ার গিভার ও স্পেশালাইজড নার্সদের কর্মসংস্থানে সহায়তাকারী প্রতিষ্ঠান SCSDRS এর নির্বাহী পরিচালক ডা: কমল গোমেজ, SICIP-কুমুদিনী প্রোগ্রামের ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট কো-অর্ডিনেটর জনাব জাকির হোসাইন শিকদার, ট্রেনিং, অ্যাসেসমেন্ট এন্ড মনিটরিং কো-অর্ডিনেটর জনাব নিহার রঞ্জন রয়, ট্রেনিং, অ্যাসেসমেন্ট এন্ড মনিটরিং এ্যসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর জনাব মো:হাসানুজ্জামান ও কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট, মির্জাপুর, টাঙ্গাইলের কোর্স ইনচার্জ কাম সিনিয়র ট্রেইনার সঞ্চিতা রানী পাল বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে স্পেশালাইজড নার্সিং কোর্সসমূহের প্রশিক্ষকবৃন্দ, কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট, মির্জাপুর, টাঙ্গাইলের প্রশিক্ষকৃবন্দ, SICIP-কুমুদিনী প্রোগ্রাম বাস্তবায়ন ইউনিট (পিআইইউ) এর কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও শুভাকাঙ্খিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন স্পেশালাইজড নার্সিং প্রোগ্রামের কোর্স ইনচার্জ সিস্টার শিউলি বার্ণাডেট গোমেজ।
অনুষ্ঠানে স্পেশালাইজড নার্সিং কোর্সের প্রশিক্ষণার্থীদের স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিক-নির্দেশনা ও মূল্যবান পরামর্শ তুলে ধরেন।
অতিথিবৃন্দের বক্তব্যের পরে স্পেশালাইজড নার্সিং কোর্সসমূহের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।