WITH THE MIND

WITH THE MIND Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de WITH THE MIND, Service de santé mentale, Paris, Île-de-France, Montreuil.
(1)

WITH THE MIND is a France-based association that provides free education (French language courses), administrative support, mental health education, awareness raising, and other support to Bangladeshis living in France 🇫🇷🇧🇩

 #কাজের_সুযোগ WITH THE MINDচলছে  pâtisserie এর উপর কাজের প্রশিক্ষণ। ইতিমধ্যে কাজ শিখে কাজ করছেন ৫ জন বোন যাদের প্রায় সবা...
21/04/2026

#কাজের_সুযোগ WITH THE MIND
চলছে pâtisserie এর উপর কাজের প্রশিক্ষণ।
ইতিমধ্যে কাজ শিখে কাজ করছেন ৫ জন বোন যাদের প্রায় সবারই ভ্যালিড ডকুমেন্টস নেই ।৫ জনের মধ্যে একজন কাজ করছেন (temps plein) ফুল টাইম।
এই সুযোগ শুধুমাত্র WITH THE MIND শিক্ষার্থীদের জন্য।
কাজ শেখানো সম্পূর্ণ বিনামূল্যে এবং এই Formation টা সরাসরি stage ইন্ট্রানশিপটাইপ।

এই formation সংক্রান্ত বিস্তারিত পোস্ট লিংক কমেন্ট এ দেয়া হল।

WITH THE MIND ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিউটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আমাদের রয়েছে #ফ্রি_ফ্রেঞ্চ_কোর্স যেখানে বিভিন্ন গ্রুপে ফ্রেঞ্চ ভাষা শিখছেন ৪০০+নারী।

“A1, A2 এবং B1 level ব্যাচের পাশাপাশি A2 ও B1 লেভেলের পরীক্ষা প্রস্তুতি গ্রুপ এবং স্পিকিং ক্লাবসহ এখানে বিভিন্ন গ্রুপে যেসব বোনেরা ভাষা শিখেছেন, এবং এখান থেকে যারা পরীক্ষা দিয়েছেন তাদের পাশের হার শতভাগ। সবাই খুব ভালো ফলাফল করেছেন।

স্পিকিং ক্লাবে নিয়মিত প্র্যাকটিস করার কারণে শিক্ষার্থীরা সুন্দরভাবে ফরাসিতে কথা বলতে সক্ষম হয়েছেন।

সবাই আমাদের অ্যাসোসিয়েশনের জন্য দোয়া করবেন এবং আমাদের কাজকে সাপোর্ট করবেন । আমাদের পোস্ট গুলিকে শেয়ার করতে পারেন
সবাইকে ধন্যবাদ।🙏

ট্রেনিং এবং কাজের ছবি

 #ফ্রি_ফ্রেঞ্চ_কোর্স WITH THE MIND     ,A2,B1niveau
17/04/2026

#ফ্রি_ফ্রেঞ্চ_কোর্স WITH THE MIND

,A2,B1niveau

10/04/2026
L’étudiante de WITH THE MIND, AKTHER Aysha, a réussi l’examen DELF A2 avec de très bons résultats. Nous lui adressons no...
10/04/2026

L’étudiante de WITH THE MIND, AKTHER Aysha, a réussi l’examen DELF A2 avec de très bons résultats. Nous lui adressons nos sincères félicitations et lui souhaitons beaucoup de succès pour la suite❤️👏🏻
WITH THE MIND

Nous félicitons chaleureusement notre étudiante pour sa réussite au DELF A2 et lui souhaitons encore beaucoup de succès👏...
09/04/2026

Nous félicitons chaleureusement notre étudiante pour sa réussite au DELF A2 et lui souhaitons encore beaucoup de succès👏🏻❤️
WITH THE MIND

Nous vous adressons nos sincères félicitations pour la réussite de votre examen.Nous sommes très heureux de votre succès...
07/04/2026

Nous vous adressons nos sincères félicitations pour la réussite de votre examen.
Nous sommes très heureux de votre succès et vous souhaitons une excellente continuation dans vos études ainsi que beaucoup de réussite pour l’avenir👏🏻❤️
WITH THE MIND

 # #ফ্রি_ফ্রেঞ্চ_কোর্স  A2 group এর ক্লাস এবং আপুদের ভালবাসা আজকের রিভিউ♥️♥️♥️জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর নেই। ভালভাবে ...
04/04/2026

# #ফ্রি_ফ্রেঞ্চ_কোর্স
A2 group এর ক্লাস এবং আপুদের ভালবাসা আজকের রিভিউ♥️♥️♥️
জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর নেই। ভালভাবে একটি ক্লাস শেষ করার সব ক্রেডিট আমার টিমের সব আপুদের ♥️
যারা এই ক্লাসটার পেছনে সবাই নিরলসভাবে শ্রম দিচ্ছেন। WITH THE MIND টিম সেরা টিম।সবার জন্য ভালবাসা ♥️

আমাদের প্রিয় শিক্ষার্থীগন ,আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া♥️

03/04/2026

#ফ্রি_ফ্রেঞ্চ_কোর্স ২০২৬ এর ২য় সেশনের ঘোষণা আসবে জুন,২০২৬ এ।কোর্স সংক্রান্ত সব তথ্য পেজের পোস্টে পাবেন। WITH THE MIND এর সাথেই থাকুন।

 #কাজের_সুযোগ তৈরি : WITH THE MIND এর পক্ষ থেকে আমাদের প্রবাসী বোনদের জন্য নতুন উদ্যোগ।প্রবাস জীবনে কাজ শুরু করা সহজ নয়...
31/03/2026

#কাজের_সুযোগ তৈরি : WITH THE MIND এর পক্ষ থেকে আমাদের প্রবাসী বোনদের জন্য নতুন উদ্যোগ।

প্রবাস জীবনে কাজ শুরু করা সহজ নয়। বিশেষ করে দেশের অভিজ্ঞতা থাকলেও বিদেশে নতুন করে নিজেকে প্রতিষ্ঠিত করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা কাজ করতে চাচ্ছেন এবং একেবারেই কাজ পাচ্ছেন না।বিভিন্ন সেক্টরে কাজ করতে গেলে এখানে ভাষাগত দক্ষতা ছাড়াও অনেক রকমের দক্ষতার প্রয়োজন হয় সেক্ষেত্রে অনেক বোনের প্রয়োজন থাকলেও কাজ করা সম্ভব হয় না।
রেস্টুরেন্ট সেক্টরে কাজের ক্ষেত্রে এই চ্যালেঞ্জ আরও বেশি দেখা যায়। বাংলাদেশের অভিজ্ঞতা সরাসরি এখানে প্রয়োগ করা যায় না, নতুন নিয়ম, পরিবেশ,ভাষা না জানা ও প্রতিযোগিতার সঙ্গে মানিয়ে নিতে হয়।

এই বাস্তবতাকে সামনে রেখে WITH THE MIND আমাদের প্রবাসী বোনদের জন্য নিয়ে আসছে একটি নতুন উদ্যোগ:
★★ #সম্পূর্ণ_ফ্রি প্রফেশনাল কাউন্সেলিং ও প্রশিক্ষণ★★

এই প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হবে:
🔹 রেস্টুরেন্টে ও Pâtisserie তে কাজের ধরন ও দায়িত্ব
🔹 ফ্রেঞ্চ রেস্টুরেন্টে কাজের নিয়ম-কানুন
🔹 কর্মক্ষেত্রে আচরণ ও পেশাগত মান বজায় রাখার বিষয়
🔹 চাকরি খোঁজার প্রস্তুতি ও বাস্তব গাইডলাইন ও প্রশিক্ষণ শেষে চাকরির ব্যাবস্থা (ভালভাবে নিয়মানুবর্তিতার সাথে প্রশিক্ষণ শেষ করতে পারলে)

আমরা ইতিমধ্যে ৫ জন বোনকে নির্দিষ্টভাবে Pâtisserie বিষয়ে প্রশিক্ষণ (Formation) প্রদান করেছি এবং সফলভাবে চাকরিতে যোগদান করতে সহযোগিতা করেছি। এটি আমাদের বোনদের জন্য এক দারুন সুযোগ।

ভবিষ্যতে এই উদ্যোগ আরও বড় পরিসরে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। যারা এই সেবার সঙ্গে যুক্ত থাকতে চান এবং সহযোগিতা পেতে চান, তারা আমাদের সঙ্গে থাকুন।

📌 এই সুযোগ পাবেন শুধুমাত্র WITH THE MIND এর শিক্ষার্থীরা।

Responsable de Formation:
Jannat Jeny
(Chef de Cuisine)

সবাইকে ধন্যবাদ। WITH THE MIND এর সাথে থাকুন এবং আমাদের কাজগুলোকে সাপোর্ট করুন🤍

🇧🇩WITH THE MIND  #ফ্রি_ফ্রেঞ্চ_কোর্সের ২০২৬ সালের প্রথম সেশনের প্রথম ক্লাস গতকাল শুরু হয়েছে।A1 ও A2 গ্রুপে গড়ে প্রায় ...
29/03/2026

🇧🇩WITH THE MIND #ফ্রি_ফ্রেঞ্চ_কোর্সের ২০২৬ সালের প্রথম সেশনের প্রথম ক্লাস গতকাল শুরু হয়েছে।A1 ও A2 গ্রুপে গড়ে প্রায় ৭০ জন করে ক্লাস করছে আজ। আজ চলছে B1 গ্রুপের ক্লাস। বর্তমানে মোট তিনটি গ্রুপে (A1,A2,B1) ক্লাস চলছে।
এছাড়া আমাদের টোটাল পরীক্ষা প্রস্তুতি গ্রুপ, স্পিকিং ক্লাব এবং অন্যান্য গ্রুপ মিলিয়ে বর্তমানে ৪০০+ নারী শিক্ষার্থী বিভিন্ন ক্লাসে অংশগ্রহণ করছে।

গতকালের ক্লাসের কিছু ছবি শেয়ার করা হলো।

🇫🇷 Le premier cours de la première session 2026 du WITH THE MIND a commencé hier. Les groupes A1 et A2 comptent aujourd’hui en moyenne environ 70 participantes chacun. Aujourd’hui, le cours du groupe B1 est également en cours. Actuellement, les cours se déroulent en trois groupes (A1, A2, B1).

Par ailleurs, en incluant notre groupe de préparation complète aux examens, le club de conversation et d’autres groupes, plus de 400 apprenantes participent actuellement à différentes classes.

25/03/2026

যারা WITH THE MIND #ফ্রি_ফ্রেঞ্চ_কোর্স নিয়ে নেতিবাচক কথা ছড়াচ্ছেন বা পেজেরিপোর্ট করছেন, তাদের প্রতি:শেখার উদ্যোগ থামানো যায় না।আমরা মানুষের জন্য কাজ করছি&এই কোর্স চলবেই ইনশা'আল্লাহ

নাহিদুল ইসলাম ,কৌশিক রাব্বানী, ফাহিম মোহাম্মদ, জুবায়েদ আহমেদ এবং ম্যাডাম তানিয়া তনু  কাউন্সিলর পদে  নির্বাচিত হয়েছেন। বা...
24/03/2026

নাহিদুল ইসলাম ,কৌশিক রাব্বানী, ফাহিম মোহাম্মদ, জুবায়েদ আহমেদ এবং ম্যাডাম তানিয়া তনু কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনাদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রবাসে বসবাসরত সমগ্র বাংলাদেশি কমিউনিটির জন্য এক গর্বের বিষয়।

আমাদের প্রত্যাশা থাকবে, আপনারা আপনাদের দায়িত্ব ও অবস্থান থেকে বাংলাদেশি কমিউনিটির মানুষের পাশে দাঁড়াবেন। বিশেষ করে ভাষা শিক্ষার সুযোগ বৃদ্ধি, প্রশাসনিক সহায়তা সহজ করা, এবং দৈনন্দিন বিভিন্ন সমস্যার (যেমন—অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, কাগজপত্র সংক্রান্ত জটিলতা ইত্যাদি) সমাধানে কাজ করবেন।

আমাদের কমিউনিটিতে ইতোমধ্যে অনেকেই নিঃস্বার্থভাবে ফ্রি সেবা দিয়ে যাচ্ছেন। আমরা আশা করি, আপনাদের উদ্যোগে এই সেবাগুলো আরও বিস্তৃত হবে এবং আরও বেশি মানুষ উপকৃত হবে।

যেকোনো অর্জনই গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আমরা ইতিবাচকভাবে এই সাফল্যগুলো ছড়িয়ে দিতে চাই এবং বিশ্বাস করি, আপনারা ভবিষ্যতেও কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আবারও অভিনন্দন ও শুভকামনা 🇧🇩🇫🇷

✍️ WITH THE MIND

Adresse

Paris, Île-de-France
Montreuil
93100

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque WITH THE MIND publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter La Pratique

Envoyer un message à WITH THE MIND:

Partager