Asteria

Asteria If you are looking for healthy solutions to your beauty needs, you are in the right place. We source products only from authentic distributors.
(704)

We are ASTERIA, a small but motivated business specializing in health and beauty products. All products in our inventory are thoroughly researched and hand picked to provide only the finest quality. We believe passionately in great bargains and excellent service, which is why we commit ourselves to giving you the best of both.

নরম ও মসৃণ ত্বকের জন্য সহজ সমাধান ✨Nair Hair Remover Face Wax Strips with Chamomile 🌼মাত্র কয়েক মিনিটেই অবাঞ্ছিত লোম দূ...
09/04/2026

নরম ও মসৃণ ত্বকের জন্য সহজ সমাধান ✨
Nair Hair Remover Face Wax Strips with Chamomile 🌼
মাত্র কয়েক মিনিটেই অবাঞ্ছিত লোম দূর করে, রেখে যায় কোমল ও ফ্রেশ স্কিন 💛
১৬টি স্ট্রিপে পাচ্ছেন পার্লার-স্টাইল কেয়ার, ঘরে বসেই!

আমরা যারা স্কিনকেয়ার নিয়ে একটু আধটু জানি, তারা সবাই এই গ্রিন বোতলটা অন্তত একবার হলেও দেখেছি। Some By Mi AHA BHA PHA 30 D...
09/04/2026

আমরা যারা স্কিনকেয়ার নিয়ে একটু আধটু জানি, তারা সবাই এই গ্রিন বোতলটা অন্তত একবার হলেও দেখেছি। Some By Mi AHA BHA PHA 30 Days Miracle Toner. অনলাইনে এটা নিয়ে এতো রিভিউ যে মনে হয় এটা মাখলেই রাতারাতি স্কিন পাল্টে যাবে।

আসলেই কি তাই? চলুন একটু সোজাসাপ্টা কথা বলি। ✋

প্রথমেই বলি, এটা কোনো জাদুর কাঠি না যে এক রাতে আপনার সব একনে গায়েব করে দেবে। কিন্তু যারা জেদী একনে, ব্ল্যাকহেডস আর পোরসের সমস্যায় ভুগছেন— তাদের জন্য এটি আসলেই একটি মিরাকল টোনার।

ট্রাই করলে কী বেনেফিট?

✅ এতে AHA, BHA আর PHA— এই তিন ধরণের এক্সফোলিয়েন্ট আছে। AHA উপরের চামড়া পরিষ্কার করে, BHA পোরসের ভেতর থেকে তেল/ময়লা সরায় আর PHA স্কিনকে হাইড্রেটেড রাখে। 🧪
✅ টি-ট্রি থাকার কারণে এটা স্কিনের ইনফ্লামেশন বা লালচে ভাব কমাতে দারুণ কাজ করে। 🌿
✅ এটার pH ৫.৫, যার মানে এটি আপনার স্কিনের ন্যাচারাল ব্যারিয়ার নষ্ট করবে না।

কাদের জন্য এটা না? ⚠️

আপনার স্কিন যদি এক্সট্রিম লেভেলের ড্রাই বা সেনসিটিভ হয়, তবে এটি রোজ ব্যবহার করবেন না। সপ্তাহে ২-৩ দিন দিয়ে শুরু করুন। আর হ্যাঁ, এটা মাখার পর সানস্ক্রিন মাস্ট! ☀️

💡 যাদের পিঠে বা শরীরের অন্য কোথাও দানা দানা ব্রণ হয়, তারা একটা কটন প্যাডে এই টোনারটা নিয়ে ঐ জায়গায় মুছে দেখুন। জাস্ট ৩ সপ্তাহ নিয়মিত করুন, রেজাল্ট দেখে নিজেই অবাক হবেন! এটা শুধু মুখের জন্য না, বডি একনেতেও সমান কার্যকর।

🔥✨যারা টেক্সচার ইমপ্রুভ করতে চান আর একনে নিয়ে বিরক্ত, তাদের জন্য এটি একটি মাস্ট ইনভেস্টমেন্ট।

📦 আমাদের কাছে ১০০% অরজিনাল কোরিয়ান ভ্যারিয়েন্টটি ইন-স্টক আছে। মনে রাখবেন, হাইপড প্রোডাক্টের ফেইক ভার্সন বাজারে বেশি থাকে, তাই অথেন্টিক সোর্স থেকে কিনুন। ✅

👶 শুধু কি বাচ্চাদের জন্য? ভ্যাসলিনের এই পিঙ্ক কৌটার ম্যাজিক জানেন তো? 👶বাজারে অনেক রকমের পেট্রোলিয়াম জেলি থাকতেও কেন Vas...
07/04/2026

👶 শুধু কি বাচ্চাদের জন্য? ভ্যাসলিনের এই পিঙ্ক কৌটার ম্যাজিক জানেন তো? 👶

বাজারে অনেক রকমের পেট্রোলিয়াম জেলি থাকতেও কেন Vaseline Blueseal Baby ভ্যারিয়েন্টটা অনেকের অল-টাইম ফেভারিট? 💖

কারণ একটাই— এটার Purest Quality এবং সেই অসাধারণ মন মাতানো Baby Powder Fragrance 🌸

✅ Hypoallergenic: এটি বিশেষভাবে বাচ্চাদের সেনসিটিভ স্কিনের জন্য তৈরি, তাই বড়দের যাদের স্কিন খুব সেনসিটিভ বা র‍্যাশ হওয়ার ভয় থাকে, তারা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন।
✅ এটি ৩ বার পিউরিফাই করে ফরমুলেট করা হয়, তাই এটার স্বচ্ছতা আর টেক্সচার অন্য যেকোনো লোকাল জেলির চেয়ে অনেক বেটার।
✅ স্কিনের ওপর একটা ইনভিজিবল লেয়ার তৈরি করে ময়েশ্চার লক করে দেয়, যা ফাটা চামড়া সারিয়ে তুলতে জাদুর মতো কাজ করে।

💡 আমাদের ৩ টি হ্যাকস যা কেউ বলবে না-

১. কব্জিতে পারফিউম স্প্রে করার আগে একটুখানি এই বেবি ভ্যাসলিন লাগিয়ে নিন। দেখবেন পারফিউমের ঘ্রাণ সারাদিন থাকছে! ⏳🌸
২. রাতে স্কিনকেয়ারের একদম শেষ ধাপে খুব সামান্য পরিমাণে এটি মুখে মেখে ঘুমান (যাদের ড্রাই স্কিন)। সকালে উঠে দেখবেন স্কিন একদম বেবি সফট হয়ে আছে।
৩. ভ্রু সেট করতে বা আইল্যাশ বড় দেখাতে হালকা করে একটু ব্রাশে লাগিয়ে ইউজ করতে পারেন। ন্যাচারাল গ্লসি লুক পাবেন।

📦 অরিজিনাল সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটি এখন আমাদের স্টকে আছে ❄️✅

আজকের ফিচারড প্রোডাক্ট— Rimmel London Scandaleyes Waterproof Kohl Kajal (Shade: N**e 005) 👁️🤍✅ চোখের নিচে Waterline এ এই...
06/04/2026

আজকের ফিচারড প্রোডাক্ট— Rimmel London Scandaleyes Waterproof Kohl Kajal (Shade: N**e 005) 👁️🤍

✅ চোখের নিচে Waterline এ এই নিউড শেডটি লাগালে চোখ সাথে সাথেই বড় দেখায়।
✅ Ultra-Creamy Texture- এতোটাই স্মুথ যে চোখে লাগানোর সময় একটুও ঘষাঘষি করতে হয় না। জাস্ট এক টানেই পারফেক্ট ফিনিশ।
✅ Waterproof & Smudge-proof। ঘাম হোক বা চোখের পানি— মুছবে না। সারা দিন ইনট্যাক্ট থাকবে। 💦🚫
✅ Dermatologically Tested। চোখের ভেতর ব্যবহারের জন্য এটি একদম সেফ এবং ইরিটেশন করে না।

💡 আপনি যদি খুব বোল্ড লুক চান, তবে উপরে মোটা করে কালো উইংড লাইনার দিয়ে ওয়াটারলাইনে এই Rimmel N**e Kajal টা দিন। এতে যে কন্ট্রাস্ট তৈরি হবে, তা আপনার লুকে একটা লাক্সারিয়ার্স আর ব্রাইডাল গ্ল্যাম ভাইব নিয়ে আসবে 🔥

📦 আমাদের কাছে অরিজিনাল ইউকে ভ্যারিয়েন্টটি অ্যাভেইলেবল।
অর্ডার করতে এখনই ইনবক্স করুন। 📩

Garnier Avocado Oil & Shea Butter Deep Nourishment Shampoo–এর পুষ্টিগুণে ভরপুর ফর্মুলা আপনার শুষ্ক ও রুক্ষ চুলকে করে তুল...
05/04/2026

Garnier Avocado Oil & Shea Butter Deep Nourishment Shampoo–এর পুষ্টিগুণে ভরপুর ফর্মুলা আপনার শুষ্ক ও রুক্ষ চুলকে করে তুলবে নরম, মসৃণ ও প্রাণবন্ত। 🥑🌿

💚 অ্যাভোকাডো অয়েল ও শিয়া বাটারের গভীর পুষ্টি চুলের ভেতর থেকে আর্দ্রতা ফিরিয়ে এনে প্রতিটি স্ট্র্যান্ডকে করে শক্তিশালী ও ঝলমলে। নিয়মিত ব্যবহারে চুল থাকবে ফ্রিজ-ফ্রি, ম্যানেজেবল এবং স্বাভাবিক উজ্জ্বলতায় ভরা ✨

এখনই আপনার হেয়ার কেয়ার রুটিনে যোগ করুন গভীর পুষ্টির ছোঁয়া, আর প্রতিদিন উপভোগ করুন সুন্দর ও স্বাস্থ্যকর চুল💫

একটা ব্যাপারে অনেকেই প্রায়ই অস্বস্তিতে ভোগেন - ভ্যাজাইনাল ডিসচার্জ বা হালকা ভেজা ভাব। বিশেষ করে বাইরে থাকলে বা লং টাইম অ...
04/04/2026

একটা ব্যাপারে অনেকেই প্রায়ই অস্বস্তিতে ভোগেন - ভ্যাজাইনাল ডিসচার্জ বা হালকা ভেজা ভাব। বিশেষ করে বাইরে থাকলে বা লং টাইম অফিসে থাকলে এই কারণে আন্ডারগার্মেন্টস নষ্ট হয়, বাজে দুর্গন্ধ হতে পারে এমনকি ইনফেকশনের ভয়ও থাকে। বারবার কাপড় চেঞ্জ করা তো আর সম্ভব না! 🤦‍♀️

এই সমস্যার সবচেয়ে সহজ আর স্মার্ট সমাধান হলো— Kotex Longer & Wider Scented Panty Liners.

অনেকেই প্যান্টি লাইনার আর প্যাড গুলিয়ে ফেলেন। লাইনার হলো প্রতিদিন ব্যবহারের জন্য একদম পাতলা একটা লেয়ার, যা আপনাকে আনকমফোর্টেবল ডিসচার্জ এর wet feeling টা থেকে বাঁচাবে।

কোটেক্স ব্র্যান্ডের কিছু স্পেশালিটি আছে।
✅ এটি সাধারণ লাইনারের চেয়ে একটু বড়, তাই কাভারেজ দেয় অনেক বেশি। একটুও লিক হওয়ার ভয় থাকে না। 🛡️
✅ হালকা Scented। সারাদিন আপনাকে একটা ফ্রেশ ফিল দেবে। কোনো বাজে গন্ধের ভয় নেই! 🌸
✅ এটি এতোটাই পাতলা আর Breathable যে আপনি ভুলেই যাবেন কিছু পরে আছেন। স্কিনে কোনো র‍্যাশ বা ইরিটেশন হয় না।
✅ শখের কাপড় গুলো দাগ পড়ে নষ্ট হওয়া থেকে বাঁচায়। 💖

💡 পিরিয়ড শুরু হওয়ার ঠিক আগের ২ দিন আর শেষ হওয়ার পরের ২ দিন, যখন হালকা স্পটিং হয়— তখন ভারী প্যাড না পরে এই লাইনারটি ইউজ করুন। এটি যেমন আরামদায়ক, তেমনি সাশ্রয়ী। আর প্রতি ৪-৬ ঘণ্টা পর পর লাইনার চেঞ্জ করার চেষ্টা করবেন, এতে হাইজিন ১০০% মেইনটেইন হবে। ✅👌

📦 ৩০ পিসের এই প্যাকটি এখন আমাদের কাছে অ্যাভেইলেবল। আপনার ডেইলি হাইজিন কিটে কি প্যান্টি লাইনার আছে? না থাকলে আজই ট্রাই করে দেখুন! 📩

Hydration that stays 💧✨TRESemmé Rich Moisture Leave-In Cream Serum keeps your hair soft, smooth, and frizz-free all day ...
02/04/2026

Hydration that stays 💧✨
TRESemmé Rich Moisture Leave-In Cream Serum keeps your hair soft, smooth, and frizz-free all day long—no rinse needed. Perfect for dry, dull strands that need a silky touch and healthy shine. 💁‍♀️

🧪 এক্সফোলিয়েশন এর শুরুটা হওয়া উচিত comparative lower strength products দিয়ে। আপনি যদি বিগিনার হন আর স্কিনকে একদম সেফ রেখ...
02/04/2026

🧪 এক্সফোলিয়েশন এর শুরুটা হওয়া উচিত comparative lower strength products দিয়ে।
আপনি যদি বিগিনার হন আর স্কিনকে একদম সেফ রেখে এক্সফোলিয়েশন শুরু করতে চান, তবে আপনার জন্য ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডসের বেস্ট অপশন হবে এই টোনারটি।

✨ COSRX AHA/BHA Clarifying Treatment Toner ✨

আপনার রেগুলার টোনারের চেয়ে কেন এটা আলাদা?
✅ এতে AHA আর BHA খুবই অল্প পরিমাণে আছে, তাই এটি আপনার স্কিনকে কোনো ইরিটেশন ছাড়াই প্রতিদিন খুব মাইল্ডভাবে এক্সফোলিয়েট করে।
✅ যারা নাকের আশেপাশে ছোট ছোট কালো Blackheads বা খসখসে Whiteheads নিয়ে যন্ত্রণায় আছেন, তাদের জন্য এটি ম্যাজিকের মতো কাজ করবে। 👃
✅ লোমকূপের ভেতরে জমে থাকা তেল আর ময়লা পরিষ্কার করে এটি পোরসগুলোকে ছোট দেখাতে সাহায্য করে।
✅ এতে আছে মিনারেল ওয়াটার যা এক্সফোলিয়েশনের পাশাপাশি স্কিনকে হাইড্রেটেড রাখে।

কারা এটা ব্যবহার করবেন?

আপনার স্কিন যদি uneven texture এর হয়, ঘনঘন ব্রণ হওয়ার প্রবণতা থাকে অথবা স্কিন টেক্সচার একদম রাফ হয়ে থাকে— তবে চোখ বন্ধ করে এটি আপনার রুটিনে এড করুন।

💡 অনেকে এটা কটন প্যাড দিয়ে ঘষে ঘষে মাখেন। আমাদের সাজেশান হলো— মুখ ধোয়ার পর সরাসরি আপনার স্কিনে স্প্রে করুন অথবা হাতে নিয়ে হালকা ড্যাব ড্যাব করে পুরো মুখে চেপে বসিয়ে দিন। এতে প্রোডাক্ট নষ্ট কম হয় 🧖‍♀️✅

আর হ্যাঁ, এটি ব্যবহার করলে দিনের বেলা কিন্তু সানস্ক্রিন মাখা একদম মাস্ট! ☀️

📦 কোরিয়ান স্কিনকেয়ার মানেই রেজাল্ট। অরজিনাল COSRX এর টোনারটি পেতে আমাদের ইনবক্স করুন বা ওয়েবসাইটে ডিরেক্ট অর্ডার প্লেস করে ফেলুন। 📩

আমাদের নিজেদের সযত্নে তৈরি করা একটি Handcrafted Pure Blend- 𝐀𝐬𝐭𝐞𝐫𝐢𝐚 𝐎𝐫𝐚𝐧𝐠𝐞 𝐈𝐧𝐟𝐮𝐬𝐞𝐝 𝐎𝐢𝐥। যারা একটু ন্যাচারাল আর অর্গানিক ...
31/03/2026

আমাদের নিজেদের সযত্নে তৈরি করা একটি Handcrafted Pure Blend- 𝐀𝐬𝐭𝐞𝐫𝐢𝐚 𝐎𝐫𝐚𝐧𝐠𝐞 𝐈𝐧𝐟𝐮𝐬𝐞𝐝 𝐎𝐢𝐥। যারা একটু ন্যাচারাল আর অর্গানিক উপায়ে স্কিন আর হেয়ারের যত্ন নিতে ভালোবাসেন, তাদের জন্য এটা heavenly.

কী কাজ?

✅ ন্যাচারাল ভিটামিন-সি আপনার স্কিনকে ভেতর থেকে ব্রাইট করে আর একটা হেলদি Dewy Glow দেয়।
✅ এটার সাইট্রাস স্মেল আপনার সারাদিনের স্ট্রেস কমিয়ে মনকে একদম শান্ত আর রিফ্রেশড করে দেবে।
✅ একদম পিউর এবং ইনফিউজড পদ্ধতিতে তৈরি, তাই কোনো সাইড ইফেক্টের ভয় নেই।

💡 রাতে ঘুমানোর আগে আপনার রেগুলার নাইট ক্রিমের সাথে মাত্র ২ ফোঁটা এই অয়েল মিশিয়ে মুখে আলতো করে ম্যাসাজ করুন। সকালে উঠে দেখবেন স্কিনটা ঠিক কতটা ফ্রেশ আর গ্লোয়িং লাগছে! অথবা আপনার বডি লোশনের সাথে মিশিয়ে সারা শরীরে মেখে নিন, সারাদিন আপনার গা থেকে হালকা একটা রিফ্রেশিং স্মেল আসবে। 🍊

📦 আমাদের সিগনেচার ইন-হাউজ প্রোডাক্ট, তাই একদম ফ্রেশ স্টক পাবেন। সীমিত পরিমাণে তৈরি করা হয় বলে ঝটপট অর্ডার করে ফেলুন!

✨ আপনার কার্লি চুলের জন্য পারফেক্ট কেয়ার! ✨TRESemmé Flawless Curls Nourishing Hair Mask (440 ml) এখন আপনার চুলে আনবে সফ...
30/03/2026

✨ আপনার কার্লি চুলের জন্য পারফেক্ট কেয়ার! ✨

TRESemmé Flawless Curls Nourishing Hair Mask (440 ml) এখন আপনার চুলে আনবে সফট, ডিফাইন্ড আর ফ্রিজ-ফ্রি কার্লস 💁‍♀️
প্রতিবার ব্যবহারে চুল হবে আরও মসৃণ, হাইড্রেটেড এবং প্রাণবন্ত 🌿

💥 কেন নেবেন?
✔️ ডিপ নারিশমেন্ট
✔️ ফ্রিজ কন্ট্রোল
✔️ লং-লাস্টিং কার্ল ডিফিনিশন

আজই অর্ডার করুন আর দিন আপনার চুলকে প্রফেশনাল কেয়ার 🛍️
📩 ইনবক্স করুন এখনই!

মা হওয়াটা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু এই জার্নিতে শরীরকে যে পরিমাণ ধকল সইতে হয়, তা কেবল একজন মা-ই জানেন। বিশেষ...
29/03/2026

মা হওয়াটা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু এই জার্নিতে শরীরকে যে পরিমাণ ধকল সইতে হয়, তা কেবল একজন মা-ই জানেন। বিশেষ করে ব্রেস্টফিডিংয়ের সময় নিপল ফেটে যাওয়া বা প্রচণ্ড ব্যথা হওয়া নতুন মায়েদের জন্য এক দুঃসহ কষ্টের নাম। অনেকেই ব্যথার ভয়ে বাচ্চাকে খাওয়াতে ভয় পান, আবার ভাও ভাবেন— ক্রিম মাখলে বাচ্চার ক্ষতি হবে না তো? 🥺

মায়েরা, আপনাদের এই সব দুশ্চিন্তা দূর করতেই আমাদের আজকের রেকমেন্ডেশন— Palmer's Cocoa Butter Formula Nursing Cream.

✅ এতে আছে ১০০% খাঁটি কোকো বাটার আর প্যানথেনল, যা নিপলের ক্র্যাকড অংশ খুব দ্রুত হিল করে আর স্কিনকে সফট রাখে।
✅ পুরোপুরি ডার্মাটোলজিক্যালি টেস্টেড, তাই আপনার সেনসিটিভ স্কিনের জন্য একদম নিরাপদ।
✅ কোনো ক্ষতিকারক কেমিক্যাল বা কড়া পারফিউম নেই, যাতে আপনার বাচ্চার অস্বস্তি হতে পারে।
✅ এটি ব্যবহারের সাথে সাথেই ব্যথার জায়গায় একটা কুলিং আর সুদিং এফেক্ট দেয়। 😌

💡 বাচ্চাকে ফিড করানোর পর নিপল হালকা মুছে সামান্য এই ক্রিমটুকু মেখে নিন। আর সবচেয়ে বড় সুবিধা হলো, যেহেতু এটি সেফ ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, তাই পরবর্তী ফিডিংয়ের আগে এটা ধুয়ে ফেলার বাড়তি ঝামেলা নেই (তবে হাইজিনের জন্য মুছে নিতে পারেন)। এটি আপনার হিলিং প্রসেসকে কয়েকগুণ ফাস্ট করে দেবে। 🚀

ব্যথা সহ্য করে মাতৃত্বের আনন্দকে নষ্ট হতে দেবেন না 💜

📦 ৩০ গ্রাম এর এই টিউবটি এখন আমাদের রেডি স্টকে আছে। নতুন মা হয়েছেন এমন কাউকে গিফট করার জন্য এটি একটি চমৎকার অপশন হতে পারে। 🎁

পুরনো সেই দিনের কথা মনে আছে? Boots Cucumber-এর কথা বলছি! 🥒মাঝেমধ্যে অনেক দামী দামী স্কিনকেয়ার ট্রাই করার পর আমাদের মনে হ...
27/03/2026

পুরনো সেই দিনের কথা মনে আছে? Boots Cucumber-এর কথা বলছি! 🥒

মাঝেমধ্যে অনেক দামী দামী স্কিনকেয়ার ট্রাই করার পর আমাদের মনে হয়— "সব ছেড়ে আগের সেই সিম্পল রুটিনে ফিরে যাই না কেন?" 🥲

ঠিক তেমনই এক অল-টাইম ফেভারিট হলো Boots Cucumber Moisturising Cream।

যারা স্কুল-কলেজ লাইফ থেকে স্কিনকেয়ার শুরু করেছেন, তাদের কাছে এই কিউকাম্বার ক্রিমটা একটা ইমোশন। বাজেট ফ্রেন্ডলি আর কাজের দিক থেকে একদম সলিড! 💖

✅ Cucumber extract আর ভিটামিন সমৃদ্ধ এই ক্রিমটা স্কিনকে খুব হালকাভাবে হাইড্রেট করে। ভারী বা চটচটে হওয়ার ভয় একদমই নেই।
✅ রোদে পোড়া বা ইরিটেটেড স্কিনকে এটা নিমেষেই ঠান্ডা করে। এটার হালকা ঠাণ্ডা ভাবটা জাস্ট দারুণ লাগে! ❄️
✅ এতোটাই মাইল্ড যে ড্রাই থেকে শুরু করে সেনসিটিভ— সব ধরণের স্কিনেই খুব সুন্দর স্যুট করে যায়।
✅ পকেটের ওপর চাপ না দিয়ে স্কিনকে হেলদি আর সফট রাখতে এটার তুলনা হয় না।

💡 এই ক্রিমটা শুধু ডে বা নাইট ক্রিম হিসেবেই না, মেকআপের আগে Primer হিসেবেও দারুণ কাজ করে। মেকআপের ১০ মিনিট আগে এটি মাখলে স্কিন স্মুথ হয়, ফাউন্ডেশন একদম মাখনের মতো বসে। 💄

যাদের স্কিনকেয়ার রুটিন খুব ছোট এবং যারা বেশি এক্সপেরিমেন্ট করতে চান না, তাদের জন্য এটি একটি সেফ চয়েস।

📦 ইউকে থেকে সরাসরি ইমপোর্টেড অরজিনাল বুটস প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন।

Address

Uttara

Opening Hours

Monday 18:00 - 23:00
Tuesday 18:00 - 23:00
Wednesday 18:00 - 23:00
Thursday 18:00 - 23:00
Friday 18:00 - 23:00
Saturday 18:00 - 23:00
Sunday 18:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Asteria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Asteria:

Share

এস্টেরিয়ার গল্প

এস্টেরিয়ার জন্ম ২০১৩ সালে। এফ কমার্স তখনও অতটা জনপ্রিয় ছিল না, হাতে হাতে স্মার্ট ফোন ছিল না। অনলাইন ব্যবসা কীভাবে দাঁড় করাতে হবে এ নিয়ে কোন আইডিয়াই ছিলনা। মেডিক্যাল ফিফথ ইয়ার পড়ুয়া দুই বান্ধবী ফাইনাল প্রফের শেষ পরীক্ষাটি শেষ করে গল্প করছিলাম। কোন প্ল্যানিং বা প্রিপারেশন ছিল না, জাস্ট ‘কিছু একটা’ করার ইচ্ছা ছিল। দুই পরিবারেরই কর্তা ব্যক্তিরা জানলে কুরুক্ষেত্র হয়ে যেত। তাই শুরু করেছিলাম লুকিয়ে। ছাত্রজীবন সেদিনই মাত্র শেষ হয়েছে তাই ব্যবসায়িক পুঁজির প্রশ্নই আসেনা। স্কলারশীপের জমানো ৫০০০ টাকা সম্বল ছিল। প্রথম দেড় বছর বাসায় জানানো সম্ভব হয়নি ব্যবসার কথা। পরিবার থেকে স্বীকৃতি পেলাম যখন অলরেডি মানুষ একজন দুজন করে আমাদের নাম জানা শুরু করেছেন, এবং বাবাদের সামনে আমাদের প্রশংসা করেন।

শুরুর ইচ্ছা ছিল একটা অনলাইন সুপারস্টোরের। কিন্তু পড়েছি এমন বিষয়ে- ব্যবসার সাথে কোনই সম্পর্ক না থাকায় কি বিক্রি করব, কিভাবে গুছিয়ে উঠব, ক্রেতাই বা কে হবেন এসব নিয়ে হাবু ডুবু খেতে খেতে সাজগোজের জিনিস নিয়ে তীরে উঠলাম। বেশ লম্বা সময় নিয়ে আমরা আস্তে আস্তে প্রথমে ইউকে, এর পর ইউ এস, ইন্ডিয়া, মালয়েশিয়া, চায়না ও থাইল্যান্ডের বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে শুরু করি। শুরু থেকেই অথেনটিসিটি এবং সার্ভিস নিয়ে আপোষহীন থাকায় সবার বিশ্বাস অর্জন করতে থাকি এবং সবসময় তা ধরে রাখারই চেষ্টা করছি।

শুরুটা দেশের বাইরে থেকে প্রোডাক্ট এনে হলেও সবসময় চেয়েছি দেশজ পণ্য নিয়ে কাজ করতে আর একারণেই ২০১৭ সাল থেকে শুরু করি এস্টেরিয়ার নিজস্ব হাতে বানানো অর্গানিক রুপচর্চার পণ্য। ক্রমাগত মানোন্নয়ন এর মধ্য দিয়ে আমরা স্বপ্ন দেখছি আন্তর্জাতিক মান সম্মত পণ্য আমাদের দেশ থেকেই তৈরী করতে এবং সবার হাতে তা পৌঁছে দিয়ে দেশীয় পণ্যের উপর আস্থা ও ভালবাসা বাড়াতে।

শুরুটা সাদামাটা হলেও আমাদের ব্যবসায়িক এই পথচলার প্রতি মুহুর্ত ছিল উত্তেজনায় ভরপুর। প্রতিটি বাঁধা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন এবং যারা এই পথচলায় প্রতিনিয়ত যোগ হয়ে যাচ্ছেন তাঁদের সবার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালবাসা। আপনারা ছিলেন বলেই আমরা আছি এবং আপনাদের ভালবাসাতেই আরো অনেক এগিয়ে যাবার আশা রাখি।